এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ০৭ জানুয়ারি ২০২০ ০২:০১427950
  • কি মুশকিল আপনারা খামোখা আরশোলাদের গাল দ্যান কেন?

    আরশোলা কারো সাতেও থাকে না পাঁচেও থাকে না, নিতান্তই নিজের ধান্দায় ঘোরে, কোনদিন কাউকে মারধোর করেনি। অন্যরা বরং সুযোগ পেলেই লাথি ঝাঁটা বেগন স্প্রে দেয়। আরশোলাদের বরং নিপীড়িত বঞ্চিত ভাগ্যহতদের সঙ্গে বেশি আইডেন্টিফাই করা যায়, আর সবচে বড় কথা হলো শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে, ওরা বেশ বেঁচে বর্তে আছে।
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ০১:৫৯427949
  • পরিচিত টিভি চ্যানেলের ক্লিসে বিতর্কের থেকে এই ধরণের আলোচনা অনেক বেটার লাগে।

  • S | ০৭ জানুয়ারি ২০২০ ০১:৪৭427948
  • এই রিগ্রেসিভ আরশোলাগুলই ক্রমাগত ধর্মান্ধতা আর দেশপ্রেমের ক্রাম্বস খেয়ে বড় হয়ে চাড্ডী হয়। তাই দেখতে পেলেই ফিনাইল ছড়ান যাতে সহজে নর্দমা থেকে বেড় না হয়।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০২০ ০১:৩১427946
  • চাড্ডিদের চেয়েও অনেক বেশি সন্দেহ করি এইসব আরশোলা শ্রেণীর লোকেদের। চাড্ডিদের তো স্পট করে ফেলা যায়, মুখোমুখি প্রতিরোধ গড়া যায়। কিন্তু এই আরশোলাগুলো তো নিরীহমুখে লেজিটিমেসি নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। "আহা আমি তোমাদেরই লোক। যা বলছি তোমাদের ভালোর জন্যই বলছি " এই ধরনের ভেক নিয়ে ঘুরছে। এরাই ভিতর থেকে দুর্বল করে দেয় সমস্তরকম সামাজিক পরিবর্তনের গতিকে।
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ০১:৩১427947
  • @অরিন-দা, হ্যাঁ, 'যুদ্ধ' সেখানেই। গত চার, সাড়ে চার বছর সোশ্যাল মিডিয়া ও যেখানে সম্ভব করে চলেছি। কপালে জুটেছে ট্রলিং। সিরিয়াসলি গায়ে মাখিনি। কিন্তু অধিকাংশ সময়ে দেখছি সামান্য স্কিন ডিপও হয়না সেটা। আশা ছাড়িনি যদিও।

    সারা পৃথিবীতে এখন একটা অ্যান্টি- র‍্যাডিকেল মানসিকতা বিরাজ করছে। মিছিলে হাঁটলে 'নেই কাজ তো খই ভাজ' অ্যাকোলেড পাই। এক সময়ে বামপন্থী রাজনীতিতে বিশ্বাসীরাও বলেছে। তবে বজ্র আঁটুনির ফস্কা গেরোই এখন ভরসা।
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ০১:১৭427945
  • @Atoz যাদের কথা বললেন এরা এখনো হিটলারের জিন সগৌরবে বহন করে।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০২০ ০১:১৫427944
  • এই ধরণের লোকগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে বলেই তো চাড্ডিরা ক্ষমতায় গেছে। চাড্ডিদের তো সামনে থেকে দেখা যায়, লড়াই দেওয়া যায়, এইসব জগদ্দল পাথরের মতন অন্ধকার আইডিয়াওয়ালা লোকগুলোকে তো সামনাসামনি দেখাও যায় না, এরা আরশোলার মতন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। এরা (বা এদের আইডিয়াগুলো) যতদিন না দূর হবে বা অন্তত কিছুটা কমবে, ততদিন চাড্ডি তাড়ালেও নতুন চাড্ডি উঠবে। সুকালে বাড়বে, অকালে কমবে, জোয়ারভাঁটার মতন, কিন্তু একেবারে লোপ পাবে না। চাড্ডি তাড়ানোর সঙ্গে সঙ্গে এইসব আরশোলাশ্রেণীর অন্ধকার মানসিকতারও উৎপাটন দরকার।
  • অরিন | ০৭ জানুয়ারি ২০২০ ০১:০৪427943
  • অর্জুন: “... ঘরে, বাইরে এই স্থবির বুদ্ধি ও মানসিকতার সঙ্গে কনফ্রন্ট করা কি সাংঘাতিক ক্লান্তিকর এবং হয়ত তুলনায় চ্যালেঞ্জিং।”
    আসল যুদ্ধ টা ওখানেই। আজকে @atoz উদয়ন পণ্ডিতের উল্লেখ করছিলেন, উদয়ন পণ্ডিতের প্রয়োজন এইখানে, মানুষকে ধৈর্য ধরে বোঝানোর যে পারস্পরিক বিভেদে কাদের লাভ, কাদের ক্ষতি, কেন প্রতিবাদ করার দরকার। ক্লান্তিকর, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় কাজ। তবে প্রথম থেকেই লোককে স্থবির লেবেল দিয়ে ফেললে খুব একটা কিছু করা যাবে বলে মনে হয়না।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০২০ ০০:৪৬427942
  • অর্জুন, স্থবির মানসিকতার লোকেদের সঙ্গে কোনো তর্ক করেই কিছু হবার নয়। এঁরা এক একটা ধারণা নিয়ে বসে থাকেন, সেই ধারণা শত যুক্তি দিয়েও ধুয়ে ফেলা যায় না। এই যেমন এখানে একজন আসতেন, তিনি জোর গলায় প্রচার করতেন, মহিলাদের একমাত্র কাজ বিবাহ করে বৈধ সন্তানধারণ, সেই সন্তানদের জন্মদান ও সন্তানপালন। মহিলাদের পক্ষে সংসারের বাইরে অন্য কোনো কর্মজীবন থাকা অনুচিত। বহু তর্কে বিতর্কেও এই ধারণা বদলানো যায় নি।
  • Atoz | ০৭ জানুয়ারি ২০২০ ০০:৪১427941
  • ব্রতীন, আছো?
  • অর্জুন | ০৭ জানুয়ারি ২০২০ ০০:২৩427940
  • কিছুদিন আগেই লিখেছিলাম মিছিলে লাইক মাইন্ডেড মানুষের সঙ্গে প্রতিবাদ একরকম। সেখানে একটা সব ক্ষোভ মেটানোর স্পেস পাওয়া যায়। কিন্তু ঘরে, বাইরে এই স্থবির বুদ্ধি ও মানসিকতার সঙ্গে কনফ্রন্ট করা কি সাংঘাতিক ক্লান্তিকর এবং হয়ত তুলনায় চ্যালেঞ্জিং।

    বুড়ো দুটোকে ভেবেছিলাম আচ্ছাসে কিছু বলব, কিন্তু আজ আর ভাল লাগছিল না।

    সেদিন পার্ক ষ্ট্রীটে যেমন স্যান্ডউইচ খেতে গিয়ে পাশে একজন তার মুসলমান বন্ধুকে বলছেন 'সব সরকার চোর, এদের দোষ কি?' সেদিন তাকে বলেছিলাম 'হ্যাঁ সব সরকার চোর কিন্তু এরা শুধু চোরই নয়, এরা আপনার আর আপনার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুর মধ্যে বিভেদ করে দিচ্ছেন। কাল দুজনেই এক সাথে রাস্তায় পাশাপাশি কথা বলতে দুবার ভাববেন। এটা অন্য 'চোর' সরকারেরা করেনি। একটু ভাবতে শিখুন। কারণ যত কম ভাববেন তত সুবিধে এদের। এরা চায়ও তাই।'
  • Atoz | ০৭ জানুয়ারি ২০২০ ০০:০৫427939
  • ঘুষখোর বিপ্লবীদের তো যন্তর মন্তরে ঢোকানো হল। তারপর মগজ ধোলাই। (এখনকার এনারা অবশ্য নিজেরাই মগজ ধুয়ে বসে আছেন। )
    উদয়নের ছাত্রদের আর একটু হলেই মগজ ধুয়ে ফেলছিল আরকি, কানঘেঁষে বেরিয়ে গেছে।
  • ? | ০৭ জানুয়ারি ২০২০ ০০:০০427938
  • এখন তো উঠে থাকা প্রায় কোন টইয়েই বট নেই!
  • Ekak | ০৬ জানুয়ারি ২০২০ ২৩:৩৬427936
  • না, হীরকের গপ্পো চাই না। হীরক রাজা কে উত্খাত করা হয়েছিলো সমস্ত অমাত্য ও সচিব দের হীরা উত্কোচ দিয়ে। তারপর সেই ঘুষখোর বিপ্লবী রা কি করেছিলেন তা তো বড়বাবু শুট করেন ণি
  • S | ০৬ জানুয়ারি ২০২০ ২৩:৩৬427937
  • ছাত্রদের আন্দোলন নিয়ে এইরকম মন্তব্য আগেও শুনেছি। যখন ছাত্র ছিলাম। তবে এদেরকে দুটো কথা শোনালে দেখি পুরো চুপসে যায়। কারণ এদের বেশিরভাগই নিজেদের মন্তব্যের কারণ জানেনা, পছন্দের লোকেদের কথাই রিপিট করে যায়।
  • Atoz | ০৬ জানুয়ারি ২০২০ ২৩:২১427935
  • টই য়ে অসংখ্য বট! ক্রমাগত থ্রেড থ্রেডে ঠেলে উঠছে বট !
  • | ০৬ জানুয়ারি ২০২০ ২৩:১৪427934
  • অর্জুন আমার ও তাই অভিজ্ঞতা।
  • Atoz | ০৬ জানুয়ারি ২০২০ ২২:৫৮427933
  • দিদিপিসি এই করল! এই না কিছুদিন আগে ক্যা ক্যা ছি ছি স্লোগান দিল মঞ্চ থেকে? মঞ্চে একজন(একাধিক ও থাকতে পারেন, একজনকে চেনা লাগছিল ) কবি ও ছিলেন!
  • PT | ০৬ জানুয়ারি ২০২০ ২২:৫৪427932
  • এত কান্ডের পরেও রাজ্য সরকারী কর্মচারীরা বন্ধে অংশগ্রহণ করলে কর্মজীবন থেকে এক দিন কেটে নেওয়ার নির্দেশিকা জারি হয়েছে।
  • অর্জুন | ০৬ জানুয়ারি ২০২০ ২২:৪৬427931
  • *রাজ্য পুলিশ
  • Atoz | ০৬ জানুয়ারি ২০২০ ২২:৪৩427930
  • গোটা দেশটাই হীরক রাজার দেশ। এখন দরকার উদয়নকে। গুপী বাঘার মত সহযোদ্ধাও দরকার।
    (উফ্ফ, এই সিনেমা এক জলজ্যান্ত সিনেমা। )
  • Atoz | ০৬ জানুয়ারি ২০২০ ২২:৩৯427929
  • বাপ রে বাপ!!! অন্য কিছু দেখিনি এখনও। গুর্চতে ঢুকেই দেখি কী সাংঘাতিক সাংঘাতিক সব ব্যাপার ঘটেছে!!!!
  • অর্জুন | ০৬ জানুয়ারি ২০২০ ২২:৩৮427928
  • আজও কর্মক্ষেত্রে গেলাম না। দুপুরে যাদবপুরের মিছিলে ক্যাম্পাস থেকে ইউ টার্ন করে বাঘাযতীন হয়ে এইট বি'র মোড়ে। সুলেখায় বিজেপি'র অফিসের সামনে বিজেপির পতাকা পোড়ালাম। তারপর সোজা কলেজ স্কোয়ার। পরিচিত জনেরা এটার কথা জানিয়েছিল সকালেই।

    ওখানকার মিছিল শুরু হয়ে গেছিল। এম জি রোড থেকে ধরলাম ওদের। গন্তব্য রাজ ভবন। পায়ে, পায়ে রাসমণি রোড। কলকাতা পুলিশ ব্যারিকেড করে দিল। রাজ ভবন অবধি যাওয়া হল না। হল পথসভা। ওখানেই খবর পেলাম সন্ধেবেলা যাদবপুরের ছাত্র, ছাত্রীদের ওপর পুলিশ হামলা। নাকি রাজ্য রাজ্য!

    সুলেখার পাশেই আমার বাড়ি। এসপ্ল্যানেড থেকে সোজা সুলেখার মোড়ে। মিটিং চলছিল। সেখানে ঘণ্টা খানেক দাঁড়িয়ে রইলাম জে উ'র সঙ্গে। স্টুডেন্ট ইউনিট থানার উদ্দেশ্যে চলে গেল।

    আর গেলাম না। জ্বর জ্বর লাগছে প্লাস গা ব্যথা।

    ক্লান্তি নিয়ে যখন ফিরছি তখন এক পথচারীর মন্তব্য 'এইসব ছাত্রদের জন্যে যত ঝামেলা। এদের পিটিয়ে মারা উচিত।' সমর্থন করলেন তার সঙ্গী। এটাকে কি দুর্দিন বলব না আমরা এরকমই ছিলাম। এখনও আছি।

    এই মিছিলগুলোর অংশ হতে পেরে একটা ক্ষীণ আশা পাই কিন্তু এসব শোনার পরে আবার ব্যর্থতা গ্রাস করে বড্ড।

    ঘরে, বাইরে অ্যাকচ্যুয়ালি অধিকাংশই তো এরকম মানসিকতারই অধিকারী।
  • S | ০৬ জানুয়ারি ২০২০ ২২:৩০427927
  • এতকিছুর মধ্যে উদ্ভব ঠাকরে একটা দারুন কথা বলে দিয়েছে। যতদিন সম্ভব বিজেপিকে মহারাষ্ট্রর থেকে দূরে রাখতে হবে।
  • pi | ০৬ জানুয়ারি ২০২০ ২২:১১427926
  • পুলিশ পিটিয়েছে দেখলাম আবার পুলিশের স্টেটমেন্ট ও দেখ্লাম, নাকি ভুল করে পিটিয়েছে, ওর্ডার ছিলনা ! আজব কুরঙ্গ !
  • S | ০৬ জানুয়ারি ২০২০ ২২:০৩427925
  • জী সিনেমায় "হীরক রাজার দেশে" দেখছি। এতো কন্টেম্পোরারি সিনেমা আর হয়্না।
  • S | ০৬ জানুয়ারি ২০২০ ২২:০২427924
  • যদুপুরে আজকে বড় ঝামেলা হয়েছে। গড়িয়ার মোড়ে সিপিএমের বড় প্রদর্শন দেখে আসলাম। বলছে যে দিদিও এবিভিপিকে ঝামেলা করতে সাহায্য করেছে। দিদি অন্তত এইসময় একটু অনেস্টি দেখালে পারতেন।
  • রইল | ০৬ জানুয়ারি ২০২০ ২০:৫৪427922
  • TX8zOWSpifFIYI0hPHs0226KChuOdg
  • pi | ০৬ জানুয়ারি ২০২০ ২০:৩৬427921
  • গুরুচণ্ডা৯ থেকে প্রকাশিত তন্বী হালদারের 'মজুররত্ন' এবারে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সোমেন চন্দ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, খবর পেলাম। এই ভয়ন্কর খারাপ সময়ে, তাও কিছুটা ভাল লাগার খবর, অন্য সময় হলে অবশ্য ভাললাগাটা সত্যি আরো ভালভাবে বুঝতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত