এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৯ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৪427020
  • আমারও একটা প্রশ্ন আছে।
    নাগরিকত্বের নতুন আইন যারা চালু করলো, তাদের নিজেদের নাগরিকত্ব প্রমাণ হল কি করে?

    পিএমের উত্তর আমার জানা আছে। কিন্তু এখানে লিখবো না। দেখা হলে বলবো।
  • lcm | ১৯ ডিসেম্বর ২০১৯ ১৪:৫১427019
  • "এখন গোটা দেশ জ্বলছে। অর্থনীতি অল টাইম লো। "

    নেটে দেখলে, মিডিয়া দেখলে তেমন মনে হয়, দাউদাউ করে ট্রেনের আগুনের ছবি -
    কিন্তু, গোটা দেশ বোধহয় জ্বলছে না, আর এত বড় দেশ। যদি ইম্প্যাক্টের কথা ধরতে হয়, তাহলে ডিমানিটাইজেশনে গোটা দেশ বেশি ইম্‌প্যাক্টেড হয়েছিল, অনেকের কাছে সিএবি-র ইমিডিয়েট ইমপ্যাক্ট নেই।

    অর্থনীতি অল টাইম লো বলতে - মানে মেজারেব্‌ল্‌ যা কিছু, ধরো জিডিপি - জিডিপি গ্রোথ হচ্ছে, থেমে যায় নি, বাড়ছে, কিন্তু গ্রোথ রেট কমে গেছে, যে রেটে গ্রোথ হচ্ছিল সেই রেটে বাড়ছে না।

    আর, একটা কথা হল, যে, জিডিপি বা স্টক-মার্কেট -- এগুলো দিয়ে কিন্তু একটি দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার পরিমাপ করা যায় না, ভারতের মতন এত বিশাল এবং জটিল দেশে তো নয়ই।
  • PM | ১৯ ডিসেম্বর ২০১৯ ১৪:২৪427018
  • আমিও একটা প্র্শ্নের উত্তর খুঁজছিঃ

    অন্য সময় মাদাগাস্কারে চোকোলেট বোম ফাটলেও শেয়ার মারকেট পড়ে যায়। এখন গোটা দেশ জ্বলছে। অর্থনীতি অল টাইম লো। কিন্ত শেয়ার মারকেট বেড়ে ই চলেছে। বেড়েই চলেছে----রোজ নতুন অল টাইম হাই এর রেকর্ড
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৯427017
  • একটা প্র্শ্নের উত্তর খুঁজছিঃ
    নতুন আইন তৈরি হওয়ার পর থেকে, আমি কি ভারতীয় নাগরিক?
  • lcm | ১৯ ডিসেম্বর ২০১৯ ১২:১০427016
  • অমিত মোটামুটি বলেছে, আর একটু ডিটেইলসে বলি - -

    ইউএস "House" এর ভোটের ফলাফলে ট্রাম্প ইম্‌পিচ্‌ড্‌ হয়েছেন। কিন্তু তাকে এখনই প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে না। "Senate" ঠিক করবে প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরানো হবে কি না। তার জন্য ট্রায়াল হবে, খানিকটা কোর্টরুম স্টাইলে, যেখানে সেনেট মেম্বারেরা বসবেন জুরির আসনে, হাউস লমেকাররা থাকবেন প্রসিকিউটরের ভূমিকায়, এবং, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এতে প্রিসাইড(/জজগিরি) করবেন। তাতে উইটনেস/সাক্ষী ডাকা হতে পারে, তাদের জেরা করা হতে পারে, ইত্যাদি। কোর্টের সঙ্গে একটি তফাৎ হল, সেখানে ভোটে ঠিক হবে প্রসিডেন্ট দোষী কি না ( কোর্টে জুরি ঠিক করে দোষী কিনা, জাজ ঠিক করেন শাস্তির পরিমান)। সেনেটে রিপাবলিকান-দের সংখাধিক্যা থাকার দরুন ধরে নেওয়া যেতে পারে যে ভোটাভুটিতে ট্রাম্প চাকরি হারাবেন না। এখন যদি ট্রায়াল হয়, তাহলে ট্রায়াল চলাকালীন সেরকম কোনো তথ্য বেরিয়ে আসলে যদি কিছু রিপাবলিকান সেনেটার ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন, তাহলে চাকরি যেতে পারে।

    এর আগে যে দুজন প্রেসিডেন্ট হাউস-এর ভোটে ইম্‌পিচ্‌ড্‌ হয়েছিলেন, অ্যান্ড্রু জনসন (১৮৬৮) এবং বিল ক্লিন্টন (১৯৯৮), তাদের সেনেটের বিচারে চাকরি যায় নি।
  • Amit | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৫427015
  • না। ইমপিচ মানে ট্রাম্প কে যদি ছাড়তে হবে না এখুনি। ডেমোক্রাট কন্টোলেড হাউস অফ রিপ্রেসেন্টেটিভে এ ইমপিচ ভোট পাস হয়েছে। এর পর সিনেট এ যাবে, ওখানে রিপাবলিকান মেজরিটি। ইমপিচ ওখানে পাস্ না করতে পারলে তাহলে কিছু হবার নয়।

    তবে সিনেট ও যদি পাস্ হয়ে যায় কোনোভাবে, তখন অন্য কেস। তবে চান্স খুব ই স্লিম।
  • অর্জুন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৭427014
  • Trump Impeached?
  • অর্জুন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৯427012
  • আরে, না, না, সিরিয়াসলি নিইনি কিছু। @অমিত বাবু

    বাই-দ্য-ওয়ে, বিজেপি'র শুনছি ফেক নিউজের ফ্যাক্টরি আছে। কাল চেন্নাইয়ে থাকা এক বন্ধু ওয়াটসঅ্যাপে একটা ছবি দিয়ে মেসেজ পাঠাল। সেখানে একটা ছবিতে দেখাচ্ছে গেরুয়া পতাকা হাতে এক বিশাল মিছিল। বাংলায় নাকি ক্যাব সমর্থনে দলে, দলে জনতা রাস্তায় নেমেছে। চেন্নাইয়ে মোবাইলে, মোবাইলে ঘুরছে এই ছবি।

    @অরিন-দা, আতোজ, 'নীল আকাশের নিচে এই পৃথিবী' কি মিষ্টি একটা ছবি। কালী ব্যানার্জি'র অমন অভিনয়। মঞ্জু দে'রও। তখনকার এই ছবিগুলোর তুলনা নেই।
    'কাবুলিয়ালা' ও 'নীল আকাশে' দেখানো হয়েছে চীনা ও আফগানরা কি ভাবে এ দেশে রুজি রোজগারের সন্ধানে এসেছে।

    'জ্যাপানিজ ওয়াইফ' ছুঁয়েও যায়না।

    আহা, সকাল, সকাল 'নাহুম' র নাম! আমি 'নাহুম' র নিয়মিত খরিদ্দার। কলকাতার কস্মোপলিটন চরিত্রটা নিউ মার্কেটে গেলেই বোঝা যায়।

    কলকাতায় 'মেটক্যাফ ষ্ট্রীট' নামে একটা জায়গা আছে। রাস্তাটায় ঢুকতেই একটি চীনে রেস্তোরাঁ, পার্সিদের ফায়ার টেম্পিল এবং পুরোটাই অ্যাংলো ইণ্ডিয়ানদের পাড়া। আমি বছর চারেক আগে এক সন্ধেবেলা ঐ রাস্তায় ঢুকে পড়ি। প্রথম ঠাওর হয়না, কলকাতায় রয়েছি। টিমটিমে ষ্ট্রীট লাইট, অ্যাংলো ইণ্ডিয়ান ছেলে মেয়েরা রাস্তায় চিৎকার করে খেলছে। তাদের পোশাক, ভাষা সব অন্যরকম। কমিউনিটি বেসড লিভিং।

    কলকাতার বহু জায়গায় এরকম টুকরো, টুকরো জায়গা ছড়িয়ে, ছিটিয়ে আছে।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৯427013
  • তাত্বিক বামেরা কেমন আছেন?রামের ঝুলি ভরছে তো,ঠিক ঠাক।
    ওদিকে,নির্মলা দিদি আয়কর কমাবেন বলেছেন।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৯:১৭427011
  • বুঝলাম, as usual গুজবে আছেন।
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৮:৫১427010
  • আরে পিটি বাবু যে!বেশ কিছুদিন পরে এলাম।সব কুশল তো?
    আপনি বন্ধ সমর্থক নন,সেটা জানি।
    জমিয়ে শীত পড়েছে।কলকাতা পুরো অসাম!মনোরম ওয়েদার।নরম রোদ।
    কলকাতার বাইরে গ্রামের দিকে,মাঠ গুলোতে সোনালী ধান তুলে নেবার পর খড়ের স্তূপ পড়ে আছে।মেঠো পথ দিয়ে গায়ে চাদর জড়িয়ে,মহিলারা আর কানে মাফলার জড়িয়ে পুরুষেরা কি জানি কোথায় চলেছে।ভালো জয় নগরের মোয়া বিক্রি হচ্ছে।
    প্রচুর মিষ্টি কমলা লেবু মিলছে সস্থায়।কে একজন নাহুমস এর উল্লেখ করে দিলো।দেখি,পারলে নিউ মার্কেট টা ঘুরেই আসি।
    এন আর সি আর ক্যাবের গন্ডগোল টা মিটলে বাঁচি।
    একই বলে খুঁচিয়ে ঘা!খাচ্ছিল তাঁতী তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে ও বলতে পারেন।
    বাঁশ ছিলো ঝাড়ে,আয় আমার ...
    বা, ধরুন গিয়ে .......ভূতে,. জল পায়নি ধুতে;এটাও বলতে পারেন।
  • PT | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৫427009
  • তারা কারা? identify করবেন দয়া করে?
  • sm | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৮:৩০427008
  • এখানে আগ মার্কা বামপন্থীরা সব সময় সিপিএম এর আমলে বন্ধ,অবরোধ এর সমর্থক।সে কিউবার দুর্দশা বা ভিয়েতনাম এর সমস্যা বা তেল এর দাম বাড়া,যেকোন ইস্যুতেই হোক না কেন।
    কিন্তু এন আর সি নিয়ে অবরোধ হলে,নিজের ফ্যামিলি আগে,জাতীয় স্বার্থ পরে; বলে চিল চিৎকার জোড়ে!
  • Amit | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৬427006
  • অটোজ, এই পরিস্থিতিতে ওসব তো দিবাস্বপ্ন। দেশের ইকোনমি ডুবে যাক, লোকে না খেয়ে থাকুক, চাষাড়া মরুক- কিন্তু পাকিস্তান কে হুঙ্কার দেওয়ার মধ্যে যা তেজ আছে, তা কি ওসবে মেলে-? লোকে তো তাই চাইছে, ভোট ঢেলে দিচ্ছে এদের।

    নর্থ ইন্ডিয়া ছেড়েই দিলাম, ওখানে যুদ্ধের জিগির চিরকাল ই বেশি বেশি, কিন্তু আমাদের তথাকথিত শিক্ষিত বাঙালি ভদ্রলোকদের হোয়াটস্যাপ গ্রুপ গুলোই দ্যাখেন না। আমাদের JU অ্যালুমনি দের এক খান হোয়াটস্যাপ গ্রুপ আছে যেখানে থাকি, সেই শহরে। সেখানে সমানে গত ৪-৫ দিন ধরে হেট্ মেসেজ এসেই যাচ্ছে, অথচ সব রেস্পন্সিবল পসিশন এ থাকা লোকজন। অনেকেই সরকারি dept এ আছে।

    কালকে আমার আর সহ্য হয়নি, এক টা মেসেজ দিলাম, এই ধরণের হেট্ মঙ্গেরিং কিন্তু সোজা সাইবার ক্রাইম র আন্ডার এ পড়ে, যদি কারোর কোনো রকম ইসু হয়, সে যেন বাকি দের জড়াতে চেষ্টা না করে, নিজের দায়িত্ব নিজে নেয়। কালকে থেকে চুপ আছে, দেখি কি হয়।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৭:২৯427005
  • এদের এই যুদ্ধ-যুদ্ধ ব্যবসা থেমে যেতে পারত একটা জবরদস্ত রাষ্ট্রমন্ডল বা দেশমন্ডল হলে। ইউরোপের চেয়েও অনেক বেশি দরকার আমাদের, সাউথএশিয়ান ইউনিয়ন বানানো। তবে কোনো একটা দেশের দাদাগিরি করলে হবে না, সবাইকে ইকুয়াল ফুটিং এ রেখে খেলতে হবে। কিন্তু যারা কেবল যুদ্ধ যুদ্ধ মারমার কাটকাট করে তেড়ে তেড়েই আছে, তাদের পক্ষে ইউনিয়ান তৈরী করা খুবই কঠিন। অথচ "সম্মিলিত মৈত্রীসংঘ" তৈরী করলে অস্ত্র আর সেনা খরচ কমে গিয়ে কত লাভ যে হত! সব কটা দেশেরই!
  • Amit | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৭:২০427004
  • আরে অৰ্জুন, আমার কথা অত সিরিয়াসলি নেবেন না এক্কেবারে। নেহাত ই ভাট মারতে এসে দু এক খান আলপটকা প্রশ্ন করে ফেলি মাঝে সাঝে। বিন্দাস উড়িয়ে দ্যান। আমিও সিপিএম নয়, জাস্ট হয়তো একটু টাইম পাস মার্কা বামপন্থী মাইন্ডেড, তাও এক্কেরে থার্ড কেলাস। খ বাবু ভালো এনালাইসিস করেন সন্দেহ নেই, তবে আমার মগজের বহু উর্ধে। আশায় আছি একদিন মার্কেট এ নিশ্চয় খ বাবু র এনালাইসিস ফর ডামিজ বেরোবে, তখন পড়ে নেবো ক্ষন। :) :)

    আচ্ছা, ত্রিপুরাতে বা আসাম সাইড এ যারা আছেন, যেমন পাই বা অন্যরা, তারা সবাই কি ঠিক ঠাক আছেন ? নেট চালু হয়েছে- ? কাগজে কোনো খবই আসছে না ওই সব জায়গার, অদ্ভুত একটা অবস্থা চলছে দেশ জুড়ে। এদিকে বেঙ্গালুরু এ ১৪৪ লাগলো, আজকে আবার আর্মি জেনারেল মিডিয়াতে বলেছে গত বছর নাকি দু বার পাকিস্তানের সাথে ফুল স্কেল যুদ্ধের অবস্থা তৈরী হয়েছিল। আবার হলে এনারা এক্কেবারে তৈরী আছেন।
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৭:০৮427003
  • atoz: "সেই বিখ্যাত কেক এর দোকান! নাহুম।"
    বছর দুয়েক আগে কলকাতায় গিয়ে নাহুমের দোকান থেকে খুব ভাল Date scone খেয়েছিলাম। এত ভাল স্কোন আমি কোথাও খাইনি। ছোট সাইজের কিন্তু অসাধারণ বানিয়েছিল।
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৬:৫০427002
  • @অর্জুন: "... এছাড়া চীনা পর্যটক হিউ-য়েন-সাঙ বিষয়েও।"

    হিউ-য়েন-সাঙ ("Xuanzang") এর ভারতযাত্রার ওপর Wu Cheng-en লেখা "Journey to the West " (Arthur Waley প্রায় একশো বছর আগে অনুবাদ করেছিলেন), পড়ে না থাকলে, পড়ে দেখ, অনবদ্য লেখা। সংক্ষিপ্তাকারে পড়তে চাইলে Anthony Yu'র Monkey and the monk নামে বইটা দেখতে পারো। দু-তিন বছর আগে তাঁকে নিয়ে একটা ভারত চীন যৌথ উদ্যোগে একটা সিনেমাও তোলা হয়েছিল।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৯427001
  • এখন এঁরা চপ ও বানান। ছবি দেখলাম। ঃ-)
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৫427000
  • আহ, সেই বিখ্যাত কেক এর দোকান! নাহুম।
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৬:২৯426998
  • atoz: "কলকাতা খুবই কসমোপলিটান ছিল"
    সে ছিল ক্যালকাটা! আহা,
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৬:১৫426997
  • কলকাতা খুবই কসমোপলিটান ছিল। মন্দির মসজিদ গীর্জা তো বটেই, এমনকি সিনাগগ পর্যন্ত ছিল(এখনও সম্ভবতঃ আছে)
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:৫৮426996
  • যে যাই বলুন, যতই হ্যাটা করুন, সাদাকালো যুগের বাংলা সিনেমাগুলোর অনেকগুলোই অনবদ্য। কাহিনি, অভিনয়, গান সব মিলিয়েই।
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:৫৩426995
  • atoz: "এককালে এই নীল আকাশের নিচে সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে একজন লিখেছিলেন, আসল চীনারা উপস্থিত থাকলে কি আর কালীভাইকে ততটা চীনা মনে হবে? ঃ-)"

    শুরুতে কালী ব্যানার্জী ফিরি নিয়ে যাচ্ছেন, কয়েকজন ছেলেপিলে তাঁর পেছন পেছন, "চীনেম্যান চাঁই চুঁই, মালাই কা ফট" বলে চেঁচাতে চেঁচাতে দৌড়চ্ছে। আজকাল কারোর ওরকম একটা সিন তুলতে সাহস হবে? ;-), তবে অবশ্য বেশ কয়েকজন চীনা অভিনেতা ওই সিনেমাটাতে অভিনয় করেওছিলেন।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৩426994
  • এই গল্পটা সম্ভবতঃ কোনো সুবর্ণজয়ন্তী সংকলনে ও ছিল। সেখানেই প্রথম পড়ি। গল্পটা একটু সান্ধ্যভাষায় লেখা, কিন্তু অদ্ভুতভাবে একটা স্থায়ী ছাপ রেখে যায় মনের মধ্যে। সেই সুবর্ণজয়ন্তী সংকলনে আরো গোটা পঞ্চাশেক গল্প ছিল, সেইগুলোর একটাও সেভাবে মনে নেই, কিন্তু এই গল্পটার নাম ভুলে গিয়েও আখ্যানভাগ মনে থেকে গিয়েছিল।
  • অরিন | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:৪০426993
  • সাইমিয়া ক্যাসিয়া গল্পটা খুব ভাল। অন্যরকমের। অমিয়ভূষণ মজুমদারের গল্পটার আরেকটু পরিচিতি দিলে সংকলকরা ভাল করতেন। সায়ামিয়া ক্যাসিয়া ফুল আর পাতা দিয়ে থাইল্যাণ্ডে লোকে স্যালাড আর চচ্চড়ি করে, :-)
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:৩৭426992
  • অপূর্ব এক গান আছে ওই সিনেমায়।
  • Atoz | ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:৩৪426991
  • এককালে এই নীল আকাশের নিচে সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে একজন লিখেছিলেন, আসল চীনারা উপস্থিত থাকলে কি আর কালীভাইকে ততটা চীনা মনে হবে? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত