এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০২:৪৩426720
  • অর্জুন, মে দিবস ও তার ইতিহাস নিয়ে জানার একটা ভাল সোর্স
    http://www.chicagohistoryresources.org/dramas/overview/over.htm
    হেমার্কেট এফেয়ার। গুগল করে দেখতে পারো ইচ্ছে হলে।

    আমেরিকায় এক সময় শ্রমিকদের কষ্ট আর আমেরিকানদের সংগ্রাম নিয়ে আপটন সিনক্লেয়ারের লেখা The Jungle বইটা পড়ে দেখতে পার। অনবদ্য লেখা। আমেরিকার সাধারণ মানুষ কিন্তু আর পাঁচটা দেশের মানুষের মতনই কষ্ট করে বাঁচে।
  • অর্জুন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০২:৩৯426719
  • এই ডকুমেন্টরিটা সবাই সময় করে দেখবেন।

  • অর্জুন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০২:৩১426718
  • @:-B তা মে দিবসের নেতৃত্বও কি বিবেকানন্দ দিয়েছিলেন? ঃ- ঃ)))
  • অর্জুন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০২:২৭426717
  • এয়ারপোর্টে ওপেনলি ঘুষ চাওয়া !! ভাবা যায়না। তবে কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে ঝামেলার অনেক গল্প জানি।
  • Du | ১৪ ডিসেম্বর ২০১৯ ০২:২৩426716
  • আমরা অনলাইন অ্যাপ্ল্লিতিওন করে হিউস্টনে পাঠিয়ে দি কারেন্ট পাসপোর্ট। ।দুসপ্তাহ থে মাসখানেকের মধ্যে হয়ে আসে। অনেকে গিয়েও করে।
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০২:০৪426715
  • কেন, এয়ারপোর্ট এ অফিসার দের ঘুষ খাওয়া নিয়ে embargo আছে বলে তো মনে হয না। না দিলে কিছু করতে পারবে না, খানিক ক্ষণ হ্যারাস করবে।
  • S | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:৫৫426714
  • এয়ারপোর্টে ঘুষ চাইছে? অসাধারণ।
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:৩৮426713
  • @S, দেশে যাবার সময় পুরনো পাসপোর্ট নিয়ে যেতে ভুলবেন না। নাহলে এয়ারপোর্ট এ ঝামেলা করে/করতে পারে। আমার সঙ্গে ঝামেলা হয়েছিল। দম দমে রাত একটায় নেমেছি, অফিসার পুরনো পাসপোর্ট সঙ্গে নেই কেন বলে ঘুষ চাইছিল, আমিও দেব না, এই নিয়ে প্রচুর হ্যাজ হয়েছিল 2011 সালের কথা)।শেষে এক পয়সা না দিয়ে বিস্তর গালাগাল খেয়ে বেরিয়ে এসেছিলাম, কারন বেয়াড়া লোকেদের কি করে handle করতে হয় ওরা মনে হয় জানত না।;-)
  • S | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:৩২426712
  • ঐ কদিন বাড়িতে ঘাপটি মেরে বসে থাকতে হবে। দরজা খোলা চলবেক না।
  • anandaB | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:২৮426711
  • আমি যেটা করেছিলাম সেটা হলো পুরোনো পাসপোর্ট এর সবকটা পাতা ফটোকপি করে রেখেছিলাম এবং কালার স্ক্যান ও করেছিলাম

    ফুল প্রুফ কিছু নয়, তবু ওই আর কি মন্দের ভালো
  • Atoz | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:১৬426710
  • ব্রতীন কী যেন প্রশ্ন করবে বললে? করলে না তো?
  • Atoz | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:১৫426709
  • মুন্ডু গেলে খাবোটা কী? মুন্ডু ছাড়া বাঁচবো নাকি? ঃ-)
  • S | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:০৯426708
  • পাসপোর্ট নিয়ে নিয়ে খাবো কি? মানে ফিরবো কি করে? কেউ প্রমাণ চাইলে তো মুশকিল।
  • :-B | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:০৭426707
  • আর আমেরিকার যে সে জায়্গায় না। শিকাগোয়। স্বামী বিবেকানন্দের শিকাগো। অ-অ-কে পহেলা মে প্রসঙ্গে
  • :-& | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:০৫426706
  • আর্কে এমের সাধুরা কুটিচক
  • অর্জুন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:০৪426705
  • আবার কিমাশ্চর্য অতঃপরম। পয়লা মে'র শ্রমিক আন্দোলন অ্যামেরিকায় শুরু হয়।

    মানবেন্দ্রনাথ রায় ও দামোদর কোসাম্বী অ্যামেরিকায় থাকাকালীন মার্ক্সবাদে উদ্বুদ্ধ হন।
  • :-8 | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:০৩426703
  • কুটিচক আর বহুদক। নানা স্থানে জল খেয়ে থাকা সাধু বহুদক।
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:০৩426704
  • বড়েস,
    হ্যাঁ, পুরোনো পাশপোর্ট দিয়ে দিতে হয় অ্যাপ্লিকেশনের সঙ্গে।
    নতুন পাশপোর্ট-এর সঙ্গে পুরোনো টাও ক্যান্সেল/ইনভ্যালিড স্ট্যাম্প মেরে ফেরত দিয়ে দেয়।
  • অর্জুন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:০০426702
  • আজ অ্যামেরিকার কোল্ড ওয়ার পিরিয়েডের 'রেড স্কেয়ার' র কথা বলতে গিয়ে যদি কেউ মনে করেন আমি কমিউনিস্টদের রিডিকিউল করার চেষ্টা করেছি তাহলে আর কিছু বলার নেই। কেউ যদি কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী হন, তার এক কোটি বার অধিকার আছে সে বিশ্বাসে বিশ্বাসী হওয়ার। মতাদর্শ গত পার্থক্য খুব স্বাস্থ্যকর ব্যাপার এবং তার লড়াই চলতে পারে থ্রু ডিবেট অ্যান্ড ডিসকাশন।

    'রেড স্কেয়ার' র ট্র্যাপে কত মানুষকে নির্যাতন করা হয়েছে, দুর্বিষহ করে তোলা হয়েছে তাদের জীবন, অনেকে মারা গেছেন, এটা তো ভয়ংকর এক মানবাধিকার লঙ্ঘন। ধনতন্ত্রের বিশ্ব রাজধানী হলেও বিশ্বের শ্রেষ্ঠ সব বিশ্ববিদ্যালয় যে দেশে, যে দেশে অ্যালেন গিন্সবার্গ, মার্টিন লুথার কিং জুনিয়র, নোয়াম চমস্কি, টনি মরিসনের মতন মানুষ জন্মেছেন, তাঁদের জীবন কাটিয়েছেন, সে দেশে এ রকম বাক স্বাধীনতা খর্ব হওয়া, ব্যক্তিগত রাজনীতি প্র্যাকটিস করতে না দেওয়ার মত ফ্যাসিস্টিক হুলিয়া খুব খুব সাংঘাতিক লাগছে আমার।

    এই সব খুটে খুটে ডিসপিউটেড হিস্ট্রিগুলো বের করতে আমার ভাল লাগে।
  • Apu | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৫৩426701
  • অর্জুন তুমি অর্জুন ( হা হা। ইত্যাদি)

    তোমার প্রশ্ন টা আগের শনিবার আমি মহারাজ কে করেছিলুম। যদি সাধু ঈ হন তবে পার্থিব জিনিসের প্রতি তাদের কীসের এত আকর্ষন।

    তো মহারাজ বলেন সমধি এরকম হয় এক দল সব কিছু ছেড়ে দিয়ে ফইর তাদের একটা নাম মহারাজ বলেছিলেন। হুলে গেছি।

    অন্য দল এ উসন রামকৃষ্ণ মিশন ইত্যাদি।

    নাম গুলো ভুলে গেছি
  • S | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৪৯426700
  • পুরোনো পাসপোর্টটা কি রিনিউ করার সময় দিয়ে দিতে হয়?
  • Apu | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৪৫426699
  • আজকে যার বিয়েতে খেয়ে এলাম সে খুব কাছের। একই পাড়ার। তা তিনি উইপ্রো থেকে আমেরিকা গিয়ে
    জার্সি বদলে এখন HCL
    গ্রীন কার্ড প্রসেস হচ্ছে। করিতকর্মা ছেলে
  • অর্জুন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৪৪426698
  • *বউভাত ঃ))
  • অর্জুন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৪৩426697
  • অপু বাবুকে একটা গপ্প করলে খুশী হবেন। লোকেশ্বরানন্দজী'র বাক্স, বাক্স চকলেট থেকে একটাও দেননি বলে যেমন মন খারাপ হয়ে গেছিল তেমনি ছ বছর বয়েসে ঠাকুমার সঙ্গে ভরত মহা্রাজের সঙ্গে দেখা করতে গেছি। ঠাকুমা তাঁর অনেকদিনের পরিচিত মহারাজকে আমার মা'র সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ' এই আবার বৌমা', আমার দিকে 'এই আমার নাতি'। ভরত মহারজের তখন বোধহয় ১০০ ছুঁই ছুঁই বয়েস। মাথায় হাত রাখছেন সবার। কালো চশমা চোখে। ইঙ্গিতে ওঁর এক সন্ন্যাসীকে বললেন আমাকে চকলেট দিতে। সেই সন্ন্যাসী আমার মুঠো ভরে 'এক্লেয়ারস' দিয়েছিল। আমি নাকি বলেছিলাম 'এই মহারাজটা খুব ভাল।' :))

    কিন্তু ব্যাপার হল কি, ভরত মহারাজের সঙ্গে এক্সপেরিয়ান্স আগে, লোকেশ্বরানন্দজীর সঙ্গে পরঃ))ঃ))
  • anandaB | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৪১426696
  • @S, এই লিংক টা দেখুন

    https://www.cgisf.gov.in/

    আমি যে কবার রিনিউ করেছি, পুরোটাই remotely এবং to some degree online

    তবে ইন্ডিয়ান কনস্যুলেট খুব frequently ওদের ভেন্ডর চেঞ্জ করে, আর প্রতিবার নতুন প্রসেস :)
  • Atoz | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৪০426695
  • কী প্রশ্ন, অপু ভায়া?
  • Atoz | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৩৯426694
  • জিন্দেগী সেশ টইটা কার ছিল? সেই তাঁরই বা কী হল? ওঁকে বেলকাঠের কৌপীন পরে বিয়ে করতে হবে বলে সবাই ভয় দেখাচ্ছিল। (পরশুরাম এর "প্রেমচক্র" গল্প দ্রষ্টব্য) ঃ-)
  • Apu | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৩৭426693
  • আচ্ছা আটোজ একটা প্রশ্ন আছে
    ...
  • S | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৩৬426692
  • বইভাত?
  • Apu | ১৪ ডিসেম্বর ২০১৯ ০০:৩৫426691
  • না কাজুর এখনো বিয়ে হয় নি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত