এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জর্জদা | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৮427320
  • avi | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৬:৪১427319
  • তসলিমার কবিতায় হালকা বৈকুণ্ঠ মল্লিকের ছোঁয়া পেলাম মনে হলো। :(
    এদিকে বাংলা জুড়ে এত সুন্দর শীত পড়েছে, কিন্তু ফেসবুকে সুপর্ণা রিলেটেড কোনো পোস্ট দেখছি না এবছর। :(
  • aranya | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৮427318
  • বুড়োদের কাটাতে চেয়ে ড্রোণাচার্য্য টি প্রাণে বড় দাগা দিয়েচে
  • aranya | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৪427316
  • গিনসবার্গের কবিতাটা বিখ্যাত
  • :-? | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৪427317
  • অ-অ, এমন কোনও ফিল্ড আছে যেটা সম্পর্কে খুব কনফিডেন্টলি বলতে পারবেন যে এই ব্যাপারে “আমি জানি”, T যেমন ড্রোনের ব্যাপারে তেমন হলেই চলবে। সে বিষয় আলোচনায় একেবারেই থমকে যাবেন না। আমি এতদিনেও আপনার ক্ষেত্রে সেটা কোন বিষয় হতে পারে বুঝে পাই নি। তাই একটাতে “আনাড়ি” বললেন বলে
    নিছক কৌতুহল হল আর্কি!
  • aranya | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৩427315
  • নিউ ইয়র্কে 'সেন্ট্রাল পার্কে' বললেন?
    ২০০৫-এ বঙ্গ সম্মেলনে এটা (বা এইরকম একটি) কবিতা আবৃত্তি করায় অল্প কিছু শ্রোতা চেঁচামেচি করেছিলেন বটে, উপস্থিত ছিলাম সেখানে।
    নিউ ইয়র্কে কোন একটা হোটেলের ঘরে অনুষ্ঠান হচ্ছিল, যদ্দুর মনে পড়ে
  • অর্জুন | ২৩ ডিসেম্বর ২০১৯ ০১:৫৮427313
  • না, @অরিন- দা। ঐ নামে গিন্সবার্গ কবিতা লিখেছিলেন জানি।

    কবিতার বিষয়ে আমি খুব আনাড়ি।
  • অরিন | ২৩ ডিসেম্বর ২০১৯ ০১:৪৯427312
  • অর্জুন, তুমি Allen Ginsberg এর America কবিতাটা পড়েছ?
  • অর্জুন | ২৩ ডিসেম্বর ২০১৯ ০১:১৮427311
  • @এলেবেলে, 'কবিতা'-টা তসলিমা লিখেছেন সেটা জানেন না, মানে কবির নামটা দেখেনই নি; তাহলেও এই কবিতাটা আপনার একই রকমের ভালো লাগত?'

    এটি সত্যি একটি মোক্ষম কথা! ইংরেজি সাহিত্যে 'প্র্যাকটিক্যাল ক্রিটিসিজিম' এ ওটিরই অনুসন্ধান হয়েছিল। লেখাটি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে লেখকের নামের গুণে না লেখার কন্টেন্টের গুনে।

    কবিতাটি প্রথমে পড়িনি। তসলিমার মুখেই শুনে ভাল লেগেছিল। অঞ্জন দত্তের একটি ট্র্যাভেল শো'তে অঞ্জনের অতিথি তসলিমা। সেখানে উনি কবিতাটিতে পাঠ করলেন। বললেন নিউ ইয়র্কে সেন্ট্রাল পার্কে একটি প্রবাসী বঙ্গ সম্মেলনে তসলিমা কবিতাটি পাঠ করার কিছুক্ষণের মধ্যেই শ্রোতাদের থেকে বিরুপ প্রতিক্রিয়া আসে ও ওকে সেখান থেকে চলে যেতে বলা হয়। কবিতাটি নাকি অ্যামেরিকার মাটিতে সেডিশিয়াস।
  • o | ২৩ ডিসেম্বর ২০১৯ ০০:৪৮427310
  • তসলিমার সাম্প্রতিক টুইটগুলো বরং পড়ে দেখুন। ভালো লাগবে। মনে হবে হোয়াটস্যাপ পড়ছেন। :-P

    https://twitter.com/taslimanasreen?lang=bn

    "Why panic? India is not deporting its huge Muslim population to anywhere. It's just about illegal immigrants.Even liberal West is now a days reluctant to accept Muslims as immigrants. We all know why.BTW i watched 'Taj Mahal' a French movie on Mumbai terrorist attack last night."

    "Poor Bangladeshi people who crossed border to enter India years ago for a better & safer life, now as 'illegal immigrants' leaving India for Bangladesh,crossing border at dead of night.Sad thing is in Bangladesh they are detained as 'illegal immigrants'!"

    "By rioting and vandalizing public property no community can achieve anything. They have to leave religion behind and educate themselves, so they can be scientists, artists, rationalists, humanists and earn the respect of others."

    "Very strange when officials of B'desh,Pakistan,Afghanistan get upset about India's CAA.They complain CAA is against secularism.But do they've secularism in their constitutions? Are their states secular?India is a secular state,will remain secular.Neighbours shd try to be secular.
    ৩২৫ replies ৩,৭৫৬ টি পুনঃটুইট ১০,৮৭৬টি পছন্দ"
  • এলেবেলে | ২৩ ডিসেম্বর ২০১৯ ০০:৩১427309
  • অর্জুন, ধরুন আপনি তসলিমার 'কবিতা'-টা তসলিমা লিখেছেন সেটা জানেন না, মানে কবির নামটা দেখেনই নি; তাহলেও এই কবিতাটা আপনার একই রকমের ভালো লাগত? মানে বাংলা কবিতা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে বুঝি?
  • অর্জুন | ২৩ ডিসেম্বর ২০১৯ ০০:০১427308
  • 'যখনই দেখবেন সরকার বলছে যে বিরোধীরা মিথ্যে বলছে বা লোককে ভুল বোঝাচ্ছে, তার মানেই সরকার প্যাঁচে পড়েছে।'

    কালই বললাম তো, সরকার সাইলেন্ট সাপোর্টরদের থেকে ভিজিবেল ডিসেন্টরদের বেশী ভয় পায়। এই ভিজিবিলিটি খুব ইনফ্লুয়েনশিয়াল।

    এত নির্লজ্জ সরকার বোধহয় আর হয়নি। একবার আস্ফালন করছে, আবার নানারকম এক্সপ্লানেশন দিচ্ছে।
  • o | ২৩ ডিসেম্বর ২০১৯ ০০:০০427307
  • গদ্যে লিখলেও চলত, এরকম কবতে পড়লে তিনমাসের আগে ফোবিয়া কাটে না :-P
  • অর্জুন | ২২ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৬427306
  • আহা! কি অসাধারণ না। এই জমায়েত গুলোয় যেতে পারলে কি যে ভাল লাগে।

    এই ধর্ম নিরপেক্ষ দেশে, সর্ব ধর্মের মানুষেরা তাদের অধিকারের জন্যে এক হাট্টা হচ্ছে।

    কিন্তু সব গুলোয় কি আর যাওয়া সম্ভব!
  • Apu | ২২ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৮427305
  • অর্জুন ভালো লাগলো।

    ইয়েস সে দি। নো জাপান
  • সিএস | ২২ ডিসেম্বর ২০১৯ ২৩:৪২427304
  • আজকে দুপুরবেলা ধর্মতলায় জমিয়ত-এ-উলেমা হিন্দের মীটিং ছিল, প্ল্যানেটোরিয়াম চত্ত্বরে শিখদের অনুষ্ঠান/মিছিল শেষ হয়েছে, একটু এগিয়ে আকাডেমীতে ভোজপুরি নাটক হচ্ছিল আর সন্ধ্যেতে পার্ক স্ট্রীটে খ্রীস্টমাসের আলো জ্বলে গেছিল।

    কয়েক কিলোমিটারের মধ্যে এই বদলগুলো দেখতে দেখতে মনে হল, ওপর থেকে জোর করে চাপিয়ে দেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত আর দুরভিসন্ধি, আদৌ এদেশে কাজ করে কিনা।
  • সে | ২২ ডিসেম্বর ২০১৯ ২৩:৩১427303
  • কবিতায় জাপানের নাম নেই।
  • অর্জুন | ২২ ডিসেম্বর ২০১৯ ২৩:২৫427302
  • আমেরিকা

    - তসলিমা নাসরিন

    কবে তোমার লজ্জা হবে আমেরিকা?
    কবে তোমার চেতন হবে আমেরিকা?
    কবে তোমার সন্ত্রাস বন্ধ করবে তুমি আমেরিকা?
    কবে তুমি পৃথিবীর মানুষকে বাঁচতে দেবে আমেরিকা?
    কবে তুমি মানুষকে মানুষ বলে মনে করবে আমেরিকা?
    কবে এই পৃথিবীটাকে টিকে থাকতে দেবে আমেরিকা?
    শক্তিমান আমেরিকা, তোমার বোমায় আজ নিহত মানুষ,
    তোমার বোমায় আজ ধ্বংস নগরী,
    তোমার বোমায় আজ চূর্ণ সভ্যতা,
    তোমার বোমায় আজ নষ্ট সম্ভাবনা,
    তোমার বোমায় আজ বিলুপ্ত স্বপ্ন।

    কবে তোমার হত্যাযজ্ঞের দিকে তাকাবে, কুৎসিত মনের দিকে,
    কলঙ্কের দিকে তাকাবে আমেরিকা,
    কবে তুমি অনুতপ্ত হবে আমেরিকা?
    কবে তুমি সত্য বলবে আমেরিকা?
    কবে তুমি মানুষ হবে আমেরিকা?
    কবে তুমি কাঁদবে আমেরিকা?
    কবে তুমি ক্ষমা চাইবে আমেরিকা?

    আমরা তোমার দিকে ঘৃণা ছুঁড়ে দিচ্ছি আমেরিকা,
    আমরা ঘৃণা ছুঁড়তে থাকবো ততদিন, যতদিন না তোমার মারণাস্ত্র ধ্বংস করে তুমি হাঁটু
    গেড়ে বসো, ঘৃণা ছুঁড়তেই থাকবো যতদিন না তুমি প্রায়শ্চিত্য করো, আমরা ঘৃণা ছুঁড়বো,
    আমাদের সন্তান ছুঁড়বে, সন্তানের সন্তান ছুঁড়বে, এই ঘৃণা থেকে তুমি পরিত্রাণ পাবে না
    আমেরিকা।

    তোমার কত সহস্র আদিবাসীকে তুমি খুন করেছো,
    কত খুন করেছো এল সালভাদরে,
    খুন করেছো নিকারাগুয়ায়,
    করেছো চিলিতে, কিউবায়,
    করেছো পানামায়, ইন্দোনেশিয়ায়, কোরিয়ায়,
    খুন করেছো ফিলিপিনে,
    করেছো ইরানে, ইরাকে, লিবিয়ায়, মিশরে, প্যালেস্তাইনে,
    ভিয়েতনামে,
    সুদানে, আফগানিস্তানে

    — মৃত্যুগুলো হিসেব করো,
    আমেরিকা তুমি হিসেব করো, নিজেকে ঘৃণা করো তুমি আমেরিকা।
    নিজেকে তুমি, এখনও সময় আছে, ঘৃণা করো।
    এখনও তুমি তোমার মুখখানা লুকোও দু হাতে,
    এখনও তুমি পালাও কোনও ঝাড় জঙ্গলে,
    তুমি গ্লানিতে কুঁকড়ে থাকো,
    কুঁচকে থাকো, তুমি আত্মহত্যা করো।

    থামো,
    একটু দাঁড়াও।
    আমেরিকা তুমি তো গণতন্ত্র, তুমি তো স্বাধীনতা!
    তুমি তো জেফারসনের আমেরিকা,
    লিংকনের আমেরিকা,
    তুমি মার্টিন লুথার কিংএর আমেরিকা,
    তুমি রুখে ওঠো,
    রুখে ওঠো একবার, শেষবার, মানবতার জন্য।
  • অর্জুন | ২২ ডিসেম্বর ২০১৯ ২৩:২৩427301
  • মিছিলে হাঁটলে একটু কোমর ও পিঠ ব্যাথা হয়। আজ বড্ড আলসেমি করলাম।

    কবিতাটায় একটা বাক্য একটু ভয় পাওয়ার মত। এখানে কয়েকজন ও দেশে আছেন কিনা!

    'তুমি আত্মহত্যা করো।'
  • Apu | ২২ ডিসেম্বর ২০১৯ ২৩:০১427300
  • অর্জুন এখানে চিপকে দাও
  • অর্জুন | ২২ ডিসেম্বর ২০১৯ ২২:৫৪427299
  • তসলিমা অ্যামেরিকা নিয়ে একটি দীর্ঘ কবিতা লিখেছেন। ভালই লাগল কবিতাটা।
  • Apu | ২২ ডিসেম্বর ২০১৯ ২২:২৯427298
  • ডিসি র অনেক দিন কোন খবর নেই....
  • সিএস | ২২ ডিসেম্বর ২০১৯ ২১:৪৫427297
  • কালকে জে পি নড্ডা মনে হয়না মীটিং-এ পৌছতে পারবে।

    মমতা লোকজনকে ইউপি পাঠিয়ে সেই ব্যবস্থাই করল, জানা ছিলই পুলিশ ওদের বাধা দেবে। ঃ-)
  • Apu | ২২ ডিসেম্বর ২০১৯ ২০:৩৬427296
  • JD সস্তা শুনে আমি খানিক টা বিমর্ষ হয়ে পড়েছিলাম। কিন্তু দাম টাম ঠিক ঠাক না জানায় চেপে গেলুম।
  • র২হ | ২২ ডিসেম্বর ২০১৯ ২০:১৮427295
  • অরণ্যদা বলে জেডি শস্তা।
    দাঁড়াও তোমাকে কানাডিয়ান মিস্ট খাওয়াবো।
  • গুরুচণ্ডা৯ | ২২ ডিসেম্বর ২০১৯ ২০:১৫427294
  • খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে আর একটি নতুন বই - 'উদ্বাস্তু কলোনির কথা - একটি স্মৃতিকথা সংকলন।' পশ্চিমবাংলায় দেশভাগ পরবর্তীতে উদ্বাস্তু কলোনি গড়ে ওঠার ইতিহাস নিয়ে 'কলোনি স্মৃতি' নামের একটি পুরোনো হারিয়ে যাওয়া স্মৃতিকথামূলক আখ্যান আর বিভিন্ন পত্র পত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি সাক্ষাৎকারের এক সংকলন এই বইটি - যা সেই সময়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। খুবই যত্ন নিয়ে সম্পূর্ণ বইটির সম্পাদনা করেছেন আমাদেরই কল্লোলদা, কল্লোল দাশগুপ্ত। তাঁর লেখা ভূমিকা ও নোটগুলি বইটির জন্য অত্যন্ত প্রয়োজনীয় সংযোজন। প্রছদ করেছেন প্রসূন ব্যানার্জী, সহায়তায় সায়ন করভৌমিক। বইটির ব্লার্ব এবং খসড়া প্রচ্ছদ এখানে দেওয়া হল।

    "সাত দশক আগে ভারতের স্বাধীনতা পাঞ্জাব ও বাংলার মানুষকে উপহার দিয়েছিল দেশভাগ আর তার সাথে জুড়ে থাকা আতঙ্ক। হঠাৎ করে সম্পূর্ণ পরিচয়হীন হয়ে যাওয়া মানুষকে, অজ্ঞাতপরিচয় হয়ে যাওয়ার অপমান, যন্ত্রণাকে ঠেলে ফেলে লড়তে হয়েছিল নতুন পরিচিতি গড়ে তোলার লড়াই। সেই বিরাট লড়াইয়ের সামান্য একটি অংশ এই বইটি।

    আজ সাত দশক আগের এই আখ্যানকে নতুন করে বলতে হচ্ছে। এর একটি কারন যেমন ইতিহাসকে ফিরে দেখা, অন্য কারনটি অবশ্যই অনুপ্রবেশ নিয়ে আজকের রাজনীতির কুৎসিত আস্ফালন, যার মূর্ত রূপ - এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন। বাংলার মানুষ একবার যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, রাষ্ট্রের অঙ্গুলীহেলনে সেই একই যন্ত্রণার সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার। সেই যন্ত্রণার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্যই এই আখ্যানের পুনঃপাঠ প্রয়োজন।"

    এই অতীব গুরুত্বপূর্ণ বইটির দত্তকের আবেদন রইল। আগ্রহী হলে এখানে জানাতে পারেন।

  • সিএস | ২২ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৯427293
  • যখনই দেখবেন সরকার বলছে যে বিরোধীরা মিথ্যে বলছে বা লোককে ভুল বোঝাচ্ছে, তার মানেই সরকার প্যাঁচে পড়েছে।

    ২০০৬-০৭ থেকেই, পঃবঃ থেকে, এটাই সত্যি।
  • b | ২২ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৬427292
  • দেখুন পোশাক নিয়ে কোনো কথা বলবেন না। বিশেষতঃ বিপদে নিয়মো নাস্তি। এর হাতে গরম প্রমাণ কাল রাত্রেই পেয়েছি।
    কাল কলকেতা ছেড়ে কর্মস্থলে আসছিলুম। জোয়ান বয়স, রক্ত গরম, পকেটে নেভি কাট, বুঝতেই পারছেন, শত সহস্র আবেদন নিবেদনেও কম্বল বা চাদর আনি নি। একটা উলিকটের থার্মাল, ফুল শার্ট, তার উপরে হুডওয়ালা সোয়েটার, তার উপরে হাত মোজা, পা মোজা, মাফলার। এতে কি কম্বল লাগে?
    কোন একটা স্টেশন পেরোলো রাত্তির আড়াইটে নাগাদ। ট্রেন থামলে এমনিতেই ঘুম ভেঙ্গে যায়, এবারে দেখি দাঁতের পাটিতে ঠোকাঠুকি লাগছে।মানে সত্যি সত্যি, ফিগুর অফ ইস্পিচ নয়।। তারপরে খেয়াল করলাম, মুন্ডু থেকে কোমর অব্দি ঠিক আছে। কোমর থেকে মোজা একেবারে জমে আইসক্রিম। মানে যাকে বলে ইয়ে জমে আইসক্রিম।
    অন্ধের মত ব্যাগ হাতড়ালাম। একটা পায়জামা বেরোলো। ট্রাউজারের ওপরেই সেটা পরে ফেললাম। শীত কমলো, শরীরের নানা জায়গায় আবার সাড় ফিরে পেলাম। সকালে উঠে দেখি দর্জিমশাই মাপে ভুল করেছেন, ফলে পায়জামার নিচ দিয়ে দু ইঞ্চি মত ট্রাউজার ঝোঝুল্যমান। যে স্টেশনে নাবলাম সেখানে দু একটা লোক অবাক হয়ে দেখছিলো বটে, তবে হোমদা মুখ ভয়ংকর সিরিয়াস করে রাখার দরুণ সামনাসামনি হাসাহাসি করে নি।
  • অর্জুন | ২২ ডিসেম্বর ২০১৯ ১৩:১৪427291
  • আই অ্যাম আপ ফর দ্য মিট। জানাবেন কবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত