এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ০৫ মে ২০১৫ ১৯:১০661852
  • সে তো ডিডি দা কবেই বলে দিয়েছেন :d

    আর তাছাড়া নিও বাম তো আছেই, ঝান্ডু বামের পরে শ্রেষ্ঠ আবিষ্কার।
  • শ্রী সদা | 113.*.*.* | ০৫ মে ২০১৫ ১৯:১৫661853
  • নিও বামটা কী জিনিস ? পিছিয়ে পড়েছি মনে হয়।
  • dc | 132.*.*.* | ০৫ মে ২০১৫ ১৯:২২661854
  • এহেহে সুবোধবাবু আর অরিন্দমবাবুর নিও কম্যুনিষ্ট থিওরি শোনেননি? দল বদলের পর ওনারা হীরক রানীকে নিও কম্যুনিষ্ট শিরোপায় ভূষিত করেছেন।

    এখানে নাকি অন্য একটা টইতে কেউ লিখেছিলেন, বাঙ্গালি সবেতে একটু বামপন্থার গঙ্গাজলের ছিটে না দিতে পারলে স্বস্তি পায়না :d
  • শ্রী সদা | 113.*.*.* | ০৫ মে ২০১৫ ১৯:৩৬661855
  • আচ্ছা। বুঝেছি, এইবার মনে পড়েছে।
  • S | 109.*.*.* | ০৫ মে ২০১৫ ১৯:৩৯661856
  • বামপন্থার ছিটা শুনে কেন জানিনা ভালো কাজে বাগরা দেওয়ার কথা মনে পড়লো।
  • quark | 122.*.*.* | ০৫ মে ২০১৫ ২০:৪৩661857
  • দুদ্দুর, শিল্পপতিরা হ'ল শিল্পের শত্তুর! আসল শিল্প চান তো যান শিল্পীকুলের কাছে।
  • dc | 132.*.*.* | ০৫ মে ২০১৫ ২১:০৬661858
  • তেমন তেমন শিল্পী হলে তো এক এক আঁচড়ে দুতিন কোটির শিল্প বিক্কিরি হবে। কোথাকার কোন টাটাবাবু আর সিক্কাবাবু। শুধু একটু মায়ের আশীর্বাদ চাই, আর এদিক ওদিক একটু দেব কৃপা।
  • sm | 53.*.*.* | ০৫ মে ২০১৫ ২২:১০661859
  • আচ্ছা, ইনফি, তিনফি গুরু পড়ে নাকি?
    তবে সিক্কা যদি টাইম ফ্রেম দেয় যে ২-৩ বছরের মধ্যে প্রজেক্ট করতে পারবে; তাহলে ক্ষমা ঘেন্না করে সেজ দিয়েই দেওয়া যায়।নচেত, কভি নেহি।।।।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৬ মে ২০১৫ ০০:২৫661860
  • কাগবাবুকে খবরে দেখিনা অনেকদিন। দেবকৃপা শুনে মনে পড়লো।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৬ মে ২০১৫ ০০:৩১661862
  • দেরী করে ইনফির লাভ কী? অলরেডি এত টাকা দিয়েছে, জমি নিয়ে রেখে দিলে ঐ টাকা তো ফেরত ও পাবে না, আবার রিপারপাস ও করতে পারবে না।
    দেরী হলে সিন্ডিকেটের আশীর্বাদে হতে পারে। সেদিন কাগজে পড়লাম কোন এক এমেন্সির আপিসের কনস্ট্রাকশনে সিন্ডিকেট গিয়ে বাওয়াল দিয়েছে। লোকাল ছেলেপুলে, ওরা কি আর এমেন্সিতে চাগ্রী পায়, দিদির ছত্রছায়ায় কিছু ট্যাক্সো আদায় করছে আর কি।
    আচ্ছা, এই যে পড়ছিলাম পবতে এসেমি দের বাড়বাড়ন্ত হয়েছে নাকি খুব, জিডিপি চড়ছে, এই সিন্ডিকেটগুলো ও কি সেই ক্যালকুলেশনে এসেছে ?
  • S | 139.*.*.* | ০৬ মে ২০১৫ ০৫:৩৬661863
  • কি বলছেন? সিন্ডিকেট আর এসেমি। সিন্ডিকেট হলো পবের ফান্ড রেইজিঙ্গের প্রধান ভেহিকাল - কোথায় ঠিক কতটুকু ফান্ড এলট করা হবে সেইটা ডিসাইড করে।
  • SC | 34.*.*.* | ০৬ মে ২০১৫ ০৬:১৯661864
  • দিদির ভয় অন্য জায়গায়। যদি ওনার নিজের জমি আন্দোলন বুমেরাং হয়ে ফিরে আসে। বামেদের অস্ত্র কেড়ে নিয়ে ওদের উপরে ব্যবহার করে দিদি ক্ষমতায় এসেছেন, এবারে নিজেদের অস্ত্র যদি বামেরা নিজেরা পায়, ওরা তো স্লো পিচে ৩০০ করে দেবে, বলার ঠেঙিয়ে।
    নিলে ইনফি ইত্যাদি থাকলেই সিন্ডিকেট ব্যবসা বেশি জমে ওঠে।
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ০৬:২৪661865
  • আরে ছোঃ পবতে আবার সেজ টেজ করে কি হবে? যতো ম্লেচ্ছ জিনিষপত্তর, ওসব বাকি ভারতের জন্য থাক। সিক্কাকে কোন টাইম দিতে হবে না, ওকে ঘাড় ধরে পব থেকে বার করে দেওয়া হোক, আর ওই সামান্য পচাত্তর কোটি তো অলরেডি মায়ের ভোগে গেছেই গিয়া।
  • cb | 213.*.*.* | ০৬ মে ২০১৫ ১১:১৮661866
  • এই সদা/ডিসি মাইরি পারেও, এসেমের ও বিচ্যুতি ঘটিয়ে ফেলল :)
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ১২:১৭661867
  • :d
  • lcm | 118.*.*.* | ০৬ মে ২০১৫ ১২:২২661868
  • ওহে, তোমরা এই ভ্যাজোর ভ্যাজোর হতাশার চুইংগাম ফেলে দাও। বরং, স্টার্ট`আপ খুলে ফেল, নইলে একটা অনলাইন ব্যব্সা খুলে ফেল... অন্তত তেলেভাজার একটা সাপ্লাই-চেইন অ্যাপ... বা ফ্রি ওপেন সোর্স কিছু...

    চেনাশোনা বাঙালিদের মধ্যে কয়েকজনকে দেখেছি স্টার্টাপ করেছে। যাদের দেখেছি, প্রায় সকলেই এদেশে ছিলেন একসময়। তাদের গপ্পো একটু করি... এটা ভগোমানের টই, আশা করি কেউ কিছু মনে করবে না...

    নব্বুইয়ে দশকে প্রবাল দত্ত কলকাতায় কোম্পানী খুলেছিলেন, বিই কলেজে পড়াতেন, হেব্বি ফান্ডাবাজ কম্পু প্রফেসর ছিলেন, এ পাড়ায় যখন এসেছিলেন তখন একবার কথা হয়েছিল (বৌ ছিল ওনার স্টুডেন্ট, সেই সূত্রে)। অ্যাকাডেমিশিয়ান, প্লাস বাংলা গান এবং সাহিত্যে মনমুগ্ধকর ফান্ডা। ওনার কোম্পানী এখনও আছে শুনেছি। অ্যাকাডেমিক্‌স-এ এসট্যাব্লিস্‌ড চাগ্রি (বিই কলেজ/ আইএস`আই-এর ফ্যাকাল্টি) ছেড়ে নিজে কোম্পানী খুলে সাফল্যের সঙ্গে চালিয়েছেন এমন বাঙালি খুব একটা দেখি নি, তবে নিশ্চয়ই আরো অনেক আছেন।

    তাপ্পর, পাত্থোদা। মিডওয়েস্টে তখন চাগ্রি করতেন। আমাদের শহরেই থাকতেন। ফেরত গেলেন, গিয়ে কোম্পানি খুললেন। ২০১০-এ সল্টলেকে গিয়ে দেখা করেছিলাম, কোম্পানি দিব্য চলছে। পাত্থোদা ছিলেন খুবই মিতভাষী, ঠান্ডা টাইপের মানুষ, জেনারেলি লোকজন আড্ডায় যেমন বলে থাকেন, আর চাকরি পোষাচ্ছে না, এবার নিজের কিছু একটা খুলব - পাত্থোদা ঠিক উল্টো। কলকাতার গিয়ে কোম্পানি খুলে ইমেইল পাঠিয়েছিলেন। যাদব্পুরিয়ান এবং বাংলা থেটার/সিনেমা ও ক্রিকেট নিয়ে অগাধ ফান্ডা।

    বিই কলেজের দুই অ্যালামনাই, সৌরভ আর হরি, নব্বুইয়ের দশকে পশ্চিমবঙ্গ/কলকাতা সংক্রান্ত পোর্টাল বানায়, ক্যালঅনলাইন - দেশে গিয়ে কোম্পানি রেজিস্টার করে ব্যবসা চালাতে শুরু করে, তারপরে নেটগুরু কিনে নেয়।

    নতুন শতাব্দীর মুখে আজ্জোদা, সেমিকন্ডাকটার সংক্রান্ত কিছু একটা কোম্পানি ছিল এখানে, সে সব বেচে দিয়ে তখন মাল্টিমিলিয়নেয়ার এবং এঞ্জেল ইনভেস্টর। কলকাতায় কোম্পানি খুললেন, তবে আইটি নয়, ফিল্ম/মিডিয়া-কনটেন্ট কোম্পানি। অবশ্য বেশিদিন টানেন নি সেই কোম্পানি।

    ছিল তপো - বিই কলেজের। বে এরিয়া-তে স্টার্টাপ খুলেছিল, প্রথম দিকে অনেক ঝঞ্ঝাট সামলেছে। নিজের ক্রেডিট কার্ড দিয়ে এম্প্লয়ির মাইনে পর্যন্ত দিয়েছে। পরে সাফল্য/ইন্ভেস্টমেন্ট পায়। ইন্ডিয়াতে সেট`আপ করল - দিল্লি না কলকাতা তাই নিয়ে দোনোমনা ছিল, বোধহয় দিল্লিতেই করেছিল।

    অংশুমান - আইআইটি খড়গপুরের। জাভাগুরু। কলকাতায় ফেরত গিয়ে নিজে কোম্পানী খুলল, চালাচ্ছে এখনও।

    আরো অনেক জনগণ আছে, চেষ্টা করছে।
  • lcm | 118.*.*.* | ০৬ মে ২০১৫ ১২:২৩661869
  • *প্রবাল সেনগুপ্ত (দত্ত নয়)
  • শ্রী সদা | 113.*.*.* | ০৬ মে ২০১৫ ১২:৩৫661870
  • প্রবাল সেনগুপ্ত, অ্যালামনাস সফটওয়ার ?
    আমি লুরু আসার আগে অ্যালামনাসেই ছিলাম, দারুন কোম্পানী ঃ)

    অংশুমান বলতে যার কথা বলছো তিনি মনে হয় রিলাসো বলে একটা কোং চালান। সান মাইক্রোসিস্টেমস এর এক্স এমপ্লয়ী।
  • শ্রী সদা | 113.*.*.* | ০৬ মে ২০১৫ ১২:৩৭661871
  • ভুল বললাম। কোং টার নাম টারাগনা, প্রোডাক্টের নাম রিলাসো।
  • lcm | 118.*.*.* | ০৬ মে ২০১৫ ১২:৫৮661873
  • হ্যাঁ, ঐ অ্যালামনাস-ই হবে।
    অংশুমান কাজ করত তো আমার আগের আপিস পাড়ায় - ডাবলটুইস্ট নামের একটি কোম্পানিতে।

    আরো মনে পড়ছে, রাজীব-এর কথা, দুখেদের স্কুলের বন্ধু, এক ব্যাচ। রাজীব বোধহয় যাদবপুরের। সল্টলেকে একটা বাড়ির একতলা ভাড়া নিয়েছিল। সারা রাত ওখানে প্রোগ্রামাদের সঙ্গে ফোনে কথা বলে, সকালে ঢুলতে ঢুলতে এখানে আপিস যেত। তখন বোধহয় এইচপি-তে চাকরি করত। রাজিব খুব দুঃখ করে বলেছিল, বুঝলে কত রাত জেগে ছেলেগুলোকে তৈরী করলাম, কিন্তু সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বড় কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে মাইনে কি করে দেবো।

    আর একটা ছেলে ছিল, সৈকত। সল্ট লেকে চালায় একটা (এখনও আছে) কোম্পানি। ও আবার মডেলিং-ও করে। স্রেফ ডোমেস্টিক ক্লায়েন্ট বেস-এর বিজনেস অ্যাপ বানিয়ে চালিয়ে যাচ্ছে।
  • শ্রী সদা | 113.*.*.* | ০৬ মে ২০১৫ ১৩:২৯661874
  • সৈকত মুখার্জী বোধয়, কোম্পানীর নাম ব্র্যান্ডসফট সলিউশন। ভদ্রলোক বাংলা সিরিয়ালেও অভিনয় করেন।
  • Arpan | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৩:৩৩661875
  • ছোটখাটো স্টার্টাপ ইঃ তো আছেই। তবে ঐ, লোকাল ইকোনমিতে এদের প্রভাব যৎসামান্য। নিজস্ব ইচ্ছাপূরণের গল্প হলে আলাদা।
  • শ্রী সদা | 113.*.*.* | ০৬ মে ২০১৫ ১৩:৩৬661876
  • ইয়েস, অপ্পনদা কে ক। ফ্লিপকার্টের মতো হাই ইমপ্যাক্ট কিছু করতে গেলে ভালো ফান্ডিং চাই, এবং সেটার জন্যে লুরুর মতো ইকোনমি চাই।
    সেদিন নেটে দেখছিলাম লুরুতে নাকি স্টার্টাপ তৈরীর রেট পৃথিবীতে সর্বাধিক, বা এই জাতীয় কিছু, লিং নাই।
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ১৩:৩৮661877
  • lcm বাবু কাকে হতাশার কথা বলছেন জানিনা। মাইরি বলছি, পব থেকে কোন প্রোজেক্ট সরে গিয়ে ভারতের অন্য কোথাও খুললে আমার এক ফোঁটাও হতাশ লাগবে না, উল্টে কাছাকাছি কোথাও বড়ো ক্যাম্পাস তৈরী হলে সেটা আমার টেরিটরিতে পড়বে আর আমি সেখানে আমার মেশিন বেচতে যেতে পারব। আমার যতো অপরচুনিটি বাড়ে আমার ততো ভাল্লাগে, হতাশা তো দুরের কথা :d পবতে কোনকালে বড়ো প্রোজেক্ট হয়নি, এখনও না হলেও কিস্যু যায় আসে না। আর মমতা তো বড়ো কোন প্রোজেক্ট ফোজেক্ট না এনেই এমপ্লয়মেন্ট বাড়াচ্ছেন, তাহলে আর কিসের হতাশা! সব পক্ষই সন্তুষ্ট (এক্কেবারে মনের কথা বল্লাম)।
  • potke | 126.*.*.* | ০৬ মে ২০১৫ ১৪:২৭661878
  • মিনসের হাই ইমপ্যাক্ট চাই!! মরণ-----------
    এই সব সিল্প করে কি হবা???
  • একক | 24.*.*.* | ০৬ মে ২০১৫ ১৪:৫০661879
  • দিসি কে ক। থায়নার ভুতুড়ে ছিতি আল পোথথিমবংগের ভুতুড়ে দব। এনগ্দম থিনেল থেয়ালম্যান আমাদেল থেয়ালম্যান ! দয় নোতু !!
  • প্রবাসী | 116.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:১৭661880
  • এল সি এম যে নামগুলো করলেন তারা কেউই মার্কেটে তেমন কোনো ইমপ্যাক্ট করতে পারেননি, নিজেরা যতই ফান্ডাবাজ হোননা কেন। বাংলা সাহিত্য, গানের ফান্ডা তাদের মানুষ হিসেবে উঁচুতে তুলে ধরতে পারে, ব্যবসায়িক সাফল্য দিতে পারেনা। কয়েকটি বা নিদেন পক্ষে কয়েকশো এম্প্লয়ীর কোম্পানী কিছুইনা এই বাজারে। অন্য শহরের স্টার্ট আপ দের পাশে দাঁড়ায়্না। অ্যালামনাসের প্রবাল, অমিতাভ এবং ওদের বন্ধু স্কাইল্যাব নিজেরা ব্রিলিয়ান্ট কিন্তু সফল ব্যবসায়ী নয়। প্রবালের ভাই উপল কিন্তু ওসবের ধারে না গিয়ে নিজের ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্তের পরিচিতি অনেক বেশী। তবে ছাত্রদের শ্রদ্ধা অন্য জিনিষ। আলাদা দাম তার।
    আবেগ সরিয়ে রাখলে আমাদের কলকাতার স্টার্ট আপ রাজ্যের ইকনমি বদলাবার জন্যে কিছুই করতে পারেনি। বি ই কলেজের অমৃত দাস ও আই আই টির জ্যোতির structural design software STADD 3 গ্লোবালি বেশী সাড়া জাগিয়েছিল।
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:১৯661881
  • অমর বোস?
  • একক | 24.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:২৬661882
  • সফটওয়ার ডোমেইনে কলকাতার একটিমাত্র প্রোডাক্ট বাইরে উচ্চারিত হতে দেখেছি সেটা ফিউশনচার্ট। পল্লব নন্দানির কোম্পানি। তাও জেকোয়ারি সুলভ হওয়ার পর তারা এখন মার্কেটে কোথায় জানিনা। ইকনমি ইমপ্যাক্ট ধরলে কিস্যু না তবু নাম এটলিস্ট শোনা যেত।
  • প্রবাসী | 116.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:৩১661884
  • অমর বোসের স্কুল লেভেল থেকেই পড়াশুনা আমেরিকায়, উনার বাবা মাইগ্রেট করেছিলেন। আমেরিকান নাগরিক, প্রিমিয়াম প্রোডাক্ট বানিয়েছিলেন আমেরিকানদের ও অন্যান্য উন্নত দেশের জন্য। আদৌ কলকাতার বা ভারতীয় স্টার্ট আপ নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন