এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মহাসিন্ধু | ১৭ জানুয়ারি ২০২০ ১১:৩৮429030
  • আমি কী দোষ করলাম? :(
  • অপু | ১৭ জানুয়ারি ২০২০ ০৯:১১429029
  • আহা সক্কাল সক্কাল মাঠের ওপার থেকে
    সুন্দর সানাই এর সুর ভেসে আসছে
  • la la | ১৭ জানুয়ারি ২০২০ ০৯:০২429028
  • Hey testing

  • Amit | ১৭ জানুয়ারি ২০২০ ০৭:৫৩429026
  • হ্যা, মোদী শাহ ও ভেজু আছেন। এই খ্যাতিমান ভেজু দের ট্র্যাক রেকর্ড দেখে তো বাঘ-কুমীরেও ও লজ্জা পেয়ে যাবে। এই জন্যে আমি সব গোগ্রাসে খাই। শান্তি তে থাকতে চাই বাপু।
  • মানিক | ১৭ জানুয়ারি ২০২০ ০৭:১১429025
  • ঔরঙ্গজেবও ভেজু ছেল।
  • হিটুদা | ১৭ জানুয়ারি ২০২০ ০৬:১৬429024
  • হিটুদা ভেজু ছেল, তায় আবার বিড়ি মদ ছুঁত না। সাক্ষাৎ দ্যাওতা।

  • guru shaa | ১৭ জানুয়ারি ২০২০ ০৫:৪৪429023
  • হয়্ত সেদিন ইতিহাসের নতুন অভিশ্রুতি হবে, কাউকেই ভিলেন বানান হবে না, দুর্যোধন হিটলার শা - সব কেবল বিবেচিত হবে সময়ের সন্তান বলে।
    ইতিহাসের সেই নবজাগরনে গুরুর স্থান কোথায় হবে? ভূমিকা কি হবে?
  • guru | ১৭ জানুয়ারি ২০২০ ০৫:৩৭429022
  • আচ্ছা গুরু যখন এক্শ হবেন, সেদিনের কথা ভাবলেন আপনেরা?
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০৪:০৮429021
  • ও বাবা চার্চিল? সে তো আর এক অবতার!
  • Amit | ১৭ জানুয়ারি ২০২০ ০৪:০৩429020
  • হিটলার কে নিয়ে উদোম উলুত পুলুত বহু শিক্ষিত বাঙালি দের মধ্যেও দেখেছি। বেশ জোর গলা তাই তেনারা বলেন যে আসলে হিটলার সব কিছুই ঠিক ঠাক করছিলো, তখন নাকি জার্মানি র দারুন উন্নতি হচ্ছিলো, একেবারে আসল আচ্ছে দিন, সব দুধে ভাতে থাকছিল। নেহাত ব্রিটেন আমেরিকা রাশিয়া সব দল বেঁধে ওনাকে বাঁশ দিয়ে দিলো। তাই আজকে আমরা যেসব হিস্ট্রি পড়ি, সেখানে হিটুদার নামে শুধুই নিন্দে মন্দ করা হয়, সব ওদের চক্রান্ত। নাহলে সেসব বইতেই উল্টে চার্চিলের বাপান্ত করা হতো। :) :)
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৫৪429019
  • সে দি, একটা জিনিস লক্ষ করেছ? ভারতীয়দের মধ্যে হিটলার নামটা কেমন যেন "আহা আহা, রাগী জমিদার বাপ আমার" টাইপ? বহু জায়্গায় দিব্যি কিছু না ভেবেই উল্লেখ করে দেয়। যেন একধরণের ভজনযোগ্য শত্রু। নায়ক সিনেমায় দ্যাখো, কেমন ক্যাজুয়ালি নায়ক মশাই তাঁর শঙ্করদা সম্পর্কে আদর আদর ভঙ্গীতে উল্লেখ করে দিলেন "একেবারে হিটলার" বলে।
    চাড্ডিদের মধ্যে আবার অনেকের ধারণা, হিটলার নাকি ভারতভক্ত ছিলেন। ভারতীয়দের( অর্থাৎ কিনা উচ্চবর্ণ আর্যদের) তিনি নাকি সুপারহিউম্যান মনে করতেন। আসলে যে তিনি অর্ধপশুও মনে করতেন না, ঠেলাটি খেলেই বুঝতে পারতেন বাছধনেরা।
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৪৮429018
  • প্লাস জারমানিতে সবার জন্ম নথিভূক্ত ছিল।
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৪৫429017
  • আরে জার্মানিতে এরকম লাখে লাখে ঝুপড়িতে থাকা লোক, বন্যায় ভেসে যাওয়া গ্রাম কে গ্রাম ভর্তি লোক, দলে দলে মেলায় ঘোরা নাগা সন্ন্যাসী---এসব ছিল নাকি? ওখানে চরম অর্থনৈতিক বিপর্যয়েও এরকম অবস্থা ভাবা যায় নি। তার উপর ওদের কলকারখানা বিজ্ঞানপ্রযুক্তি লেখাপড়া সবকিছুই ছিল যাকে বলে ঘড়ির কাঁটার মতন নিয়ম মেনে চলা তুখোড় ব্যাপার। ওদের অর্থনীতি প্যাঁচে পড়ে নিম্নগামী হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায়। ভারতে তো যুগযুগান্ত ধরে ঝুপড়ি, বন্যা, নাগাসন্ন্যাসী --- হঠাৎ করে হওয়া বিপর্যয় নয়, সামাজিকভাবে গ্রহণ করে নেওয়া ব্যবস্থা একরকম।
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৪২429016
  • @অমিত
    “ব্যর্থ সার্টিফিকেট” টা অসাম!
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৪০429015
  • ইচ্ছাপূরণ?
    ওটা আমার সবচে প্রিয় ছিল।
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৩৯429014
  • আরে না না।
    হিটলারের মত ব্যাপার হবে না।
    অত সোজা না।
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৩৮429013
  • আমাদের পাড়ার রবীন্দ্রজয়ন্তীতে সবসময় একটা না একটা হাস্যকৌতুক নাটক থাকতই। পেটে ও পিঠে, ছাত্রের পরীক্ষা, ভাব ও অভাব, চিন্তাশীল নরহরি ---এইসব। ওটা হয়ে গেলে তারপরে নৃত্যনাট্য শুরু হত।
  • Amit | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৩৫429012
  • অটোজ, সে তো বটেই। এসব বাবা মায়ের, ঠাকুদ্দার ব্যর্থ সার্টিফিকেট এসব হলো আসল সমস্যা গুলো থেকে নজর ঘোরানো। যেসব চাড্ডি গুলো নেচে বেড়াচ্ছে এখন হিন্দু রাষ্ট্রের স্বপ্নে, ব্যাঙ্ক ডুবলে তখন হাতে হারিকেন নিয়ে ঘুরে বেড়াবে। তখন ওই নতুন বানানো রাম মন্দিরে ভিক্ষা করে দিন চালাতে হবে।

    এক জিনিস নাজিরা করেছিল জার্মানিতে, কে খাঁটি জার্মান, কে মিশ্র, কে ভেজাল। একটা অস্ট্রিয়ান, যে নিজেই কিনা খাঁটি জার্মান নয়, সে পুরো জাত টাকে নাকে দড়ি বেঁধে নাচিয়েছিলো হাজার বছরের থার্ড রাইখের স্বপ্নে। তার পর কি হইলো জানে শ্যামলাল।

    এক জিনিস আবার রিপিট হতে চলেছে। এবার এক্কেবারে ঘরের মধ্যে।
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৩৪429011
  • ইস্কুলে উঁচু ক্লাসের দিদিরা অ্যাক্টো করেছিল, আমাদের নাটকে নিত না।
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:৩২429010
  • "পেটে ও পিঠে" তে একজায়গায় ছিল, "তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মত ." :-)
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:২৯429009
  • মেসোমশাই কী বলেছিলেন?
    —খাও বাবা খাও। পেট ভরে পিঠে খাও।
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:২৮429008
  • এসব বাপমায়ের বার্থ সার্টিফিকেট লাগবে বলে মনে হয় না। আসল কথা কী লেখা আছে কেউ জানে কি?
    এই ঝামেলা পাকিয়ে ভোট বাগাবার তাল করছে।
    ভাল কিছু করলে কাজে দিত।
    এসবে এত পয়সা খরচা না করে পাশের দেশগুলো আর্থিক সাহায্য করলেও মন্দ হতো না।
  • অপু | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:২৬429007
  • পাড়ার এ নাটকে আমি মেশোমশায় চরিত্রে অভিনয় করেছিলাম। মোট ডায়লগ সংখ্যা ছিল এক
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:২৪429006
  • চিলেতে সেম সেক্স ম্যারেজ বৈধতা পেল।
  • Atoz | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:১৯429005
  • এইসব বাবামায়ের বার্থ সার্টিফিকেট, এরপর বলবে ঠাকুদ্দা ঠাকুমার বার্থ সার্টিফিকেট---এসব অদ্ভুত সব ব্যাপার খাড়া করার যুক্তিটা কী? মনে হয় অন্য কোনো ঘাপলা ভেতরে ভেতরে করছে আর লোকেদের উদব্যস্ত করে রাখছে এইসব বাপমাঠাকুদ্দার ঝামেলা দিয়ে। এদিকে শুনলাম ব্যাংক ট্যাংক সাফ করে নাকি সঞ্চয়কারীদের টাকা হাপিস করে দেবে এই মর্মে বিল আনার চেষ্টা করছে।
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:১৫429004
  • খেলে*
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:১৪429003
  • “পেটে ও পিঠে”

    পেটে খেল পিঠে সয়, কিন্তু পিঠে খেলে পেটে আর সয় না।
  • অপু | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:১২429002
  • পেটে খেলে পিঠে সয়
    এতো কভু মিছে নয়!!
  • সে | ১৭ জানুয়ারি ২০২০ ০৩:০৬429001
  • গুম্ গুম্ গুম্
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত