এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:৩১426990
  • অরিন, কেমন লাগল সাইমিয়া ক্যাসিয়া? এটা প্রথম পড়েছিলাম, অনেক বছর আগে।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:২৯426989
  • "নীল আকাশের নীচে" সিনেমাটা একাধিকবার দেখেছি। আমাদের কালীবাবু চীনাভাই। ঃ-)
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:১৫426988
  • atoz: “… যেমন "একশো বছরের প্রিয় গল্প" সংকলনে পেলাম। ঐ বইটার জন্য সার্চ করুন”

    পড়লাম। অমিয়ভূষণ মজুমদারের চীনাদের তিববত আক্রমণের পরিপ্রেক্ষিতে লেখা গল্প।

    ওয়াং লু আর বাসন্তীর প্রেমকাহিনি, "নীল আকাশের নীচে” ((কালী ব্যানার্জি আর মঞ্জু রায় অভিনয় করেছিলেন, মৃণাল সেনের ডিরেকশন, গল্পটা মহাদেবী বর্মার লেখা) মনে পড়ে?
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৪:২০426987
  • @অর্জুন: "'জান তো বটেই' না সত্যিই জানতাম না।"

    তাহলে Sally Church এর লেখাটা পড়ে দেখতে পার:

    https://arinbasu.github.io/articles/giraffe_bengal.pdf
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৩:১৫426986
  • আঠেরো বছরে ভোটাধিকার পায়, আইনতঃ সাবালক হয়, কিন্তু সেসব কিছুই না। আর্থিকভাবে বন্দী থাকলে স্বাধীনতা কোথায়?
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৩:১২426985
  • টিকি বাঁধা তো! তাতে টান পড়েছে।
    ( মেয়েটাকে ঘরের ভিতর কী করছে কেজানে! মানসিক অত্যাচার, খাওয়া বন্ধ রাখা, মারধোর করলেও বাইরে তো খবর আসবে না। অমন রাজাগজা বাবা, তাকে সবাই কভারাপ করবে)
  • syandi | ১৯ ডিসেম্বর ২০১৯ ০২:৫২426984
  • দাদা জয় শাহের হাত ধরে বিসিআই এর মসনদে বসলেন, আর দাদার মেয়ে এদিকে সঙ্ঘের একেবারে ল্যাজে পা দিয়ে বসেছে। দাদা তাই নেমেছেন ড্যামেজ কন্ট্রোল করতে।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০২:৪৪426983
  • @অর্জুন, আদি ব্রাহ্ম সমাজের ব্যাপারে আজকাল খ বাবু বিশেষ কিছু বলছেন না, লক্ষ করেছেন? ;-)
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০২:৪২426982
  • ওদিকে "দাদা"র মেয়ে সানার পোস্ট ভাইরাল। সামলাতে "দাদা" মাঠে নেমেছেন। এই সেদিন ভুত, আবার এই এখন কন্যার পোস্ট। "দাদা" র অবস্থা যেন সেই "দাদার কীর্তি" কেস।
    ভালো কথা, তাপস পালের খবর কী? তিনি তো এক কেলোর কীর্তি করেছিলেন, লোকজন ক্ষেপে বলেছিলেন দাদার কীর্তি সিনেমাটাই আর দেখবেন না তাঁরা।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০২:০১426981
  • অরিন, লিংক নেই। কিন্তু বিভিন্ন গল্পসংকলনে ওটা আছে। যেমন "একশো বছরের প্রিয় গল্প" সংকলনে পেলাম। ঐ বইটার জন্য সার্চ করুন, পিডিএফ আছে সম্ভবতঃ।
  • অর্জুন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০১:৩৯426980
  • @অরিন-দা, 'জান তো বটেই' না সত্যিই জানতাম না। আপনার কাছ থেকে অনেক ইন্টারেস্টিং তথ্য পাচ্ছি এবং সমৃদ্ধ হচ্ছি। আমার স্কুলে ইতিহাসের সিলেবাস ও টেক্সট দুটোই খুব ইন্টারেস্টিং এবং কম্প্রিহেন্সিভ ছিল। আমরা অন্যান্য স্কুলের ছাত্র, ছাত্রীদের থেকে হিস্ট্রিতে একটু বেশীই পড়তাম ও জানতাম। পড়াতেনও খুব দক্ষ শিক্ষিকারা। চৈনিক ইতিহাসে মনে আছে কনফিউশিয়াস এবং তাঁর সময়কাল পড়ানো হয়েছিল। এছাড়া চীনা পর্যটক হিউ-য়েন-সাঙ বিষয়েও।

    চৈনিক ইতিহাস নিয়ে খাপছাড়া ভাবে পড়েছি প্রবন্ধ। আমার ছেলেবেলায় স্টেটসম্যান পত্রিকায় একজন বাঙালি সিনোলজিস্ট সম্ভবত পদবী 'বিশ্বাস' চীনা দেশ, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে একটা কলাম লিখতেন। মনে পড়ছে। সেগুলো অনেকটাই ভ্রমণ ডায়রি আকারে।

    'শিল্প সংস্কৃতি অনেক কিছুর সঙ্গে দক্ষিণ পূর্ব / পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে মিল লক্ষ করা যায়।'

    ভারতবর্ষে উত্তর, উত্তরপূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ প্রান্তেও প্রতিবেশী ও অন্যান্য দেশের সঙ্গে নানা সাংস্কৃতিক ও ঐতিহাসিক মিল পাওয়া যায়।

    আমার আক অহমীয়া বান্ধবীর কাছে শুনেছি 'গোগোই'রা প্রায় ৯০০ বছর আগে মঙ্গোলিয়া থেকে এসেছিল।

    আমাদের কয়েক হাজার বছরের ডায়স্প্ররার ইতিহাস বেশ চমকপ্রদ এবং এই ক্যাব, এন আর সি'র সময়ে এই ইতিহাসগুলোর পূর্ণাঙ্গ চর্চা খুব জরুরী হয়ে পড়েছে।
  • অর্জুন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০১:২৬426979
  • @Amit বাবু, ব্যাপারটা ঠিক ঠিক কমিউনিস্ট ব্যাশিং নয়। পশ্চিম বঙ্গে ৩৪ বছর বাম রাজত্বে বেড়ে ওঠা আমি আরো অনেকের মতই সিপিএম পার্টির ওপর তিতিবিরক্ত ছিলাম। সেই সময় অনেকেই ডিরেক্টলি ও ইন- ডিরেক্টলি এফেক্টেড ছিল। সেটার আলোচনার জায়গা অবশ্যই সুবৃহৎ এবং এত স্বল্প পরিসরে করার ইচ্ছে নেই। ৩৪ বছর বাদে বাম সরকারকে উৎখাত করা খুব সহজ ছিল না। একটা সময় আশাই ছেড়ে দিয়েছিলাম। এই উৎখাত গণতন্ত্রের পক্ষেও শুভ এবং সেই সময় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সর্ব মহল থেকে এসেছিল, এটাও মনে রাখতে হবে। এখানে অনেকেই বা অধিকাংশই বামপন্থী। তবে বামপন্থী ও সিপিএম সমর্থক আমার কাছে পৃথক ব্যাপার। কিন্তু এখানে অনেকেই দেখি দ্বিতীয়টা। রাজনৈতিক আদর্শগত ভাবে বামপন্থীদের সঙ্গে আমার বিরোধ নেই অর্থাৎ যারা আদর্শের ভিউ পয়েন্ট থেকে দেখেন ও বলেন। সেখানে ডিবেট ও ডিসকাশন চলে। কিন্তু যারা একটা দলের দলীয় রাজনীতিকে ডিফেন্ড করে যায় অদ্ভুতুড়ে সব যুক্তি দিয়ে তাদের সঙ্গে অবশ্যই সবিশেষ বিরোধ অনুভব করি। পার্টি আনুগত্য আমার কাছে কোনোদিন মর্যাদা পায়না, পাবেওনা। সে যে পার্টিই হোক।

    বামপন্থী ও সিপিএম পন্থী 'এক' হয়ে যাওয়াটা বেশ সর্বনেশে।

    এখানে অনেকেই যেমন ছেড়ে কথা বলেন না, আমিও না। মাঝে, মাঝে উত্যক্ত করতে বেশ মজাই লাগে। ওটা একটা বাতিকও। কিন্তু আমার মনে হয় অনেকেই ব্যাপারটা পার্সোনালি নিয়ে নেন। আমিও দু, এক সময় নিয়েছি। তবে চেষ্টা করি না নিতে। মতান্তর থেকে মনান্তর খুব বাজে ব্যাপার।

    তবে আমার খারাপ লাগে যে এখন দেশের চালিকা শক্তি যাদের হাতে তারা শুধু সাম্প্রদায়িক ও হিংস্রই নয়, গণতন্ত্রের ও মানবতা বিরোধী। তাই এই সময় নিজেদের মধ্যে নানা বিরোধ একটু সাইডে ঠেলে রেখে এই শক্তির বিরুদ্ধে লড়াটা আমার মনে হয় অত্যন্ত দরকার। বিরোধীরা যত ডিভাইডেড, তত ওদের লাভ।

    আমার কথায় কারো আঘাত লেগে থাকলে নিতান্তই দুঃখিত। এটা অনেক সময়েই ইচ্ছাকৃত নয়, আবার ইচ্ছাকৃত সেটাও অস্বীকার করব না।

    এখানে অনেকের স্রেফ একটা পার্টিকে ডিফেন্ড করাটা আমার কাছে পরিষ্কার নয় এক যদি তিনি পার্টি কর্মী না হন।

    একমাত্র @ খ বাবু, অনেক ব্যাপারই বেশ ভাল অ্যানালিসিস করেন।

    খুব সত্যি করে বলতে কয়েক ঘণ্টা পর, পর 'ভাটি' চেক করতে গিয়ে শুধু দলীয় রাজনীতির কচকচি বেশ বিরক্তই লাগে।

    আলোচনা করার অজস্ত্র বিষয় আছে আর মাই নিজে আলোচনার ক্ষেত্রে খুব scatterbrained।
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০১:০৯426978
  • @atoz সাইমিয়া ক্যাসিয়া গল্পটা পড়বার কি উপায়? লিঙ্ক পাওয়া যাবে?
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০০:৫৩426977
  • লিউ-দার দেখা যাচ্ছে উপরমহলের সঙ্গে খুবই দহরম মহরম। ঃ-)
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০০:৫০426976
  • একদম। জুন মাসে নিউ ইয়রকারে জিয়া ইয়্যাং ফ্যানের লিউ-দাকে নিয়ে একটা লেখা বেরিয়েছিল, তো সেখানে তিনি লিখেছেন,
    “ ... Liu’s international career has become a source of national pride. In 2015, China’s then Vice-President, Li Yuanchao, invited Liu to Zhongnanhai—an off-limits complex of government accommodation sometimes compared to the Kremlin—to discuss the books and showed Liu his own copies, which were dense with highlights and annotations.”

    https://www.newyorker.com/magazine/2019/06/24/liu-cixins-war-of-the-worlds

    বললে হবে?
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০০:৪৭426975
  • আরে আমাদের লিচু, গরমকালে যে ফল খাই, সেই লিচু চীনাভাষার থেকে আসা নাম। ফলটাও মনে হয় ওখান থেকেই।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০০:৪১426974
  • লিউ দা যে চীনের উপরমহলের হোমড়াচোমড়াদের নিয়ন্ত্রণ করতে পারেন, সেটাও স্বতঃপ্রকাশ। আর কোনো একটা চমৎকার পাওয়ার ইকোয়েশন চালিয়ে(একটা শক্তিশালী গোষ্ঠী সম্ভবতঃ ওঁর সাপোর্টে আছেন ) এই ধরনের লেখা বার করতে পারছেন। নাহলে এইসব লেখাগুলো প্রকাশিতই তো হত না, তার আগেই লেখা তো লেখা, লেখকশুদ্ধু লোপাট করে দিত।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০০:৩৬426972
  • সাইমিয়া ক্যাসিয়া বলে একটা ছোটোগল্প আছে, বাংলায়। একটু সান্ধ্যভাষায় লেখা, বাঙালি লেখকেরই রচনা। চীনা সামরিক বাহিনির তিব্বত অধিকার নিয়ে। সেটাও পঠিতব্য।
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০০:৩৬426973
  • “আমার সন্দেহ লিউ দার এই কাহিনি যে ইংরেজীতে অনুবাদ হয়ে এমন বাজারটি পেয়েছে, তার কারণ ঐ কালচারাল রেভোলুশনের ভয়াবহ স্কেচ।“

    হ্যাঁ আমারও তাই মনে হয়। তবে লিউ-দা চীনের ওপর মহলেও খুব জনপ্রিয়, এইজন্য মনে হয় বাবুরা স্কেচটাকে আপাত অগ্রাহ্য করেছেন। বা অন্য কোন ব্যাপার আছে।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০০:৩১426971
  • অরিন, আমার সন্দেহ লিউ দার এই কাহিনি যে ইংরেজীতে অনুবাদ হয়ে এমন বাজারটি পেয়েছে, তার কারণ ঐ কালচারাল রেভোলুশনের ভয়াবহ স্কেচ। এর আগে লোকমুখে শুনেছি মাত্র, বাবা এক ক্যাম্পে, মা আর এক ক্যাম্পে, বাচ্চারা আর এক জায়্গায়, ক্ষুধা, শীত, অনিশ্চয়তা, মৃত্যু। এইখানে একেবারে জলজ্যান্ত লিখিত অবস্থায়। অধ্যাপকদের খুন করা হচ্ছে ইন্টারোগেশনের নামে, করছে আবার ছাত্রছাত্রীরাই। এইসব ব্যাপারের কথা চীন থেকে বেরোতেই পারতো না, নইলে এতদিনে আরো অনেক কিছু জানা যাওয়ার কথা।
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০০:১৩426970
  • @atoz, চিশিন লিউ (চাইনিজ রা তাঁকে দা লিউ বলে, মানে বাংলায় লিউ দা ;-) ) এর ট্রিলজিতে চীনের সাংস্কৃতিক বিপ্লব পরবর্তী ইতিহাস বিধৃত হয়েছে ঠিকই, কিন্তু পৃথিবী আর ট্রাইসোলারানের দ্বন্দে চীন আর পাশ্চাত্য সভ্যতার টানাপোড়েনের গল্পটাই আমার কাছে অন্তত বড় করে দেখা দিয়েছে, চীনের বর্তমান ইতিহাসের বর্ণনা বরং অনেকটাই টকিং পয়েন্ট বলে মনে হয়েছে। অমন একটা উপন্যাসে খুব একটা প্রামান্য ইতিহাস মনে হয় না খুঁজলেও চলে।

    @arjun, চীনা ও বাঙালিদের non-academic সম্পর্ক আজ প্রায় ৬০০ বছরের (লিখিত ইতিহাস)। বাঙ্গালীরা চীনদেশে জিরাফ উপহার দিয়েছিল, জান তো বটেই, :-), আর চীনের রাজা বাঙালিদের জৌনপুরী আক্রমণকারীদের হাত থেকে বাঁচানোর জন্য সাহায্য করেছিলেন। বিশেষ করে মিং সাম্রাজ্যের সময় থেকে এই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। নানা কারণে আমার মনে হয় বাংলা পূর্ব বা দক্ষিণ পূর্ব এশিয়ার পশ্চিম প্রান্ত বলে ধরতে পার। আমাদের খাবার দাবার, শিল্প সংস্কৃতি অনেক কিছুর সঙ্গে দক্ষিণ পূর্ব / পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে মিল লক্ষ করা যায়।

    কাজেই বাঙালিদের চীন প্রীতি নতুন কিছু নয়।
  • অর্জুন | ১৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৭426969
  • নিউ ইয়র্ক, বোস্টন, ডিসি, লস অ্যাঞ্জেলেস, বার্লিন, লন্ডন, প্যারিসেও ক্যাব, এন আর সি'র বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। টাইমস স্কোয়ারে ' হাম ক্যায়া চাহতে আজাদি' বলে চেঁচাচ্ছে ভারতবাসী।

    ট্র্যাম্পও শুনতে পাচ্ছে। ঃ))
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৪426968
  • এরকম আগুন তখন জ্বালায় নি।
  • র২হ | ১৮ ডিসেম্বর ২০১৯ ২৩:২৪426967
  • এমনি নির্বাচন আর জরুরী নির্বাচনের ফল আলাদা হবে? ক’দিন আগেই তো বিপুল ভোটে জিতে এল।
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ২২:৩৮426966
  • সেইজন্যেই দাড়ি রাখতেন না মোহনদাসবাবু। যাতে দাড়ি ধরে না টান দেয়। ঃ-)
  • lcm | ১৮ ডিসেম্বর ২০১৯ ২২:২৬426965
  • Atoz | ১৮ ডিসেম্বর ২০১৯ ২২:২৫426964
  • দেশব্যাপী একটা জরুরী নির্বাচন করে এই বর্তমান শাসকদের ক্ষমতাচ্যুত করে নতুনদের আনা যায় না? নইলে কাজকর্ম তো কিছুই হয় না, ক্রমাগত নাটক চলছে, দিনের পর দিন এক একটা নতুন নাটক। ওদিকে সবকিছু টালমাটাল, বাজারদর লাগামছাড়া, বেকারত্ব বাড়ছে, শিক্ষাদীক্ষা ধনীর পকেটে, ব্যাংকগুলো মাল্যদের পকেটে, সাধারণ লোক উলুখড়।
  • সিএস | ১৮ ডিসেম্বর ২০১৯ ২২:২১426963
  • শুধু বাংগালোর নয়, পুরো কর্ণাটকেই।
  • সিএস | ১৮ ডিসেম্বর ২০১৯ ২২:১৫426962
  • বাংগালোরে কাল থেকে তিনদিনের জন্য ১৪৪ ধারা করে দিল। খারাপ লোকেরা নাকি ঝামেলা করত। তার মানে একটা বড়সড় মিছিল হত।

    এর পরেও আবার সবাই বলবে যে শান্তিপূর্ন আর গণতান্ত্রিকভাবে যেন প্রতিবাদ হয়।
  • | ১৮ ডিসেম্বর ২০১৯ ২২:০৮426961
  • শশী থারুর সাহিত্য আকাদেমি পেলেন 'An Era of Darkness' এর জন্য
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত