এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০৪:৪১427230
  • মোশারা তো একে দিল্লির মতন জায়্গায় পুষছেন বছরের পর বছর। নির্ঘাৎ ডীল আছে কোনো।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৯427229
  • দলের মধ্যে যাদের নিয়েছেন, সম্ভবতঃ সাদাকালো সব জেনেই নিয়েছেন। কাকে কখন কোন্‌ কাজে লাগাতে হয় ঠিক কী! ঃ-)
  • অরিন | ২২ ডিসেম্বর ২০১৯ ০৪:২৩427228
  • "লোক চড়িয়ে খাচ্ছেন উনি প্রায় কৈশোর থেকে, চরিত্র চিনতে পারেন একটু আঁচড় দিয়েই ... "
    তা অবশ্য ঠিক, শুধু মুকুলকে সোনার কেল্লা দেখাতে গিয়ে গোলমাল হয়ে গেল।
  • অরিন | ২২ ডিসেম্বর ২০১৯ ০৪:২২427227
  • ওদিকে আমাদের তিনি, সেই বিতর্কিত লেখিকা, এত কিছু হয়ে যাচ্ছে ---একটাও কোনো শব্দ নেই তেনার! কেজানে হয়তো হরেরাম হরেরাম বলে সংঘের কোলে উঠে পড়বেন!
    ---
    ইনি হচ্ছেন যাকে বলে ক্যা-নরসি'র টেস্ট কেস। এবার মো-শা আর চেলাচামুণ্ডারা এনাকে গিলতে পারে কিনা বা কতটা গিলতে পারে, সেইটাই দেখার। আপাতত এদের এখন সাপের ছুঁচো-গেলা পরিস্থিতি সামলানোর ক্ষমতা কতটা দেখা যাক।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০৪:১২427226
  • দিদিপিসিই বা কেন বাপাবাছা বলে ডেকে আনলেন না, রাজ্যে আশ্রয় দিলেন না, সেটাও প্রশ্ন। হয়ত স্বরূপ বুঝতে পেরেছিলেন অনেক আগেই। আর যাই হোক, লোক চড়িয়ে খাচ্ছেন উনি প্রায় কৈশোর থেকে, চরিত্র চিনতে পারেন একটু আঁচড় দিয়েই।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০৪:০৬427225
  • ওদিকে আমাদের তিনি, সেই বিতর্কিত লেখিকা, এত কিছু হয়ে যাচ্ছে ---একটাও কোনো শব্দ নেই তেনার! কেজানে হয়তো হরেরাম হরেরাম বলে সংঘের কোলে উঠে পড়বেন!
  • অরিন | ২২ ডিসেম্বর ২০১৯ ০৩:১৫427224
  • @arjun: “সু চি'র গবেষণার বিষয় বৌদ্ধধর্ম। কলেজ লাইফে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরীতে কোনো একটি ব্রিটিশ জার্নালে ওর গবেষণামূলক প্রবন্ধ পড়েছিলাম মনে আছে। খটমট কিন্তু চমৎকার লেখা। বর্মায় যখন উনি exile এ ছিলেন তখন বিলেত, অ্যামেরিকার জার্নালে প্রবন্ধ লিখে...”

    শুধু থিয়োরী আর বড় বড় প্রবন্ধ লিখে াতা ভরালে, এদিকে প্র্যাকটিকালে ফেল মারলে কি হয়, দেখলে কি না?
  • অরিন | ২২ ডিসেম্বর ২০১৯ ০৩:০২427223
  • যেকোনো মুহূর্তে ঝুলনা ছিঁড়ে পপাত চ হতে পারে।...
    এবং অবশ্যম্ভাবী। তবে নিদ্রিত ও মূর্ছিত বাগাড়ম্বর প্রিয় মানুষের দেশে ওসব হতে একটু বেশী সময় লাগে কি না।
  • অর্জুন | ২২ ডিসেম্বর ২০১৯ ০২:৫১427222
  • সু চি'র গবেষণার বিষয় বৌদ্ধধর্ম। কলেজ লাইফে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরীতে কোনো একটি ব্রিটিশ জার্নালে ওর গবেষণামূলক প্রবন্ধ পড়েছিলাম মনে আছে। খটমট কিন্তু চমৎকার লেখা। বর্মায় যখন উনি exile এ ছিলেন তখন বিলেত, অ্যামেরিকার জার্নালে প্রবন্ধ লিখে যা অর্থ পেতেন সেটাই ছিল ওর একমাত্র রোজগার। অন্তত তাই পড়েছিলাম।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০২:৪৫427221
  • তবে যাই বলুন, "ফুলডোরে বাঁধা ঝুলনা" য় ঝোলা খুবই রিস্কি। প্রেম অর নো প্রেম। মাধ্যাকর্ষণ হলেন ভবি, তিনি ভোলেন না। যেকোনো মুহূর্তে ঝুলনা ছিঁড়ে পপাত চ হতে পারে। ঃ-)
  • অর্জুন | ২২ ডিসেম্বর ২০১৯ ০২:৪৪427220
  • অং সান সু চি ছিলেন এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব। ডিসটিংগুইশড অ্যাকাডেমিক ডিগ্রি, কঠিন রাজনৈতিক লড়াই এবং আপোষহীন এক মানুষ। অমিতাভ ঘোষের Dancing in Cambodia and at large in Burma বইতে সু চি'র দীর্ঘ সাক্ষাৎকারটি খুব বড় একটা রিসোর্স ছিল ওকে জানার। ইম্প্রেসড ছিলাম। কিন্তু পরে গিয়ে যা তা হয়ে গেল। ভাবা যায়না ওর এই অধঃপতন।

    নোবেল শান্তি কমিটি প্রাপকের তালিকা থেকে ওর নাম সম্ভবত প্রত্যাহার করেছে।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০২:৪২427219
  • প্রেমে হাবুডুবু খেতে থাকলে ক'জনেই বা আর বিচ্ছেদের মরুভূ আসার সম্ভাব্যতা মনে রাখে বলুন?
  • অরিন | ২২ ডিসেম্বর ২০১৯ ০২:৩৮427218
  • তবে? এ ব্যাপারটা আবার অনেকে কোলাকুলি করার আর বিদেশে গিয়ে নাচন কোঁদন করার সময়, বা দোলনায় ঝোলার সময় মনে রাখে না কিনা। ;-)
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০২:৩০427217
  • কোনো বেটী বা ব্যাটাকে বাগমতন পেয়ে মই দিয়ে গাছে তোলে, সে ফল পেড়ে পেড়ে নিচে ফেলে। ফলে টলে ঝোলাবোঝাই হয়ে যাবার পর ঝোলা ও মই নিয়ে দৌড়, থাক তুই গাছে।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০২:২৩427216
  • কনজার্ভেশন অব ভার্চু।
  • অরিন | ২২ ডিসেম্বর ২০১৯ ০২:১৮427215
  • ওদিকে হেগ শহরে কি হচ্ছে দেখেছেন, পশ্চিমের নয়নের মণি সূ চি দিদিমণি আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায়। গাম্বিয়ার শাসকরা রোহিঙ্গাদের হয়ে মায়ানমারের বিরুদ্ধে ফরিয়াদ করেছে। ঐসি গতি সনসারমে। কে কোথায় কাকে কাঠি দেবে ....
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৯ ০১:৪১427214
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৯ ০১:৪০427213
  • গ্রোভারঃ
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০১:১৪427212
  • এইরকম রাজ্যপাল পাওয়া ভাগ্যের কথা। নাটকের পর নাটক করেই চলেছেন। ফ্রী। ঃ-)
  • S | ২২ ডিসেম্বর ২০১৯ ০০:৫২427211
  • রাজ্যপাল তো মনে হচ্ছে বিজেপি কর্মী।
  • অর্জুন | ২২ ডিসেম্বর ২০১৯ ০০:৩১427210
  • গভর্নর ইস্যুতে টিএমসি'র ভূমিকা কিন্তু কিছুটা হলেও নেতিবাচক। They are not mature enough to deal with it properly. বিজেপি বেছে, বেছে এরকম রাজ্যপালই পাঠাবে, জানা কথা। পার্থ চ্যাটার্জি খুব বোকা, বোকা সব মন্তব্য করে।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০০:২১427209
  • তখন রামদেবের পতঞ্জলিযোগে লোকে হবে "পবনাহারী" ঃ-)
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০০:১৯427208
  • ওদিকে রাজ্যপাল কীযেন খড় আবার অপমানিত হয়েছেন। খুব রেগেও গেছেন।
  • অর্জুন | ২২ ডিসেম্বর ২০১৯ ০০:১৮427207
  • ' illegal immigrants consume huge amount of onions.'

    ঃ))))

    নির্মলা সীতারমন যেমন বলল ও এমন পরিবার থেকে এসেছে যেখানে লোকে পেঁয়াজ কম খায় নাকি খায়েইনা। :))

    এর পরে বলবে খাবারই কম খাওয়া ভাল বা না খেলে আরো ভাল।

    চিন্তা কিসের! রামদেব আছে তো! নানারকম যোগ শেখাবে। সেসব নিয়ে ন্যাশনল ক্যাম্পেন হবে। কারো খেতে লাগবে না। মুখ 'হা' করে হাওয়া খেয়ে নিলেই পেট ভরে যাবে। ঃ))))))
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০০:১৬427206
  • সেই ব্রিটিশ আমলে এরকম হত। সারা দেশজুড়ে আন্দোলন।
  • অর্জুন | ২২ ডিসেম্বর ২০১৯ ০০:১৪427205
  • *আমি, আমার এক মাসতুতো দিদি আর দাদা স্বঘোষিত অ্যান্টি- বিজেপি।

    বিজেপি সাপোর্টর অবশ্যই বেশী, সেটা নিয়ে খুব বেশী গবেষণার দরকার আছে কি? এবারের ভোটেই তো তার প্রমাণ মিলেছে। কিন্তু দেশময় এইরকম রেজিমেন্টেশনের মাঝেও এতগুলো শহরে এভাবে প্রতিবাদ হচ্ছে এবং ন্যাশনল মিডিয়া সেটা দিনভর তাদের প্রগ্র্যাম সূচিতে রাখছে সেটাও কি কিছু কম? শুধু রাখছে কেন! ওটাই মেন নিউজ। দেখাতে বাধ্যও হচ্ছে তারা কারণ জন জোয়ার রোখা যাচ্ছেনা।

    আমার মনে হয় বিজেপি'র সাইলেন্ট সাপোর্টরদের থেকে এই 'ভয়েস অব ডিসেন্টর'দের ভিজিবিলিটির ইনফ্লুয়েন্স অনেক বেশী। এই ভিজিবল ডিসেন্টর'দের strength matter করে অবশ্যই। এটাকে কোনোভাবেই ইগ্নর করা যাচ্ছেনা। তার প্রমাণ রুলিং রেজিম এন আর সি আর ক্যাব নিয়ে নানারকম কথা ঘুরিয়ে এক্সপ্লানেশন দিচ্ছে। আশা করি লক্ষ করেছেন।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০০:০৬427204
  • এলসিএম,
    কী????? শেষ পর্যন্ত পেঁয়াজ??????
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৯ ০০:০৫427202
  • "একা রামে রক্ষা নাই সুগ্রীব দোসর",
    "একা ফেবুতে রক্ষা নাই হোয়াট্সাপ দোসর"
  • lcm | ২২ ডিসেম্বর ২০১৯ ০০:০৫427203
  • Q: Was this (CAB, CAA...) necessary and is of highest priority?
    A: Yes, this is the *ONLY* way to control onion price because study (by researchers from WhatsApp University) shows that illegal immigrants consume huge amount of onions.
  • অর্জুন | ২১ ডিসেম্বর ২০১৯ ২৩:৫১427201
  • ওয়াটঅ্যাপ গ্রুপগুলোতে থাকা অত্যাচার। আমি মামাবাড়ির ওয়াটঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছি। আমি, আমার এক মাসতুতো দিদি আর এক মাসতুতো দাদা বাদে স্বঘোষিত অ্যান্টি- বিজেপি। অধিকাংশ নন- পলিটিক্যাল। বাকীরা বিজেপি। খণ্ড যুদ্ধ চলত। লাস্ট তিন মাস ভাল আছি বেরিয়ে এসে। বাবার বাড়ির গ্রুপটা আমি চালাই। আমার পিতৃ পরিবার বড্ড ভব্য, সভ্য, সফিসটিকেটেড এবং নট এনাফ কমিউনিকেটিভ কাজেই ঝামেলা একেবারে হয়না।

    একটা সাহিত্যিক গ্রুপের ওয়াটসঅ্যাপে রয়েছি। ৯৫% সিপিএম সমর্থক। তাদের এখনো আশা লাল সুজ্যি উঠবে আবার! ঃ)) উফফ। বিশেষ চেক করিনা।

    বন্ধুদের একটা গ্রুপ ছিল, ত্যাগ দিয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত