এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:২৮428401
  • ভাটিয়ালিতে আসলে এমনি এমনিই আমার হাঁদাভোঁদা আর নন্টেফন্টে পড়া হয়ে যায়।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:২৬428397
  • অর্জুন, ১৯৮৫ র বইমেলায় আমার বাবা আমাকে হাঁদা ভোঁদা ১-৩ আর বাঁটুল ১ -৩ খন্ড কিনে দেন। তখন দাম ছিল হাঁদা ভোঁদা ২ টাকা আর বাঁটুল ২.৫০ ( ওটা কালার বলে!!)

    মান্ধাতা তখন হাফ প্যান্টুল পরতেন!! ঃ)
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:২৬428398
  • অর্জুন, কার্টুন জিনিসটা হেলাফেলার নয়। বহুক্ষেত্রে রীতিমতন বিপ্লব ঘটে যেতে পারে কার্টুন দিয়ে।
    কমিক্স আসলেই বিশ্বব্যাপী গুরুত্বওয়ালা জিনিস। এই যে এত ক্রেজ ওয়ালা ম্যানরা, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান ইত্যাদি---সব কমিকস্ট্রিপের থেকে শুরু।
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:২৬428399
  • //খবরই বের হয় নি দাবী ছিল তো আপনার// তর্কের তোড়ে বলতে হয় বলে বলছেন নাকি ঠিকঠাক মনে পড়ছে না বলে? বলেইছি এই নিয়ে বিশদে লিখব, সময় পেলে তখন অংশ নিতে পারেন।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:২২428396
  • কলকাতায় এলে তোমাকে গিফট করবো। অসামান্য মনের জোর ও ই ভদ্রমহিলার। আর সেরকম তীক্ষ্ম বুদ্ধি আর ম্যান ম্যানেজমেন্ট ক্ষমতা। হ্যাটস অফ
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০১:২১428394
  • আমি নন্টে ফন্টে পড়তাম বেশী। তারপর বাঁটুল দি গ্রেট। হাঁদা ভোঁদা পড়িনি। এবার পড়ব। ঃ)

    জানেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজির একটি ছাত্রের পি এইচ ডি'র বিষয় হল সাহিত্যে কার্টুন।

    বইমেলায় দেব সাহিত্য কুটীরের স্টলে একবার আমি আর আমার পিসতুতো দিদি দেখি আমাদের পাশে দাঁড়ানো ছেলেটি তার বাবাকে নন্টে ফন্টের পুরো সেট কিনে দিতে বলল। তার বাবাও তাই কিনে দিল। খুব তাছিল্যের চোখে তাকিয়েছিলাম তার দিকে। বইমেলায় এসে নন্টে ফন্টে !! ঃ))

    এখন সেও গবেষণার বিষয়। আর হবেনা বাই কেন !
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:২১428395
  • কী আশ্চর্য! লিংকগুলো তাহলে মিথ্যে বলছেন? খবরই বের হয় নি দাবী ছিল তো আপনার?
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:২০428393
  • ব্রতীন, তবু তো এঁরা কিছু করতে পেরেছেন। ঐ আমলে মানে ওই ১৯২৬ ইত্যাদি সময়ে, আমাদের ঠাকুরমারা যখন তরুণী, সেই আমলে বহু মহিলা তো কিছু করতেই পারেন নি, করার আদৌ কোনো চান্সই পান নি। ১১ কি ১২ বছরে বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি। ব্যস, তারপরে সংসারের পিঞ্জরে বসিয়া গান গাওয়া। ঃ-)
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:১৯428392
  • গোলপোস্ট সরানোর কোনও প্রশ্নই নেই। খোদ লিঙ্ক সাঁটিয়েকে জিজ্ঞাসা করে দেখুন যে তাতে বিবুদার বাতেলার সমর্থনে কিছু পাওয়া গেছে কি না।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:১৮428390
  • কিংবা " দেখুন মশায় বেশী ঝামেলা করবেন না, সুপিরি থেকে বাতাবি লেবু; সাইজের সব রকম জিনিস( আসলে বোমা!!) আমাদের কাছে আছে" ঃ)))
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:১৮428391
  • আতোজ, মাফ করবেন, ব্র্যাকেটিং আমি পছন্দ করি না এবং আপনাকে আজ অবধি ব্র্যাকেটিং করিনি। আপনি ঠিক কী কারণে "আ প না দে র ওই মহা প্রিয় কোন হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মুসলিম অধ্যাপকের কাছে সংস্কৃত পড়বে না বলে মহা হল্লা করে, সেই কারণে অধ্যাপককে চলে যেতে হয়।" লিখলেন তা মালুম হল না। অন্য বিশ্ববিদ্যালয়গুলো তো বিবুদা কথিত কুয়োর ব্যাঙ, তাদের সঙ্গে সর্বধর্ম সমন্বয়ের ধ্বজাধারীদের তুলনা করবেন কেন আর এই মামুলি বিষয়টাকে এত বড় করে দেখাবেনই না কেন? তখনই দেখাবেন যখন আপনার চোখে ঘটনাটা ব্যতিক্রমী হিসেবে চিহ্নিত হবে। বারংবার আপনার এই মামুলি প্রসঙ্গের উল্লেখ দেখে বুঝতে পারছি ঘটনাকে আপনি ব্যতিক্রমী হিসেবেই দেখছেন যাতে করে আমার মূল প্রতিপাদ্যটি পরোক্ষভাবে প্রমাণিত হচ্ছে।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:১৬428388
  • সম্প্রতি "সবারে আমি নমি" পড়লাম আটোজ আর অর্জুন। কানন দেবীর জীবন কথা। এম সি সরকার।

    এখনো মেয়ে রা কোন কাজ করতে গেলে পদে পদে বাধা আসে। ওনার কেরিয়ার ছিল মোটামুটি ১৯২৬- ১৯৫১। সেই সময় ওনাকে কতোটা প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতে হয়েছে ভাবো।
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:১৬428389
  • এলেবেলেবাবু, গোলপোস্ট সরান কেন? তখন দাবী করেছিলেন খবর টবর কিছু বেরোয় নি। এখন অসংখ্য লিংক জ্বলজ্বল করছে যে খবর বেরিয়েছিল। বহু কাগজে। এইসব চক্করে যেই না বিপাকে পড়লেন, তখনই গোলপোস্ট সরিয়ে অন্য দাবী করছেন!!!
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:১২428387
  • ব্রতীন, ওই কমিক্সগুলোতে সংলাপ অসাধারণ। "নমস্কার, টকাই খুড়ো। কেমন আছেন? " ঃ-)
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:১১428386
  • দেব সাহিত্য কুটীর বার করেছে। হাঁদা ভোঁদা আর বাঁটুল সমগ্র।

    দীপ ও ওগুলো বার করেছে তবে দেব র কাজ টা বেটার।

    আর নন্টে ফন্টে বার করেছে পত্র ভারতী। আর দীপ !!

    আমি এখনো কমিক্স র পোকা। সব গুলো সংগ্রহ করেছি। মন খারাপ হলে পড়ি। আবার মন খুব ভালো থাকলেও।
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:০৮428384
  • এলেবেলেবাবু, অধ্যাপকদের হিন্দু-মুসলিমে ভাগ আতোজ করছে না। একটু মনে করে দেখুন সেইসময়ে কী প্রেক্ষিতে ওই খবর লাইমলাইটে আসে। আপনাদের ওই মহা প্রিয় কোন হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মুসলিম অধ্যাপকের কাছে সংস্কৃত পড়বে না বলে মহা হল্লা করে, সেই কারণে অধ্যাপককে চলে যেতে হয়। মনে পড়ে? সেই নিয়ে মিডিয়ায় তখন অনেক কিছু বেরিয়েছিল। বেশিদিন আগের কথাও না।
  • o | ১১ জানুয়ারি ২০২০ ০১:০৮428385
  • মুসলমান অধ্যাপক মিশনে সংস্কৃত পড়ালে বলতে হবে মিশন ভারী উদার। কারণ হিন্দুরা মাইরি ভারী উদার, সর্বধর্মসমন্বয় করে। যখন বিজেপি বিবেকানন্দকে হিন্দু সন্ন্যাসী বলে, তখন মিশন একটি টুঁ শব্দও করেনা। এনারা নাকি অরাজনৈতিক!
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০১:০৭428383
  • আটোজ, তুমি তো খুব কবিতা পড়তে ভালো বাসে। এনার কবিতা পড়ো।

    https://en.wikipedia.org/wiki/Samar_Sen
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:০৫428382
  • অর্জুন, আমি আবার বাঁটুল দ্য গ্রেট বেশি পছন্দ করতাম, হাঁদাভোদা আর নন্টে-ফন্টে তার পরের চয়েস। বাহাদুর বেড়াল তারপরে। লোহার হাতওয়ালা কৌশিক তারপরে। ঃ-)
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:০৪428381
  • "আর্কাইভ খুলে খুলে শতবর্ষের বেশি আগের আমেরিকান সংবাদপত্র থেকে যখন লোকে লিংক দিচ্ছিলেন শিকাগো বিশ্বধর্মসম্মেলনে বিবেকানন্দের বক্তৃতার খবরের" সেখানে বিবেকানন্দের বাতেলার সমর্থনে কিছু পাওয়া গেছে আজ অবধি। পেলে জানাবেন। মাথা নত করে নিজের ভুল মেনে নেব।
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:০৩428380
  • অধ্যাপকদেরও হিন্দু-মুসলমানে ভাগ করছেন আতোজ? চমৎকার! সংস্কৃত বিষয়টা কতজন মুসলমান পড়েছেন বা পড়েন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে - সে খোঁজটুকু রাখার কষ্ট করেছেন কোনও দিন?
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০১:০২428379
  • আর্কাইভ খুলে খুলে শতবর্ষের বেশি আগের আমেরিকান সংবাদপত্র থেকে যখন লোকে লিংক দিচ্ছিলেন শিকাগো বিশ্বধর্মসম্মেলনে বিবেকানন্দের বক্তৃতার খবরের, তখন তো কই সাড়া দিতেন না? অথচ অ্যাকিউজ করেছিলেন যে খবর বেরোয় নি। (ভাবুন, এসব গুগল আমলের আগে হলে অ্যাকিউজ করেও তো পার পেয়ে যেতন, কারণটা বলাই বাহুল্য )
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০১:০১428378
  • আতোজ, হাঁদা, ভোঁদার কাহিনী পড়েছেন ? ঃ-))
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০১:০০428377
  • ওরে পাগল মা কি তোর একা!
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০০:৫৯428376
  • এলেবেলেবাবু, এই যে সেদিন ব্রতীনদের মিশনের বিশ্ববিদ্যালয়ে মুসলিম অধ্যাপক সংস্কৃত পড়াচ্ছেন, এই নিয়ে আপনাদের বড়দাদের কাগজে ছাপা হল, কত সব কথা হল, সেই বিষয়েই বা আপনার বক্তব্য কী? তখন কোথায় চলে গিয়েছিলেন????
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০০:৫৭428375
  • কেন বলুন তো? আমি কাকে উত্তর দেবো? আর কাকে না দেবো সেটা আমার ওপর ছেড়ে দেওয়াই ভালো নয় কি দেবোত্তম বাবু??
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০০:৫৪428374
  • ব্রতীনবাবু আমার প্রশ্নকে বাইপাস করে দিলেন? অস্বস্তি হচ্ছে বুঝি?
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০০:৫৩428373
  • বেগুনপোড়া বোলো না।

    বলো" বার্বিকিউড ব্রিন্জাল উইথ চপড অনিয়ন অ্যান্ড চিলি!! " ঃ)))
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০০:৪৮428372
  • আটোজ, মস্ত!! আমাকে তো জানো চিরকাল বিনদাস!!
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০০:৪৩428371
  • এই যে ব্রতীনবাবু, আপনার অপেক্ষাতেই ছিলাম। যে লোকটা এখন দেশের সবচেয়ে ঘৃণিত মানুষ হিসেবে পরিগণিত, একটা অপদার্থ নিষ্কর্মার ঢেঁকি সেই চরম সাম্প্রদায়িক লোকটিকে সাদরে কোলে টেনে নিচ্ছে আপনাদের মিশন। ধান্দা বড় বিষম জিনিস। আপনারা সর্বধর্ম সমন্বয়ের বাতেলা ঝাড়েন না? তাহলে দেশটাকে আড়াআড়ি বিভাজনের কাণ্ডারীকে এত জামাই আদর কেন? নাকি আসলে আপনারা হিন্দুত্বের ধ্বজাধারী? অনেক দিন থেকেই বলি আপনাদের গুরুঠাকুরটি আরেসের বাপ, আজ বিশ্বাস হল সে কথা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত