এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:০৫429000
  • আরে রেগে যাবো কেন? তাছাড়া আমার পিঠে হলেই হলো
  • Amit | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:০১428999
  • গুরুতে নতুন লে-আউট এ "আচ্ছে দিন" এসে গেছে দেখতে পাচ্ছি। কিন্তু কেন যেন মনটা এখনো কিন্তু কিন্তু করছে যে আগের বুড়ে দিন গুলো খারাপ ছিলোনা। তবে "বুড়ে দিন ওয়াপসি লাও" এখনো বলিনি কিন্তু।
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০২:৫৯428998
  • পৌষ সংক্রান্তি কি বিশ্বকর্মা পুজো যে ইংরিজি ক্যালেন্ডার মেনে হবে?
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০২:৫৭428997
  • অত রেগে যাবার কিছু হয় নি
  • অপু | ১৭ জানুয়ারি ২০২০ ০২:৫৬428996
  • ইং রেজি তে 13 তারিখ হয় নর্ম্যালি। এবারের টার হিসাবে বলিনি
  • Amit | ১৭ জানুয়ারি ২০২০ ০২:৫৪428995
  • পেয়েছি পেয়েছি খুঁজে ভাটের পাতা খানি। এই শালা নতুন লে আউট কদিন পুরো খেই হারিয়ে যাচ্ছিলো।
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০২:৫২428994
  • একটা জিনিস বুঝতে পারছি না যে নতুন করে সকলকে নাগরিকত্ব প্রমাণের জন্য যদি প্রত্যেকের বাপ মায়ের বার্থ সার্টিফিকেট দরকার হয় তবে তো ভারতের অধিকাংশ মানুষই নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না। এবার অধিকাংশ মানুষ যদি ডিটেনশন ক্যাম্পে থাকে তাহলে বাইরে থাকবে কারা? যারা ডিটেনশন ক্যাম্প চালাবে তাদের বাপমায়ের বার্থ সার্টিফিকেট আছে?
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০২:৪৫428993
  • ১৫ই জানুয়ারি ছিল ২৯শে পৌষ (সংক্রান্তি)।
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০২:০৯428992
  • পৌষ সংক্রান্তি আসলে কবে? (অবশ্য পিঠেপুলি যত বেশিদিন খাওয়া যায় ততই ভালো ঃ-) )
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০২:০৬428991
  • অর্জুন,
    আমিও রসিকতা করছিলাম। আমার আয়ু ১১০ বছর। কাজেই আপাতত ফিপটি পারসেন্ট পার করছি, আরও অর্ধেক পথ বাকি।

    ব্রতীন,
    বড্ড ভুল বলিস। গত তিন চার দিন আগে বললি পৌষ সংক্রান্তি। উফ্!

    আতোজ,
    বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব পশ্চিমবাংলার চেয়ে অনেক বেশি। আমার প্রচুর বন্ধু আছেন/ছিলেন ওদেশে। ওপারে অবস্থা বেটার নয়।

    খবরে শুনলাম ভারতের অর্থনীতির উন্নতির জন্য টাকার নোটে লক্ষ্মীর ছবি ছাপা হতে পারে। তুকতাকের ওপর নির্ভর করবে এবার অর্থনীতি।
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০১:০২428990
  • ঠাসা। ওই দেশ মানুষে ঠাসাঠাসি। নিজের নাগরিকদেরই সব কিছু ঠিকঠাক নেই। প্রচন্ড যানজট, বাসস্থানের দুর্লভতা, কর্মসংস্থানের অভাব এসব তো রয়েছেই, তার উপর আবার নাকি ঝড় ও জলপ্লাবনেরও ভয় আছে(সে কোথায় বা নেই? )।
    আমাদের খুঁজে বের করতে হবে নতুন উপায়, সমুদ্রে দ্বীপ তৈরী করে থাকা, সৌরশক্তিকে নামমাত্র ব্যয়ে বিদ্যুতে রূপান্তর, সমুদ্রের জলে খাদ্য উৎপাদন(নানারকম সীফুড আরকি)---এইসব।
  • অর্জুন | ১৭ জানুয়ারি ২০২০ ০০:৫৪428989
  • @এস কাল একটা মারাত্মক কথা বলেছেন। বললেন আমরা সবাই বাংলাদেশে যাবো। বলি বাংলাদেশে এন্ট্রি এত সহজ? ওদের সংবিধান, আইন নেই? দেশ থেকে তাড়ালে সব নৌকোয় আশ্রয় নিতে হবে । নৌকো বেয়ে বেয়ে আজ এ তীরে তো কাল সে তীরে। নৌকা বাইব সবাই আর গাইব 'হৃদয়ের এ কূল অকূল দুকূল ভেসে > :)

    তারপর কোথাও একটা নোঙর পড়বে একদিন

    ঃ))
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০০:৫৩428988
  • টইপত্তর পরীক্ষা করে দেখলাম। নতুন টই খোলা যাচ্ছে। কিন্তু সেখানে কী মন্তব্য টন্তব্য আসছে টাসছে সেটা বোঝা যাচ্ছে কি?
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০০:৪৫428987
  • কী সাংঘাতিক!
    (কয়েক বছর আগে সেই মালদার এক কলেজের আন্দোলন আর তার মিডিয়াকভারেজ এর কথাও কেন জানি মনে পড়ে গেল। সেই ছেলেমেয়েগুলোর কী হল কেজানে! )
  • S | ১৭ জানুয়ারি ২০২০ ০০:৩৫428986
  • দিদির পুলিশ তাহলে দিল্লির পুলিশের থেকেও খারাপ।
  • অর্জুন | ১৭ জানুয়ারি ২০২০ ০০:২০428985
  • এখানেই অ্যাকাডেমিক এলিটিজমের ব্যাপার আছে যে! খোদ রাজধানীতে একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান আর রাজ্যের একটি ছোট টাউনের বিশ্ববিদ্যালয়ের ফারাক তো থাকবেই সে তার প্রাচীন ঐতিহ্য যাই হোক না কেন! আক্রান্ত ছাত্রদের ছবিগুলো জেএন ইউ'র আক্রান্ত ছাত্র ছাত্রীদের থেকেও মারাত্মক!
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০০:০৭428984
  • বিরিঞ্চি আরো বললেন ক্যাবলা সম্পর্কে, "অসুরের জাত তো! এসিরিয়ান। " ঃ-)
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০০:০১428983
  • আচ্ছা, ওই দস্যু মোহনের সিরিজ কোথায় পাওয়া যেত? লিখতেন কারা? ছাপাতেনই বা কারা?
  • অপু | ১৭ জানুয়ারি ২০২০ ০০:০১428982
  • দেখি আমার আলখাল্লা র খুট টা ধরে কে যেন টানছে!!
  • Atoz | ১৬ জানুয়ারি ২০২০ ২৩:৪৬428981
  • বিশ্বভারতীর ব্যাপারটা সেভাবে খবরেও আসছে না, ফেসবুকেও না। এটাই আরো বেশি ভয়ানক।
  • অর্জুন | ১৬ জানুয়ারি ২০২০ ২৩:৪৩428980
  • বিশ্বভারতীর ঘটনাটাও কি ভয়ংকর !
  • Atoz | ১৬ জানুয়ারি ২০২০ ২৩:৪০428979
  • সিনেমাটায় আরো চমৎকার করেছে। নেবুকাদনেজারের আমলে বিরিঞ্চিবাবা ব্যাবিলনে এক দোকান থেকে তরমুজ কিনছিলেন, তখন কেবলানন্দকে পান, ক্যাবলা তখন বালক। ঃ-)
  • অর্জুন | ১৬ জানুয়ারি ২০২০ ২৩:৪০428978
  • @সে, মানুষ মনে বাঁচে। বয়েসে নয়। এসব কথা এখন থাক।
  • অপু | ১৬ জানুয়ারি ২০২০ ২৩:২৫428977
  • যীশু, ও তো সেদিনের ছেলে!!!
  • Atoz | ১৬ জানুয়ারি ২০২০ ২৩:২২428976
  • বিরিঞ্চিবাবাকে ভুলবেন না। "বয়স বলে কোনো বস্তুই নেই। সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান।" ঃ-)
  • S | ১৬ জানুয়ারি ২০২০ ২৩:০৩428975
  • আমার মানে হয় আমি অনেকদিন বেঁচেছি। আর দরকার নেই। এইবারে এক্সট্রা হয়ে যাচ্ছে। ইয়োরোপ একটু দেখবো। কয়েক প্লেট বিরিয়ানি। ব্যাস।
  • অপু | ১৬ জানুয়ারি ২০২০ ২২:৫৯428974
  • আমাদের আজকে সেদ্ধ আর দুধ পুলি
  • tester | ১৬ জানুয়ারি ২০২০ ২২:৪৯428973
  • গুরু লেআউট থেকে পোস্ট।

    পরের প্যারা।
  • অর্জুন | ১৬ জানুয়ারি ২০২০ ২২:২৩428972
  • @সে

    আজকাল দীর্ঘায়ু দেখে একটু ভয় করে। আমার ঠাকুমা গত বছর ৯৭ এ চলে গেলেন। বয়েস আন্দাজে খুব মন্দ ছিলেন বলতে পারিনা। তবে স্মৃতি বিট্রে করেছিল। অন্যান্য অনুষঙ্গ স্বাভাবিক নিয়মে এসেছিল। আত্মীয়দের মধ্যে আরো কিছু দিদাকে ৯০+ অবস্থায় দেখেছি।

    আমি বড্ড তাড়াতাড়ি বোর হয়ে যাই তাই ৬৫ কি ৬৭ অবধি ঠিক আছে। তারপর আর করার কি আছে! আর আমার একটু হুড়হাড় দূরদার টাইপের জীবন। ৬০ র পরে কেউ কিছুতে নেবে। এখনি শিঙ ভেঙে বাছুরের দলে ঢুকতে হয়। তখন 'দাদু', 'জ্যাঠা' বলে গালাগাল দেবঃ))ঃ))

    এছাড়া চিরকুমার বেশী অসুস্থ হয়ে থাকলে কে দেখবে?

    প্লাস আমাকে যারা পছন্দ করেনা তাদের মুখের সামনে বুড়ো আঙুল দিয়ে চলে যাওয়ারও একটা আনন্দ আছে। :))
  • Atoz | ১৬ জানুয়ারি ২০২০ ২২:১১428971
  • পাটিসাপ্টা যদি করেন, ভেতরে ক্ষীর-নারকেলের পুর দেবেন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত