এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৫427200
  • "বেচার আগে, চেঁছে দে"--এটাও জোড়া যায়।
  • অর্জুন | ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৪427199
  • আমি পাশের একটি ছেলেকে বললাম 'কিন্তু ওদের কিনবে কে?' ঃ)))
  • অর্জুন | ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৩427198
  • আজ ভেবেছিলাম এবি ভি পি'র ছেলেরা কিছু ঝামেলা করবে কিন্তু করল না। পুলিশ মিছিলের সঙ্গে হেঁটেছে এবং খুব কোওপারেট করেছে। আমি চেয়েছিলাম আক্রমণ আসুক। কত আক্রমণ আর করবে? মা বলল কোনো একটা বাংলা চ্যানেলে নাকি দেখিয়েছে আ বি ভিপি রা সত্যি সত্যি লাঠি, বল্লব নিয়ে খুব আস্ফালন করছে! ঃ))) বাস্তবে তাদের দেখলাম না।

    মিছিলে রিপাব্লিক টিভির একটি ছেলে মাইক হাতে শুট করতে ঢোকে। তাকে সাঙ্ঘাতিক ধাক্কার মুখে পড়তে হয়। 'মোদীর চ্যানেল মুর্দাবাদ।' বলে সব 'রে রে' করে ঝাঁপিয়ে পড়ে। দুজন বয়স্ক ভদ্রলোক এসে সামাল দেয়। ছেলেটিকে বের করে দেওয়া হয়। এসব ধাক্কাধাক্কিতে আমারও আপত্তি। মিছিল হবে নন- ভায়োলেন্ট।

    আজ একটা শ্লোগান ছিল

    'অমিত শাহ, মোদীকে/ ওয়েলেক্সে বেচে দে' ঃ)))
  • T | ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪১427196
  • ঋত্বিকের সিনেমার ছবি নিয়ে ব্যানার বানিয়ে মিছিলের থেকে হোয়ার ফেক নিউজ অনেক বেশী কারিওকর। কারিয়াকর্তারা তা জানেনও। ও নিয়ে চাপ নেবেন না। আশা করা যায় যে সালকিয়া, জিটিরোড এবং বড়বাজারের লুম্পেনরা যখন তেইশ তারিখ লরিভর্ত্তি করে মিছিলে যাওয়ার চেষ্টা করবে তখন পুলিশ টেনে নামিয়ে জয়প্রকাশ ট্রিটমেন্ট দেবে। পিসি য্যানো এইটা করে দেখায়।
  • Atoz | ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪১427197
  • ব্রতীন, এ তো দেখা যাচ্ছে দেশের মডেল। কিছু কট্টর বাম, কিছু কট্টর ডান, বহু মধ্যপন্থী, আর বাকীরা আগুনে ঘী ঢালে বা রাশ টানে। ঃ-)
  • Apu | ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:৩১427195
  • না কট্টর বাম ৩ জন। কট্টর বিজেপি ৫ জন
    জনা কুড়ি নীপা।


    বাকি রা, জনা ১২ ঝগড়া থামায়
    বা আগুনে ঘি দেয়।

    কেউ রেগে গ্রুপ ছেড়ে চলে গেলে তাকে বাবা বাছা বলে ফিরিয়ে আনতে হয়।
  • PT | ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:২৮427194
  • T-র মত আমিও কেমন একট সন্দেহজনক গন্ধ পাচ্ছি। বিজেপি silent majority-র সমর্থন পাচ্ছে কিনা!! তবে রামমন্দির মহা-তে খুব একটা কাজে লাগেনি-সেটা একটা ভাল লক্ষণ। অন্যদিকে ঝাড়খন্ডে কি হয় তা থেকে একটা আন্দাজ পাওয়া যেতে পারে হয়্ত।

    ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, ‘‘ছত্তীসগঢ়ের ২ কোটি ৮০ লক্ষ জনসংখ্যর অর্ধেকই নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না। না জমি রয়েছে তাঁদের, না আছে জমির রেকর্ড। তাঁদের পূর্বপূরুষরা সব নিরক্ষর ছিলেন। কেউ এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে গিয়েছেন। অন্য রাজ্যেও চলে গিয়েছেন অনেকে। ৫০-১০০ বছর আগের নথি এখন দেবেন কোথা থেকে তাঁরা?’’
    https://www.anandabazar.com/national/half-of-chhattisgarh-will-not-be-able-to-prove-citizenship-says-bhupesh-baghel-dgtl-1.1085617?ref=home-pq-six-stry-6

    সব চাইতে দঃখের বিষয়, নির্লজ্জ বিজেপি ঋত্বিকের ছবির বিভিন্ন অংশ কাজে লাগিয়ে ডকু বানিয়েছে-উদ্বাস্তুদের আড়াই প্রজন্ম আগের বেদনা চাগিয়ে তোলার জন্য!! তাদের মুখপাত্র জানাল যে ঋত্বিকের রাজনৈতিক বিশ্বাস নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই।
  • রঞ্জন | ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:১৭427193
  • ইউপিতে পুলিসের মতে মৃতের সংখ্যা ১৬, তাতে ৮ বছরের বাচ্চাও আছে। পুলিশ বলছে ওরা গুলি চালায় নি। কোথাও দাঙ্গা হয় নি। যদিও প্রাক্তন সাংবাদিক এবং বর্তমানে শাসক দলের এম পি স্বপন দাশুগুপ্ত বলছেন এ নাকি মুসলিম রিভোল্ট !
    খবরে প্রকাশ, বিজেপি ছোট ছোট দলে জনতার মধ্যে ছড়িয়ে পড়ে ১০০০ সভা করবে-- এন আর সি এবং ক্যাব বোঝাতে।

    আগামী সোমবার ঝারখন্ডের ভোট গণনা, দ্যাখা যাক এগজিট পোল আর বাস্তবে কতটুকু ফাঁক।
    দিল্লিতে আপ দলের বিজলি-জল-স্কুল-স্বাস্থ্য- মেয়েদের ফ্রিতে বাস বা মেট্রো এবং রোড অ্যাকসিডেন্টে ফ্রিতে (সরকারি খরচে) চিকিৎসা মায় সার্জারি---- পাবলিকের মধ্যে সাড়া ফেলেছে।
  • Atoz | ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:০৪427192
  • তোমাদের ওই হোয়াটসাপ গ্রুপে কি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ চলছে? ২০ জন বাম, ২০ জন বিজেপি? ঃ-)
  • Apu | ২১ ডিসেম্বর ২০১৯ ২২:৫৮427191
  • বিন্দাস !!
  • Atoz | ২১ ডিসেম্বর ২০১৯ ২২:৫৩427190
  • আন্দোলন। আন্দোলন। আন্দোলন। উত্তরপূর্বের অবস্থা এখন কেমন? দিল্লির অবস্থা কেমন? ব্রতীন, তোমার কী খবর?
  • Apu | ২১ ডিসেম্বর ২০১৯ ২২:৩০427189
  • আমাদের বিদ্যামন্দির র হোয়াটসয়াপ গ্রুপ এ রাত দিন চলছে। কট্টর বাম বনাম কট্টর বিজেপি। গোট ৪০ জনের গ্রুপ সবাই ক্লোজ ফ্রেন্ড। অ্যাডমিন হিসাবে আমার চাপ....
  • Apu | ২১ ডিসেম্বর ২০১৯ ২২:২৩427188
  • টি র কথা অপ্রিয় সত্য!!
  • র২হ | ২১ ডিসেম্বর ২০১৯ ২২:১০427187
  • হ্যাঁ, সে খুবই ঠিক, ইনফ্যাক্ট আশেপাশে সব ওরকমই দেখি, এমনকি মডারেটলি উদার, বিজেপিবিরোধি লোকজনও বলেছে, হ্যাঁ, সেসব ঠিক, কিন্তু ‘আমরা’ বেশী উদারতা দেখিয়ে... ইত্যাদি। স্কুলের হোয়া গ্রুপে আউটকাস্ট অনেক দিন। তাই বলছি, এমনটা ভাবতে পারিনি, এত মানুষ এখনো জীবিত।

    সোহাগকে বলছিলাম, জানিস তো ইন্ডিয়াতে খুব গোলমাল চলছে।
    -কী নিয়ে?
    - গভর্নমেন্ট রিলিজিয়নের ওপর বেস করে সিটিজেনদের মার্ক করে দিতে চায়। অনেক স্টুডেন্টরা প্রোটেস্ট করছে।
    - ওহ, হিটলারের মত। হিটলারের সময় তো কেউ প্রোটেস্ট করেনি। গুড থিং ইন্ডিয়াতে করছে। দে মাস্ট বি ব্রেভ।

    নাজি কানেকশনটা এতই স্পষ্ট, কিন্তু তবু এইসব।
    সেই, এই চাপে পড়েও যদি।
  • অর্জুন | ২১ ডিসেম্বর ২০১৯ ২১:৫৯427186
  • আজ শহীদ মিনার মিছিলে গেছিলাম। আবার একটা স্বতঃস্ফূর্ত মিছিলে যোগ দিলাম। মিছিলের সব অংশগ্রহণকারী যেন এক জোয়ারে ভেসে গেলাম। অসাধারণ পার্টিসিপেশন। শহীদ মিনার থেকে এম জি রোড মেট্রো পর্যন্ত চলল মিছিল। কত শ্লোগান অল্পবয়স্করা মুখে, মুখে বানাচ্ছে এবং অনন্য সব স্টাইলে বলছে, সম্বেত সবাইকে উদ্দীপিত করছে চেঁচাতে।

    একটি পাঁচ, ছ বছরের বাচ্চা হঠাৎ এসে যোগ দিয়ে সকলের মন জয় করল। একটি লম্বা ছেলে তাকে কোলে তুলে নিল। বাচ্চাটি একের পর এক শ্লোগান বলে গেল।

    শুনলাম বিজেপি অফিসে নাকি দিলীপ ঘোষের চ্যালারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পিটবে বলে। সে নিয়ে হাসাহাসি, টিটকারি হল। কাউকেই দেখলাম না। মিছিল অবশ্য বিজেপি অফিস ফেলে অনেকটা এগিয়ে গেল।

    সঙ্গে সঙ্গে দুর্দান্ত সব পোস্টার।

    আমার আজ মনে হল পৃথিবীর সবচেয়ে বড় শিল্প হল when people unite for a greater common cause and come down to the street and join hands together.
  • T | ২১ ডিসেম্বর ২০১৯ ২১:৫৫427185
  • হুতোদা, দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে ঠিকই কিন্তু আশ্বস্ত হওয়ার কারণ খুব একটা দেখি না। দোকানে মেয়ের জন্য অংকের বই কিনতে এসেছেন, ছাপোষা গৃহবধু, অম্লানবদনে বলে যাচ্ছেন, 'মুসলিমরা পাকিস্তানে চলে গেলেই পারে'। বাগনানের স্কুলের ইশকুল মাস্টার জোরগলায় বলছেন, 'আমি যখন ওদিকে যাই মনে হয় পাকিস্তানের মধ্যে দিয়ে যাচ্ছি'। আপিশের লিফটে কচি রোঁয়ার চুদুরবুদুর জাতীয় শাইনিং আবাল বলে যাচ্ছে, 'শালা আমাদেরই খাবে, আবার আমাদেরই ভাঙবে'...ইত্যাদি। তো, এই প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষ যেমন এসেছেন, গলা মিলিয়েছে্‌ তেমনি এক বড় সংখ্যক লুজার তাদের দৈনন্দিন হোয়াটসঅ্যাপ চেক করে 'জানিস তো, রায়গঞ্জে হিঁদু বীরকে মেরে দিয়েছে...' ইত্যাদি সারতেই ব্যস্ত। তবে একটা আশার কথা যে, অন্ততঃ ছাত্ররা প্রতিবাদের ব্যাটনটা হাতে নিয়েছে এবং 'ঐশী গতি সংসারমে...' অনুযায়ী একসময় বেশিরভাগ ছাগলই যদি নিদেনপক্ষে চাপে পড়েই অন্তঃত প্রতিবাদটুকুও সারে তবুও কিছু একটা হয়।
  • র২হ | ২১ ডিসেম্বর ২০১৯ ২১:১৮427184
  • ব্রতীনদা, কাগজ টাগজে যা বেরিয়েছে তার বাইরে কিছু জানি না, আমি লুরুতে নেই ক’দিন।
  • Apu | ২১ ডিসেম্বর ২০১৯ ২০:৩৪427182
  • পাই/ রৌহিন/ পিনাকী ; লিলুয়া বই মেলা সামলাচ্ছে এমন কারোর নাম্বার ইনবক্স করো প্লিজ।
  • Apu | ২১ ডিসেম্বর ২০১৯ ২০:২৯427181
  • হুতো লুরুর অবস্থা কী?
  • র২হ | ২১ ডিসেম্বর ২০১৯ ২০:১৬427180
  • দেশজোড়া এই প্রতিবাদ, এতটা হবে ভাবতে পারিনি। আশা করা যায় এখনো, মনে হচ্ছে আবার।

    গুরুর যারা মিছিলে গেছিল লিখুক।
  • a | ২১ ডিসেম্বর ২০১৯ ১৮:২১427179
  • হাম ক্যায়া মাঙ্গে আজাদি।
    ভারত সে নেহি ভারত মে আজাদি।

    গত কয়েকদিন ধরে কানহাইয়ার স্পিচটার কথা খুব মনে হচ্ছে
  • PT | ২১ ডিসেম্বর ২০১৯ ১৫:০০427177
  • পভ-তে এই লুঙ্গী-টুপি পরিহিতদের গ্রেপ্তারী থেকে আশা করি অনেকে এখন বুঝতে পারছে যে ক্ষমতাসীন রাজ্যসরকারের বিরোধীরাও চপ্পল আর গেঞ্জী পরে ছদ্মবেশে গোলে হরিবোল দিতে পারে!!
  • | ২১ ডিসেম্বর ২০১৯ ১৪:১৫427175
  • যাতা শুরু করেছে।
  • সে | ২১ ডিসেম্বর ২০১৯ ১২:২৮427172
  • পায়ের নীচের জমি হারানোর ভয় যে কী জিনিস, তা যার সঙ্গে হয়েছে, কেবল সে ই বোঝে।
  • Apu | ২১ ডিসেম্বর ২০১৯ ১১:৪৩427171
  • / বড়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত