এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৯:০৬427350
  • এটা কাল দিয়েছিলাম স্বাতীর থেকে পেয়ে

    "আমরা যখন হাউডি মোদি নিয়ে হাসাহাসি করছিলাম, সেই সময় ডিয়ার লিডারকে হিউস্টন শহর ঘুরে দেখানো হচ্ছিল। না, হিউস্টনে গিয়ে উনি মিউজিয়াম বা নাসা গেছেন, এরকম কিছু জানা নেই। তবে উনি হিউস্টনে গিয়ে ৩০টি সরকারের মালিকানায় থাকা, বেসরকারি কনট্র্যাক্টরদের চালানো জেলখানা দেখে এসেছেন।

    আমেরিকার এই বেসরকারি কন্ত্র্যাক্টর-চালিত জেলগুলি কুখ্যাত। হিউস্টন থেকে ৪০ কিমি দূরে অবস্থিত ব্রাজরিয়া ডিটেনশন সেন্টার (ক্যাপিটাল কারেকশন্স ইনক. দ্বারা চালিত) ১৯৯৭ সালে খবরে এসেছিল। ভিডিও ফুটেজে দেখা যায় যে কৃষ্ণাঙ্গ বন্দীদের পুলিশ কুকুর কামড়াচ্ছে এবং গার্ডরা বীভৎস অত্যাচার করছে। এ ছাড়াও এই আমেরিকান জেলগুলোর বন্দীরা সস্তায় কাজ করতে বাধ্য হয়। ব্রিটিশ পেট্রোলিয়াম থেকে স্টারবাক্স, ডেল থেকে মাইক্রোসফট, এককালে প্রায় সব বড় কম্পানি এঁদের শ্রমের মুনাফা লুটেছে। এই কিছুদিন আগেও ক্যালিফোর্নিয়াতে হওয়া বীভৎস দাবানল সামলাতে বের করে আনা হয় বন্দীদের। যে সময় সাধারণ মানুষকে বলে দেওয়া হয়েছিল বাইরে বেরোবেন না, হ্যাজার্ডাস আবহাওয়া, সেই সময়ে এঁরা দাবানলের সাথে লড়ছিলেন।

    আমেরিকায় রাইটস গ্রূপগুলো প্রিজন লেবারকে বলে মডার্ন ডে স্লেভারি, অর্থাৎ দাসত্ব। চাপ দিয়ে বহু কম্পানিকে দিয়ে বলানো হয়েছে, তারা দাসত্বের প্রডাক্ট ব্যবহার বা বিক্রি করবেনা। ক্যালিফোর্নিয়া সহ একের পর এক রাজ্যে এই ডিটেনশন সেন্টারগুলো ব্যান করা হচ্ছে।

    কিছুদিন আগে অভিতাভ কান্ত, নীতি আয়োগের বড়বাবু, বলেছিলেন যে এ দেশে বেসরকারি জেলখানার প্রয়োজন। আসাম থেকে কর্ণাটক, দেশের নানা প্রান্তে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। হাউডি বাবুর এনপিআর/এনারসি/সিএএ করবার এত তাড়া কেন, একটু বুঝুন। বেচুবাবুরা শ্রম বেচতে এসেছেন, আধুনিক দাসত্বের সাহায্যে। বাংলাভাষী দলিত এবং মুসলমানের সবার আগে ঠিকানা হবে এখানে। এরা আধুনিক যুগের বর্গী হানাদার, বাংলা তথা ভারতবর্ষে ফিরে এসেছে হানাদারি করে আবারও নতুন করে দাস ব্যবসা চালু করতে।"
  • Ekak | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৯:০৪427349
  • এটা তো মিথ নয়। অমেরিকান জেলের মডেল। টেস্টেড। প্রিন্ট না কোথায় ছেপেছে শুন্লুম, মোদি ইউ এস প্রাইভেট জেল ভিসিট করেছিলো।

    সেটা সত্যি কি না যানি না। না হলেও, ইউ এস ও চীন এর দেখাদেখি, ইন্ডিয়া জে এদিকে ঝুন্কবে এ নিয়ে সন্দেহ থাকেই।

    এটা কোন নতুন থিওরি নয়, মনে হয়।
  • | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৯:০০427348
  • একক, হ্যাঁ রে, এই ডিটেনশন সেন্টার মানেই শস্তার লেবার, ক্রোনি ক্যাপিটালিস্ট দের জন্য তারা আজ করবে, এই পরিকল্পনা টা র সম্পর্কে অনেকেই বলছে, কিন্তু অথেন্টিক কিছু বেরিয়েছে কি, মানে এটা কি কনস্পিরেসি থিয়োরী, নাকি এ বিচিত্র ডিসটোপিয়ায় সব ই ঘট তে পারে, তাই বলে রাখা?

    জার্নালিস্টিক কোন এভিডেন্স আছে?
  • | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৯427347
  • একক, হ্যাঁ রে, এই ডিটেনশন সেন্টার মানেই শস্তার লেবার, ক্রোনি ক্যাপিটালিস্ট দের জন্য তারা আজ করবে, এই পরিকল্পনা টা র সম্পর্কে অনেকেই বলছে, কিন্তু অথেন্টিক কিছু বেরিয়েছে কি, মানে এটা কি কনস্পিরেসি থিয়োরী, নাকি এ বিচিত্র ডিসটোপিয়ায় সব ই ঘট তে পারে, তাই বলে রাখা?

    জার্নালিস্টিক কোন এভিডেন্স আছে?
  • Ekak | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৬427346
  • একটা ক্যাটাস্ট্রোফ থেকে ইকোনমি চাঙ্গা হতে পারে।

    ইফ দে ক্যান যেনেরেট ইনাফ স্লেভ লেবর আউট অফ দিস এনার্সি, দেন তাদের প্রাইভেট ক্যাম্পে রেখে খাটানো জায়, সেই ক্যাম্পের বরাত পাওআ থেকে রিসোর্স ম্যনেজমেন্ট সব মিলে ধান্দাই ধান্দা
  • | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৮427345
  • এটা এখন কিছুদিন চলবে, বিজেপি যেখানে আছে সেখানে উল্টোবে। কিন্তু এ সালা ওভার অল রাইট ওয়ার্ড শিফ্ট কি করে আটকাবো জানি না।
  • S | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:২৮427344
  • রাজ্যের সবথেকে বড় জোকারের কাছে সংবিধানের যে স্পেশাল কপি রয়েছে, সেটা কোথা থেকে পাওয়া যাবে?
  • Apu | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:১৮427343
  • আমাদের বিদ্যামন্দিরের হোআ
    গ্রুপ এ বাম দের হেব্বি মজ। এক কট্টর বিজেপি এই হারে মনে চোট পেয়েছে বলতে তাকে " গীতা " পড়তে বললো। তাতে নাকি শোক কমে!!!
  • S | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:১৩427342
  • দিলু ছেল?
  • সিএস | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৭:৩২427341
  • কিন্তু কলকাতায় তো মনে হয় বিজেপির মিছিলটা বেশ বড়ই হল। ঃ-)
  • Apu | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৭:১৬427340
  • আরো একটা রাজ্য বিজেপি মুক্ত হতে চললো।

    মনে হয় এই হল " শেষের শুরু"।

    মনে খুব আনন্দ ...
  • অর্জুন | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:২৬427339
  • গিন্সবার্গের কবিতাটার জন্যে থ্যাংক ইউ @ অরিন-দা।

    মেল পাঠাচ্ছি @অপু- দা।
  • অর্জুন | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:২২427338
  • রাহুল গান্ধীকে কেউ 'মোদী' হতে বলছে না। রাহুল গান্ধীকে আরেকটু লড়ে নিজের জায়গাটাকে তৈরি করে নিতে বলছে। রাহুল একটা বিশেষ পরিবারের 'রিফ্লেকটেড গ্লোরি' ছাড়া আর কিচ্ছু নয়।

    মমতা, মায়াবতী, জয়ললিতা নিশ্চয় মোদী এবং আরো অনেকে নিজে খেটে স্বীয় পরিশ্রমে নিজের জায়গাটি করে নিয়েছে। উপরোক্ত প্রত্যেকের কেউ না কেউ 'মেন্টর' অবশ্যই ছিল, সঙ্গে ছিল বলিষ্ঠ দল কিন্তু তার সঙ্গে নিজের অস্তিত্বের জোরেই তারা নিজেদের প্রতিষ্ঠা করে জায়গাটি পেয়েছেন। অনেকের সঙ্গেই তাদের প্রতিযোগিতা করতে হয়েছে। প্রথম প্রতিযোগিতা তো নিজের দলের ভিতরেই থাকে।

    এবং নিজের অর্জিত জায়গাটা থেকেই একটা শক্তি আসে। রাহুলের সেটা টোটালি মিসিং। ওকে কোনো কিছু লড়ে নিতে হয়নি। ঠাকুমা- বাপের মসনদে বসিয়ে দেওয়া হয়েছে। তাই ওর অপোনেন্টদের ওকে হারাতে বিশেষ কিছু করতে হয়না।
  • অর্জুন | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:০৯427337

  • সাহিত্য নিয়ে পড়াশোনা করেও কবিতা বিষয়টার প্রতি বেশ কিছুটা অনীহা অনেককাল কাজ করত। রস পেতাম না। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই। তাই অনেককাল কবিতা থেকে দূরে ছিলাম। সম্প্রতি কবিতা পড়া শুরু করেছি এবং কবিতা আমার কাছে খুব personal reading। যারা কবিতা বোঝেন ও সমালোচনা করেন তারা অনেক সময়েই সমষ্টিগত ভাবে একটা মতে পৌঁছতে পারেন যে এটা ভাল কবিতা, ওটা খারাপ বা কবিতাই হয়নি। আমি কবিতা তত পড়িনি এবং অত বুঝিওনি এখনো অবধি। কবিতা এখনো আমার কাছে খুব একান্তের পাঠ।

    তসলিমা নাসরিনের রাজনীতি বেশ কিছুকাল হল খুব নৈরাশ্যজনক লাগলেও তার লেখা যদি ভাল লাগে সেটা বলতে এতটুকু দ্বিধা করব না।

    @ঃ-?, '“আমি জানি” এটা বলার মত আত্মম্ভরিতা আমার নেই। আমি নিজেকে নিয়ে এত ভাবিনা। ওতে বড্ড সময় নষ্ট হয়। সেটা 'কনফিডেন্সত্র অভাব কিনা তাও জানিনা। কাজেই আপনার প্রশ্নের উত্তর দিতে আপ্রলাম না।
  • Amit | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৩:২২427336
  • অরিন, রাহুল গান্ধীকে দেখে কখনোই মনে হয়নি যে ওনার নিজের ইচ্ছে আছে নেতা হওয়ার, এটাই মনে হয়েছে দলের লোক ওনাকে জোর করে নেতা বানাতে ব্যস্ত। উনি ভালো লোক হতে পারেন হয়তো, কিন্তু নিজের মধ্যে লড়ার তাগিদ না থাকলে এই ধরনের কঠিন লড়াই তে টিকে থাকা সম্ভব নয়।
  • S | ২৩ ডিসেম্বর ২০১৯ ১৩:০৩427335
  • দিব্বি হবে।
  • অরিন | ২৩ ডিসেম্বর ২০১৯ ১২:৪১427334
  • অমিত: "কংগ্রেস সেই রাহুল গান্ধীর পেছনে ই পরে থাকে, আবার যে কে সেই। এরা আর কবে শিখবে ? সেই একটা অনিচ্ছুক"
    রাহুল গান্ধীর সমস্যাটা কোথায় আপনার মতে? সবাই কে মোদি হতেই হবে, না হলে সে ভারতে রাজনীতি করার অযোগ্য, আপনি কি এরকম কিছু বলতে চান?
  • দীপাঞ্জন | ২৩ ডিসেম্বর ২০১৯ ১২:৩৫427333
  • https://www.ndtv.com/ তো ৪২ ২৯ দেখাচ্ছে।
  • avi | ২৩ ডিসেম্বর ২০১৯ ১২:৩৩427332
  • ঝাড়খণ্ড বিধানসভায় তো ৩৭-২৯ চলছে। আবার কি মহারাষ্ট্র ধরণের নাটক হবে?
  • Amit | ২৩ ডিসেম্বর ২০১৯ ১২:০৬427331
  • ঝাড়খণ্ডের খবরটা বেশ ভালো কোনো সন্দেহ নেই, কিন্তু আসল লড়াইটা দিল্লিতে শুরু হবে নেক্সট ফেব্রুয়ারী তে। কেজরিওয়াল অনেক গুলো ভালো কাজ করেছে গত ক বছরে, যদি ওটা আপ বের করে নিতে পারে, তখন আসল খেলা শুরু।

    কিন্তু তাও যদি কংগ্রেস সেই রাহুল গান্ধীর পেছনে ই পরে থাকে, আবার যে কে সেই। এরা আর কবে শিখবে ? সেই একটা অনিচ্ছুক ঘোড়াকে জল খাওয়ানোর চেষ্টা চলছে গত ১০-১৫ বছর ধরে।
  • দীপাঞ্জন | ২৩ ডিসেম্বর ২০১৯ ১১:৫৫427330
  • ঝাড়খণ্ডে ঝাড় খাচ্ছে। ৪১ হতে পারে।
  • b | ২৩ ডিসেম্বর ২০১৯ ১১:১২427328
  • কাল ট্রেনের পাশের বার্থে একটা ছেলে আসছিলো। তার জন্ম ইউ পি-তে,এলাহাবাদে আদি বাড়ি, বাবা রেলে কাজ করতেন বলে উত্তর পূর্বকেই ঘর বানিয়ে নিয়েছে। কেরালার হোটেলে কাজ করে,বছরের ছুটি পেয়ে বাড়িতে আসছে। যে সরাসরি ট্রেনে আসার কথা, তা উত্তর পূর্ব/পশ্চিমবঙ্গের ঝামেলার জন্যে ক্যান্সেলড। ফলে সে
    ১) কোল্লাম থেকে মাদ্রাজ এসেছে ১৫ ঘন্টা ট্রেন-এ। ভোর চারটের সময় পৌঁচেছে।
    ২) সে দিনই মাদ্রাজ থেকে কলকাতা এসেছে করমন্ডলে, বিনা রিজার্ভেশানে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ২৮ ঘন্টা ট্রেন। করমন্ডল কলকাতা পৌঁছয় দুপুর ১২টা নাগাদ।
    ৩) আবার বিকেল চারটের ট্রেন ধরে উত্তরপূর্বে রওনা দিয়েছে। যাবে গৌহাটি, ১৭ ঘন্টা ট্রেন। ওয়েটিং ছিলো, ভাগ্যক্রমে কনফার্ম হয়ে গেছে। গৌহাটি পৌঁছে আবার ২ ঘন্টার লোকাল ট্রেন।

    এই সব আর কি। কোথাকার জল কোথায় দাঁড়ায়।
  • অরিন | ২৩ ডিসেম্বর ২০১৯ ১০:৩০427327
  • রামদাস চলে গেলেন
  • Apu | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৪427326
  • PT | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৯:১৩427325
  • এই পাগলকে সাত সকালে কে সাঁকো নাড়ালো?
  • Apu | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৯:১০427324
  • ওহো

    এস, তোমার কি ২৮ বা ২৯ এ হবে?
  • S | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৯:০১427323
  • আমার তো এদেশের কোনও নাম্বার নাই।
  • Apu | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৮:৪৬427322
  • ২৮ এ বেস্ট। ২৯ হলেও ওকে। পিটি দা এরকম সিধে।

    রন্জন দার নাম্বার মনে হয় পাল্টে গেছে।

    এস, অর্জুন তোমরা bratin das at gmail.com তোমাদের নাম্বার গুলো একটু পাঠিও

    পিএম ২৩ র পরে তোমাকে কল করছি
  • Apu | ২৩ ডিসেম্বর ২০১৯ ০৮:০০427321
  • সুপ্রভাত গুরু
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত