এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৬426840
  • ওহে ছুপা তিনোপন্থী, আমারে বোকা বাইতে পারবা না। এমনকি কোন অবরুদ্ধ ছাগলেও বুঝবে যে দাগী বুজি সহ পন্ডিতেরা এই বেলা ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা করছে যাতে গোটা পবর রাজনৈতিক দল তব অঞ্চলছায়াতলে আশ্রয় নেয়।

    পব-তে কমিউনাল মোবিলাইসেশন করে তিনোরাই ভোট ভাগাভাগির ব্যব্স্থা করেছে বিজেপির সঙ্গে যাতে বিরোধী ভোট সদাই বিভাজিত থাকে।বিজেপির বিরুদ্ধে এই হিন্দু-মুসলমান বাইনারি লড়াই না করে তাদের সমস্ত নীতির (অর্থনীতি সহ) বিরুদ্ধেই লড়াই জারী রাখার দরকার ছিল। সেটা তিনোরা চায়না তাই কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে মিছিলে বেদম লাঠি চার্জ করেছে, লুম্পেন নামিয়ে হরতাল ভেঙেছে। আগামীতেও তিনোরা এই নরম সাম্প্রদায়ীকতার ব্যবহার করতেই থাকবে।

    বিজেপির বিরুদ্ধে তিনোরা লড়াইতে গোল্লা পাবে। সিবিআই আবার তৎপর হলেই সেটিং কর্রতে তিনো দিল্লি ছুটবেন। এ শুধু আগামী ভোটে নিজেদের ক্ষমতা রক্ষার নাটক।
  • S | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৪426839
  • দিদিও একসময় বাজপেয়ি সরকারকে বলতো পবের নির্বাচিত বাম সরকারকে ফেলে দেওয়ার জন্য। সেসব সিঙ্গুর-নন্দীগ্রামের আগের গল্প।
  • | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৯426838
  • ইন্দিরা গান্ধীর আমলে রাজ্যপালের কাঠি বলতে বোঝাতো, কেন্দ্রীয় সরকারের চামচা গিরি করে রাজ্য সরকার ফেলে দেওয়া। রাজ্য সরকার কিসু করুক আর না করুক। গোপাল গান্ধীর কাঠি কিঞ্চিত অন্যরকম ছিল, তার আগে রাজ্য সরকার র পুলিশ গুলি চালিয়েছিল, আর হাড় হিম টা বোধ হয় নভেম্বর এ।
    এক্ষেত্রে ধনখড় যেটা করছেন, সেটা হল মুখ্যমন্ত্রী কে দায়ী করার চেষ্টা করছেন, যে তিনি পদে থেকে মিছিল করতে পারেন না, কেন্দ্রীয় পার্লামেন্টে পাশ করা আইন এর বিরোধিতা করে। এক্তিয়ার এর লড়াই। এটার সঙ্গে ইন্দিরা আমলের রাজ্যপাল দের, যারা জ্যোতি বসু দের কাঠি করতেন তাদের মিল বেশি। হতেই পারে, ধন্খড় দেখছেন জল মেপে, যে ৩৫৬ করানো যাবে কিনা। মমতাও দেখছেন, তাঁর সঙ্গে আল্টিমেটলি কজন থাকে। টি এম সির নেতারা যারা স্রেফ পয়সা বানাতে টি এম সি করে, তারা বেগতিক দেখলে অবশ্যই কেটে পড়বে। মমতা নিজেও বেচে যেতেই পারেন। কিন্তু ঘটনা হল, কমিউনাল মোবিলাইজেশন এর প্রেক্ষিত হিসেবে এই পোলিটিকাল অ্যালাইনমেন্ট এবং কার কত জোর টাইপের খেলা টা হচ্ছে, কারণ মমতার তার ভোটার দের কাছে গ্রহণ যোগ্যতা চাই, রাজ্যপাল থুরি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ত্বের ও চাই।
    মজাটা হল, এখানে আসল রেজিস্টান্স টা যাঁরা টায়ার জ্বালাচ্ছেন তাঁরাও না, মমতাও না। যাঁরা বিজেপি ভোট দেন নি, বা এই দেখে দেবেন না তাঁরা, আর ঐ সেই খারাপ লোকেরা, যাঁদের গোদা করে মুসলমান, মতুয়া, ইস্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর দলিত এসব বলা চলে। তাদের পোলিটিকাল অর্গানাইজেশন নাই বিশেষ, তাঁদের বেঁচে থাকাটাই রেজিস্টান্স। আশা করা যায় ২ তিন কোটির জন্য ডিটেন্শন সেন্টার বানানো যাবে না।

    মমতার বিরুদ্ধে মহা শূন্যে পয়েন্ট স্কোরিং না করে, ভেতরের অবরুদ্ধ ছাগল কে একটু পথে নামালে চার্টি উপকার হয়। মমতার থেকে বড় মিছিল বিজেপির বিরুদ্ধে, অসুবিধে কোথায়। অনেক জায়্গায় করছেও সিপিএম বড় মিছিল। থ্যাট ইজ গুড। কিন্তু এই মিছিলে আপত্তি কোথায়? ৩৫৬ হলে গ্যারান্টি দিচ্ছি, এমনকি আলিমুদ্দিন রাও সাপোর্ট করবে না, গোপালন ভবন ও করবে না। তাঁরা উন্মুক্ত হতে পারেন, অবরুদ্ধ ছাগল নন। ফেডেরালিজম এর পক্ষে যুক্তি দিয়ে যাঁরা ৭০ আর আশির দশকে ফেডেরালিজম কে দাঁড় করিয়েছে, নিজেদের একটা রাজ্যের ক্ষমতার জন্য তারা এই কাজ করবে না। এক রাজ্যের দল হিসেবে কাজ করে নি, বলেই, নিউক্লিয়ার ডীলে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছে, বা আসামে এন আর সি তে আশির দশকে সম্মতি দিয়েছিল। আই গেস ইউ নিড টু ডিগ থিংস আপ।
    মমতার এই যে মনিপুরে হথাত পয়সা দিয়ে সংগঠন বানানো, বা ত্রিপুরা তে হঠাৎ সব্ব্যসাচি কে পাঠানো, এবং এন্টায়ার অর্গানাইজেশন টাকে পুরোনো কংগ্রেসের মত বিজেপি কে উপহার দেওয়া, আই থট সিপিএম ওয়াজ স্টিল বেটার দ্যান দ্যাট। অন্ধের মত অ্যানালিসিস করলে মুশকিল আছে, মানে মুশকিল আর কি, এই অ্যানালিসিস ই বিজেপির পক্ষে ট্যাকটিকাল ভোটিং ফেলেছে গন্ডমুর্খ তৃণমূল টাইপের লোকে সিপিএম এর বেস ভরে গেলে যা হয়।
  • র২হ | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৭:১৬426837
  • হোয়া গ্রুপে এক চাড্ডি বন্ধু বললো, ডিটেনশন ক্যাম্প হয়েছে তো কী হয়েছে, ওখানে তো খেতে দিচ্ছে (ট্যাক্সপেয়ারের টাকায় - এটাও জুড়েছে)। তাছাড়া এলাকার একটা ডিটেনশন ক্যাম্প হলে কত লোকের কর্মসংস্থান, কত ব্যবসা বাণিজ্য।

    সেদিন যে বিজেপি নেতাকে লাথি মেরে ঝোপে ফেলে দিল, সব কটাকে ওরকম লাথি মারা দরকার। এ একেবারে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।

    অবশ্য লাথি মারা যাবে না। কারন উল্টো দিকে বেশী লোক।
  • PT | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৭:১২426836
  • কলকাতার দক্ষিণতম প্রান্তরে নেট এল প্রায় ঘণ্টা পাঁচেক বাদে।

    রাজ্যপাল নাকি কাঠি করছে? তা নতুন কি হল? সেই যে নাটক হয়েছিল গোপাল গান্ধীর আমলে "হিম স্রোত" ইত্যাদি বলে তারপর রাজভবনের আলোটালো নিভিয়ে তখন রাজ্যপাল বড় আপনার ছিল গো!! ওপরে মুখ করে থুতু ছেটালে কখনো তা নিজের মুখেই নেমে আসে!

    কারো কারো এই দাঙ্গা-দাঙ্গা কালে জ্যোতিবাবুকে মনে পড়ছে দেখে বেশ আমোদিত হলাম।
  • | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৬:৩০426835
  • থ্যাংক ইউ অরিন, এই বইটা আমি পড়ি নি। পড়ার চেষ্টা করব। নাম ও শুনি নি।

    হ্যাঁ আশির দশকের শেষে বীরভূমে মাইরি আমি এস এফ আই বা ডি ওয়াই এফ আই কৃষক সভা বা স্থানীয় সিটু ইত্যাদি সংগঠন এর মধ্যে বেশ রিডিকিউল্ড হতাম দুটো কথা বলে। মানে একা আমি হতাম না, আমি যাদের সংগে সহমত পোষন করতাম তারাও হত, খুব ই ছোটো স্কেলে। প্রথম টা হল, উই ওয়ার লার্জলি আন ইম্পর্টান্ট, মেনলি বিকজ উই রিয়ালি ওয়ার ঃ-))) বিজেপি কে প্রধান শত্রু হিসেবে ঘোষণা কেন করা যাবে না, বিশেষতঃ মাঝে ই মাঝেই যখন ধর্ম নিরপেক্ষ ফ্রন্ট এর কথা বলতে হয়। তো তখন ৮৯ এর বাজার, ভিপি সিংগ ইত্যাদি, বকুনি খাবা স্বাভাবিক ছিল। বিদ্যুত বলে যাদব্পুরের ম্যাথ্স এর একটি ছেলে আমাদের মাঝে মাঝে বকতে যেত ট্রেনে করে ঃ-) আরেকটা প্রশ্ন হল, যখন তখন যাকে তাকে ফ্যাসীবাদী শক্তি বলা একটা অভ্যেশ ছিল। সরকারি ভাবে বাম মহলে ৭১-৭২ এর টার্ম্টা ছিল রাষ্ট্র শক্তি বা আধা ফ্যাসিবাদী শক্তি। তো সেটাকে গোটা করে বলত সকলে। ওয়াটার কুলার এর আন্দোলন চলছে, ডিপার্টমেন্ট হেড ফ্যাসিবাদী শক্তি, উপাচার্য্য তো প্রায় প্রতি হপ্তায় ফ্যাসিবাদী শক্তি অথবা তার কালো হাত। ছাত্র পরিষদ রা ক্যালাতো, তাও আমাদের ছেলে মেয়েরা সেটা বলতাম। তো আমরা কয়েকজন বলতাম যে গুরু এই যাকে তাকে যখন তখন ফ্যাসিবাদী বলা ঠিক না। তাহলে ১৯৩০ এর গুরুত্ত্ব টা বীভৎসতা টা কমে যায়। যদিও মৃত লোক দের পক্ষে ফ্যাসিবাদীর হাতে মরেছি না অথরাটারিয়ান সামাজিক সাম্রাজ্যবাদীর হাতে মরেছি না অতি বিপ্লবী আ প্রতি বিপ্লবী ঠিক কার হাতে মরেছি সেই বিষয়ে তর্কে অংশগ্রহণ করা কঠিন, তবু বাম পন্থী গণ সংগঠনের কর্মী হিসেবে স্পেসিফিক হবা টা আমাদের একটা দায়িত্ত্ব ছিল বলে মনে করতাম, কারণ আর কেউ কোনো দায়িত্ত্ব দিত না ঃ-)))) তো বিজেপি কে ফ্যাসিবাদী বলা হলে আমি বলতাম, আরে বাবা রাষ্ট্র ক্ষমতাই তো দখল করে নি, অতি দক্ষিন পন্থী বলি? তো যেদিন মুড ভালো থাকতো, কেউ মাইন্ড করতো না, যেদিন ক্যাল ফ্যাল খেয়ে সবাই বসেছি, সেদিন হাঁ হাঁ করে উঠতো।
    তো এখন সেই সব সংস্যা নেই। গ্লোবালাইজেশন এর পরেকার পেপসি আর কোকের মত, এখন্য দুটি ফ্যাসিবাদী মডেল ই আমাদের রয়েছে, আমরা কখনো জার্মানির মত, কখনো ইজরায়েল এর মত। ইজরায়েল অফ অল প্লেসেস, টোটাল ভাগ্যের পরিহাস।
    ঃ-)
    পড়ব, থ্যাংক ইউ অরিন বইয়ের খবর দেবার জন্য।
  • অরিন | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৬426832
  • @অর্জুন, আমাকে অরিন"বাবু" বলার দরকার নেই, "অরিন"/অরিন-দা, ইত্যাদি নামে সম্বোধন করলেই চলবে।

    সেবাস্তিয়ান হাফনার ছদ্মনামে Raimund Pretzel নামে এক জার্মান লেখকের লেখা আত্মকথা ১৯১৪-১৯৩৩ সালের মধ্যে, তিনি যেভাবে third reich কে প্রত্যক্ষ করেছিলেন। আজকের দিনের ভারতের কাণ্ডকারখানা দেখতে দেখতে অনেক দিন বাদে বইটার কথা মনে পড়াতে পাতা ওলটাচ্ছিলাম। খারাপ লাগছে (এই ভেতরের খারাপ লাগাটা বোঝাতে পারব না), এতদূর থেকে ভারতের ইদানীংকার কথা ভেবে।
  • | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৯426831
  • হে হে কাশ্মীরে আজ ৪ মাসের বেশী নেট কানেকশান বন্ধ। সমস্তরকম ফোন পরিষেবাই বন্ধ ছিল দীর্ঘকাল। ডাক্তার ডাকতে না পেরে, অ্যাম্বুলেন্স ডাকতে না পেরে মারা গেছেন বহু মানুষ।
    পোচ্চিমব্ঙ্গে সবে তো একদিন বন্ধ হল।
  • PM | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৪:০৩426830
  • দেশ জ্বলছে, ইকনমি তলানিতে, হাজার হাজার কারখানা বন্ধ।

    কিন্তু ভদ্দর লোকের এক কথার মত শেয়ার মার্কেট অল টইম হাই। ভাব খানা এমন।।দুনিয়া ভার নে যায়ে, আমি নাম্বো না। শুধু মাত্র লার্জ ক্যাপ ইন্ডেক্স এ এটা হচ্ছে।

    এলাঅইসি, পিএফ ফান্ড এর সব কিছু উজার করে কি শেয়ার মার্কেট এর পতন আটকানো হচ্ছে ?
  • অর্জুন | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৩:৩০426829
  • না পড়িনি @ অরিন বাবু

    Communism যে কি ভয়ঙ্কর failure তার প্রমাণ আজকের পৃথিবী which includes ভারতবর্ষ as well।
  • Apu | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৩:১২426828
  • বাম দের হাজার দোষ থাকলে এরকম কোন পরিস্থিতি WB
    কোন দিন আসে নি বা আসতে পারতো না এ কথা দ্বিধাহীন চিত্তে স্বীকার করতে
    কোন লজ্জা নেই
  • Apu | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৩:০৭426827
  • কাল রাত থেকে
    হাওড়া তে নেট। কলকাতা আসতে নেট এল
  • | ১৬ ডিসেম্বর ২০১৯ ১৩:০২426826
  • ইন্দিরা আমলের কাঠি মূলক রাজ্যপাল দের বিরুদ্ধে সবাই মিলে এক জায়্গায় আসা গেলে, এখন যাবে না, কেন, এখন তো বিজেপি/জন্সংঘ/কংগ্রেস সোশালিস্ট দের আর এস এস রেটোরিকের সঙ্গে আংশিক সাযুজ্য, র অ্যানোমালি গুলি ও নেই।

  • অরিন | ১৬ ডিসেম্বর ২০১৯ ১২:৫৬426824
  • অর্জুন, সেবাস্তিয়ান হাফনারের "ডিফাইং হিটলার" পড়েছ নিশ্চয়ই? ভবিষ্যতে কাজে দেবে, :-)
  • অর্জুন | ১৬ ডিসেম্বর ২০১৯ ১২:৪৫426823
  • এখন দলমত নির্বিশেষে বিজেপি'র বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার।
  • অর্জুন | ১৬ ডিসেম্বর ২০১৯ ১২:৩৬426822
  • দক্ষিণ ২৪ পরগণার ট্রেন চলাচল কিছু জায়গায় বন্ধ হয়েছে আজ আমার বাড়ির কাজের মেয়েটি বলল।

    আমি সল্টলেকে অফিসে। শুনছি এখানে বাসও বন্ধ করে দেওয়া হবে।

    তৃণমূলের মিছিল তো আজ নর্থে ?
  • PM | ১৬ ডিসেম্বর ২০১৯ ১২:৩১426821
  • আসম আর পঃবঃ এ ৩৫৬ হবার সম্ভাবনা কতোটা ?
  • PM | ১৬ ডিসেম্বর ২০১৯ ১২:২৯426820
  • এই পঃ বঃ অনেক ঝড় দেখেছে--- ববরি মস্জিদ দেখেছে, দেশের শিখ রায়্ট দেখেছে। সব কিছু প্রশাসনিক ভাবে সামলানো গেছিলো। প্রোরোচনা সত্ত্বেও নাগরিক জীবনে আচ পরে নি। এখন পড়ছে কেনো ?
    সেসব অবশ্য "শ্মশানের শান্তির" দিন ছিলো ঃ)

    প্রশাসক হিসেবে জ্যোতি বসু কে কি কেউ একবারও মনে করবে না এই বাজারে?
  • | ১৬ ডিসেম্বর ২০১৯ ১২:০৫426819
  • অবশ্য পৃথিবীর কোথাও হয় নি টা বোধ হয় বলা ঠিক হল না, লেবানন এ এই মুহুর্তে ব্যাবসায়ী আর প্রফেসনাল রা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কার বিরুদ্ধে না সেই হারিরি যাকে হেজবোলারা খুন করেছিল, তার ছেলের রেজিমের বিরুদ্ধে।

  • | ১৬ ডিসেম্বর ২০১৯ ১২:০৩426818

  • টই য়ে লিখলাম না।
    আর যাই করো মাইরি চীন পন্থী হোয়ো না। কল্লোল দা রা এই ভুল একবার করেছে, তার পরে করেছেন বুদ্ধ ভট্টাচার্য্য রা, উন্নয়ন ইত্যাদি কেসে, যথারীতি প্রকৃত সিপিএম এর মত ভুল সময়ে, তুমি আর ওদিক পানে যেয়ো না;-)

    হংকং এ ফর ইয়োর ইনফরমেশন, ইয়েলো শার্ট মেরে ফাটিয়ে দিয়েছে ছাত্র দের। বন্দুক ধারী রায়ট পুল্লিশ চারিদিক দিয়ে ইউনি ক্যাম্পাস গুলো ঘিরে রেখেছে। হ্যাঁ তিয়েন আমেন টা এবার অ্যাভয়েড করেছে, কবে ইরাপ্ট করবে কেউ জানে না, ভোট টা ছিল বলে হয়তো অ্যাভয়েড করেছে। ভোটে ডেমোক্রাসি পন্থী রাই জয়ী হয়েছে। পৃথিবী তে কোথাও হয় নি, ব্যাংক, শেয়ার মার্কেট, বিভিন্ন কোম্পানীর আপিশ থেকে বেরিয়ে লাঞ্চে বা বাড়ি যাবার সময়, লোকে মাইরি ছাত্র দের সঙ্গে প্রোটেস্ট করেছে। অতএব আরো কিছু দিন চীন কে দুটো সিস্টেম এর মিশ্রন মানতে হবে। একটাই চীন সরকার করতে পেরেছে, আমেরিকান কিছু এন জি ও আর আর্মির সঙ্গে সংযুক্ত এজেন্সী কে ভিসা ইসু করা বন্ধ করেছে। চীন পশ্চিমে যে অত্যাচার টা চালাতে পারছে, আর্সেনাল এর মেসুট ওজিল ছাড়া কেউ প্রতিবাদ করছে না, সেটা হংকং এ এখনো করতে পারে নি, এটা বলতে পারো, তবে ব্যক্তি প্রোটেস্টার দের জীবন হারাম করে দিচ্ছে চীন।

    এর সঙ্গে ভারতের অবস্থা তুলনা হয় না। ভারত চীনের থেকে লাখ লাখ গুণ ভালো, এখনো মাল্টি পার্টি সিস্টেম আছে। হ্যা কতদিন থাকবে জানা নেই, বা বিচিত্র সরকার পন্থী অ্যালায়েন্স হয়ে গেলে, আর মাল্টি পার্টি হলে কি হবে। এবং সিভিল সোসাইটি ও বিচিত্র। চিন্তা কর, উকিলের দল ছাত্র নেতার উপরে চড়াও হচ্ছে, মেরে ফেলবে বলে, কোর্ট চত্ত্বরে। এই ঘটনা পৃথিবী তে কোথাও ঘটে না। কিন্তু তবু চীনের মত অসহ্য অবস্থা না। চীনে একটা রাইটার সরকারী রাইটার্স অ্যাসোসিয়েশনের মেম্বার না হলে লেখা বেরোয় না বস। এ মানে সোভিয়েত এর থেকেও খারাপ।
  • PT | ১৬ ডিসেম্বর ২০১৯ ১১:৫৩426817
  • @habib
    এতদিন কোথায় ছিলেন?
    নরম সাম্প্রদায়িকতা দিয়ে বিজেপির সঙ্গে লড়া যাবে না। যারা এটা করছে তারা বিজেপির বিরুদ্ধে লড়ছে না...competitive communalism-এর চর্চা করে বিজেপির হাত শক্ত করেছে। একদিকে নরম সাম্প্রদায়িকতা আর অন্যদিকে সম্প্রীতির মিছিল করে অবস্থার সামাল দেওয়া যাবে তো?
  • | ১৬ ডিসেম্বর ২০১৯ ১১:৩৬426816
  • আজ অবশ্য মুখ্য়্মন্ত্রীর মিছিল আছে, যে যেরকম করে পারে, বিজেপির বিরুদ্ধে অভিমত প্রকাশ করাটাই ভালো। সিপি এম এর ইনফ্লুয়েন্স কম, তবে করছে। কংগ্রেসের সুবিধা আছে, কেউ কিসু না করলেও, প্রদীপ ভট্টাচার্য্যর স্টেটমেন্ট বেরোবেইঃ-)))) আমার যেটা অব্ধুত লাগল, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে বা টু পাইস কামাতে যে সব মুসলমান নেতা বিজেপি তে গেছিলেন, তাঁদের ন্যুনতম সম্মান বোধ থাকলে বিজেপি তে থেকে বেরোনো উচিত। হুমায়ুন কবীর তাই করছেন দেখলাম, ভালো ই লাগলো।

  • | ১৬ ডিসেম্বর ২০১৯ ১১:৩২426815
  • বিরোধীতার সঙ্গে প্রতিরোধের সম্পর্ক এত সরু মত হয়ে গেলে মানুষ আর কি করবে, ঢিল ফিল ছুঁড়বে। মমতা সাত তাড়াতারি রাস্তায় নামলে যে সামান্য ভাঙচুর হয়েছে সেটাও হত না। তবে মাত্র দুদিন, এখন ই এত উতলা হবার কি আছে বুঝি না। সংবাদ মাধ্যম তো মুসলমান দের ভিলিফাই করে ই যাচ্ছে। মোদীজি পোষাক দেখতে বলছেন।

  • | ১৬ ডিসেম্বর ২০১৯ ১১:২৯426814
  • ৩৫৬ হবার পরে টি এম সি - লেফ্ট - কংগ্রেস অ্যালায়েন্স হবে, না ওয়েসির শক্তি বৃদ্ধি পেলে তার পরে হবে জানি না। কিন্তু হলে বিজেপি স্লাইট চমকায়। তার পরে সকলে মিলে দেশের জন্য এন আর সি করে দিলে অবশ্য কেস যাতা হয়ে যাবে ঃ-))))

  • অরিন | ১৬ ডিসেম্বর ২০১৯ ১১:২৮426813
  • @aranya:"এনারসি, ক্যাব ইঃ-র মাধ্যমে হিন্দু-মুসলমানে র মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা হচ্ছে, সম্প্রীতির মিছিল বোধ হয় তার বিরুদ্ধে"

    সম্প্রীতির মিছিল নীতিগতভাবে প্রাসঙ্গিক ও উত্তম, সন্দেহ নেই, কিন্তু যার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে এতে করে কতটা মোদী-শাহের Agenda'র বিরুদ্ধে দৃঢ় statement দেয়া হল, বোঝা গেল না। উভয়/বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রীতি ও সৌহার্দ্য থাকলেও কিন্তু তাতে বিজেপি'র CAB বা NRC আটকাচ্ছে না, বা এ মিছিল যে তার বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ, তা কিন্তু বোঝায় না। কেননা দুটোই বজ্জাতি, এবং জাতি ধর্ম নির্বিশেষে বজ্জাতি; একটা চূড়ান্ত অসাংবিধানিক, আরেকটা ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে একটি নির্দিষ্ট জনগোষ্ঠিকে (ধরুন বাঙালীদের) ঘরছাড়া, মায় দেশছাড়া, করার তাল। আরেকটু বড় ছবিটা দেখলে/দেখালে মনে হয় ভাল হত।
  • * | ১৬ ডিসেম্বর ২০১৯ ১১:২২426812
  • name: PT mail: country:

    IP Address : 237812.69.453412.128 (*) Date:15 Dec 2019 -- 10:47 PM

    "গুরু পড়ে বোঝাই যাচ্ছে না যে পঃবঃ জ্বলছে"
    একটা গোদা ব্যাখ্যা হচ্ছে যে সিপিএম দৃশ্যমান না হওয়ায় দাস কাপিতাল থেকে পোল্যান্ডের বিভাজন হয়ে বুদ্ধ ভটচাজ্জির মুন্ডুপাত করে নম্বা নম্বা তাত্বিক পোবোন্দ নামানো যাচ্ছে না।

    ভয়ের ব্যাপার অন্যত্র। পবতে এই নৈঃশব্দ কি পুনরায় নরম সাম্প্রদায়িকতাকে ইন্ধন যোগাচ্ছে? দাগী বুজিদের সাংবাদিক সম্মেলনের বক্তব্য ও গত কয়েকদিনের তান্ডবে কেউ গ্রেপ্তার না হওয়ায় মনে হয় যে তাণ্ডব "স্বতঃস্ফুর্ত" নয়, বেশ যাকে বলে well orchestrated। সরকার চাইছে যে এটা চলুক, শুধু মাঝে মধ্যে "এই গরু সর না" জাতীয় মৃদু তিরস্কার করে নিজেদের দায় সারছে। কিন্তু দিল্লির নেতাদের দাঁতে রক্ত ও মাথায় শিং লাগানো পোস্টার নিয়ে মিছিল করার মত বুকের পাটা কারো নেই কেননা রাজনৈতিক মতাদর্শকে সম্পূর্ণ জলাঞ্জলী দেওয়া হয়েছে গত এক দশকে। আশা করি নরম সাম্প্রদায়িকতা হাতের বাইরে চলে যাবেনা।
  • Amit | ১৬ ডিসেম্বর ২০১৯ ১১:১৫426811
  • রাজারহাট, চিনার পার্ক এরিয়া গুলো কি উত্তর ২৪ পরগনার মধ্যে পড়ে- ? কাগজে আসছে উত্তর ২৪ পরগনার কিছু কিছু অংশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কেও ওদিকে থাকলে একটু উপডেট দিতে পারবেন ? আমার শশুর শাশুড়ি ওই পাশে থাকেন,। শনিবারে ওনারা বলছিলেন ওদিকের রাস্তায় অবরোধ চলছে। কাল থেকে কোনো ভাবে কনট্যাক্ট করতে পারছি না ওদের। ডাইরেক্ট মোবাইল ও লাগছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত