এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ জানুয়ারি ২০২০ ১৩:৪১429510
  • স়ংবিধানে স্টেট ফরমেশন কভার্ড না, সেটিই সমস্যা।
  • S | ২৪ জানুয়ারি ২০২০ ১৩:৩৮429508
  • মুশকিল হল সব দেশেই যারা দ্যাশ-্দ্যাশপ্রেম-্সিয়াচেন নিয়ে চেঁচামেচি করে, তারা কোনওদিনও সংবিধান খুলেও দেখেনি। কারণ সংবিধান পড়লে দেশের সম্বন্ধে যে ভুল ধারণা নিয়ে এরা জীবন কাটায়, সেগুলো অনেকটাই শেষ হয়ে যাবে।
  • | ২৪ জানুয়ারি ২০২০ ১২:১৬429507
  • কোয়ার্ক এর পয়েন্ট ঠিক, পকেট সংবিধান ও জরুরি।

  • | ২৪ জানুয়ারি ২০২০ ১২:১২429506
  • *চা এর কারণে।

    আমার ধারণা আসামের এলিটেরদিক থেকে ঐতিহাসিক সেটেলমেন্ট বেশি ইগনোর করার দুটো আরও অস্বীকৃত বা স্বল্প স্বীকৃত কারণ রয়েছে।

    - আসাম রাজ্য টির থেকে অন্য রাজ্যের ফর্মেশান। এবং সেটা আসামের ওই ট্রাইবাল ঐতিহ্যের লজিকেই।
    - বোরো আন্দোলন এর সঙ্গে বোঝাপড়ায়, মুসলমান এবং "অনুপ্রবেশকারী" নামক জূজূ আবিষ্কার।

    টাইমলাইন দেখলে এই হিসেবে মাইল যাচ্ছে। কিন্তু তোমার পয়েন্ট তা ইন্টারেস্টি`ম লাগছে, ব্যাখ্যা করলে সুবিধা হয়।

  • | ২৪ জানুয়ারি ২০২০ ১১:২৩429505
  • ও এবারে খানিকটা বুঝতে পেরেছি, কিন্তু আরেকটু ইলাবোরেট করলে ভালো হয়।
    কৃষি কাজ এর কারণে ঊনবিংশ এবঙ বিংশ শতাব্দীর কৃষি জীবি হিন্দু ও মুসলমান মানুষহের বাসটি স্থাপন, আর ছায়া যে কারণে বিহারী আর নেপালি শ্রমিক দের বাসটি স্থাপন কে যেন আর সি র রেশনালে অগ্রাহ্য করা হয়েছে। এটুকু বুজেছি। কিন্তু তুমি আরেকটু ইলাবোরেট করো।
  • quark | ২৪ জানুয়ারি ২০২০ ১১:০৭429504
  • আমাদের ছোটবেলায় স্কুলের বইতে সংবিধানের প্রস্তাবনা (preamble) ছাপানো থাকতো। পরে দেখেছি সেটা আর থাকে না। এখন শুধুমাত্র এনসিইআরটির বইতে বোধহয় থাকে। এইটে আবার ফিরিয়ে আনা দরকার।

    বলতেই পারেন কে আর ওসব পড়ে। তবুও দশে চারজনও যদি ...
  • | ২৪ জানুয়ারি ২০২০ ১১:০৬429503
  • দু " আমি অসমের ক্ষেত্রে আরও একটা কথা বলতে চাই যে এনারসির গলতা বোঝানোর জন্য অনেক সময় ট্রাইবালদের উদাহরন দেওয়া হয়, কিন্তু সিলেটিরা হিন্দু মুসলমান নির্বিশেষে অসমের থলুয়া মানুষই ভৌগলিক হিসেবে। এরা স্বাধীনতার আগে অব্দি অসমের বাসিন্দাই ছিলো পুরোটা আর হাজঙ্গ ইত্যাদি ট্রাঅইবালদের মতো এদের দেশও দুভাগ হয়েছে। কিন্তু ট্রাইবালদের ক্ষেত্রে অসমের বাসিন্দা হওয়া স্বতসিদ্ধ কিন্তু সিলেটিদের ক্ষেত্রে নয়।"

    এটা একটু ইলাবোরেটি করবে? আমি ডকুমেন্টস দেখছি কিন্তু তোমার এই কথাটা বুঝতে পারছি না।

    গ (হনু->গনু)
  • Amit | ২৪ জানুয়ারি ২০২০ ০৭:৩৫429502
  • এইটা হাইট হয়েছে। কাশিমিরই পণ্ডিত রা শাহীন বাগ কে সাপোর্ট করছে, আর IT সেল এখনো চুপ-? লজ্জার কথা।

    শেয়ার করলাম পাই এর লিংক টা কলেজ র হোওয়া গ্রুপ এ, দেখি গালাগালি আসতে কতক্ষন লাগে।

    S, আস্তে আস্তে কিছু লোক পাচ্ছি এখানেও যারা আগে মোদী শাহ কে লাইক করতো, এখন উল্টো সুরে গাইছে, কিন্তু ওভারঅল রেশিও এখনো ওদের দিকেই ভালোমতো ঝুকে আছে। যারা সমর্থক, তারা এখন এক টাই ফাটা রেকর্ড বাজিয়ে যাচ্ছে মোদী একটু বাঁশ দিয়েছে ঠিকই, কিন্তু ও গেলে আর কে আসবে ? আর কে আছে হাল ধরার জন্যে। এদিকে এরা যে হাল ধরতে গিয়ে পাল ছিড়ে ফেলছে (ভদ্র ভাবে বললাম :) সেদিকে খেয়াল নেই।
  • S | ২৪ জানুয়ারি ২০২০ ০৬:৩৬429500
  • আজ এখানে একজন শিখ রেস্তোরা মালিকের সাথে কথা হচ্ছিলো এনারসি-ক্যা নিয়ে। লোকটা মোদি-শাহ কে ধুয়ে দিল। বললো এই দুটোতে দেশকে টুকরো টুকরো করে ছাড়বে। আর বললো এনডিটিভি ছাড়া এই সবকটা চ্যানেল সারাদিন ধরে মিথ্যা কথা ছড়ায়। বললো এরা ভোটে জিতলো কি করে? নির্ঘাত ইভিএমে গন্ডগোল করে রেখেছে। তারপর এদের নামে যা গালাগালি দিল, সেসব এখানে লেখা যাবেনা।
  • pi | ২৪ জানুয়ারি ২০২০ ০৬:৩৬429499
  • এলেবেলে, ভাল কাজ করছেন। লিফলেটটা পাওয়া যাবে?
  • Amit | ২৪ জানুয়ারি ২০২০ ০৫:২৮429498
  • এলেবেলে বা অর্জুন যা করছেন, সত্যি তারিফ যোগ্য। এই অবস্থায় যে যা ভাবে প্রতিরোধ দেখাচ্ছেন বা লোকেদের জানাচ্ছেন, সেটাও অত্যন্ত জরুরি। যারাই যা করছেন, সবাইকে ধন্যবাদ। আমরা বাইরে বসে কিছু করতে পারছি না, শুধু ঝগড়া ছাড়া।

    ডিমনির র সময় এতো চূড়ান্ত ভুগেও দেশের বেশির ভাগ লোকের শিক্ষা হয়নি, আবার যেচে নিজের পেছনে বাঁশ নিয়েছে। আর এবার মোদী শাহ এমন সেট উপ আনতে চলেছে যে আর ম্যাংগো পাবলিক ভোটের দরকারই নেই। জাস্ট এরা যাদের চাইবে, শুধু তারাই ভোট দেবে, বাকিরা সব বহিরাগত অনাগরিক, ঘুসপেটিয়া।

    লোকের ভোট দেওয়া দেখে আজকাল সেই গল্পটা মনে পরে যায়। একজনকে ভগবান বর দিয়েছে সে যা চায়, সব পাবে, কিন্তু তার প্রতিবেশী তার ডবল পাবে। তো সে একটা গাড়ি চাইলো, প্রতিবেশী দুটো পেলো। তাতে সে হিংসায় গরগর করতে করতে ভগবানকে ডেকে বললে: আমাকে কানা করে দাও।

    এক্কেবারে ডিট্টো কেস, নিজে পেছনে বাঁশ খাচ্ছি, তাতে ক্ষতি নেই, কিন্তু মুসলিম গুলো আমার ডবল বাঁশ খাচ্ছে এই আনন্দেই সব লুটোপুটি।
  • menhir | ২৪ জানুয়ারি ২০২০ ০৩:৫৮429497
  • অর্জুন | ২৪ জানুয়ারি ২০২০ ০১:১৯429496
  • অশোকের সময় কাগজ আবিষ্কার হয়নি। শিলালিপিই একমাত্র ভরসা।
  • :-$ | ২৪ জানুয়ারি ২০২০ ০০:৪৮429495
  • *তুললেন
  • :-$ | ২৪ জানুয়ারি ২০২০ ০০:৪৬429494
  • তুঘলকের সময় কোনও মিটিন, মিছিল, প্রতিবাদ, লিফলেট ইত্যাদি হয়নি বলছেন? বা
    অশোক যখন বৌদ্ধদের তুলকেন হিন্দুদের প্রতিক্রিয়া হয় নি? নাকি গুপ্ত যুগে হিন্দুদের রিভাইভ্যালে বুদ্ধিস্টরা বিনা চেষ্টায় সব ছেড়ে দিয়েছিলেন? হয়ত প্রতিবাদ-টাদ হয়েছিলো। ইতিহাসের অত দায় নেই সব লিফলেট গুছিয়ে রাখবে। শুধু নেট রেজাল্টটা লেখা থাকে তাও তেমন বিশাল কিছু হলে। নইলে এসব ঘটনা দিন (মতান্তরে ডিম) আনি দিন খাইয়ের সমস্যার চেয়ে বেশী কিছু না।
  • Du | ২৩ জানুয়ারি ২০২০ ২৩:৩৬429493
  • আমি অসমের ক্ষেত্রে আরও একটা কথা বলতে চাই যে এনারসির গলতা বোঝানোর জন্য অনেক সময় ট্রাইবালদের উদাহরন দেওয়া হয়, কিন্তু সিলেটিরা হিন্দু মুসলমান নির্বিশেষে অসমের থলুয়া মানুষই ভৌগলিক হিসেবে। এরা স্বাধীনতার আগে অব্দি অসমের বাসিন্দাই ছিলো পুরোটা আর হাজঙ্গ ইত্যাদি ট্রাঅইবালদের মতো এদের দেশও দুভাগ হয়েছে। কিন্তু ট্রাইবালদের ক্ষেত্রে অসমের বাসিন্দা হওয়া স্বতসিদ্ধ কিন্তু সিলেটিদের ক্ষেত্রে নয়।
  • অর্জুন | ২৩ জানুয়ারি ২০২০ ২২:২৫429492
  • * আমি নিজে যে সামান্য প্রতিরোধ করতে পেরেছি
  • অর্জুন | ২৩ জানুয়ারি ২০২০ ২২:০৮429491
  • প্রতিবাদের জন্যে মিছিল কখনোই একমাত্র ফর্ম নয়। প্রতিবাদ একজন ব্যক্তি মানুষের নিজস্ব কিন্তু প্রতিপক্ষ যখন ভয়ংকর শক্তিশালী, তার ওপর আবার রাষ্ট্রীয় শক্তি তখন গণ প্রতিবাদ খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। এই সব মিছিল, পথসভা, রাস্তায় লাগাতার অবস্থান এক রকমের ভিজিবিলিটি দেয় যা খুব এফেক্টিভ। এর প্রমাণও তো মিলেছে। তরুণ সমাজের প্রতিবাদে সরকারও ডিসকোর্স বদল করেছিল/করেছে।

    লিফফ্লেট লিখে ঘরে, ঘরে, হাতে, হাতে পৌঁছে দেওয়াও দারুণ ব্যাপার তবে অধিকাংশ ক্ষেত্রে দেখেছি, অনেকের পড়তে বেশ অনীহা।

    আসলে প্রতিবাদ ব্যাপারটাই অনেকটা ঢেউয়ের বিপরীতে চলার মত ব্যাপার। এখানে ঝাপটা ও বিপদ সব সময়।

    আমি অরি সামান্য যে প্রতিরোধ দেখতে পেরেছি তা সীমিত প্রটেকটেড আরবান স্পেসের মধ্যে। (বিজেপি শাসিত রাজ্যেও নয়)।

    দেশের গোচরে ও অগোচরে শাহীনবাগের রমণীরা প্রতিবাদ ও প্রতিরোধের এক নূতন ভাষা সৃষ্টি করলেন।

    ইতিহাস কখন কি ভাবে তৈরি হয়ে যায়, সে ইতিহাসও জানেনা। তা নির্মাণ ও রচনার দায় ইতিহাসের নয়। দায় আমাদের।
  • | ২৩ জানুয়ারি ২০২০ ১৮:৩৩429490
  • গুরুচণ্ডা৯ | ২৩ জানুয়ারি ২০২০ ১৭:০৪429489
  • নৈ:শব্দ্যের পত্রাবলী: My Letters to Silence-এ অর্চন অভিজিতের ক্যামেরাকলমের যুগলবন্দির পর নৈ:শব্দ্যের কথা, আরও একবার, অর্চন মুখার্জির ক্যামেরায়। এবার কলোনিয়াল কলকাতার গল্প... নৈ:শব্দ্যের আখ্যান: A Silent Saga
    কলমে অর্চন, জয়দীপ, চন্দ্রনীভ এবং অভিজিত।

    তবে এবার বই নয়, না-বই। না-বই কেন?
    উত্তর ক্রমে আসিতেছে।

    আপাতত প্রচ্ছদটুকুনি।

    প্রকাশিত হতে চলেছে গুরুচণ্ডা৯ থেকে। পাওয়া যাবে কোলকাতা বইমেলায় ৪৪৬ নং স্টল থেকে। করুণাময়ীর ৮ নং গেট দিয়ে ঢুকেই, একদম সামনে! ৭ নং আর ৯ নং গেটের থেকেও কাছেই।

    আর রইল নৈঃশব্দের পত্রাবলী নিয়ে আজকের সাপ্তাহিক বর্তমানে পাঠপ্রতিক্রিয়া। যদিও অর্চনের ছবির কথা বাদই চলে গেছে, যে ছবি নৈঃশব্দের কলমের কথার চেয়ে কিছুমাত্র কম বাঙ্ময় নয়! এ বই ছিল যুগলবন্দির!


  • G | ২৩ জানুয়ারি ২০২০ ১৬:১৪429488
  • desher bairer pratibaader chhobi koyekta chhilo share korar cheshta korchhi, besh mojar,
  • g | ২৩ জানুয়ারি ২০২০ ১৫:৩৪429487
  • আমাদের এখানে সিপিএম থেকে এটা করছিলো, লিফলেট লিখে বোঝানো, ওয়ার্ডে ওয়ার্ডে, এলেবেলে কি সিপিএম না কি নাগরিক কমিটি ? কিছুই না হলেও / হলেই সচেতনতা বাড়ানো সবচেয়ে ভালো কাজ।

    কিন্তও ওই কাগজ নাহি দিখায়েঙ্গে লাইন আর eন পি আর আর যেন আর সি r এর সাপোর্ট কিয়স্ক হওয়ার লাইন এর মধ্যে একটা দ্বন্দ্ব থাকায় aত নিয়মিত হয় কিনা জানি না।

    টি এম সি শুরু করেছিল, বিজেপি ও করে, ক্লিয়ারলি দুটো আলাদা উদ্দেশ্য ই, টি এম সি করছিল, ভোটার লিস্টে রেকন করার জন্য। বাজারে সন্দেহ ঘোরাফেরা করছিল, কে সালা বাদ পড়ে যায় সে সব ভয় মানুষহের ছিল।

    বিজেপি ঠিক জানি না, নিশ ছয়ি বা`ঙ লা কাঠি করার জন্য, আর সম্ভবত সন্দেহ বাতিক এর জন্য। কাকে ভবিষ্যাতে বেশ গুছিয়ে ডি ভোটার করা যায়।

    এ যা অবস্থা এখন ট২১, ট২৩-২৪ অব্দি এই শালা চলবে, লোকের আর কাজ নেই।

    রাজ্যের বাইরের দু ছাড়তে ডিরেক্ট কাভারেজ পাবা গেলে ভালো হত।
  • গবু | ২৩ জানুয়ারি ২০২০ ১৫:৩১429486
  • এলেবেলের প্রতি: লিফলেটের কন্টেন্ট কোথাও আপলোড করে লিংক দেয়া সম্ভব কি? সফট ফর্মে পেলে ভালো হতো।
  • সে | ২৩ জানুয়ারি ২০২০ ১৫:২৮429485
  • এলেবেলের কাজ প্রশংসনীয়।
  • quark | ২৩ জানুয়ারি ২০২০ ১৪:৫০429484
  • আনন্দবাজার পত্রিকার পুরনো (জানুয়ারি ১৮) সংস্করণ পাচ্ছি না। কেউ সাহায্য করলে খুশি হ'ব।
  • | ২৩ জানুয়ারি ২০২০ ১৪:৪৪429483
  • এলেবেলে এটা একটা কাজের কাজ করছেন। লড়াইয়ের আসলে ক্ষুদ্র বৃহৎ খুব বড় কথা নয়। কতটা কাজের সেটাই,ম্যাটার করে।
  • b | ২৩ জানুয়ারি ২০২০ ১৪:৩৪429482
  • এলেবেলে খুবই ভালো কাজ করছেন।
  • | ২৩ জানুয়ারি ২০২০ ১৩:৫৪429481
  • এই আরেকটি কেস যেখানে পারপিট্রেটারের তরফে মেয়েটিকে নানাভাবে চুপ করানোর চেষ্টা হয়েছিল এবং বহুলাংশে সফলও।

    আশ্চর্য্যের ব্যপার যেটা আমার আপনার মত সাধারণ মানুষ সঅভাবিক বুদ্ধির মানুষ কাউকে কাউকে তখন মেয়েটিকে দোষ দিয়ে গগৈকে ফ্রেম করছে বলতে শুনেছি।

    চাকরি এবং বকেয়া মেয়েটি ফেরত পেল বটে, ন্যায়বিচার পেল না।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত