এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ ডিসেম্বর ২০১৯ ১০:১৭426750
  • ফ্যাসিবাদের হাঁড়ি ত হিসি গল্পটা অসভ্য কিন্তু ভালো। কিন্তু পোলিটিকাল না,,ঃ-)
  • Apu | ১৫ ডিসেম্বর ২০১৯ ১০:০২426749
  • এখন বাজার করে এলাম।

    বাজার করতে যাওয়া আর জিলিপি কেনা এর মধ্যে একটা পারফেক্ট পজেটিভ কোরেলেশন আছে; এটা আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছে।

    কিন্তু চাপ হল বাপির খাওয়া দাওয়া র ওপর মা আজকাল একটু বেশী নজর রাখছে। তাই মায়ের চোখ এড়িয়ে
    জিলিপি চালান করতে হচ্ছে
    বাপি অবশ্য জিলিপি পেলেই অম্লান বদনে পেটে চালান করে দেন
  • ন্যাড়া | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৯426748
  • স্পার্টাকাস সাজা সোজা। টাইট চুড়িদারের ওপর রঙীন জাঙিয়া আর পিঠে গামছা।
  • OO | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৯:৪০426746
  • নীল সানগ্লাস পরে নিলেই হবে।
  • PM | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৯:৪০426747
  • আমাদের সময় চেতনা কে দিয়ে মারিচ সংবাদ করানো হয়েছিলো।

    আমরাই অর্গানাইস করেছিলাম। বিদ্যামন্দির কেম্পাসে
  • Atoz | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৯:৩০426744
  • অবশ্য দূর থেকে চোখের রঙ বোঝা যাবে না, নীল, কালো, বাদামী সব সমান। ঃ-)
  • PM | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৯:৩০426745
  • আমাদের সময় মারি সংবাদ আনা হয়েছিলো। চেতনা করেছিলো
  • Atoz | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৯:২৪426743
  • স্পর্টাকাস কে সেজেছিল? চোখ নীল করল কী করে? চুল সোনালি অবশ্য কোনো ব্যাপার না, পরচুলা পরে নিলেই হবে।
  • mishan er naatak | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৯:১৩426742
  • মিশনে মানে বিদ্যামন্দিরে হাওয়ার্ড ফাষ্টের স্পার্টাকাসও হয়েছে - বাংলায় অবশ্যই।
    অচলায়তন স্কুলে হয়েছে, সে অবশ্য নেহাতই সরকারী স্কুল।
  • Atoz | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৯:০৭426741
  • তিনি তখন পালিয়ে গিয়ে অদীনপুণ্যের কাছে আশ্রয় নেবেন। ঃ-)
  • মানিক | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৮426740
  • মিশনে অচলায়তন করালে যে টিচার করাবেন তার কপালে দুঃখ থাকবে।
  • Atoz | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৫০426739
  • অনেকদিন আগে ছোটাইয়ের একটা লেখা ছিল, তার মূল বক্তব্য অনেকটা এইরকম, "দিল্লি আর আগ্রা লাগোয়া, তাজমহলের সীমানা পার হয়ে বেরিয়েই মথুরা, যমুনার তীরে বসে মীরাবাঈ ভজন গাইছেন। যমুনা ক্রস করলেই বৃন্দাবন। ওদিকে একটু দূরেই মান্ডু, রূপমতী সেখানে মহলের ছাদে বসে বিকেলের রাগিণী প্র্যাক্টিস করছেন। বাজবাহাদুর ঘোড়ায় চড়ে দূর থেকে আসছেন।"
    লেখাটা কই? এইসব লেখা খুবই দরকার এখন। মানে খুবই দরকার।
  • Apu | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৪১426738
  • যতদূর মনে আসছে নাটক গুলো একটু অফবিট হতো। মানে তেমন চেনা নয়।

    তুমি যে নাম গুলো নিলে সেগুলো
    খুব সম্ভবত
    হতো না
  • Apu | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৭426737
  • আবার পোস্ট হয়ে গেল

    গান( রবীন্দ্র সঙ্গীত; ক্লাসিক্যাল) কিন্তু নো আধুনিক, নো হিন্দী।

    নাটকের কথা যতদূর মনে আসছে সেটা হল দু বার নাটক হতো পুজোর ছুটি শুরু হবার আগের দিন আর বিদ্যার দেবী র
    আরাধনা র
    দিন। ভাতৃবরণের দিন হতো কিন ঠিক মনে আসছে না
  • Atoz | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৬426736
  • হ্যাঁ, সেইজন্যেই তো জিজ্ঞেস করছিলাম ব্রতীন। এইসব রক্তকরবী, মুক্তধারা, অচলায়তন---এসব নাটক এর স্পিরিট বুঝে ভালোভাবে করার জন্য তেমন তেমন ছেলেপিলে দরকার। মিশনে ভালো মঞ্চও থাকে, শব্দপ্রক্ষেপণের ব্যবস্থাও ভালো, এইসব নাটকে অনেক গান থাকে তো!
    ইউটিউবে কিছু নাটক পেলাম, কিন্তু তেমন সুবিধের না। হয় শব্দ ভালো আসেনি, নয় ভিসুয়াল কিছুই বোঝা যাচ্ছে না, দূর থেকে মুখগুলোর গোল গোল আভাস পাওয়া যাচ্ছে শুধু। ঃ-)
  • Apu | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৩০426735
  • আটোজ আমাদের বিদ্যামন্দিরে পড়াশুনার পাশাপাশি অন্যান্য ব্যাপার গুলো তে ছাত্র দের খুব ঊতহ দেওয়া হতে।

    যেমন তাতক্ষনিক বক্তৃতা, বিতর্ক, গান ( রবীন্দ্রনা
  • Apu | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৮:২৬426734


  • পিন্টু ভট্টাচার্য ঃ

    " এক তাজমহল গড়ো;
    হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে "।

    কিন্তু Link দেয় ক্যামনে?
  • Atoz | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৮:২৪426733
  • ব্রতীনাপু, তোমরা মিশনে কোনো অনুষ্ঠানে নাটক ইত্যাদি করতে? রবীন্দ্রনাথের অচলায়তন করেছ কখনও? বা রক্তকরবী? না মুক্তধারা? বা ডাকঘর? বা অন্য কিছু?
  • Apu | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৮426732
  • এল সি এম দা খুব প্রিয় গান।

    আগে বর্ণালী, চয়ন, ইত্যাদি অনুরোধের আসরে শোন যেতো
  • pintu | ১৫ ডিসেম্বর ২০১৯ ০৫:০৮426731
  • অনেকদিন বাদে এই গানটা শুনলাম। সুমন কল্যানপুর খুবই ভাল গাইতেন, আন্ডাররেটেড সিঙ্গার।
  • একক | ১৫ ডিসেম্বর ২০১৯ ০২:১৭426730
  • ভাবি চুপচাপ পাশ কাটিয়ে এককোনে থেকে যাবো, ঠিক কাওকে না কাওকে দুঃখ দিয়ে বসি :(

    আজ বন্ধুদের মধ্যে কনকল হচ্ছিলো, আমরা এমনিই করি মাঝে সাঝে। তো সেখানে দুই বন্ধু হার্ডকোর চাড্ডি। আমার এরকম গরুখোর -ধর্ম না মানা কিন্তু মোল্লা ক্যালাও বন্ধু বেশ কিছু আছে। সো নো প্রব্লেম তারাও যা বলে, তক্কাতক্কি হয়, আড্ডা চলতে থাকে। আজ দেখি " মোদী কিন্তু যাই বলো প্রোএক্টিভ পিএম " এই মর্মে খুব মাতন চলছে। ক্যাব তো কংগ্রেস ও চেয়েছিলো -করে দেখতে পারি এটসেট্রা। তো আর থাকতে না পেরে আমার পুরোনো কলীগ, ইলেক্ট্রিক্যাল ওয়ার্কশপের লক্ষ্মণ থাপার গপ্পো ওদের বললুম।

    লক্ষণ ভারী প্রো একটিভ ছেলে ছিল। মানে দাগ দিয়ে আনতে বললে সোল্ডারিং করে নিয়ে চলে আসে এইরকম। প্রচুর মাল খেত ও পিকনিক করতে ভারী ভালোবাসতো। তো একবার আমরা ফরেস্ট্রির মধ্যে একটা পাহাড়ি টিলাতে পিকনিক করছি, ভাতের হাঁড়িতে জল গেলো কমে। ভীম আর লাকপা দৌড়ে গেলো পাশের মাইল তিনেক দূর থেকে জল আনতে। আমি একটু আনাড়ি, তো দেওরাজ আমাকে বললো উড কমিয়ে দাও, আঁচ কম থাকুক যতক্ষণ জল না আসে। কেও আবার বলছে, নাবিয়ে রাখা যাক আপাতত। তো নানান মুনি নানা মত চলছে, আর সকলেই অল্পবিস্তর মাতাল হলে যা হয় আর কী ; এমন সময়, লক্ষণ এগিয়ে এসে হেঁকে বললে : কী ভয়ো ? দেওরাজ বললো : আইলে পানি শুখেকো ! তয়লে কী গর্নু সাকছোস ?? সলিউশন ছ ??

    মুখের কথা বেরোনোর দেরি শুধু। বাপের ব্যাটা লক্ষণ বারমুডা নাবিয়ে ছরছর করে দিলো মুতে হাঁড়ির মধ্যে। আমরা পুরো হাঁ !!! পেন্টুল তুলে খুব গম্ভীর ভাবে : প্রব্লেম সল্ভ ভয়ও, বলে স্মার্টলি সিগারেট টানতে লাগলো একটা ঢিপিতে বসে।

    -- এই কাহিনী বিবরণের পর থেকে, প্রোএক্টিভিটি নিয়ে আলোচনা ঘুরে রিসেন্ট কোন খেলা দুই -শূন্য হয়েছে সেদিকে চলে গেছে। নোটি পেয়ে স্ক্রীন চেঞ্জ করে দেখি, আরেক বন্ধু খিস্তি করছে --- তুই বাঁড়া পিন দেওয়ার মাস্টার :((( কী বলবো !
  • lcm | ১৫ ডিসেম্বর ২০১৯ ০১:৪৮426729
  • তাই, এই গান - সুমন কল্যানপুর, সুরঃ রতু মুখার্জি (১৯৬৬) -



    মনে করো আমি নেই বসন্ত এসে গেছে
    কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
    মনে করো আমি নেই

    শুক্লাতিথির ওই ছায়াপথে
    চলছে নতুন রাত মায়া রথে
    তুমি অবাক চোখে চেয়ে অপলকে
    ভাবছ ভালো কে বেসে গেছে
    কৃষ্ণচুড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
    মনে করো আমি নেই

    যেন মনে লাগে দোলা সেই
    দোলা লাগে বিনা কারণেই
    শুধু মনে কর আমি নেই
    যেন মনে লাগে দোলা সেই

    হঠাৎ খুশীর ওই রঙিন পাখি
    হাওয়ায় লেখে তার ডাকাডাকি
    তুমি সেই লগনে ভাবো আপনমনে
    এমন হাসি কে হেসে গেছে
    কৃষ্ণচুড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
    মনে করো আমি নেই
  • Apu | ১৪ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৬426728
  • ৯ ঘন্টা নো ভাট
    !!!
  • র২হ | ১৪ ডিসেম্বর ২০১৯ ১৪:৪০426727
  • আসামে কার্ফ্যু, মিডিয়া ফিল্টার্ড, বাজার বন্ধ, দোকানপাটে কিছু নেই কারন সড়ক যোগাযোগ বিপর্যস্ত, পেট্রল পাম্পে পেট্রল নেই, এটিএমে টাকা নেই।

    ত্রিপুরায় বাঙালী/ জনজাতি কনফ্লিক্ট হচ্ছে এদিক ওদিক। মোবাইল ইন্টারনেট ৭২ ঘন্টা পর চালু হয়েছে।

    উত্তরপূর্ব পুরোটাই টেন্সড।
  • Apu | ১৪ ডিসেম্বর ২০১৯ ১১:২২426726
  • ওরা তো অনেক দিন থেকে ঘুষ নেয়।

    ২০০১। আমি প্রথম বার ইউ কে থেকে বাড়ি পারছি। তখন রেড চ্যানেল গ্রীন চ্যানেল কিছু ই জানি না।

    তো একটা " সোনি ভায়ো" কিনেছিলাম।

    তো বেরোতে যাচ্চি এমন সময় ল্যাপটপ দেখে ওরা ক্যাশেমেমো দেখতে চাইলো
    সেটা দিতে কী
    একটা চোতা দেখে বললো ১৫০ ডলার ফাইন দিতে হবে এই বলে আমার পাসপোর্ট আটকে দিল। কী করবো ভাবছি। এমন সময় অফিসার বললেন
    আচ্ছা আপনি এর সাথে একটু ঐ দিকের ঘরে যান। ই বলে এক পুলিস কে আমার সাথে পাঠিয়ে দিল। আমি তো ঘটনার আকসিকতায় বিহ্বল। কী হচ্ছে কিছুই বুঝতে
    পারছি না। হঠাত পুলিশ বললো "মালকড়ি কত আছে ? "

    হঠাত করে আমার দিমাক কী বাত্তি জ্বলে উঠলো। ৫০ পাউন্ড দিতে ই চট করে আমার পাসপোর্ট দিয়ে দিল
  • Apu | ১৪ ডিসেম্বর ২০১৯ ১০:৫২426725
  • একদম
    ঃ-8
    অনেক ধন্যবাদ। নাম দুটো কিছু তেই মনে আসছিল
    না
  • অর্জুন | ১৪ ডিসেম্বর ২০১৯ ১০:১২426724
  • থ্যাঙ্ক ইউ, @অরিন- দা। পড়তে হবে।

    আপনি অস্ট্রেলিয়া নিয়ে লিখুব। পড়ব।
  • | ১৪ ডিসেম্বর ২০১৯ ১০:০৭426723
  • sm না S কে যেন জিগ্যেস করছিলেন পাসপোর্ট ইত্যাদি সরকারপ্রদত্ত ডকুসমূহ গ্রাহ্য কিনা?
    এই যে

  • অরিন | ১৪ ডিসেম্বর ২০১৯ ০৯:২৫426722
  • @i: “ সেদিন আমি যে একটুখানি লিখলাম ( লিংক দিলাম বলা যায়) তার মানে এই নয় যে আমি এখানে রয়েছি বলে সব জানি আর আপনাকে লিখতে নিরুৎসাহিত করছি,”

    নানা, আপনার লেখার সঙ্গে কোন সম্পর্ক নেই। তাছাড়া আপনি সেদিন যা লিখেছিলেন, সেটা একদম ঠিক। আমি বরং দুদিন সিডনিতে ভাল ওয়েদার পেয়ে ফড়ফড় করছিলাম।
    কিন্তু অর্জুনের আর্জি অস্ট্রেলিয়ার গল্প শোনার, আমার দেশ নিউজিল্যাণ্ড, সেখানে কি মানুষ থাকে? তাই জন্য লিখলাম যে বরং যারা অজিতে থাকে, গল্প তারা সবচেয়ে ভাল বলতে পারবে। আমি মাঝে মধ্যে ফুটনোট, ;-)
  • i | ১৪ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৯426721
  • অরিনের গতকাল ১২ঃ৪০ এর পরিপ্রেক্ষিতে-

    অরিন,
    আরে তাই বলে আপনি লিখবেন না কেন? অবশ্যই লিখবেন। সেদিন আমি যে একটুখানি লিখলাম ( লিংক দিলাম বলা যায়) তার মানে এই নয় যে আমি এখানে রয়েছি বলে সব জানি আর আপনাকে লিখতে নিরুৎসাহিত করছি। আপনার লেখা পড়েই জেনেছি আপনি দক্ষিণ গোলার্দ্ধেই থাকেন, যাতায়াত রয়েছে অস্ট্রেলিয়ায়, তদুপরি আপনার চর্চা, খোঁজখবর রাখার ছাপ রয়েছে পোস্টে। লিখবেন।

    ২০০৬ নাগাদ আমরা যারা দেশের বাইরে রয়েছি তাদের অনেকেই বুলবুলভাজায় প্রবাসের কথা লিখেছি-সম্পাদক বলতেন-মসৃণ ত্বকে ব্রণের মত যেসব ঘটনা যা মূল সংবাদে আসে না বা এলেও একটি ভাষ্যই প্রাধান্য পায়-সেই সব ঘটনা বা অন্য ভাষ্য তুলে আনতে-তুচ্ছ ঘটনা-কিন্তু বড় কিছুর আঁচ পাওয়া যেত এইসব লেখার চেষ্টা করতাম।

    দাবানলের কথা আলাদা করে লিখতাম না-সকলেই তো পড়েছেন। কিন্তু সেদিন দেখলাম কিঞ্চিৎ কনফিউসন দেখা দিয়েছে এসেমের লিংক নিয়ে-তাই লিখলাম আর কি।

    লিখবেন অস্ট্রেলিয়ার গল্প, ইতিহাস, আপনার অভিজ্ঞতা। অবশ্যই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত