এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ০৮ জানুয়ারি ২০২০ ১১:২৮428100
  • " ভাল রেজাল্টের উপর খার ছাড়া আর কিছু বোঝা গেলনা। পয়েন্টটাই ঘাঁটা !"

    এসব হল বাঙালির পচা বামপন্থার চোঁয়া ঢেঁকুর। 'ব্যবসা', 'কেরিয়ার' (বাংলা কাগজে যাকে ক্যারিয়ার লিখত) - এসব হল খুব খারাপ জিনিস। দুষ্টু লোকেরা, থুড়ি প্রতিক্রিয়াশীল শ্রেণীশত্রুরা এসব করে থাকে। বদলে পার্টির ফুলটাইমার হয়ে মুড়ি-তেলেভাজা খেয়ে গ্যাসট্রিক বাঁধিয়ে বিপ্লব আসার পথ সুগম করুন কমরেড।
  • দীপাঞ্জন | ০৮ জানুয়ারি ২০২০ ১১:১৮428099
  • ঠিক, বেলতলা গার্লস থেকে পুরোনো উচ্চ মাধ্যমিক।
  • সে | ০৮ জানুয়ারি ২০২০ ১১:১২428098
  • অনিতা অগ্নিহোত্রী কি পুরোনো হায়ার সেকেন্ডারি বেলতলা গার্লস স্কুল থেকে?
  • এহহ | ০৮ জানুয়ারি ২০২০ ১০:৫৩428097
  • অর্জুন যাঁদের নাম করলেন, তাঁরাও সব খুব ভাল রেজাল্ট করা এলিট কলেজে পড়া লোক্জজনই।
    কানহাইয়া স্কুল কলেজে টপই করতেন।

    বহু ভাল রেজাল্ট করা লোকজনই খুব ভাল কাজকর্ম করছেন, কেরিয়ারের মধ্যে দিয়ে কি ছক ভাঙ্গা কেরিয়ার করে কি অন্যান্য কাজ করে।
    র‌্যান্ক করা ছেলেমেয়েরা আই এস অফিসার হয়েও অনেকেই প্রচুর কাজের কাজ করেছেন। ভাল ডাক্তার,
    এন্জিনিয়ার হয়েও যেন ভাল কাজ করা যায়না! কী যে বলতে চান কে জানে। ভাল রেজাল্টের উপর খার ছাড়া আর কিছু বোঝা গেলনা। পয়েন্টটাই ঘাঁটা !

    সবার ডাক্তার ইন্জিনিয়ার হওয়ার,
    সায়েন্স পড়ার পিয়ার প্রেষর এসব আলাদা ভ্যালিড পয়েন্ট।
  • | ০৮ জানুয়ারি ২০২০ ১০:২৮428096
  • অনিতা অগ্নিহোত্রি আমার খুব পছন্দের লেখক। মারাঠাওয়াড়া বিড অঞ্চল নিয়ে ওঁর বেশ ভাল কাজ আছে।
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ১০:০৪428095
  • সেলুলর জেলে বন্দি ছিলেন বারো বছর এমন একজনকে ছোটবেলায় দেখেছি। বাড়িতে আসতেন। আমার দাদু প্রেসিডেন্সি জেলে আড়াই বছর বন্দি ছিলেন। তিন মাস সলিটরি কনফাইনমেন্ট।

    এখন যার কথা বলছি তার নাম ছিল প্রফুল্লকুমার সেন। দাদুদের গুরু স্থানীয়। ওঁর দ্বীপান্তর হয়েছিল। অমানসিক অত্যাচারের শিকার হয়েছিলেন। পঙ্গু হয়ে গেছিলেন। সম্ভবত ওঁর কারাকাহিনী লিখেছিলেন কোথাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর স্টাফ ছিলেন এবং গৃহশিক্ষক হিসেবে নাম ছিল। বাবা, কাকাদের পড়িয়েছেন। ১৯৭২ এ যখন ইন্দিরা সরকার ফ্রিডম ফাইটারস পেনশন স্কিমের ব্যবস্থা করলেন উনি গ্রহণ করেননি। এক বিরল আদর্শবাদী মানুষ।
  • দীপাঞ্জন | ০৮ জানুয়ারি ২০২০ ০৯:১২428094
  • "যদি জানান তিনি কেমন আছেন, কী করছেন, ভালো লাগবে।"
    @অটোজ, সন্দীপ সিনহা রায়। আমাদের ব্যাচ মানে ১৯৯১ উচ্চ মাধ্যমিক। আমি উনিশ, আর তিনি বিশ। আই আই টি খড়্গপুরের ছাদ থেকে ফেলে দেবার পর ফিরে এসে নরেন্দ্রপুর আর পরে আই এস এই থেকে স্ট্যাটিস্টিক্স পড়েন। তারপর আমেরিকাতে পিএইচ ডি করে নিউ জার্সিতে সেটলড বহুদিন। ই টি এস (এডুকেশনাল টেস্টিং সার্ভিসেস) এ কাজ করছেন অনেকদিন।

    অনিতা অগ্নিহোত্রী আমার মাসতুতো দিদি। উচ্চ মাধ্যমিক এ আর্টস এ ফার্স্ট। তখন অবশ্য কলার কৌলিন্য ছিল। হয়তো বিজ্ঞানের থেকেও বেশি। অনিতাদি ছোটোবেলা থেকেই কবিতা লিখতো সন্দেশ পত্রিকাতে নিয়মিত। সত্যজিতের রায়ের প্রিয়পাত্রী। আনন্দর "সেরা সন্দেশ" সংকলনে অনিতাদির হরিণের আঁকাবাঁকা শিং নিয়ে লেখা একটা কবিতা আছে।
  • Amit | ০৮ জানুয়ারি ২০২০ ০৮:২৯428093
  • বরুন গ্রোভার এই ভিডিওটা দেখে ভালো লাগলো। টাইম পেলে দেখে ফেলুন।

  • পালে পালে বিপ্লব | ০৮ জানুয়ারি ২০২০ ০৮:২৫428092
  • আচ্ছা, বিপ্লব পাল বাবু কোনো বাণী দেননি? (সাচ অ্যাজ লেনিনের হেগো পোঁদ থেকে বামপন্থী রাজনীতি....)
  • Amit | ০৮ জানুয়ারি ২০২০ ০৮:২৪428091
  • দেশের সব কটা বিরোধী দল যেখানে এক হয়ে ঝাঁপানো উচিত, সেখানে কাউকে ময়দানে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। দু একটা স্টেটমেন্ট দিয়েই কাজ শেষ ? একটা লিডারশিপ তো চাই যারা সাস্টেইন করতে পারবে এই টেম্পোটা।
  • অরিন | ০৮ জানুয়ারি ২০২০ ০৮:২২428090
  • বিপ্লব কি কম পড়িয়াছে?
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০৮:১৪428089
  • বিদ্রোহ বিপ্লবে টাইম মিস্ম্যাচ হয়ে যাচ্ছে। ডাক্তারেরা যখন বিপ্লব করেন, তখন দার্শনিকেরা চুপ। আবার ছাত্রেরা যখন বিপ্লব করেন, তখন ডাক্তারেরা চুপ। ঃ-) ওদিকে কবিরা সদাসর্বদা বিপ্লব করে যাচ্ছেন, কিন্তু বুঝতেই পারছে না কেউ। ঃ-)
  • avi | ০৮ জানুয়ারি ২০২০ ০৭:৪৫428088
  • ঠিক ঠিক।
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০৭:১৯428087
  • এই অভি, সেই যে মানুষের মনের নানা কিছু নিয়ে আপনার লেখার কথা ছিল!
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০৭:১৬428086
  • তে হি নো র ভদ্রলোককে ফেসবুকে এনে ছেড়ে দিলে চমৎকার হত। চিটবিট চিড়বিড় তিড়িং তিড়িং করতে করতে গড়াগড়ি দিতেন। ভাগ্যিস এই আমলের আগেই উনি পগারপার। ঃ-)
  • avi | ০৮ জানুয়ারি ২০২০ ০৭:০৭428085
  • তে হি নো একখানা উমদা বই। এই গুরুতে আলোচনা দেখেই পড়েছিলাম। পড়া অসম্ভব চাপের। আজকাল এই মর্মে বিভিন্ন ফেসবুক পোস্ট পাই শুধু। পার্থক্যের মধ্যে সেগুলোয় ডিসক্লেমার থাকে যে উক্ত ব্যক্তি পণ্ডিত নন, বা পাণ্ডিত্যের অহঙ্কার তিনি ঘৃণা করেন। তার পরে একদম এক লাইনে।
  • :) | ০৮ জানুয়ারি ২০২০ ০৭:০৩428083
  • avi | ০৮ জানুয়ারি ২০২০ ০৭:০৩428084
  • বাপরে, এখনও টপারের গল্প চলছে!
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০৩:২০428082
  • আর একটা ভয়ানক কান্ড হয়েছিল, আশির দশকের শেষদিকে বা নব্বই দশকের শুরুর দিকে। উচ্চমাধ্যমিকের টপার আইআইটিতে র‌্যাগিং এর শিকার হয়ে হোস্টেলের ছাদ থেকে পড়ে যায়, সম্ভবতঃ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তারপরও সে বেঁচে যায়, চিকিৎসার পর সুস্থ হয়। কিন্তু আর আইআইটিতে পড়ে নি। অন্য কোথাও অন্য কোনো স্ট্রিমে পড়াশোনা করেছিল। তারপর তাঁর এখনকার খবর কী কেজানে! এখানের কেউ হয়তো জানলেও জানতে পারেন। যদি জানান তিনি কেমন আছেন, কী করছেন, ভালো লাগবে।
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০৩:১৩428081
  • আরে কার একটা বইই তো ছিল! তে হি নো দিবসা গতা না কী যেন নাম! সেই বইয়ের কেন্দ্রীয় চরিত্র ভদ্রলোক ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাড়া কারুর সঙ্গে নাকি কথাই বলতেন না! ঃ-)
  • maanusher mata maanush | ০৮ জানুয়ারি ২০২০ ০২:৫৬428080
  • মানুষের মত মানুষ জিনিষটা খুবই সাবজেকটিভ! তবে বড় পরীক্ষায় র‌্যান্ক করার সাথে জীবন ধর্ম গুলিয়ে ফেলা একেবারেই অন্যায়। আর এই র‌্যান্ক নিয়ে মাতামাতি করা বিশ্বের আর কোথাও হয়? কি করে বাঙ্গালি কালচারে এলো এটা?
  • unishho pNochaashi | ০৮ জানুয়ারি ২০২০ ০২:৫২428079
  • সেটা ছিল ঊনিশো পঁচাশি সাল। দু জন না, তিনজন মেয়ে সেবার মাধ্যমিকে র‌্যান্ক করে। পমেলি ঘোষ একাদশ হয়।
    রোশনি সেন উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিলেন - তিরাশি বা চুরাশিতে। আই আই টি তে বুলিইং এর ফলে অন্য কেরিয়ার - সফল আই এ এস অফিসার। মমতার সঙ্গে ঝামেলায় কাগজেও তো খবর হলেন কিছুদিন।

    স্বাধীন ভারতের পরাধীন লোকেদের মেটিরিয়াল ভোগের সুবিধে বার্ছে, আর রেভোলুশানরি বৈগ্গ্যানিক হবার তত দর্কার নেই!

    মনে হচ্ছে বিজেপির পাল্লায় পড়ে পদ্মের অরিজিনাল কৌলিন্যটাই যেতে বসেছে!
  • সে | ০৮ জানুয়ারি ২০২০ ০২:৫১428078
  • সেলুলার জেলে আমার জেঠু ছিল বেশ কয়েক বছর। জেল থেকে পরীক্ষাও দিয়েছিল, পাশ করেছিল। এদের কেউ মনে রাখে না। দেশ স্বাধীন হবার পরে পুরস্কারও পায় নি কারণ শাসক দলের বিপক্ষে রাজনীতি করত।
    পরীক্ষায় ফার্স্ট সেকেণ্ড হবার সঙ্গে মানুষের মত মানুষ হবার কোনও যোগ আছে বলে আমি মনে করি না।
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ০২:২৮428077
  • মুম্বইয়ের প্রতিবাদে 'ফ্রি কাশ্মীর' পোস্টারের সাপোর্টে ফেবুতে পোস্ট করেছি হঠাৎ সন্ধেবেলা এক চাড্ডি এসে হেগে, মুতে দিয়ে গেল আমার ওয়ালে। বিদেয় করার পরেও মেসেঞ্জারে খিস্তি দিয়ে ব্লক করল। এদের বাড়িতে টয়লেট থাকেনা নাকি কে জানে!
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ০২:২২428076
  • নবনীতা দেবসেনের ভ্রমণকাহিনীর স্টাইলটি আমার প্রিয়। পরের দিকে অবশ্য সব কটাই একটু একরকম লাগত। 'হে পূর্ণ তব.... ', 'ট্রাকবাহনে ....'

    ছাড়াও 'সাত সাগর পাড়ে' নামে আরেকটিও খুব ভাল লেগেছিল।
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০২:১৭428075
  • পেন্ডিং ভ্রমণকাহিনির কথা উঠলেই অচিন্ত্যর কথা মনে পড়ে। সেই কবে মেক্সিকো ভ্রমনের কথা লিখছিলেন, সেখানে থেকে থেকেই একজন বলে উঠছিলেন, "আমি বাড়ি যাবো" ঃ-)। তারপরে আর লিখলেন না, মাঝপথে রয়ে গেল কাহিনিটা।
  • অর্জুন | ০৮ জানুয়ারি ২০২০ ০২:১৫428074
  • অপু-দা'কে বলি বিবেকানন্দ'কে এবিভিপি ব্যবহার করছে এটা কি মেনে নেওয়া যাচ্ছে ? ওদের পোস্টার জুড়ে বিবেকানন্দ'র ছবি ! এতে কিন্তু বিবেকানন্দ'র অসম্মানই হচ্ছে। কি বলো ?

    শর্মিলা বোস 'মিষ্টিখুকী'? একদম 'বুনো ওল'। ঃ))
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০১:৫৫428073
  • আরে সেই শর্মিলাকে নিয়ে গল্প বেরিয়েছিল, সেকেন্ড হয়ে শর্মিলা কাঁদছেন, তখন তাঁকে সবাই সান্ত্বনা দিচ্ছে "আরে মিষ্টিখুকী, তুই কাঁদছিস কেন? তোর ছোট্‌দাদুও তো সেকেন্ড হয়েছিলেন।" ঃ-)
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০১:৫১428072
  • অনিতা অগ্নিহোত্রী তো লেখিকা? তাই নয়? গল্প-উপন্যাস লেখেন তো?
  • Atoz | ০৮ জানুয়ারি ২০২০ ০১:৪৯428071
  • দেখুন, অয়দিপাউস যদি প্রথমেই মন্ত্রী সান্ত্রীদের বলে দিতেন, দেড়া বয়সের এই মহিলাকে বিয়ে কত্তে যাবো কোন্‌ দুঃখে? আমার কি একটা কোনো পছন্দ অপছন্দ নেই? না না, মশাই, আপনারা ভালো করে খুঁজে পেতে আমার জন্য মানানসই এক পরমাসুন্দরী সপ্তদশী কুমারীকন্যা আনুন, মন্ত্র পড়ে তাকে বিয়ে করি। তাহলে দেখুন, কোনো গন্ডগোলই আর হত না! ঃ-)
    এইসব বিবাহিত মহিলার পেরেমে পড়া "বারীন" দের দেখলেই এরকম মনে হয়। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত