এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৫৭০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৩:২১489200
  • অফ কোর্স, ৬ কোটি লোক ভোট দিয়েছে ট্রাম্প-কে, এই যে ডিস্ট্রিবিউশন ---
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৩:২২489201
  • একটা উদাহরণ দিইঃ

    একজন ছাত্র দশটার মধ্যে একটা প্রশ্ন কপি করে লিখলো। তাতে সে মোট ৯৮ পেলো। পরের জন ৯৭। সে ফার্স্ট হলো। এবারে আপনার বক্তব্যঃ ধুস কপি করে কি আর ৯৮ পাওয়া যায়? তাহলে সব ঠিকই আছে।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৩:২৩489203
  • কিন্তু এই ৬ কোটির মধ্যে ৯৯% ওখানে যেকোনও রিপাব্লিকানদের ভোট দিতো। এদেশে মার্জিনাল ভোটাররা ইলেকশনের রেজাল্ট ঠিক করে।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৩:২৩489202
  • ডেমোক্রেসি-তে এটা হবে।
    ভোটে জিতে ট্রাম্প আসে।
    ভোটে জিতে মোদি আসে।

    কারণ, ওবামা-ক্লিন্টন দের লোকে বিশ বছর ধরে ভোট দেয় না।
    কারণ, মনমোহন-সোনিয়া দের লোকে বিশ বছর ধরে ভোট দেয় না।

    অপশন কোথায়?
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৩:২৪489206
  • ৬ কোটি ছাগল?
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৩:২৪489205
  • "কপি" মানে?
    ৬ কোটি মানুষ ডিপ্লোরেব্‌ল্‌স্‌ ?
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৩:২৫489207
  • কিছু মার্জিনাল ভোটারদের ভোট চেন্জ করে ইলেকশনের রেজাল্ট পাল্টানো হয়েছে।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৩:২৬489208
  • মিট রমনিও ৬ কোটি ভোট পেয়েছিলো।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৩:২৭489209
  • তারপরেও হেরেছিলো।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৩:২৮489211
  • অ্যাল গোর সেই সময়ে (২০০০) প্রায় ৬ কোটি ভোট পেয়েছিলো। জর্জ বুশের থেকে ৫৫ লাখ বেশি। তারপরেও হেরেছিলো। কেন? কারণ এদেশে রেজাল্ট ঠিক হয় সুয়িঙ্গ স্টেটের মার্জিনাল ভোটারদের দ্বারা।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৩:২৮489210
  • ধুর..

    নিউইয়র্ক রাজ্য ধরো --

    ২০১২ রমনি - ২,৪৯০,৪৯৬
    ২০১৬ ট্রাম্প - ২,৮১৯,৫৩৪

    ট্রাম্প প্রায় সাড়ে তিন লাখ বেশি ভোট পেয়েছে।

    নিউইয়র্কে দুবারই ডেমোক্র্যাট-রা জিতেছে, কিন্তু রিপাবলিকান ভোটের পরিমান ট্রাম্পের সময় বেড়েছে।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৩:২৯489212
  • এর ব্যাখ্যা দাও।
    নিউইয়র্কের লোকজনকে পুতিন বুঝিয়েছে ?
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৩:৩১489213
  • নিউ ইয়র্কে টোটাল পপুলেশন বেড়েছে। হিলারিও বেশি ভোট পেয়েছে। তাও ওবামার থেকে। ভাবা যায়?
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৩:৩২489214
  • তাছাড়া ২০১৬তে ব্ল্যাক ভোটার টার্নাউট কমেছে। এটাও কমন আলোচনার বিষয়।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৩:৩৩489216
  • হে হে।
    নিউইয়র্কে ডেমোক্র্যাট-দের ভোট বাড়ল ৭১ হাজার্ম, কিন্তু রিপাবলিকানদের ভোট বাড়ল প্রায় সাড়ে তিন লাখ।

    এবার বোঝো!
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৩:৩৪489217
  • হ্যাঁ, এবার ঠিক পয়েন্টে এসেছ।

    কেন কালো ভোটার-রা হিলারিকে ভোট দিতে এল না?

    এটা একটা কারণ।

    পুতিন-ফুতিন দিয়ে হবে না।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৩:৩৫489218
  • কেন কালো ভোটাররা হিলারিকে ভোট দিতে এল না।
    কেন সাদা মহিলা ভোট হিলারির দিকে সব এল না।

    এই সব।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৩:৫১489219
  • কেন কালো ভোটাররা হিলারিকে ভোট দিতে এল না।
    "কারণ ওবামা কালো ছিলো"

    কেন সাদা মহিলা ভোট হিলারির দিকে সব এল না।
    "কারণ ট্রাম্প হোয়াইট সুপ্রিমেসিকে খুলে সাপোর্ট করেছে"
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৩:৫৫489220
  • কিন্তু নিউ ইয়র্ক কি ইলেকশনের রেজাল্ট ডিসাইড করেছে?

    মিশিগানে মোটে ১০ হাজার ভোটে জিতেছে ট্রাম্প। আর সেটাও এসেছে ঐ এইট মাইলের উল্টোদিকে যে হোয়াইট পপুলেশনের কাউন্টি ছিলো সেখান থেকে।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৪:৩৩489221
  • হেইল ট্রাম্প?

  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৫:১৪489222
  • হ্যাঁ, ডিসাইড করেছে তো। সব স্টেট মিলেঈ ট রেজাল্ট।

    যেমন ধরো, ডেমোক্র্যাট-রা যদি টেক্সাস (৩৬) আর ফ্লোরিডা (২৯) জিতত, তাহলেই তো রেজাল্ট উল্টে যেত, ৬৫ টা সিট এদিক ওদিক হয়ে যেত, তাহলে হত -

    রিপাবলিকান ৩০৪ - ৬৫ = ২৩৯
    ডেমোক্র্যাট ২২৭ + ৬৫ = ২৯১
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৫:২২489223
  • কিন্তু টেক্সাস তো আর ওদিক থেকে এদিকে আসবেনা। ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্কও ওদিকে যাবেনা। তাই ওগুলো নন ডিসাইসিভ স্টেট। ওখানে ভোটার ম্যানিপুলেট করেও লাভ নেই। যে পরিমাণ ভোট এদিক ওদিক করতে হবে, সেটা সম্ভবই না।

    সুয়িঙ্গ স্টেটেই খেলাটা হয়। ওখানেই ডিসিশান হয়। ওখানেই প্রচুর পরিমাণে ভোটার ম্যানিপুলেট করা হয়েছে। হিলারির এইডস হয়েছে। সেক্স র‌্যাকেট চালাচ্ছে। এইসব হাবিজাবি খবর ছড়ানো হয়েছে।
  • trump | ২৮ মার্চ ২০১৮ ০৫:৪২489224
  • একি! এসব তো আমার নামে বলে বেরিয়েছে লেফট মিডিয়া। রাশিয়ার থেকে পয়সা খেয়ে আমার বিরুদ্ধে প্রচার চালিয়েছে। তাতে কোনো লাভ অবশ্য হয় নি, মানুষ আমার পাশে।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৭:৩১489225
  • পেনসিলভেনিয়া-ই ধরো, ১৯৯২ থেকে ২০১২ --- দীর্ঘ ২০ বছর ধরে ডেমোক্র্যাট-রা জিতে এসেছে। ২০১৬-তে ট্রাম্প জিতল।
    হাউ?
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৭:৩৭489227
  • সেটাই তো লসাগুদা। ক্লিন্টনের ব্যার্থতা, ট্রাম্পের প্রো-হোয়াইট ক্যাম্পেইন তো আছেই। কিন্তু সেখানে রাশিয়ান বটগুলো প্রচুর হেল্প করেছে ক্লিন্টনের নামে খারাপ কথা রটাতে।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৮:০১489228
  • রাশিয়ান বট --- ব্যাপারটা কী? কিছু ওয়েব সাইটে, সোশ্যাল মিডিয়া সাইট/অ্যাপে -- হিলারি সম্পর্কে নেগেটিভ কমেন্ট্‌স্‌, ফেক নিউজ প্রচার - এইসব রাশিয়ানরা করেছে - এই তো?

    কিন্তু, সেটা তো এমনিই হয়েছেই।

    মানে মেইনস্ট্রিম মিডিয়াতেই হিলারি-কে নিয়ে অনেক নেগেটিভ নিউজ এসেছে - ইমেইল সার্ভার নিয়ে, বা, বেঙ্গাজি (লিবিয়া)-র ঘটনা নিয়ে, ক্লিন্টন ফাউন্ডেশন নিয়ে।

    বলতে চাইছি, এসব তো লোকে এমনিতেই জানত, রাশিয়ান-রা এর ওপর আর কি করল যাতে কিছু শেষ মুহুর্তে হিলারিকে ছেড়ে ট্রাম্পকে ভোট দিল।
  • উফফ | ২৮ মার্চ ২০১৮ ০৮:০২489229
  • ১) আমেরিকান প্রেসিডেনলিয়াল ক্যাম্পেনের ম্যাক্সিমাম খরচা হয় এই সুইং স্টেটে ক্যাম্পেনের জন্য। হিলারী ও ট্রাম্প কেউই বিশেষ ভাবে ভরপুর রেড স্টেট ও ব্লু স্টেট নিয়ে মাথা ঘামায়নি। দুজনেরই লক্ষ্য ছিলো রাস্ট বেল্টের স্টেট গুলো - যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের ক্যাম্পেন লোকজনকে প্রভাবিত করতে পেরেছে।

    ২) NPR তো শুনলাম রাশিয়ান ফেসবুক ক্যাম্পেনের কথা। এগুলো করা হয়েছে মুলত রাস্ট বেল্টে। খরচা খুবই নগন্য। এক মিলিয়ন ডলারও নয়। কিছু জায়গায় ট্রাক ভাড়া করে - তার মধ্যে খাঁচা ঢুকিয়েছে (কেজ)। সেই খাঁচার মধ্যে হিলারীর মতো উইগ পড়িয়েছে কোনো মেয়েকে। তারপর জায়গায় জায়গায় সেই ট্রাক ঘুরে বেরিয়েছে।
    শ্লোগান উঠেছে 'লক হার আপ'।

    ৩) ট্রাম্পের ক্যাম্পেন রিপাবলিকানদের একটা সম্পুর্ণ নতুন টেমপ্লেট দিয়েছে। সুইং স্টেটে চালিয়ে খেলেলেই সাফল্য আসবে।
  • S | ২৮ মার্চ ২০১৮ ০৮:০৩489230
  • এগোলু ছঢ়ও অনেক বাজে খবর হয়েছে। মিথ্যা খবর। উপরে দুয়েকটা লিখেছি। পিজাগেট আরেকটা।
  • lcm | ২৮ মার্চ ২০১৮ ০৮:১২489231
  • ঠিক আছে, রাজ্য ছেড়ে, কাউন্টি লেভেলে যদি দেখো।

    ইউএসএ-তে মোট কাউন্টি - ৩১১৩
    ট্রাম্প জিতেছে - ২৬২৬
    হিলারি জিতেছে - ৪৮৭

    এবার যদি দেখো, কোন কোন কাউন্টি ২০১২-তে ওবামা-কে দিয়েছিল, আর, ২০১৬-তে ট্রাম্প-কে দিয়েছে, তাহলে দেখবে তারা ঐ সব সুইং-ফুইং নয়, বিভিন্ন রাজ্যে এই ঘটনা ঘটেছে, দাঁড়াও, একটা রিপোর্ট বেরিয়েছিল দেখছি পাই কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন