এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | ১১ জানুয়ারি ২০২০ ০৫:২৫428490
  • ওসব মিশন টিশন বাদ দ্যান। এনাকে ধরুন।
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০৫:০৬428489
  • উফ্ফ্ফ্ফ। ওরে বাবা রে।
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০৪:৫২428487
  • কিন্তু কীসের জন্য? শান্তির জন্য? উনি কীভাবে শান্তি বজায় রাখছেন? "জীবন উৎসর্গ করেছি দুনিয়ার শান্তির জন্য, নাওয়াখাওয়া ভুলেছি মশাই, সর্বক্ষণ শুধু কর্ম করি পৃথিবীর কল্যাণে"---এইসব দাবী করছেন নাকি? ঃ-)
  • মানিক | ১১ জানুয়ারি ২০২০ ০৪:৪৪428486
  • ওসব রামকৃষ্ণ মিশন ফিশন রাখুন। পৃথিবীর স্কেলে এমনিতেই এসব একটা ছোট্ট ফুটকির বেশী নয়।

    বলুন তো, এই যে ট্রাম্প বলেছে নোবেল প্রাইজটা ওরই পাওয়া উচিত, এখন কি হবে? নোবেল কমিটি কি ওকে ভয়ে ভয়ে প্রাইজটা দিয়ে দেবে? নাকি নোবেল সেরিমনির সময় কম্যান্ডো পাঠিয়ে মেডেলটা কেড়ে আনবে, সুভদ্রাহরণের স্টাইলে? যদি পরেরটা হয়, তাহলে সিএনএন কি লাইভ দেখাবে?
  • মানিক | ১১ জানুয়ারি ২০২০ ০৪:৩৪428485
  • রবীন্দ্রনাথ ও মুসোলিনীর কেসটা জাস্ট দাদু ভুল বুঝিয়া মুসলকে আর ভাল কথা বলিলেন না, ততটা সরল নয় মনে হয়। যতদূর মনে পড়ছে রোম্যা রোল্যা ও আরো কেউ কেউ দাদুর কাছে রীতিমত ফরিয়াদ করেছিলেন মুসোকে সাপোর্ট করা নিয়ে। তখন দাদু মত বদলান। এ নিয়ে বোধ হয় রোম্যা রোল্যা ইন প্রাইভেট বৃদ্ধের বুদ্ধিভ্রংশ কিছু তিক্ত কষায় মন্তব্য করেছিলেন।
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০৩:৫৭428484
  • হুঁ। এখন আবার এসেছেন শিলা কোলে নিয়ে। ঃ-)
  • ন্যাড়া | ১১ জানুয়ারি ২০২০ ০৩:৪৪428483
  • এলেবেলেবাবু তো বিবেকানন্দর হাততালির নির্মোহ ব-তেই ল্যাজেগোবরে হয়ে গেছিলেন।
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০২:৪১428481
  • @একক র Date:11 Jan 2020 -- 02:35 AM র মেসেজকেও সমর্থন জানালাম।

    শুভ রাত্রি সব্বাইকে।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০২:৪১428482
  • ২ঃ২২ পড়ে কুলকুলিয়ে হাসি পাচ্ছে।

    কিন্তু অত হাসলে ঘুমোবো ক্যামনে !!! স্টেডি স্টেডি
  • Diptangshu | ১১ জানুয়ারি ২০২০ ০২:৩৮428479
  • Hello Mr O! Again you have come with baseless propaganda! In 1897after the establishment RKM clearly stated that the institution would not join in political affairs and till now they are following the principle guided by Vivekananda!
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০২:৩৮428480
  • @o

    11 Jan 2020 -- 02:31 AM মেসেজে পূর্ণ সমর্থন। তবে শুধু শাহীনবাগের রমণীরা নন। পার্ক সার্কাসে, ইউ পি'তে, সারা দেশের আরো কিছু জায়গায়।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০২:৩৫428477
  • মাই মিসটেক।

    একক,
    শুভরাত্রি
  • Ekak | ১১ জানুয়ারি ২০২০ ০২:৩৫428478
  • রবিন্দ্রনাথ কী করেছিলেন, তান্র ঠাকুদ্দা কার সঙ্গে শেরি পান কর্তেন এসব দিয়ে কী হবে ? প্রচুর বড় বড় লোক, বীন কম্প্লীসিট উইথ অথরিটি, সময় বুঝে। স্বয়ঙ্গ দালি, প্রেমিকের হত্যাকারির হাতে চুমু খেয়ে পুরস্কার নিলেন তো কে কোন ছার।

    ব্যাপার হল আপ্নরা কেও কালকে রবি বা দালির হয়ে উত্তর দেবেন না, নিজের হয়ে দেবেন। যদি মনে হয়, হিন্দুধর্মের প্রতিষ্ঠান হিসেবে মিশনের ভোকাল হয়া উচিত তো মুখ খুলুন, নৈলে চেপে বসুন।

    কোন সালে কোথায় কি লেখা হয়েছিলো ওসব আম্রা জানি। যখন নগর পুড়ছে তখন দেবালয়ের নথিকে নাগরিকের চে বেশি গুরুত্ব দেওআর প্রয়োজন বোধ করিনা।
  • o | ১১ জানুয়ারি ২০২০ ০২:৩১428476
  • শাহীনবাগে মেয়েরা লড়ছেন। এঁদের কেই ভরসা করি। মোদী-শাহকে হটানোর ইতিহাসে এঁদের কথাই লেখা থাকবে। অনেক প্রাতিষ্ঠানিক ক্ষমতা ও প্রতিপত্তি থাকা সত্ত্বেও মিশন যে সেসময় চুপ ছিল সেটাও লোকে মনে রাখবে। এই রিপোর্টের শেষের কবিতা টা অসাধারণঃ উঠ মেরি জান মেরে সাথই চলনা হ্যায় তুঝে।
  • Diptangshu | ১১ জানুয়ারি ২০২০ ০২:২৯428474
  • Mission has not supported any political party till now! Even they have not accepted any money from any political party! Mission has accepted money from the central and state government throughout which they have taught students of poor and middle-class families, they have performed medical treatments for the poor people, they have performed relief operation for natural disasters! The authorities have not accepted any money from any political party! Deliberately the person is spreading false informations!
  • Diptangshu | ১১ জানুয়ারি ২০২০ ০২:২৯428475
  • Mission has not supported any political party till now! Even they have not accepted any money from any political party! Mission has accepted money from the central and state government throughout which they have taught students of poor and middle-class families, they have performed medical treatments for the poor people, they have performed relief operation for natural disasters! The authorities have not accepted any money from any political party! Deliberately the person is spreading false informations!
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০২:২৮428473
  • যার টাকাই নিয়ে থাকুক, ঐ একজনই এখন ভরসা। ওঁকে ছাড়া বাঁচা মুশকিল।
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০২:২৬428471
  • এলেবেলে, আপনি রবীন্দ্রনাথকে নিয়ে নির্মোহ ব'র কথা ভেবেছেন?
  • Atoz | ১১ জানুয়ারি ২০২০ ০২:২৬428472
  • মুসোলিনির টাকা নিয়েছিলেন???? বলেন কী??????
    আরে সব্বনাশ, রবীন্দ্রনাথ তো মানে ইয়ে ---ডাকাতের টাকা----নিয়ে বসেছেন? পরে কী হল? সেই টাকা ফেরৎ দিলেন???? নাকি স্রেফ চেপে গেলেন????? ঃ-)
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০২:২৩428470
  • এই হচ্ছে আদর্শ মিশনের পূজারী। টাটা করার সময়েও আমরা-ওরা! আমি-একক বাদ!!
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০২:২২428467
  • এক পথে বিশ্বাসী দুজন মানুষের মধ্যেও সুক্ষ পার্থক্য থাকে। হিটলার যতটা ট্রান্সপারেন্ট মুসোলিনি ততটা নন।
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০২:২২428468
  • জনকল্যাণমূলক কাজের ব্যাপারে অকারণে কপচানোর চেয়ে বরং রামকৃষ্ণের এই বিষয়ে সিলেবাসটা পড়ে নেবেন, কেমন? দারিদ্র দূরীকরণ নয়, দারিদ্রকে টিকিয়ে রাখার কৌশল। মাদুলি বেচার আগে বিক্রেতা যেমন ফ্রিতে যাদু দেখায় হুবহু ওই কৌশলে।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০২:২২428469
  • যাক ২ঃ৩০ বাজে। এখন কাটি। টাটা আটোজ,o, অর্জুন, Diptangshu
  • o | ১১ জানুয়ারি ২০২০ ০২:২১428466
  • মিশন যে মাইনোরিটি রিলিজিয়াস স্ট্যাটাস ক্লেম করতে গিয়ে সুপ্রীম কোর্টে গোত্তা খেয়েছিল সেটাও ভুলে যাবেন না। ইতিহাস মোটেই সুবিধের নয়।
  • অর্জুন | ১১ জানুয়ারি ২০২০ ০২:২০428465
  • রবীন্দ্রনাথ ফ্যাসিজিম সমর্থন করেছেন কোথায় বলা হয়েছে? মুসোলিনি এবং হিটলারের প্রসঙ্গে উল্লিখিত হয়েছে যে মুসোলিনি রবীন্দ্রনাথকে রোমে নিমন্ত্রণ করেন ও বিশ্বভারতী বিষয়ে আগ্রহ প্রকাশ করে গ্রান্টের ব্যবস্থা করেন। বিশ্বভারতীর নানা দুর্দিনে রবীন্দ্রনাথ তা গ্রহণও করেন বলেই জানি। রবীন্দ্রনাথ অচিরেই উপলব্ধি করেন সর্বনাশের পথে পা বাড়িয়েছেন। এগুলো এত স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়। গ্রান্ট গ্রহণে ফ্যাসিস্ট সাপোর্টর হয়না। মুসোলিনি তখনও তার আসল মূর্তি আড়ালেই রেখেছিলেন।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০২:১৯428464
  • আর সারা পৃথিবী জুড়ে তারা যে জনকল্যান মূলক কাজ করেন। সেগুলো সম্পর্কে জানা আছে ? নাকি সেটা "কমন" পরে নি? ঃ))
  • এলেবেলে | ১১ জানুয়ারি ২০২০ ০২:১৫428463
  • মিশন কস্মিনকালেও কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেনি, সমর্থন করেছে তাদের দেওয়া টাকাকে। ওইটি বড়ই সুস্বাদু কারণ টাকা মাটি মাটি টাকা। আর রাজনৈতিক দলগুলো দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই অর্থলোভীর সাগরতীরেতে বিশ্বাসী।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০২:১৪428462
  • এটা?

    name: o mail: country:

    IP Address : 237812.69.3434.28 (*) Date:11 Jan 2020 -- 02:00 AM

    কেন, আইটি সেল সুলভ নিস্পাপ সারল্য কি চোকে পড়ল না? ঃ-) মোদীকে তো শুধু প্রাইম মিনিস্টার বলে ডেকেচে, নেহরু, ইন্দিরাকেও তো ডেকেচিল ইত্যাদি প্রভৃতি সবই তো অর্ডার মেনে এসেচে।
  • Apu | ১১ জানুয়ারি ২০২০ ০২:১৩428459
  • এটা?

    name: o mail: country:

    IP Address : 237812.69.3434.28 (*) Date:11 Jan 2020 -- 02:00 AM

    কেন, আইটি সেল সুলভ নিস্পাপ সারল্য কি চোকে পড়ল না? ঃ-) মোদীকে তো শুধু প্রাইম মিনিস্টার বলে ডেকেচে, নেহরু, ইন্দিরাকেও তো ডেকেচিল ইত্যাদি প্রভৃতি সবই তো অর্ডার মেনে এসেচে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত