এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২০ ডিসেম্বর ২০১৯ ১৭:২৯427109
  • নানা আপনি একটু দিল্লী, পুনা আর লুরু তে কত কি ভালো পন্থী। আমরা বাঙালিরা এসব অ্যাসপিরেশনাল লুকিং ডাউন খুব বুঝি ঃ-))))

    আমার মতে বোলপুর আর সিউড়ি হচ্ছে দুনিয়ার মধ্যে বেস্ট।

  • যাক বাবা | ২০ ডিসেম্বর ২০১৯ ১৭:১৫427108
  • এই বাজারে আনন্দ বয়ে নিয়ে এল আনন্দবাজার। প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো রিলিজ হয়ে গেছে। চমৎকার রিভিউ বেরিয়েছে আনন্দবাজারে। জনতার উদ্দেশ্যে এখানে লিং দেওয়া হলঃ
    https://www.anandabazar.com/entertainment/bengali-movie-professor-shanku-o-el-dorado-movie-review-dgtl-1.1085167

    "প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু নামটা বাঙালির মনে বহু নস্টালজিয়া উস্কে দেয় যা ক্রিসমাসের মরসুমে কেকের সুগন্ধকে ফিরিয়ে আনে। কিন্তু ক্রিসমাস মানেই কেক, মোমবাতি আর ক্যারল নয়, ক্রিসমাস মানে নতুন বাংলা ছবিও। আর সেই ছবি যদি সত্যজিৎ রায়ের অবিস্মরণীয় সৃষ্টি বৈজ্ঞানিক শঙ্কুকে নিয়ে হয় তাহলে তো সোনায় সোহাগা। যাঁকে এতদিন বালিশের পাশে রেখে ঘুমিয়েছি বা ট্রেনের জানলার ধারে বসে দূরের দৃশ্য না দেখেচোখ ডুবিয়েছি যাঁর অ্যাডভেঞ্চারে, সেই মানুষটি যদি এই মাঝ ডিসেম্বরে পর্দায় উপস্থিত হন, তাহলে তার চাইতে রোমাঞ্চকর আর কী হতে পারে?"

    "শেষে বলা যায়, এল্ ডোরাডো যে মিথ তা জানার পরেও এই ছবিতে প্রথমে নকুড়বাবু আর পরে প্রফেসর শঙ্কুর চোখ দিয়ে সেই সোনার সভ্যতা দেখতে দেখতে দর্শক আবিষ্কার করবেন, সোনার বাড়ি বা সোনার শহর বলে আসলে কিছু হয় না, হয় সোনার মানুষ। সেই সোনা যা পুরনো হলেও চিরনতুন থাকে। ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’সেই সোনার মানুষকেই খুঁজে পাওয়ার, চিনে নেওয়ার আখ্যান।"
  • অর্জুন | ২০ ডিসেম্বর ২০১৯ ১৭:১৩427107
  • @খ, বাংলার মিডিয়ার সঙ্গে আমার পরিচয় ভাল নয়। কলকাতার বুদ্ধিজীবী মহলের সঙ্গেও নয়। তার কারণ কলেজ, ইউনিভার্সিটি ও চাকরীর প্রথম কয়েকটা বছর মানে ঐ ফরম্যাটিভ অ্যাডাল্টহুড ইয়ার্সের সময়টা আমার কলকাতার বাইরে কেটেছিল।
    আমার স্কুল জীবনে মিডিয়া বলতে সেভাবে কিছু ছিল না। প্রিন্ট মিডিয়া অবশ্য আনন্দবাজার ডমিনেট করত মূলত। তখন অসবের সঙ্গে পরিচয় হয়না যদিও।

    তাই এখানে একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে। আমি দিল্লী, মুম্বইয়ের মিডিয়ার সঙ্গে অনেক বেশী আইডেন্টিফাই করতে পারি। ওদের কন্টেন্ট আমার বুঝতে অসুবিধে হয়না। বাংলা টিভি চ্যানেলে আলোচনার জন্যে যাদের ডাকা হয় তাদের ডিস্কোর্স খুব খারাপ, দু একজন বিশেষজ্ঞকরে বাদ দিলে। আমার এদের 'ডিস্কোর্স'টা কূপমণ্ডূকতার পরাকাষ্ঠা মনে হয়।

    'সুবোধ সরকার ও অরিন্দম শীল' ঃ))))

    ন্যাশনল মিডিয়ার কিছু চ্যানেলের খবর আমি তূরন্ত বুঝতে পারি। ইন্টেলেচ্যুয়ালিও অনেকটাই শার্প আর সেলিব্রিটি শো অফটা নট একজ্যাক্টলি ফর দ্য সেক অব ইট। যারা কন্টেন্ট খোঁজে তাদের কানেক্ট করতে পারে। বাংলা মিডিয়ায় এটা একেবারে নেই।

    ইন জ্যানারেল দেশে জার্নালিজমের অবস্থা খুব ভাল নয়।

    আর আমি একেবারে 'আবাপ' ভক্ত নই। বরাবরই পোঁ....পাকা লাগত :)), এখন ওরা গুরুত্ব হারিয়েছে বলেই মনে হয়।
  • | ২০ ডিসেম্বর ২০১৯ ১৬:৫০427106
  • আবার ভয় এর কি হলো ধুর। পারসোনাল ডিনানসিয়েশন এর দিন এসেছে ঠিক ই কিন্তু তাই বলে কি কিসু বলা হবে না ঃ-))
    এই জন্যেই বলি চীনের থেকে আমরা ভালো। দিন ঠিন নেই, পেথম থেকেই বিগ ব্রাদার -)))))

  • S | ২০ ডিসেম্বর ২০১৯ ১৫:১৮427105
  • এই প্রথম গুরুতে কিছু লিখতে ভয় লাগছে।
  • অরিন | ২০ ডিসেম্বর ২০১৯ ১৫:১৪427104
  • খ : "ওদের মোক্ষ ম্যুলর আছেন, আমাদের বড়দের বংকিম ছিলেন, ছোটোদের ইয়ে রা আছেন, ওদের হিটলার আছে, আমাদের ও হিটলার আছে কিন্তু শিন্ডলার নাই"

    আমাদের শিন্ডলার নেই বটে, তবে আমাদের উইটলড পিলেস্কির ( https://www.warhistoryonline.com/world-war-ii/witold-pilecki-man-wanted-go-auschwitz.html ) অভাব নেই।
  • S | ২০ ডিসেম্বর ২০১৯ ১৫:০২427103
  • ভারতীয় হিসাবে গণতন্ত্র নিয়ে বেশ বুক ফুলিয়ে চলতাম। গরীব হতে পারে, কিন্তু দেশ আমার ভাইব্র্যান্ট ডেমোক্র্যাসি। কেউ বুঢ়ি নজর দিয়েছে।
  • | ২০ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৯427102
  • ওদের মোক্ষ ম্যুলর আছেন, আমাদের বড়দের বংকিম ছিলেন, ছোটোদের ইয়ে রা আছেন, ওদের হিটলার আছে, আমাদের ও হিটলার আছে কিন্তু শিন্ডলার নাই। আপাতত জর্মনির সঙ্গে আমাদের এইটেই মেন পার্থক্য ঃ-)))

    ঃ-)))

  • S | ২০ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৮427101
  • শুধু এলাইসি নয়, বন্ধু শিল্পপতি, ফান্ড ম্যান্জাররাও এটা করে থাকে। সব দেশেই। দেশের অর্থনীতির অবস্থা খুব খুব খারাপ। শেয়ার মার্কেট পুরো গাঁজায় চলছে।
  • | ২০ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৬427099
  • পি এম ঃ-))))))))) )))))))))

    আহা এ ব্যাপারে কত জ্ঞান শুনেছি, আর বোলো না ঃ-)))

  • S | ২০ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৬427100
  • শিন্ডলার্স লিস্টের কথা মনে পড়ছে।
  • | ২০ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৫427098
  • অনেকে অবশ্য আছে, একটা আলোক চ্ছ্বটা র জন্য, পছন্দের রাজনৈতিক দলের মিছিলে না গিয়ে সেলেব্রিটি দের উপস্থিতি র সম্ভাবনা যেখানে সেই যমায়েতে যায়, টিভিতে দ্যাকানোর একটা চান্স থাকে, অর্জুন কি সেরকম কিসু কেস নাকি?

    বাংলা মেডিয়ার ক্লাস বায়াস আনবিলিভেবল। বিদ্বজন সমাজ শব্দ টাই তৈরী হয়েছিল, বুদ্ধিজীবি দের কাছে অসংগঠিত রাজনীতিকে একটা অলটারনেটিভ হিসেবে দেখানোর জন্য। সেটার আবার নতুন উপদ্রব হয়েছে তৃণমূল আমলে পারফর্মিং আর্ট্স এর লোক না হলে বুদ্ধিজীবি দের কেউ গুরুত্ত্ব দিচ্ছে না। ইন ফ্যাক্ট বুদ্ধিজীবিদের টার্গেট করেই অনেক ন্যারেটিভ গড়ে উঠেছে, মমতার নিজের টাও তাই, আমাদের পিটি র টাও তাই। তো পিটি তো এই বেচে সংসার চালায় না, রাগ করে চারটি ফুঁসলায়, আমরা গাল ও দেই, কিন্তু মমতা ও আনন্দ তো মাইরি এইটেকেই বিজনেস মডেলের পার্ট করে ফেললেন। আমার মনে আছে দুটো ডিসটিন্ক্ট ঘটনা, সেক্টর ফাইবে ইউনিয়ন প্রচেষ্টার সময়ে, টেলিগ্রাফে ওয়েবেল এর সাধারণ কর্মী দের মিছিলে সাংঘাতিক কটাক্ষ করে বলা হয়েছিল, এরা তো ইঞ্জীনীয়ার নন, অতএব এঁরা ইনডাস্ট্রির লোক হলেও, এই ইনডাস্ট্রি তে ইউনিয়নের পক্ষে জন সমর্থন নেই। আরেকটা হয়েছিল, নন্দী গ্রামের পরে, বাম ফ্রন্টের সমর্থনে যারা প্রথম দিন মিছিল করেহ্হিলেন, তার মধ্যে সুবোধ সরকার ও অরিন্দম শীল রাও ছিলেন, তাতে কিছু সিপিএম সমর্থক দের কটাক্ষ করে বলা হয়েছিল, বিদ্বজন রা ট্রাকে করে মিছিলে আসছেন দলে দলে।

    তো অর্জুন একটু এই সুযোগে আবাপ বিরোধী হলে আমাদের আপত্তি নেই। বামফ্রন্টের পক্ষ থেকে বললাম ;-)

  • PM | ২০ ডিসেম্বর ২০১৯ ১৪:৫০427097
  • যাক, নিশ্চিন্ত হলুম। শুধু আমি একা গাধা নৈ, দেশের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টাও শেয়ার মার্কেট, কোর্পোরেট আর্নিং আর আর ম্যাক্রো ইকোনোমির মধ্যে কোনো কোরিলেসন পাচ্ছেন না

    আমার ধারনা কৃত্রিম ভাবে মারকেট আপ রাখতে এল আই সি ইত্যাদি সরকারী কম্পানি গুলোকে বাধ্য করা হচ্ছে মার্কেট এ ডিস্প্রোপোর্সনেট টাকা
    ঢালতে। পাবলিক মানি অবশ্যই

    যেহেতু বাইরে থেকে সেন্সেক্স ৩০ আর নিফ্টি৫০ ইন্ডেক্স ই লোকে দেখে, তাই এই ইন্ডেক্স এর থাকা শেয়ার গুলোতেই টাকা ঢালা হচ্ছে পাবলিক পারসেপসন ম্যানেজ করতে। বাকি মিডক্যাপ, স্মলক্যাপ ইন্ডেক্স যথারীতি ইকোনোমি কে ইন্ডিকেট করে মাটিতে লুটোচ্ছে

    বহু রিটেল ইন্ভেস্টার সর্বস্য খোয়াতে পারে মারকেট এ
  • অর্জুন | ২০ ডিসেম্বর ২০১৯ ১৪:১৫427096
  • ন্যাশনল মিডিয়া বাংলার মিডিয়া থেকে অনেক বেটার। কাল অত বিশাল নাগরিক মিছিল হল অথচ মিছিলে অপর্ণা সেন, সোহাগ সেন আর কৌশিক সেনকে দেখিয়ে তাদের বাইট নিয়ে ছেড়ে দিল। অথচ অত বড় একটা মিছিল, এত লোক, স্লোগানিয়ারিং, মিছিলের পরেও অনেকক্ষণ জমায়েত ছিল, সেসব কিসুই দেখাল না!

    ন্যাশনল মিডিয়া দিল্লী, ব্যাঙ্গালুড়ু, মুম্বাই, লখনৌ, চেন্নাই ও অন্যান্য প্রটেস্ট নিয়ে মাঝ রাত অবধি প্রগ্র্যাম করে গেল।

    বাংলার মিডিয়া শুধু সেলিব্রিটিদের নিয়ে ব্যস্ত।
  • | ২০ ডিসেম্বর ২০১৯ ১৩:৫২427094
  • আনবিলিভেবল।

  • avi | ২০ ডিসেম্বর ২০১৯ ১৩:১৭427091
  • পাইদি, ভালো থেকো।
  • Apu | ২০ ডিসেম্বর ২০১৯ ১৩:১৪427090
  • হোল্ড ম্যান হোল্ড

    কদিন পরে লিখো।
  • Apu | ২০ ডিসেম্বর ২০১৯ ১৩:১১427089
  • পাই,নিশ্চিন্ত হলাম
  • সিএস | ২০ ডিসেম্বর ২০১৯ ১৩:০৪427088
  • জামিয়াতে চুপি চুপি ছোট আর্ম্স দিয়ে গুলি চালিয়েছে, খুন করার মত। আলিগড়ে স্টান গ্রেনেড ছুঁড়েছে যা নাকি যুদ্ধে ব্যবহার হয় ! ইউনি দুটোর নামে বিশেষত্ব আছে বলেই এসব প্রাপ্য হয়েছে।
  • pi | ২০ ডিসেম্বর ২০১৯ ১০:৫৪427086
  • ঃ))
  • | ২০ ডিসেম্বর ২০১৯ ১০:৩০427085
  • এখনি পোবোন্দো লিখতে বলাটা বোধ হয় ঠিক হবে নাঃ-) দেখি তিতাস, একক আর হুতোরা কি বলেঃ-)

  • PM | ২০ ডিসেম্বর ২০১৯ ১০:১২427084
  • ওয়েল কাম ব্যাক, সকলেই চিন্তায় ছিলো এখানে
  • pi | ২০ ডিসেম্বর ২০১৯ ১০:০৯427083
  • ওহহ কোলকাতা!!
  • অর্জুন | ২০ ডিসেম্বর ২০১৯ ০৮:৫১427082
  • কাল রবিশ কুমারের এই শো'টা খুব ভাল লাগল।

  • অর্জুন | ২০ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৩427081
  • মিডল ইস্টে এরকম অজস্র ভারতীয় থাকে যাদের ইসলাম নিয়ে খুব সমস্যা কিন্তু ইসলামিক কান্ট্রিতে বছরের পর বছর প্রচুর টাকা রোজগার করতে কোনো আপত্তি নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত