এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ০৯ জানুয়ারি ২০২০ ১১:৫১428280
  • সে কী!!তোমার লেখা পড়ে তো সেরকম মনে হ য়....
  • অর্জুন | ০৯ জানুয়ারি ২০২০ ১১:৪৪428279
  • আমি 'প্রতিষ্ঠিত ডান'? হায় রে!
  • b | ০৯ জানুয়ারি ২০২০ ১১:৪২428278
  • স্কুলের বাইরের পড়াশুনা বা লাইফ স্কুল?

    আমাদের মফঃস্বলে একটা স্কুল ছিলো, তার সাথে স্কটিশের কি একটা মাসতুতো ভাই টাইপের সম্পর্ক ছিলো। ফলে ওখানে হেড স্যার আর অ্যাসিস্ট্যান্ট হেড স্যার সব সময় স্কটিশ থেকে আসতেন, তেন কাউকে না পাওয়া গেলে এখানকার সিনিয়র টিচার গিয়ে ওখানে ১ বছরের প্রবেশন করে এখানে হেডু হয়ে আসতেন এই রকম। তা স্কটিশ থেকে একজন এ এইচ এম এসে খুব বারফাট্টাই নিচ্ছেন, আমি পাঁচ বছর বয়সে প্রথম ইংরিজিতে কবিতা লিখি, বারো বছর বয়সে প্রথম ইন্টার স্কুল ডিবেট-এ প্রাইজ পাই ইত্যাদি ইত্যাদি। তোমাদের এরকম এক্স্ট্রা কারিকুলার অ্যাকটিভিটি আছে?

    এক ছেলে হাত তুললো।

    স্যার, আমি স্যার আট বছর বয়সে স্যার
    হ্যাঁ বলো বলো.., তোমরাও শোনো সবাই...
    প্রথম টিকিট ব্ল্যাক করি
  • অপু | ০৯ জানুয়ারি ২০২০ ১১:৩৪428277
  • পিএম, ঢপ দিও না।

    তুমি হলে আগুনখেকো বিপ্লবী বাম। আর আমাদের অর্জুন হল প্রতিষ্ঠিত ডান।

    এক নৌকা। খালি ঢপ? বলি আমাকে কি ক্লায়েন্ট পেয়েছো??
  • অর্জুন | ০৯ জানুয়ারি ২০২০ ১১:০৬428276
  • হোম স্কুলিং করাতে গেলে বাবা, মা'কে অনেক পরিশ্রম করতে হবে। সবার আগে অনেক কিছু জানতে হবে। শুধু স্কুলের ফিজ আর প্রাইভেট টিউটরের মাইনে দিয়েই দায়িত্ব খালাস হতে পারেনা।

    মুশকিল আজকাল বাবা, মা'র প্রফেশনল কমিটমেন্ট এত বেশী, সকাল নটায় বেরিয়ে রাত নটায় বাড়ি সেখানে এটা ইম্পসিবেল।

    হোম স্কুলিং অর্থই অবশ্য বাবা, মা পড়ানো নয়। আউট দ্য ক্লাসরুম টিচিং র পরিবেশ তৈরি করা।
  • aka | ০৯ জানুয়ারি ২০২০ ১১:০১428275
  • আপনারা একখান হোম আপিস খোলেন না কেন? আরে বাড়িতে বসে আপিস নয়। একখান হোম যেখানে যাব নে, খেতে দেবে, ঘুমোতে দেবে, গা হাত পা টিপে দেবে, আমি শুধু চিন্তা করব। কথা দিচ্ছি মননশীল চিন্তা করব।
  • ন্যাড়া | ০৯ জানুয়ারি ২০২০ ১০:৫২428274
  • মানসিক বিকাশ এখন বিজেপির ব্রিফ নিয়েছেন বলে বুদ্ধি ও বিবেচনা দিনকতক মনে হচ্ছে ঘাপটি মেরেছেন।
  • PM | ০৯ জানুয়ারি ২০২০ ১০:৩৭428272
  • আরে অর্জুন রাগ করবেন না--- "মানসিক বিকাশ আর বুদ্ধি বিবেচনা" এসব ফালতু জিনিষ আমিও রাখি না-- তবু তো করে খাচ্ছি-- আপনি আর আমি এক ই নৌকায় ভাই
  • o | ০৯ জানুয়ারি ২০২০ ১০:৩৭428273
  • হোমস্কুলিং-স্কুলে যেতে ভয়-দাদুর ব্যবসা-বামেরা কাঠি করল, ঠাকুর পরিবারের সঙ্গে দিব্যি মিল তো! :-)
  • অরিন | ০৯ জানুয়ারি ২০২০ ১০:৩৬428271
  • হ্যারি ও মেগান রাজপরিবার ছেড়ে বেরিয়ে গেলেন! ব্রিটেনের রাজপরিবারের ভেতরে বিদ্রোহ।
  • S | ০৯ জানুয়ারি ২০২০ ১০:৩৫428270
  • আমি তো মুদি দোকানের কাগজও জমিয়ে রাখছি। পাগলাজির মাথায় আবার কবে কি আসে।
  • অপু | ০৯ জানুয়ারি ২০২০ ১০:৩৪428269
  • সিএস
  • সিএস | ০৯ জানুয়ারি ২০২০ ১০:২৭428267
  • কে টপার, কে টপার নয়, কে কত চিন্তাশীল, কে কত শ্রমিক, কে কবে মা, কে কবে উমা, গোবর্ণমেন্ট সব বুঝে নেবে এন পি আর আর এন সি আর-এর সময়ে। কাগজগুলো ঠিকঠাক রাখবেন।
  • অপু | ০৯ জানুয়ারি ২০২০ ১০:২৭428268
  • আহা অর্জুন সবাই কি আর সমান হয়? তুমি হয়তো ভগবানপ্রদত্ত মেধা নিয়ে জন্মেছো।
    প ড়াশুনার দরকার নেই।
    আমি মধ্যমেধা।
    পড়াশুনার ঘষামাজার মাধ্যমে বেটার হয়েছে। এইরকম আর কী!!
  • ন্যাড়া | ০৯ জানুয়ারি ২০২০ ১০:২১428266
  • এ ব্যাপারে আমার যা বক্তব্য আমার জীবনীতেই পড়ে নেবেন। সারাটা জীবন নিজের নিজের চিন্তাভাবনাকেই যাপন করে এলাম, এর অধিক আর কী বলব।

    প্রণামীর থালাটা দরজার পাশে আছে।
  • অর্জুন | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:৫৮428265
  • '"মানসিক বিকাশ আর বুদ্ধি বিবেচনা" বহুল পরিমাণে থেকেও করে না খেতে পাওয়ার চেয়ে না থেকেও করে খাওয়া অবশ্যই কৃতিত্বের। ঃ))

    তবে আবার এটাও ব্যাপার '"মানসিক বিকাশ আর বুদ্ধি বিবেচনা" মাপকাঠি ঠিক করছে কে? ঃ)

    আপনাদের মত কিছু সেলফ প্রক্লেমড চিন্তাবিদ !

    একটা নামকরা স্কুলে পড়লেও আমার ছিল লারজলি হোমস্কুলিং। আমার প্রথম বারো- তেরো বছরটা অর্থাৎ ছেলেবেলাটা বেশ ইর্ষনীয়।

    ক্লাস ফোর পর্যন্ত আমার কাছে স্কুল ছিল বেশ আতঙ্কের। বেশ কষ্ট করেই পাঠানো হত।
  • একক | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:৫০428264
  • ঘুমিয়ে নি চাট্টি। আপ্নেরা বরং মামুর গলায় মোদির অভ্যর্থনা থুড়ি কুলোরবাতাস গীতি শুনে ফেলুন লেট্ ৬৬ এর পেজ থেকে। জাস্ট ফাটিয়ে হয়েচে।
  • একক | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:৪৪428263
  • @মানিক

    ওই আপনি যা যা স্টেপ বললেন ঐগুলো পনেরো -ষোলোর মধ্যে শেখা দরকার। স্টেপ তো পরপর ঠিক ই আছে। আরও এড হবে কিছু পরে পরে।
  • অপু | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:৩৯428262
  • পিএম
  • অর্জুন | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:৩৪428260
  • আমি একটা আবাসিক স্কুলে পড়িয়েছিলাম। সেখানে ক্লাস নাইন আর টেনের ছাত্রদের মাসে দুবার সেক্স এডুকেশনের ক্লাস হত। ব্যাপারটা স্কুলের প্রিন্সিপাল, বায়োলজির টিচার ও যিনি ক্লাসটা নিতেন, স্কুলের রেসিডেনশিয়াল ডাক্তার - এই তিন মধ্যে কনফিডেনশিয়াল থাকত। কি পড়ানো হবে, কি ভাবে পড়ানো হবে ইত্যাদি।

    শনিবার করে হত ক্লাস। ডাক্তার ক্লাস নেওয়ার পরে তাদের সব প্রশ্নের উত্তর দিতেন। খুব ইন্টার‍্যাকটিভ সেশন হত বলে শুনেছি।
  • মানিক | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:৩৪428261
  • সেক্স এডুকেশনের তো অনেক লেভেল হয়। একদম প্রথম লেভেলে সেক্স অর্গানগুলোর অ্যানাটমি ও তারা কিভাবে কি কাজ করে। হয়তো সেক্স হেলথও। পরের লেভেলে হয়তো অপজিট সেক্সের সাথে সুন্দর ভাবে মিশতে শেখা। হয়তো বা স্বমৈথুন ও জন্মনিয়ন্ত্রণ। এরকম করে একটা স্তরে পার্টনারকে যৌন তৃপ্তি দেবার জন্য কি করা উচিত ইত্যাদি।

    স্কুলে কতটা শেখালে সেটাকে ঠিক করে শেখানো হল বলা যাবে?
  • PM | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:৩৩428259
  • আগের পোস্ট টা আমার
  • !! | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:৩২428258
  • "মানসিক বিকাশ আর বুদ্ধি বিবেচনা" ছাড়াও তো অর্জুন দিব্বি করে খাচ্ছে।ওগুলো না থাকলেও চলে
  • PM | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:৩০428256
  • বোঝো
  • অপু | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:৩০428257
  • বেশ বেশ!!

    মানসিক বিকাশ আর বুদ্ধি বিবেচনা টা কী করে তৈরী হবে?
  • অর্জুন | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:২৩428255
  • ইস্কুল ব্যাপারটাই তুলে দেওয়া উচিত। এই ১২-১৪ বছর যে টাকাটা খরচ হয়, সেটা ব্যাঙ্কে ফিক্সড করে রাখলে কাজে দেবে। ছেলে, মেয়েরা মাথা মোটা হলে টাকাটা তখন কাজে আসবে আর মেধাবী হলে আজকের এই স্কলারশিপের দুর্মূল্যের বাজারে বিদেশে ভাল কলেজে পাঠানো যাবে।
  • অরিন | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:২২428254
  • ফান্ডা দেওয়া সোজা। ইমপ্লিমেন্টশন নয়।

    ইমপ্লিমেন্টেশন ও সহজ। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন এ করে দেখিয়েছিলেন। ইদানিং কালে সুগত মিত্রর হোল ইন দা ওয়াল পরীক্ষার নাম শুনেছ কি? ইউটুবে আছে, লিংক দিলাম, দেখো,

  • Amit | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:১০428253
  • সুযোগ না, স্কুল এ ঠিক ঠাক সেক্স এডুকেশন দিলেই হবে। এদিকে দেশের ৫০-% বিয়ে আন্ডার-এজ হচ্ছে, এদিকে সংস্কৃতির নামে স্কুলে এসবের কথা উঠলেই তো বহু লোকের ফেটে যায়। হিপোক্রেসির হদ্দ মুদ্দ।
  • মানিক | ০৯ জানুয়ারি ২০২০ ০৯:০৩428252
  • ইশকুল যৌনতার সুযোগ কি করে করে দেবে এটা পোসকার হল না।
  • একক | ০৯ জানুয়ারি ২০২০ ০৮:৪৯428251
  • শিখে যাবে। চিন্তা নেই। যা সময় আসছে বাপ বাপ বলে শেখাবে :)

    তবে আপ্নেরা ওই যৌনতাটা একটু দেখবেন স্যার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত