এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২০ ডিসেম্বর ২০১৯ ০৭:৪৯427079
  • কাল সবার মিছিল ই ভালো হয়েছে। শুয়োরের বাচ্চা কনজারভেটিভ আর পাবলিক অর্ডার পন্থী দের অবশ্য তাতে কিছু এসে যায় না। তারা পাড়ার সাথে নিজেদের ঘরে আগুন লাগিয়ে খুশি।
  • Du | ২০ ডিসেম্বর ২০১৯ ০৭:১৭427078
  • ঈয়ং এর ভয়েস সাপোর্ট বেশ হাই মনে হচ্ছে।
  • Du | ২০ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৩427077
  • ঈউটিউবে মহিলা যা বলছে সিএ এ নিয়ে সেটা প্রেস ইনফর্মেশন বুরোর এফ বি পেজ এ লেখার সাথে মিলছে না
  • Amit | ২০ ডিসেম্বর ২০১৯ ০৫:০৯427076
  • মোদী শাহ র এনার্কি র থেকেও মাঝে মাঝে রাহুল গান্ধী কে নিয়ে কংগ্রেস এর আদিখ্যেতা দেখে মাথা বেশি গরম হয়ে যাচ্ছে। দেশে এরকম একটা অরাজকতা চলছে, আর ওদিকে রাহুল গান্ধী কোরিয়া তে। একটা ঘোড়া জল খাবে না, তবুও জোর করে ওটাকে আর কত দিন জলের কাছে টেনে আনার চেষ্টা হবে -?

    একটা ঠিকঠাক অপসিশন দেশে থাকলে আজকে এই লেভেল এ বজ্জাতি করার সাহস পেতো না সরকার। খোলা মাঠ ছেড়ে বসে আছে, যা সব প্রতিবাদ হচ্ছে, সব ডিস্ -অর্গানাইজেড বা রিজিওনাল পার্টি গুলো করছে, কদিন পরেই পুলিশ দিয়ে মেরে ঠান্ডা করে দেবে, একটা দেশজোড়া সাস্টেইনবলে পলিটিকাল ফোর্স না থাকলে কতদিন চালাতে পারবে ?
  • lcm | ২০ ডিসেম্বর ২০১৯ ০৪:৫৪427075
  • ওহ্‌, আগুনের কথা আর বোলো না, ক্যালিফোর্নিয়াতে ফি বছর
  • Amit | ২০ ডিসেম্বর ২০১৯ ০৪:২৬427074
  • লসাগু দা, তাও তো আপনার বন্ধু ধৈর্য্য ধরে এতটা শুনলেন, তারপর উড়িয়ে দিলেন। আমাদের এখানে তো প্রায় শুরুতেই তেড়ে মারতে আসে মোদির নামে কিছু বলতে গেলেই।

    আমার এক সিনিয়র, নিজে সারা চাকরি জীবন মিডল ইস্ট এ তেলের কোম্পানি তে এ কাটিয়ে এলেন, এখন অস্ট্রেলিয়া তে সেটলড, কথা হলেই ইসলামিক স্টেট্ গুলো কিভাবে বাকি দের দাবিয়ে রাখে সেই কাহিনী শুরু করেন। সেটা সত্যি যদিও। আর বলেন যে ইন্ডিয়াতে মুসলিম দের না দাবালে এরাও মাথায় চড়ে বসবে। মোদী ই একমাত্র লোক যে এটা করতে পারে।

    তো সেদিন একখান গ্যাদারিং এ যেই তিনি আবার শুরু করেছেন, আমি বলে বসলাম, আপনি হিন্দু দের নিশ্চয় ভালোবাসেন, কিন্তু তার থেকেও অনেক বেশি টাকাকে ভালোবাসেন, নাহলে নিজে ২৫ বছর একটা মুসলিম দেশে কাটালেন কেন? এতো ঘেন্না যখন, আগেই কেটে যাওয়া উচিত ছিল না ? এখন তিনি দেখা হলেই মুখ ঘুরিয়ে ন্যান।
  • Amit | ২০ ডিসেম্বর ২০১৯ ০৪:১৯427073
  • সত্যি, এ বছরের মতো খারাপ অবস্থা অস্ট্রেলিয়া তে গত ১০ বছরে দেখি নি। প্রতিদিন কোথাও না কোথাও নতুন করে আগুন লাগছে। কালকেই দুজন মারা গেছে আগুন নেভাতে গিয়ে। আমাদের এপাশে এখনো নিউ সাউথ ওয়েলস র মতো হয়নি, ছট্টখাটো লেভেল এ লাগছে। কিন্তু জল র খুব বাজে অবস্থা। জানি না বৃষ্টি না হলে নেক্সট ৩-৪ মাসে কি হবে।
  • অরিন | ২০ ডিসেম্বর ২০১৯ ০২:১২427072
  • এটাও থাক, এমারজেন্সী না ডিক্লেয়ার করে উপায়ই বা কি? গোড়া কেটে আগায় জল ঢাললে যা হয়:
  • a | ২০ ডিসেম্বর ২০১৯ ০১:৫৭427071
  • শুধু নিউ সাউথ ওয়েল্স স্টেটে ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে পুরো অস্ট্রেলিয়ায় নয়। তবে হিট ওয়েভ চলছে ফলে পরিস্থিতি আরো খারাপ হবে
  • lcm | ২০ ডিসেম্বর ২০১৯ ০১:৪১427070
  • সেদিন এক অবস্থাপন্ন এবং উচ্চ পদাধিকারী অনাবাসী বাঙালির সঙ্গে কথা হচ্ছিল, কথাবার্তায় বোঝা গেল ইনি বর্তমান সরকারের ফ্যান। এর মতে এখন নাকি দিল্লিতে লোকজন ঠিক সময়ে আপিসে আসে, সরকারি আপিসে কাজ হয়, সব কিছু ইলেকট্রনিক্যালি করা যায়, ব্লা ব্লা।
    তো আমতা আমতা করে বললাম যে - কিন্তু ইয়ে, মানে, এসবের সঙ্গে ধর্ম/হিন্দু রাষ্ট্রর কোনো সম্পর্ক আছে?

    তিনি প্রায় চার্জ করলেন - কেন, হিন্দুদের একটা দেশ, হিন্দুরাষ্ট্র হলে আপনার অসুবিধেটা কোথায়? আপনি তো হিন্দু, আপনার প্রবলেম টা কোথায়?

    - দেখুন হিন্দুরাষ্ট্র হলে যদি হিন্দুদের পেয়াঁজের দাম ঠিক হয়ে যায়, আরও ধরুন যদি লক্ষ লক্ষ হিন্দু বেকারের কর্মসংস্থান হয়, যদি হিন্দু কন্যাসন্তান মেরে ফেলা বন্ধ হয়, যদি হিন্দু মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারে, যদি হিন্দু গৃহবধূরা পণ না দিতে পারা জন্য নিগৃহীত না হন, যদি সারা দেশে হিন্দুরা শস্তায় হাই স্পিড ডেটা কানেকশন পায়, যদি হিন্দু চাষীদের আত্মহত্যা বন্ধ হয়, যদি হিন্দু কাস্টমারের টাকা ব্যাংকে নিশ্চিন্তে গচ্ছিত থাকে, যদি হিন্দু দলিত আর হিন্দু ব্রাহ্মণের মধ্যে খুনোখুনি না হয়, যদি হিন্দু বিজ্ঞানীর রোবট চাঁদে ঠিকঠাক ল্যান্ড করে, যদি হিন্দু অ্যাথলিটরা অলিম্পিকে অন্তত গোটা কুড়ি মেডাল নিয়ে আসে, যদি বিজয় মাল্য/নীরব মোদীর মতন হিন্দু অসৎ ব্যবসায়ীদের শাস্তি হয়, যদি মৃত হিন্দু পেশেন্টকে আইসিইউ-তে রেখে কয়েকদিনের বিলিং না করে হিন্দু হাসপাতাল...

    - ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি .... যত্তোসব...
  • অর্জুন | ২০ ডিসেম্বর ২০১৯ ০০:৫৮427069
  • @অরিন-দা, অস্ট্রেলিয়ায় বুশ ফায়ারের জন্যে সরকার 'স্টেট অব ইমারজেন্সি' ঘোষণা করেছে, এখুনি খবরে দেখলাম।

    @ অপু-দা, সংক্রান্তি তো আসেনি।
  • সে | ২০ ডিসেম্বর ২০১৯ ০০:৫৪427068
  • দিলীপ ঘোষ নামক একজন খুব বাজে বাংলা উচ্চারণে CAA র পক্ষে লেকচার দিচ্ছিল টিভিতে
  • অর্জুন | ২০ ডিসেম্বর ২০১৯ ০০:৪৭427067
  • @সে' র মেসেজ পড়ে ২০-২১ বছর আগের একটি কথা মনে পড়ে গেল। আমি তখন পুনেতে ফার্গুসন কলেজে পড়ি। মেসের মরাঠী রান্না অনেকেই গলাধঃকরণ করতে পারত না। হস্টেলের বেশ কিছজু বাঙালি ও উত্তর ভারতীয় ছেলেরা ডাব্বা নিত। ছাত্রদের দুবেলা ডাব্বায় খাবার দেওয়ার ব্যবসা করত বাঙালি কিছু ছেলে যারা অনেকেই আসত মালদা, দিনাজপুর এসব জায়গা থেকে। পুনেতে এসে কলেজের কাছাকাছি বস্তিতে থেকে এই খাবারের ব্যবসা চালাত। হস্টেলের ছাত্র থেকে শুরু করে প্রায় সকলেই বলত ওরা নাকি বাংলাদেশী। এও শুনতাম ওরা আসলে মুসলমান, পরিচয় হাইড করে হিন্দু নাম নিয়ে থাকে। ঐ সময় ১৯৯৮- '৯৯ সালে শিবসেনা হঠাৎ বাংলাদেশী উইচ হান্টিং শুরু করল। ইনফ্যাক্ট আমরাও কলকাতা থেকে আসা বাঙালিরাও ভয়ে ছিলাম। রোজ টাইমস আর ইণ্ডিয়ান এক্সপ্রেসে পড়তাম সিবসেনার তাণ্ডব মুম্বাই, পুনে ও মহারাষ্ট্রের অন্যান্য শহরে তারা কি ভাবে বাঙালি মুসলমান বা তাদের সন্দেহ হচ্ছে কাউকে পেলেই মেরে, ধরে কলকাতার ট্রেনে তুলে দিচ্ছে। ছবি সহ সেসব প্রকাশ পেত। যারা ধরা পড়ত তারা অনেকে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখত।

    তো হস্টেলে ডাব্বা সরবরাহকারীরা প্রথমে অনিয়মিত এবং পরে একদম গায়েব হল। ডাব্বার সাবস্ক্রিপ্সনের একটা নিয়ম ছিল ওরা ১০০০ টাকা গচ্ছিত রাখত ছাত্রদের থেকে কারণ অনেক ছাত্র অতীতে ডাব্বার পুরো টাকা ঠিক মত না দিয়ে ডিগ্রি শেষ হলে কেটে পড়ত। যাইহোক, এই ডাব্বার ব্যবসায়ীদের নিয়ে নানা আলোচনা শুনতাম। তারা সব ইল্লিগাল ইমিগ্রেন্ট। নাম ভাঁড়িয়ে, পরিচয় ভাঁড়িয়ে, ধর্ম ভাঁড়িয়ে ছদ্মবেশে অনুপ্রবেশ করেছে। শিবসেনা একদম উচিত কাজ করছে ইত্যাদি ইত্যাদি।

    আমি অবশ্য হস্টেল মেসেই খেতাম সে মরাঠী খাবার যত খারাপই হোক।

    এই উইচ হান্টিং মাস দু, আড়াই, তিন বাদে থামল। তখন কয়েকজন ফিরে এল এবং যোগাযোগ করেছিল। অনেকেই ব্যবসা বন্ধ করে সাময়িকের জন্যে চলে গেছিল। অনেকেই ভয়ে বাড়ি ফিরত যায়, কেউ কেউ অন্য রাজ্যে যেমন কর্ণাটক বা অন্ধ্রতে পরিচিত কারো কাছে আশ্রয় নিয়েছিল। দু একজন বন্ধুর কাছে শুনেছিলাম যারা ব্যবসা ছেড়ে চলে যায় তারা ঐ ডিপোসিট হাজার টাকা ফেরত দিয়ে গেছিল।
  • lcm | ২০ ডিসেম্বর ২০১৯ ০০:৩২427066
  • গত পরশু এবং গতকাল বেশ কয়েক ঘন্টা ফোনে কাটাতে হয়েছিল, কলকাতায় - ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ওয়েব সাইটে ই-পেমেন্ট সংক্রান্ত ব্যাপারে, সে এক ঝামেলা, পেমেন্ট পেজটা ইউএস থেকে অ্যাকসেস করা যাচ্ছে না। অগত্যা, কনফ কল, কিন্তু কলকাতার আত্মীয়র ল্যাপটপে পুরোনো উইন্ডোজ ভিস্তা, তাতে স্ক্রিন শেয়ার করা যায় না, অগত্যা হোয়াট্‌সয়্যাপ ভিডিও (ফোন ল্যাপটপের সামনে ধরে) - - যাই হোক কাজটা হয়েছে শেষ পর্যন্ত। ডেটা বা ভয়েস লাইনে কোনো প্রবলেম হয় নি।
  • অরিন | ২০ ডিসেম্বর ২০১৯ ০০:২৮427065
  • বসন্তের বজ্রনির্ঘোষ 2019 এর শীতকালে। ভারত জাগছে।
  • সে | ২০ ডিসেম্বর ২০১৯ ০০:২১427064
  • আমার পরিচিত কয়েকজন বেংগালুরুতে থাকেন, তাদের থেকে জানলাম বেংগালুরুতে ১৪৪ ধারা যদিও অফিস কাছারিতে সবই খোলা ছিল। রামচন্দ্র গুহকে আটক করা হয়েছিল।
    আরও জানলাম বেংগালুরুতে যেসব বাংলাদেশি থাকতেন তাঁরা অধিকাংশই এখন সেখানে নেই। কোথায় তারা কেউ জানে না। ভয়াবহ অবস্থা। এঁরা অধিকাংশই ডোমেস্টিক হেল্প, রোড ক্লিনিং এর কাজ করতেন।
  • সে | ২০ ডিসেম্বর ২০১৯ ০০:১৩427063


  • এটাতে তো বলছে অন্য কথা।
  • সে | ২০ ডিসেম্বর ২০১৯ ০০:০৯427062
  • হ্যাঁ ব্রতীন ভয়ে মানুষজন বাংলাদেশে পালিয়ে যাচ্ছে এ কল্পনা করতে পারছি না। সে দেশেও কি তাদের স্থান হবে?
  • lcm | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৬427061
  • এক জনের সঙ্গে কথা হচ্ছিল, কলকাতার ঃ
    ক্রিকেট নিয়ে নাকি খুব ঝামেলা হচ্ছে? এই সব CAB, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ---
    ও বলল - না না এ অন্য CAB - ডিটেইলে বলল ব্যাপারটা (শুনে মনে হল ব্যাপারটার প্রতি ওর একটা প্রচ্ছন্ন সাপোর্ট রয়েছে)
    তো আমি জিগ্গেস করলাম - এই আইন এখন পাশ করল কেন?
    একটু ভেবে বলল - পেঁয়াজের দাম কমানোর এ ছাড়া এখন আর কোনো উপায় নেই
  • Apu | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:৫১427060
  • এবারে একবার ও পিঠে হয় নি।

    আটোজ...
  • অর্জুন | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৩427059
  • আতোজ আছেন?

    আমি ভাবলাম তোমার পাটি সোপটা খাওয়া হয়ে গেছে। @ অপু-দা
  • Apu | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:১৫427058
  • কিন্তু সে সির দেওয়া ভিডিও টা দেখলে? WB থেকে দলে দলে লোক গিয়ে Bangla desh এ প্রবেশ করছে....
  • Apu | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:১২427057
  • সৌরভের মেয়ে Strong প্রতিক্রিয়া দিয়েছে। খুব ভালো।
  • অর্জুন | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:১১427056
  • অনেকই। আজও আমার এক আত্মীয় বলল 'নাঃ আসলে পপুলেশন বাড়ছে তো!' আত্মীয়রা শাঁখের করাতের মত হয়। সাধারণত রাজনীতি নিয়ে এদের সঙ্গে বেশী বকিনা। এই আত্মীয়টির কিছু মাস আগে নাতনি হয়েছে। আজ বলেই ফেললাম 'তোমার মেয়ে- জামাইকে সাবধান করা উচিত ছিল'।
  • Apu | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:১০427055
  • অর্জুন প্রচুর লোভ দিলম। পেট খারাপ হলে কোম্পানী দায়ী নহে
  • S | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:০৬427053
  • সমস্যা হল এইসবের সমর্থক রয়েছে অনেক।
  • অর্জুন | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:০৬427054
  • আজকের মিছিলে দুজন আফগান ছিলেন। তারা জন্ম থেকে কলকাতায়। জীবনে দু- তিনবারের বেশী আফগানিস্তানে যায়নি।
  • অর্জুন | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:০৪427052


  • ওর(দের) অ্যাজেন্ডা পরিষ্কার।

    এবার কি আমাদের কাশ্মীরের মানুষের এতকাল কি অবস্থা চলেছে, সেটা কিছুটা বুঝতে পারি!

    আজ জম্মুতে বিক্ষোভ হয়েছে।
  • S | ১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:০২427051
  • মুখোশটা খসে পড়ে গেছে অনেকদিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত