এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৮ ডিসেম্বর ২০১৯ ১০:৪০426930
  • সরি, মীরা সিনহা, নীলিমা সান্যাল নন।
  • অর্জুন | ১৮ ডিসেম্বর ২০১৯ ১০:৩৮426929
  • বাঙালিদের চীনা প্রেম সর্বজনবিদিত। '৬২ সালে ভারত- চীন যুদ্ধের ধাক্কা যখন দু পক্ষই কাটিয়ে উঠতে পারেনি তখন নীলিমা সান্যাল নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী দু তিন জন ছাত্র নিয়ে দিল্লী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ স্টাডিজ সেন্টার খুলে বসলেন। ডিপার্টমেন্টটি আন্তর্জাতিক হয়েছিল।
  • Amit | ১৮ ডিসেম্বর ২০১৯ ১০:৩২426928
  • আরে অর্জুন, ভূমি সংস্কারের কথাটা আপনাকে বলা নয়, এক মাত্র বাম ব্যাশিং ছাড়া আর কোনোটাই কমন নয় আপনার জন্যে, বাকিরা বুজেছেন মনে হয়। ওগুলোর উত্তর না দিলেও চলবে।

    চীন কেন, কোনো দেশ ই আগে বাকিদের আগে নিজের এডভ্যান্টেজ দেখে। এশিয়ার এডভ্যান্টেজ আগে দেখে ওদের কিচ্ছু লাভ ছিল না, বরং আমেরিকার সাথে ট্রেড এগ্রিমেন্ট এ লাভ ছিল, তাই দেখেছে। এখন অরব প্রজেক্ট এ ওদের নিজের বেনিফিট দেখছে, তাই এশিয়ার বাকি দেশগুলোকে সাপোর্ট দিচ্ছে।

    আপনার আগের পোস্ট এ মনে হয়েছিল চীনের প্রতি আপনার অভিযোগের অন্ত নেই, বাকি সবার সব ভালো, শুধু চীনের জন্যে ইন্ডিয়ার সব বিগড়ে গেলো। সেটা আমার বোঝার ভুল হলে কোনো সমস্যা নেই। কোনো দেশি নিপাট ভালোমানুষ নয়, সবাই নিজের ইন্টারেস্ট আগে দেখে - এটা ই ঘটনা।

    আর আপনি বামেদের ব্যাশিং করতেই পারেন, আমার নিজের ধারণা, আজকে মমতার আমলে পাব তে সফট কমুনালিস্ম এর চাষ হয়েছে তেনার ভোট ব্যাঙ্কের জন্যে, সেই চষা জমিতে এখন বিজেপি চাষ করতে নেমেছে। যতদিন বামেরা ছিল, এই জিনিসটা এরকম ন্যাকেডলি দেখা যায়নি। চিট ফান্ড, কাট মানি ফানি ওসব তো ছেড়েই দিলাম।
  • PM | ১৮ ডিসেম্বর ২০১৯ ১০:২৩426927
  • অভিজিত বাবুর স্ত্রী বন্যা, জিন্নি সেদিন অল্পের জন্য প্রানে বেচে গেছিলেন-- খুব ভালো কাজ করছেন। ইউ এন এর হয়েও কিছু কাজ করছেন উনি, ব্যক্তিগত ভাবেও করছেন
  • অর্জুন | ১৮ ডিসেম্বর ২০১৯ ১০:১৮426926
  • 'এই পাতাতেই দু একজন স্বঘোষিত মোড়ল প্রায়ই আসেন জাস্ট বামেদের গালাগাল দেওয়ার জন্যে কারণ তেনার পূর্বপুরুষের জমানো জমি বাম সরকার ভূমি সংস্কার করে কেড়ে নিলো, সেই দুঃখের ঘায়ে মলম লাগাতে।'

    'দু একজন স্বঘোষিত মোড়ল' কেন? একজনই অর্থাৎ আমার কথাই বলছেন? সেটা খুলেই বলুন।

    'পূর্বপুরুষের জমানো জমি বাম সরকার ভূমি সংস্কার করে কেড়ে নিলো' এ কথাটার কোনো অর্থই খুঁজে পেলাম না। কাজেই এই প্রসঙ্গে কিছু বলতেই ইচ্ছে করছেনা।

    আমি এর আগেও বলেছি ইউ এন সিকিওরিটি কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ পার্ট হয়েও চীন অ্যামেরিকার নানা আগ্রাসী সমস্যা মেনে নিয়েছে। কোল্ড ওয়ারে চীনের ভূমিকা কি? গ্লোবালি একমাত্র শক্তিশালী এশীয় দেশ হয়েও এশীয়ার সব বার্নিং ইস্যুজ গুলোয় চীন আগুনে শুধুই তেল ঢেলে গেছে কেন?

    What is China's role in Asia?

    আমি ধরে নিলাম ডিসক্লেমর। কিন্তু আপনার কমিউনিস্ট অ্যাপলজির স্ট্যান্ড পয়েন্টটা বেসিক্যালি কি?

    কমিউনিস্টদের নিয়ে কিছু বললেই 'রে রে' করে ওঠেন।
  • Amit | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৯:৩১426925
  • রেল লাইন যারা ওপড়াচ্ছে, বা আগুন লাগাচ্ছে- ঠিক কোন কোন সূত্রে জানা গেলো যে ঠিক তারাই সব থেকে ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত বা নিরুপায়- ? এসব লার্জ স্কেল মব ভায়োলেন্স এর পেছনে বিশেষ কোনো কোনো রাজনৈতিক দল যে নিজের ভোটের জন্যে মদত যোগাচ্ছে না, সেটা কি কেও ১০০-% কনফারমেড ? এই লেভেল এ কনফিডেন্স তো অমিত শাহ এর নেই মনে হয়।

    আর কেও এই ভায়োলেন্ট নিরুপায় দের খবর পেলেও তাতে এটা জাস্টিফাই হয়না যে সাধারণ কেও এই গন্ডগোলে আটকে গেলে তার জন্যে সহানুভূতি দেখানো যাবে না, জস্ট যারা আন্দোলন করছে তারা নিরুপায় বলে। আমার কোনো আত্মীয় বা বন্ধু এই গন্ডগোলে আটকে পড়লে তাদের সেফটি টাই আমার কাছে বেশি ইম্পরট্যান্ট এই মুহূর্তে, ওসব বিপ্লব, আন্দোলন, দেশ, ডেমোক্রেসি ইত্যাদি না মাড়িয়ে।
  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৯426924
  • এই "আহারে জাঁতাকলে সাধারণ মানুশ" এই ন্যারেটিভ টার বিপদ হল, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এবং সেকারণেই রাস্তায় নামা ছাড়া যাদের গতি নেই, পোলাইট কনভারসেশনে একসেস নাই, তাদের কে ডিমনাইজ করা হয়। সেই উদ্দেশ্য থাকে মেডিয়ার, এবার মেডিয়া কনজ্যুমার যা সেটা হজম করবে না ক্রিটিকালি দেখবে তাদের ব্যাপার।
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৮:০৬426923
  • ওদিকে ফেবু তে নানা গ্রুপে আগুন আর আগুন এর ছবি শেয়ার হচ্ছে। অজস্র ট্রেন বাতিল। রেললাইন উপড়ে দিচ্ছে।
    যারা এই জাঁতাকলে পিষে যাচ্ছে, তাদের অবস্থা ---
  • r2h | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৮:০১426921
  • উইকি করে প্রিঅ্যাম্বল পড়ে দেখলাম, ঈশ্বরের নামে শপথ করে সামাজাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র রক্ষার কথা বলা আছে। এরশাদের সময়ের ফিফথ অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে, আরো অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে।

    তবে ঐ আরকি, উইকি করে ওপর ওপর বলে লাভ নেই। ভালো করে পড়তে হবে।
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৮:০১426922
  • রাষ্ট্রধর্ম ও আছে, আবার সেকুলারও ?
    কেমন যেন সেই সোনার কেল্লা র সীন, লালমোহনবাবু আপনমনে বেশ ভাব দিয়ে বলছেন "সোনা আ আ র পাথরবাটি"।
  • Amit | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৯426920
  • গ্রাউন্ড লেভেল এ কি তফাৎ পড়ছে আর? রাষ্ট্রধর্ম থাকলো কি না থাকলো ? বাংলাদেশ এ ব্লগার খুন করলে শাস্তি হয়না, ইন্ডিয়াতে গোরক্ষকরা কাওকে পিটিয়ে মারলে শাস্তি হয়না, পাকিস্তানে ব্ল্যাসফেমি আইনের নাম করে যে কাওকে পিটিয়ে মারলেও শাস্তি হয়না।

    হরে দরে সবই এক হয়ে যাচ্ছে। দেশের আইন কাগজে কলমে যাই হোক গিয়ে।
  • r2h | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৩426919
  • তবে এরশাদের পর সংবিধান পরিবর্তন হয়েছে, বাংলাদেশ এখন সেকুলার দেশই। কিন্তু কোথায় যেন আবার রাষ্ট্রধর্মও আছে, ওটা ঠিক মনে নেই, পড়াশোনা করে দেখতে হবে, অথবা কেউ যদি লিখে দেন।

    থিওক্রেসি নয় কিন্তু রাষ্ট্রধর্ম আছে; কিন্তু সেকুলার।
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৭:৫২426918
  • আসল প্রশ্নটা ওইখানেই। "সেকুলার হলে তাদের কীসের লাভ?" ---এইটাই হল লাখ কথার এক কথা। বাস্তবায়িত করতে গেলে এইটাই হতে হবে। সেকুলার হবার জন্য আর্থিক সামাজিক রাজনৈতিক ইত্যাদি নানারকম লাভের সম্ভাবনা থাকতে হবে। শুধুমাত্র হাওয়ায় ভাসা আদর্শ দিয়ে কি আর এসব কাজ হয়? লাভের সম্ভাবনা না থাকলে কোনো প্রাণীই কি কোনো কাজ করে? একা বা জোট বেঁধে?
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৭:৪৬426917
  • সেই নিহত ব্লগার অভিজিত রায়ের বাবা কিছুদিন আগে মারা গেলেন। ছেলের হত্যার কোনো কিনারা দেখে যেতে পারলেন না। আশাও করেন নি মনে হয়।
  • Amit | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৯426916
  • অটোজ, সে তো বটেই। বাংলাদেশ এ এতো গুলো ব্লগার কে খুন করা হলো, কটার শাস্তি হয়েছে ? যে রকম ইন্ডিয়াতে গোরক্ষক রা কাওকে পিটিয়ে মারলে শাস্তি হয়না, একদম সেম জিনিস। মব ভায়োলেন্স এর নাম করে একদল গুন্ডা ধর্মের ন্যারেটিভ দিয়ে যে কাওকে মেরে ফেলতে পারে। তারপর পপুলিস্ট রাজনীতির নাম করে তাদের গায়ে হাত ও পড়বে না। পড়লেই ধর্ম রসাতলে যাবে।

    ইসলামিক দেশ হওয়ার সুবাদে সৌদি থেকে ভালো টাকা পয়সা আসে বাংলাদেশ এ রেগুলার। সেটাও একটা বড়ো লোভ গরিব দেশের জন্যে, প্লাস মুসলিম মেজরিটি র চাপ ও আছে, সেকুলার হলে তাদের কিসের লাভ ?

    ইন্ডিয়া তে একটা গণভোট যদি হয় কালকে সেক্যুলার কথাটা সরিয়ে ইন্ডিয়া অফিসিয়াল হিন্দুরাষ্ট্র হওয়া উচিত কিনা, আমি নিশ্চিত মেজরিটি সেটার পক্ষে ই ভোট দেবে। হতেও পারে সেটা সত্যি সত্যি, হলে ঠেকাবে কিভাবে ? মেজরিটি র ডকট্রিন উড়িয়ে দেওয়া সোজা নয়, আর সরকার যদি সেটা চায় নিজেই, তাহলে তো আরোই নয়।

    আর সত্যি বলতে আজকে র দুনিয়াতে বেশির ভাগ ইসলামিক দেশ গুলো তাদের দেশে মাইনরিটি দের এতো জঘন্য ভাবে ট্রিটমেন্ট করেছে যে তাদের কিছু বলার মতো মুখ ও নেই। শুধু ওই ইসলামিক ফোরাম গুলোতে ইসলামিক ব্রাদারহুড নিয়ে চেল্লানো ছাড়া। সিরিয়া, লেবানন, ইরাক, সুদান এ এতো রেফিউজি হয়েছে, একটা ইসলামিক GCC দেশ ও একজন কেও রেফিউজি নেয়নি, এতটাই নির্লজ্জ এরা। সৌদি উল্টে অফার দিয়েছিলো যেসব রেফিউজি জার্মানি তে গেছে, তাদের জন্যে মসজিদ বানাতে কত কোটি টাকা দেবে। এদেরকে নিতান্ত জানোয়ার ছাড়া আর কি বলা যায় ?

    পাকিস্তান কাশ্মীর র মুসলিম দের নিয়ে কেঁদে মরছে, নিজের দেশে মাইনরিটি দের কি হাল করেছে না বলাই ভালো। এদিকে আবার চীন উইঘুর দের মেরে তাড়ালে তখন পাকিস্তান এর মুরোদে কুলোয় না কিছু বলার, এতো দরদের ব্রাদারহুড তখন ভয়ে খাটের তলায় ঢুকে পড়ে।

    এর মানে এই নয় যে মোদী শাহ র হিন্দু পলিটিক্স কে সাপোর্ট করা হচ্ছে, ভুল মাত্রেই ভুল, যেকোনো ধরণের রিলিজিয়াস সুড়সুড়ি দেওয়া পলিটিক্স ডেঞ্জারাস। তবে হালচাল যেদিকে গড়াচ্ছে, সেক্যুলার বা এথেয়িস্ট টাইপের লোকজন দের বড়োই দুর্দিন সব দেশে।
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৫426915
  • কিন্তু লোকটাকে ক্ষমতাচ্যুত করে জেলে রাখা হয়েছিল। তারপরেও কি তার দোষ দিয়ে হাত ধুয়ে ফেলা যায়? অনেকেই তো বলবে, আপনারা নিজেরা সংশোধন করলেন না কেন? যে ঢুকিয়েছিল, সেই লোক তো আউট ক্ষমতা থেকে। এখনই বা সংশোধন করছেন না কেন?
  • r2h | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৭:২৪426914
  • প্রতিবেশী মানে বাংলাদেশ আর স্বৈরাচারী মানে এরশাদ?

    একবার ওসব ঢুকিয়ে দিলে কি আর সহজে ঠিক করা যায়। সব হাউমাউ করে উঠবে। এমনিতেই তো দাঙ্গাবাজদের উৎপাত সর্বত্র।

    উঠলে তো ভালোই হতো।
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৭:১৭426913
  • একটা কথা প্রায়ই দেখি পুবের প্রতিবেশী দেশের অনেকে বলেন, এক স্বৈরাচারী শাসক নাকি তাঁদের সংবিধানে ধর্মের ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছেন। আগে নাকি ধর্মনিরপেক্ষই ছিল। যে প্রশ্নটা জাগে সেটা হল, সেই স্বৈরাচারী তো বহুকাল ক্ষমতাচ্যুত, তারপরে বোধহয় মারাও গেছেন, কিন্তু এতদিনেও সংবিধান থেকে ওটা সরানো হয় নি কেন?
  • Amit | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৯426912
  • শেখ হাসিনার আমলে এতদিন অন্তত বাংলাদেশ ইন্ডিয়া কে ভালো সাপোর্ট করতো। যদিও কোনোদিন খালেদা জিয়া ফিরে এলে হয়তো আবার জামাতি দের তোল্লাই দিতে পারে। পশ্চিমে একটা হোস্টাইলে নেবার নিয়ে হচ্ছে না, সেধে সেধে আরো চারদিকে হোস্টিলিটি বাড়াচ্ছে। ফরেন পলিসি র গঙ্গাযাত্রা যাকে বলে।

    কিন্তু এই মোদী শাহ আর চেলাগুলো যেভাবে বাংলাদেশ র পেছনে লেগেছে, আরশোলা, ঘুসপেটিয়া এসব বলে সমানে গালাগাল দিয়ে যাচ্ছে, তাতে এবার ওরা চীনের দিকে ঝুকলে কারোর কিচ্ছু বলার নেই।
  • মানিক | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৬:১৯426911
  • ওরকম বলবেন না। ছোটলোকেদের লাই দিয়ে মাথায় তুললে প্রভুদের একটু লাগে।

    প্লাজা দ্যু লা কনকর্দ মনে পড়ে।
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৮426910
  • এক গ্রুপে দেখতাম ভারতীয় আর বাংলাদেশী তুমুল ঝগড়াচ্ছে। বলছে চীন এসে বাংলাদেশ দখল করে নিয়ে ধর্মটর্ম সব বন্ধ করে দিয়ে লোকগুলোকে খুব খাটিয়ে খাটিয়ে অঙ্ক শেখাবে, দৌড় শেখাবে, আরো অনেক কিছু শেখাবে। তারপরে চাঁদে, অলিম্পিকে পাঠাবে।
  • Amit | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৫:৩৪426909
  • গুরুর পাতায় দেব বলে একজন চীন নিয়ে বেশ একটা ভালো লেখা লিখেছিলেন, সেটা তুলে দিচ্ছি খুঁজে পেলে।

    অৰ্জুন, আপনার Date:17 Dec 2019 -- 05:50 PM উত্তরে শুধু ডিসক্লেইমার ছাড়া কিছু যুক্তি পেলুম না, বাঙালির কমি দের কথা ছেড়েই দিচ্ছি, এই পাতাতেই দু একজন স্বঘোষিত মোড়ল প্রায়ই আসেন জাস্ট বামেদের গালাগাল দেওয়ার জন্যে কারণ তেনার পূর্বপুরুষের জমানো জমি বাম সরকার ভূমি সংস্কার করে কেড়ে নিলো, সেই দুঃখের ঘায়ে মলম লাগাতে।

    তো সেই বাম ব্যাশিং ই যদি আপনার মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে আলোচনা চালানোটাই অর্থহীন। কিন্তু যদি সেটা না হয়, তাহলে একটা সিম্পল প্রশ্ন:

    আজকের দিনে, বিংশ বা ২১স্ট সেঞ্চুরি তে দাঁড়িয়ে গ্লোবালি যে কটা মেজর ল্যান্ড ডিসপিউট হোক বা মেজর জেওপলিটিকাল ডিসপিউট, তার মধ্যে কটা চীনের বা জেনেরালি এশিয়ার অবদান ? আর কটা ব্রিটিশ, ফ্রেঞ্চ বা বাআমেরিকার, বা ইউরোপিয়ান কলোনিস্ট দের অবদান ?

    এর তুলনা টা আগে করা যাক। তারপর নাহয় পুরো দুনিয়ার পক্ষে বা ইন্ডিয়ার পক্ষে চীন কত খারাপ, সেটার হিসেবে করা যাবে ভালো ভাবে - ? একটা স্কেল সেট করে নিলে আলোচনায় একটু যুক্তি আসে, নাহলে সবই ডিসক্লেইমার হয়ে দাঁড়ায়।

    যাক গে, এই ক্যাব নিয়ে হৈ চৈ এর মধ্যে চীন যে কোদ্দিয়ে ঢুকে গেলো আর তাতে যে ইন্ডিয়ার কি উলুত পুলুৎ হবে, সেটা এখনো বুঝে পেলাম না।
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ০৫:২৬426907
  • আজ এসে ফেবু খুলে দেখি CAB এর জায়্গায় CAA
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ০২:৪২426906
  • থ্রী বডি প্রব্লেম---চিশিন এর। ওতে অভ্যন্তরীণ ইতিহাস ভালোমতন আছে। চৈনিক উৎপীড়নের ইতিবৃত্ত। কল্পবিজ্ঞানের নলচের আড়ালে আসলে ইতিহাসটাই মূল বক্তব্য।
  • অরিন | ১৮ ডিসেম্বর ২০১৯ ০০:৫৩426905
  • আপনাদের চীন নিয়ে আলোচনা দেখতে দেখতে বছর চারেক আগে দেখা একটা সেমিনার এর কথা মনে পড়ল। আমাদের এখানে ওয়েলিংটন এ ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারত নিয়ে একটি আলোচনা হচ্ছিল, তো সেখানে ভারত থেকে আগত এক প্রফেসর চীন ভারতের জন্য কত ক্ষতিকর, এই নিয়ে দীর্ঘ বক্তৃতা দিলেন। চীন থেকে কেউ ছিলেন না বক্তৃতা দেবার ফলে ভদ্রলোক এক তরফা বলে গেলেন। ওনার বলা শেষ হলে প্রশ্নত্তোর পর্বে জনৈক চীনা ভারতবিদ জিজ্ঞাসা করলেন যে ভারত ও চিনের 5000 বছরের পারস্পরিক সহাবস্থানের সম্পর্ক, তা দু দেশের মধ্যে প্রথম যুদ্ধ কবে লাগে?
  • অর্জুন | ১৭ ডিসেম্বর ২০১৯ ২৩:১১426904
  • @ রঞ্জন-দা,

    সাভারকার, একবার নয়, চার বার ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানা যায় (সত্যি, মিথ্যে পরখ করে দেখিনি)। তবে বিক্রম সম্পৎ সম্প্রতি সাভারকরের জীবনী রচনায় গবেষণারত, প্রথম খণ্ড প্রকাশ পেয়ে গেছে পেঙ্গুইন থেকে। বইটি বেশ খেটে খুটে লেখা। প্রশংসা পেয়েছে। মিঃ সম্পৎ ইন্টার্ভিউতে বললেন সাভারকরের ক্ষমা প্রার্থনা এখন চাড্ডি বিরোধী গোষ্ঠী মিস ইন্টারপ্রিট করছে। সাভারকর ফ্রান্সের বন্দর থেকে যখন ধরা পড়ে আন্দামানে চালান হন তখন তাকে ৫০ বছরের জন্যে লাইফ সেন্টেন্স দেওয়া হয়। তখন তার বয়েস ২৬- ২৭। ওর মনে হয়েছিল জেলে বসে বেঁচে থেকে অত গুলো বছর কাটিয়ে দিলেও, বেরোবার পরে তার আর করার কিছু থাকবেনা। তাই এই several mercy petitions জেল থেকে মুক্তি পেয়ে আবার নূতন করে সংগ্রাম শুরু করতে পারার সুযোগের জন্যে এক ধরণের সুকৌশল। সাভারকরকে নিয়ে বাংলায় ভাল অ্যানালিটিক্যাল কাজের বেশ অভাব। খোঁজে আছি।

    বোফোর্স মামলা নিয়ে চিত্রা সুব্রমনিয়ম সুদীর্ঘকাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেছেন অনেক প্রতিকূলতার সঙ্গে। ভদ্রমহিলা ইউরোপে কোথাও থাকেন। উনি এ নিয়ে একটি বইও লিখেছেন। গান্ধী পরিবার সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে ওর কাছে।
  • PT | ১৭ ডিসেম্বর ২০১৯ ২২:২৭426903
  • there you are!!........we are back to square one.!!
    অন্য কোথায় যেন দেখলাম যে মরিচঝাঁপি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
  • অর্জুন | ১৭ ডিসেম্বর ২০১৯ ২২:০৯426902
  • @খ, বামপন্থী আর সিপিএম পার্টি পন্থী দুটো তো সম্পূর্ণ ভিন্ন বস্তু। ঃ))
  • | ১৭ ডিসেম্বর ২০১৯ ২০:৪৩426901
  • ঐজন্যেই ক্ষমা চেয়ে নিলাম। তোমাকে কেন কাউকেই হার্ট করার কোন ইচ্ছা নাই। তুমি যদি আমায় তৃণমূল বলে সন্দেহ করো তাও ;-) নো হার্ড ফিলিংস।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত