এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ জানুয়ারি ২০২০ ০৯:৪৮428610
  • ১.গুরুচণ্ডা৯ র লে আউটে লিখতে অসুবিধে হচ্ছে। আর কারুর হচ্ছে? আগের মত রোমান বাংলা ভাগ থাকলে আর ট্রান্সলিটারেশনটা দেখালে অনেকের লিখতে সুবিধা হয় মনে হয়।

    এখন তো লিখতেই পারছিনা। খালি ক্যাপস চলে আসছে। 'রে' ই লিখতে পারলাম না।

    কিম্যাপ টাও থাকুক।

    ২. রেটিংং দিন এর জায়গায় কতটা একমত দ্বিমত হলেন গোছের কিছু লেখা থাকলে ক খ গ তে অনভ্যস্ত লোকের বুঝতে সুবিধে হত হয়ত। ক্ক আসুক।

    ৩. ভাট টই ব্লগ সব ড্রপডাউনে আসছে, আগের মত আলাদা করে লিনক রাখা থাকলে সুবিধে হয় মনে হয়, ড্রপ ডাউন অনেকেই জানেননা বা ক্লিক করেন না।

  • lcm | ১৩ জানুয়ারি ২০২০ ০৯:৩৯428609
  • ইন্ডিয়া টাইম
  • Ishan | ১২ জানুয়ারি ২০২০ ২১:৩২428608
  • ইউ আই অনেক বদলাবে। রেটিং কথাটাও ওড়াতে হবে। ওটা বেসিকালি গুরুর ক খ গ। :-)

  • r2h | ১২ জানুয়ারি ২০২০ ২১:২৬428607
  • মন্তব্যকারীর নাম নীল বক্সে বড্ড হাইলাইটেড, আর লেখার বাক্স আগেরটা বেশি সুবিধে ছিল। এলেবেলে, না না আপত্তি কি। তবে শুধু হুতোও বলতে পারেন। আমি মোটামুটি অর্বাচীন লোক ঃ)
  • অর্জুন | ১২ জানুয়ারি ২০২০ ২১:২৪428606
  • গুরু'র সাইটেও Parivartan :-P

  • T | ১২ জানুয়ারি ২০২০ ২১:১৪428605
  • অ্যাঁ! ব্লগে রেটিং চালু হয়েচে! ছি ছি ছি ছি।অ্যাডমিন বাহার নিকালো।
  • | ১২ জানুয়ারি ২০২০ ২১:০৯428604
  • ধুর ব্লগে রেটিং চালু করাটা একদম পছন্দ হল না।

  • T | ১২ জানুয়ারি ২০২০ ২১:০৪428603
  • যাইহোক, মিশনের শিক্ষায় শিক্ষিত আমাদের ঘরের ছেলে 'ব' কে আমি দেশের সেরা ব আখ্যা দিয়ে যাই।
  • de | ১২ জানুয়ারি ২০২০ ২১:০৩428602
  • লিখতে পারবো তো! লগইন হলে আপিস থেকে খুলতে পারবো না সারাদিন তো আপিসেই কাটে
  • পরামর্শ | ১২ জানুয়ারি ২০২০ ২১:০১428601
  • ১) ভাটিয়ালির টেক্সট আগের মতো সেন্টার অ্যালাইন করুন, প্লিজ ২) আর নতুন করে যখন করছেনই তখন পেজ নাম্বারিংটা রিভার্স করুন। সবচেয়ে নতুন পেজ এর ভ্যালু ১ দিয়ে যতো কিউমুলেটিভ করুন। আজ পর্যন্ত যত হয়েছে :)
  • T | ১২ জানুয়ারি ২০২০ ২০:৫৫428600
  • মোদীকে নিজেদের ঘরের ছেলে আর দেশের সেরা প্রধানমন্ত্রী মনে করছে মানে বোঝাই যাচ্ছে যে কাদের হয়ে খেলছে। আর্তের সেবা ফেবা আদতে বাল্বিচী, এরা আরেসেসের অন্যতম ছাগল।
  • tester | ১২ জানুয়ারি ২০২০ ২০:৪২428599
  • আর একটু টেস্টিং - -- মোদিকানন্দ = মোদি + বিবেকনান্দ

  • টেস্ট | ১২ জানুয়ারি ২০২০ ২০:৩৩428598
  • টেস্ট।

  • ঘোষণা | ১২ জানুয়ারি ২০২০ ২০:৩১428597
  • নতুন সাইট এখ্নও পুরো তৈরি নয়। কিন্তু ভাটুরেদের তাতে অসুবিধা হবার কথা নয়।

    লগইন ইত্যাদি এখন কাজ করবেনা। কিন্তু বাকি সবই কাজ করা উচিত। লিখতে থাকুন, পড়তে থাকুন।

  • এলেবেলে | ১২ জানুয়ারি ২০২০ ১৯:৫৩428588
  • সাইট কি মোদীর কারণে নীরবতা পালন করবে নাকি মিশনের কেচ্ছামৃত্যুর দুঃখে?
  • অপু | ১২ জানুয়ারি ২০২০ ১৯:৫৩428589
  • আমি তো সে কথা ই বললাম হুতো
  • ঘোষণা | ১২ জানুয়ারি ২০২০ ১৯:৫৩428590
  • আজ ভারতীয় সময় রাত বারোটা থেকে কয়েক ঘন্টার জন্য সাইট ডাউন থাকবে। দিনের হিসেবে ভারতীয় সোমবার।
  • এলেবেলে | ১২ জানুয়ারি ২০২০ ১৯:৫৩428591
  • হুতোদা (মাফ করবেন র২হ, ডেকেই ফেললাম। আপত্তি করলে র ডাকব না) যতদূর জানেন না, এক্কেরে ঠিক জানেন। বিবেকানন্দের মৃত্যুর মাত্র পনেরো দিনের মধ্যে নিবেদিতাকে তাড়িয়েছিল মিশনের সন্ন্যাসীরা। এক ডাকে তিন হাজার কেন তেত্তিরিশ হাজার লোক মমতার বাণী শুনতেও হাজির হন। তা বলে মমতা ভগবান নন।

    মোদ্দা কথা হল মিশনের টাকায় বড্ড লোভ। 'জাগতিক বিষয়' নয় কি না! সবই মায়া কি না! তাই নয়কে হয় করতে তাদের বিন্দুমাত্র লজ্জা হয় না। হাজার হলেও টাকা মাটি-সম কি না।

    মিশনের ভক্তবৃন্দ এবং তাদের ধামাধারীদের আজ বড্ড দুর্দিন!
  • অর্জুন | ১২ জানুয়ারি ২০২০ ১৯:৫৩428592
  • আমি কলেজ জীবনে রাজনীতি করিনি। করার স্কোপ ছিল না বিশেষ। পুনেতে ছাত্র রাজনীতি ছিলনা। এবিভিপি'রা মাঝে মাঝে গুণ্ডামো করত। একবার এক সহপাঠীকে লাইব্রেরীতে 'তোমরা সবসময় শিবাজীকে নিয়ে এত নাচানাচি কর কেন? Isn't he too remote to relate!. মহারাষ্ট্রে কত বড় বড় মানুষ আছে।' সে দৌড়ে এবিভিপি'র কিছু ছাত্রকে ডেকে আনে। তারা প্রায় কোলার টেনে মারতে আসে এমন সময় কিছু মরাঠী সহপাঠিনীরা আমাকে মারের হাত থেকে রক্ষা করে।

    গত কয়েকদিন যে সব প্রতিবাদ মিছিলে সামিল হলাম অধিকাংশই এই রাজ্যের তরুণ সমাজ, ছাত্র সমাজ। তাদেরই নেতৃত্ব। যদিও নানা বয়েসের মানুষজনও আছেন। 'রাইট টু ডিসেন্ট' কে এক নূতন ল্যাংগুয়েজ দিয়েছে এরা। স্লোগান, পোস্টার, বক্তৃতা, গান, নাচ এদের প্রকাশ মাধ্যম।

    এদের সঙ্গেই কাল রাত দশটা পর্যন্ত কাটল। এদের সঙ্গেই ব্যারিকেড ভাঙতে গেলাম। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাটুকে ধর্নায় তার সামনেই বিক্ষোভ দেখালাম। ‘এন আর সি, ক্যাবের বিরোধী যখন তখন নিজের রাজ্যের এন আর সি, ক্যাব বিরোধীদের আটকে এই আইনের মনস্টারকে আড়াল করছেন কেন?” কালকের বিক্ষোভে না থাকলে হয়ত আরেকটু সময় লাগত বুঝতে যে ক্ষমতায় থাকা মানুষের মুখোশই ভরসা।

    রাতে ওদের সঙ্গে অবস্থান করা সম্ভব হয়নি। লাস্ট মেট্রোতে ফিরে এলাম।

    আজ হাজির হলাম সাড়ে দশটায়। অদ্ভুত এক মজার ঘটনা করলাম বাচ্ছা বাচ্ছা কটা ছেলে মেয়ের সঙ্গে। সে কথা পরে বলব।
    তাদের সঙ্গেই গেলাম পার্ক সার্কাসে। হঠাৎ শয়ে শয়ে স্কাল ক্যাপ, কুর্তা পজামা পরা মানুষ গুলোকে দেখে মনে হল স্কুল জীবনে বইয়ে পড়া ১৯০৫ র বঙ্গ ভঙ্গ আন্দোলনের রিএনেক্টমেন্ট !

    আমাদের এই ঐতিহ্য কোথায় লুকিয়ে ছিল? নাকি আমরাই লুকিয়ে রেখেছিলাম! বা দেখেও দেখিনি কোনোদিন।
  • র২হ | ১২ জানুয়ারি ২০২০ ১৯:৫৩428593
  • ব্রতীনদা, @12 Jan 2020 -- 10:02 AM ‘মঠ মিশন আর বিবেকানন্দ কে আর এস এস হাতিয়ার করছেন এ ব্যাপারে ওনারা একমত‘ - একমত না হয়ে উপায় কি, দ্বিমত হতে গেলে কাঁচা মিথ্যে বলতে হবে।
    সমস্যা হলো, মিশন তো অনেক বছর ধরে এটাকে প্রশ্রয় দিচ্ছে। মিশনের যা জনভিত্তি, তাতে এটা না করলেও চলতো। একডাকে তিন হাজার লোক ইত্যাদি, তো মিশনের এত অবলিগেশন কিসের?

    যদিও মিশনের এটা কিছু নতুন ধারা নয়। যদ্দূর জানি নিবেদিতাকেও এই ধরি মাছ না ছুঁই পানি চলনের শিকার হতে হয়েছিল।
  • | ১২ জানুয়ারি ২০২০ ১৯:৫৩428594
  • তারপরে কয়েছে আমরা এসব জাগতিক বিষয়ে মন্তব্য করি না। একটা খুনী চোরকে 'অন্যতম ভাল প্রধানমন্ত্রী ' বলে এন্ডোর্স করাটা পরাজাগতিক বিষয় বোধহয়।
  • aka | ১২ জানুয়ারি ২০২০ ১৯:৫৩428595
  • মঠ প্রকাশ্যে বিজেপির ধ্বজাধারী হল। বিবুদা কি ছিলেন, রাকৃ কেমন ছিলেন, কোন বইতে কি লেখা আছে ইত্যাদি অপ্রাসঙ্গিক। মোদী ঐ প্লাটফর্ম ব্যবহার করে এনারসির পক্ষে বক্তব্য রেখেছে।

    নিজেদের হিন্দুত্ববাদী বলে মঠ এবারে প্রকাশ্যে বললেই পারে।
  • অপু | ১২ জানুয়ারি ২০২০ ১৯:৫৩428596
  • সারা দিন দারুন কাটলো পুরোনো বন্ধুদের সাথে
  • PT | ১২ জানুয়ারি ২০২০ ১৯:৩৩428587
  • "শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোলকাতা পোর্টের নামকরণ হওয়াতে সমস্যাটা কী?"
    কোন কেন্দ্রীয় প্রকল্পের স্থানীয় নামকরণে রাজ্যের অনুমোদনের দরকার হয় না?

    @এলেবেল
    আহা আপনাকে কিছু বলিনি। যাকে বলেছি সে এখন ভাবছে........!!
  • de | ১২ জানুয়ারি ২০২০ ১৯:২০428586
  • আমরা দূরে থাকি - আমাদের জন্য তো একটু লেখো হানুদা আর অর্জুন! কি করে জানবো কি হচ্ছে পার্ক সার্কাসে !
  • | ১২ জানুয়ারি ২০২০ ১৯:১৭428585
  • সারাদিন নানা মিছিল মিটিং এ কাটল, পার্ক সার্কাস সহ। ভালো ই লাগল।
  • অর্জুন | ১২ জানুয়ারি ২০২০ ১৯:১৬428584
  • আজ পার্ক সার্কাস ময়দানে আমার এক প্রকার তীর্থ দর্শন হল।
  • . | ১২ জানুয়ারি ২০২০ ১৭:৫১428583
  • না শ্যামাপ্রসাদের নাম নিয়ে সমস্যা নেই। শুধু আর এস এসে পূজ্য বলে
  • সে | ১২ জানুয়ারি ২০২০ ১৭:৩৩428582
  • শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোলকাতা পোর্টের নামকরণ হওয়াতে সমস্যাটা কী?
    ওঁর নামে তো একটা রাস্তাও আছে কোলকাতায়।
  • avi | ১২ জানুয়ারি ২০২০ ১৫:৪৯428581
  • ভক্তরা হঠাৎ করে খেয়াল করেছেন যে অর্থনীতি নিয়ে গাল দিতে হলে নিজের নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই কেবল এবং কেবলমাত্র দেওয়া উচিত। এই নিয়ে সব সংবিধানসম্মত লেখা একের পর এক তৈরি হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত