এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ৩০ জানুয়ারি ২০২০ ০৭:৪১429750
  • কুনাল কামরা তো অর্ণব গোস্বামীর জামাকাপড় খুলে দিয়েছে।
  • Amit | ৩০ জানুয়ারি ২০২০ ০৬:৩২429749
  • পুরো দুনিয়া তেই তো তাই হচ্ছে গত কয়েক বছর ধরে। এখানে আর আলাদা কি হবে? গণতন্ত্র আর হজম হচ্ছে না ম্যাংগো লোকের, আরো মসলাদার খানা খুঁজছেন তেনারা। আমেরিকায় ট্রাম্প, ইংল্যান্ড এ বরিস, ফিলিপিন্স এ দূতেরতে, ব্রাজিল এ বোলসেনার, ইন্ডিয়াতে মোদী - এই তো হাল চাল চাদ্দিকে। জার্মানি র আঙ্গেলা মার্কেল, কানাডা র জাস্টিন ট্রুডো, নিউ জিলান্ড র জেসিন্দা আর্ডেন এরা সবাই ব্যতিক্রম, কদ্দিন টিকে থাকতে পারেন এটাই দেখার।

    কদিন আগেই যে দেশে থাকি, সেখানের একজন স্বঘোষিত, প্রভাবশালী চাড্ডি একটি অল-ইন্ডিয়া মূলটি কুলটি গ্যাদারিং এ বেশ জোর গলায় নিউ জিলান্ড র জেসিন্দা আর্ডেন কে প্রবল গালাগালি করছিলেন তেনার প্রো মুসলিম স্ট্যান্ড র জন্যে যে এনার জন্যে পুরো নিউ জিলান্ড ডুবে যাবে, যেমন ইউরোপের দেশগুলো ডুবতে বসেছে মুসলিম ইমিগ্র্যান্ট দের জন্যে। তার কথায় বেশ বাকিরা সাপোর্ট ও দিচ্ছিলো। এবার মজা টা হলো কিছুক্ষন পরে একজনের গেস্ট হিসেবে একজন নিউজিল্যান্ডের লোক এসেছিলো আমাদের গান বাজনা শুনতে, সে এসব শুনে তেনাকে ধরে বেশ করে পাল্টা দিলো, তখন মাল টা এক্কেবারে চুপ। আমরা বেশ হাততালি দিলাম মনে মনে।

    সেকুলার, মডারেট, লিবারেল শব্দ গুলো তো এখন প্রায় গালাগালির পর্যায়ে চলে গেছে।
  • Du | ৩০ জানুয়ারি ২০২০ ০৬:১৮429748
  • দেশে নাকি একটা আইন আছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা প্রোমোট করলে তার জন্য অ্যারেস্ট করা যায়। অথচ এই করে রাজনীতি করা বা ভোটে দাঁড়াতে কোন বাধা নেই !!!!
  • @*$& | ৩০ জানুয়ারি ২০২০ ০৬:০৪429747
  • তারপরেও তো সেই স্বাধীনতার পর থেকে সাত দশকের বেশি সময় ধরে মোটামুটি ধর্মনিরপেক্ষ দলগুলোই ক্ষমতায় বসেছে। (তখন বরং জাতপাতের আর নানারকম বিধিনিষেধের ব্যাপার আরো বেশিরকমই ছিল)। তারপরে কী হল? এই সাম্প্রদায়িকেরা গর্ত থেকে বেরিয়ে পড়ল আর ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গুলো শক্তিহীন হয়ে গেল?
  • Amit | ৩০ জানুয়ারি ২০২০ ০৫:৩৮429746
  • পাবলিক
  • Amit | ৩০ জানুয়ারি ২০২০ ০৫:৩৫429745
  • তার কারণ আমরা নিজেরাই ভেতরে ভেতরে কম্যুনাল, যতই ঢাকার চেষ্টা করি না কেন। নর্থ বা সাউথ ইন্ডিয়া ছেড়েই দ্যান, ওদের গোড়ামি চরম লেভেল এ। কিন্তু বাঙালি রাও যে কিছু কম যায়না, সেটা আগেও বিয়ের সম্মন্ধ, পৈতে এসব করার সময় আমাদের জাতপাত নিয়ে বাড়াবাড়ি ভালোই চোখে পড়তো, তাও একটা ঝাপসা পর্দা ছিল, লোকে নিজে মানলেও পুবালক প্লেস এ এসব নিয়ে কথা বলার আগে হয়তো দুবার ভাবতো। এখন বিজেপি এসে একেবারে কাপড় খুলে নিয়েছে।
  • @*$& | ৩০ জানুয়ারি ২০২০ ০৫:০৬429744
  • একটা সাম্প্রদায়িক দল বছরের পর বছর ক্ষমতায় থাকে কী করে একটা ধর্মনিরপেক্ষ দেশে? এরা তো খুল্লামখুল্লা সাম্প্রদায়িক, জানিয়ে শুনিয়ে অ্যাজেন্ডা ছাপিয়ে সব করছে। তবুও এদের সমূলে উৎপাটিত করে ছুঁড়ে ফেলে দিয়ে কোনো ধর্মনিরপেক্ষ দল বা জোট উঠে এসে শাসনক্ষমতা নিচ্ছে না।
  • Amit | ৩০ জানুয়ারি ২০২০ ০৪:৩৯429743
  • সে তো বটেই। এই রিজিওনাল পার্টি গুলো তো আগের কালের প্রিন্সলি স্টেট্ গুলোর থেকে আলাদা কিচ্ছু নয়, সবই একটা ফ্যামিলির বংশানুক্রমিক রাজ্যত্ব। মাঝের থেকে গান্ধী ফ্যামিলি শুধু গালাগাল খায়। টিপিকাল মাছরাঙা কেস। ের যেদিকে মধু সেদিকেই ঝুঁকবে।

    কিন্তু রাগ টা বেশি হচ্ছে আরো ম্যাংগো পাবলিকের ওপর, বিশেষ করে তথাকথিত শিক্ষিত লোকজনের ওপর। স্কুল, কলেজের গ্রুপ গুলোতে যে পরিমান এদের মধ্যে হোয়াটস্যাপ ইউনিভার্সিটি র প্রভাব দেখছি, তাতে এখন আতঙ্ক হচ্ছে। কারোর একটু বই পরে আসল ইতিহাস জানার ইচ্ছে নেই, চারদিকে দেখার ইচ্ছে নেই, অন্ধের মতো বিজেপির কম্যুনাল রেটোরিক্স এ বিশ্বাস করেই চলেছে আর অন্ধের মতো ফরওয়ার্ড করে চলেছে। আজকাল কারোর সাথে আলোচনা করে মুশকিল, করতে গেলেই কমিউনিস্ট বলে দাগানো হচ্ছে যেটা আজকাল প্রায় গালাগালির পর্যায়ে এসে গেছে।

    এর শেষটা কি ভাবে হবে আমরা আন্দাজ করতে পারছি বাকি দেশ গুলোর হিস্ট্রি থেকে, কিন্তু ম্যাংগো পাবলিক যা রঙিন চশমা পরে স্বপ্ন দেখছে, সেটা কবে খুলবে কে জানে।
  • S | ৩০ জানুয়ারি ২০২০ ০৪:১৮429742
  • বিরোধীদের অনেকেই তো ভেক ধরে বসে আছে। মন্তিত্ব দিলে বা ছিবিআই সড়িয়ে নিলেই সব আবার চল সখি, হাতে হাত ধরি করে বেড়াবে। ধুর। এদের শুধু বাঁশে হবে না, পুরো বাঁশ ঝাড় লাগবে। সফট হিন্দুত্ব নিয়ে চুকিতকিত খেলতে গিয়ে এই অবস্থা হয়েছে।
  • Amit | ৩০ জানুয়ারি ২০২০ ০৪:০৭429741
  • শারজিল কে দেশদ্রোহের জন্যে ধরা হয়েছে, সে নাহয় হলো। কিন্তু এক জনের একটা মাত্র স্টেটমেন্ট র জন্যে, একটাই অভিযোগে এতো গুলো রাজ্যে আলাদা আলাদা মামলা করা যায় কি ? আইনে কি বলে ? এতো পরিষ্কার হ্যারাসমেন্ট। বিজেপির দু পয়সার নেতা গুলো পরিষ্কার রিওট ইন্সটিগেট করে বেড়াচ্ছে আন্টি মুসলিম স্টেটমেন্ট দিয়ে সব জায়গায়, তাতে পুলিশের কোনো হেলদোল নেই, JNU তো অলরেডি সবাই ভুলে গেছে। জাস্ট পাগলামি চলছে পুরো দেশে।

    আর বিজেপি তো হাতে গরম ইস্যু পেয়ে গেছে। দিল্লির ইলেকশন এ ও পাকিস্তান ন্যারেটিভ এসে গেছে, আর কি চাই। গড়গড়িয়ে চলছে এদের রেটোরিক্স।

    দিল্লিতে যদি বিজেপি মেজরিটি ভোট এ জিতে যায় কোনো ভাবে, একটা কথা কিন্তু পরিষ্কার। গোদা বাংলায় - দেশের মেজরিটি অফ ম্যাংগো পাবলিক জাহান্নমে যেতে রাজি আছে। এদের কাছে রুটি রুজির থেকে, স্কুল হাসপাতালের থেকে শুধু মাত্তর আন্টি পাকিস্তান বা আন্টি মুসলিম ন্যারেটিভ টাই বেশি পছন্দের। জার্মানি র মতো পেছনে আস্ত বাঁশ না ঢোকা অবধি এই পাগলামি থামবে না। উল্টোদিকে বিরোধী দল গুলো নিজের নিজের পাড়ায় খেলতে গিয়ে সব এক এক করে শেষ হোক। তবুও এরা এক সাথে মিলে একটা কাউন্টার অফেন্সিভ তৈরী করবে না।

    সেনসিবল লোক জন এখনো যারা টিকে আছেন, এবার আস্তে আস্তে নিজের নিজের রাস্তা দেখে নিন। এর পরে তাদের পেছনে লাগার পালা আসছে, বা এসেই গেছে। খান সেনারা যেমন বাংলাদেশে ইউনিভার্সিটি গুলোতে ঢুকে ঢুকে মারতো, এবার ইন্ডিয়া তে সেটা হবে।
  • অর্জুন | ৩০ জানুয়ারি ২০২০ ০১:৫৬429740
  • বেশ অনেকদিন বাদে এলাম। এখানে শেষ কার একজনের মন্তব্য দেখেছিলাম জিন্নাহ'র 'পাকিস্তান' র সঙ্গে বিজেপি'র 'হিন্দু রাষ্ট্র' র কনসেপ্ট তুলনা করতে। দুটো কোনোভাবেই তুলনীয় নয়। জিন্নাহ মনে করেছিলেন একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান সংখ্যালঘুরা সবসময়েই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে তাই মুসলমানদের একটি সেপারেট হোমল্যান্ড প্রয়োজন। But that did not mean that he wanted to create an Islamic state।
    হায়দ্রাবাদের নবাব বাহাদুর ইয়র জং এ বিষয়ে তাকে জোর দিতে থাকলে তিনি পরিষ্কার বলেন 'Pakistan would be what the representatives of the people wanted, what the people of Pakistan wanted.'

    বিজেপি সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠদের ক্ষমতা দেখিয়ে সংখ্যালঘুদের বাদ দিয়ে একটি 'হিন্দু রাষ্ট্র' নির্মাণের আনন্দে মেতেছে।

    আর জিন্নাহ'র stature আর intellect র সঙ্গে বিজেপি'র একজন নেতাO কোনো পর্যায়ে তুলনীয় নয়। ২০১৪ র বিজেপি তো দূর অস্ত, বাজপেয়ীও নন।

    জিন্নাহ সম্পর্কে তার জীবনীকার Stanley Wolpert উৎকৃষ্ট বিখ্যাত উক্তি

    'Few individuals significantly alter the course of history. Fewer still modify the map of the world. Hardly anyone can be credited with creating a nation-state. Mohammad Ali Jinnah did all three.”

    ভারতে মুসলমানদের অবস্থান সম্পর্কে জিন্নাহ'r আশঙ্কা যে অমূলক নয় বরং সত্যি তা এতকাল বাদে প্রমাণ হয়ে গেল।

    বিজেপি history rewrite করতে কতটা সক্ষম জানিনা কিন্তু জন সধারণকে rethink করতে সুবিধে করে দিল।
  • অপু | ২৯ জানুয়ারি ২০২০ ২২:৫৪429739
  • বুইতে পেরেছি
  • অপু | ২৯ জানুয়ারি ২০২০ ২২:১৫429738
  • রুকু বোলে তো?
  • রুকু | ২৯ জানুয়ারি ২০২০ ২১:৪৯429737
  • স্যানকে দ-দির ছোট বোন বলা যায়, মতান্তরে ঐশ্বর্য রাই।
  • রুকু | ২৯ জানুয়ারি ২০২০ ২১:৪২429736
  • স্যানের সঙ্গে আলাপ হল৷ কী করে জানি দেখেই বলে দিলেন তুমি রুকু৷ আমার তো ধারণা ছিল কয়বছরে আমি রুকুত্ব কাটিয়ে ফেলেছি৷ :D
  • অপু | ২৯ জানুয়ারি ২০২০ ২০:১৫429735
  • আহা মরি মরি
    বোধিদার ওই ভুড়ি,
    যেই দেখে বলে
    নেই এর জুড়ি।
  • | ২৯ জানুয়ারি ২০২০ ২০:১২429734
  • দাদা টা পোস্ট কলোনিয়াল বাঙ্গালী ন্যাশনালিজম দিয়ে কভার করেছিলাম, যদিও মাদুলি নমস্কাৰ টা পোষণ না, কিন্তু ৯৬, ব্রিসবেন আর ২০০১ এর জন্য ক্ষমা করে দিতাম, হঠাৎ কোত্থেকে মৈদ্যেখানে মোটা ভাই এর বেটা এসে জাবায় এখন ক্রিকেট ফলো করাটাই ইমরাল হয়ে গ্যাছে মাইরি। গ
  • | ২৯ জানুয়ারি ২০২০ ১৯:৫৯429733
  • নিজের দেশ যে কোনো খেলা জিতে গেলে ভালো লাগে। হেরে গেলে মন খারাপ করে। এটা তো বেসিক রে বাবা। ইংরেজ দেড় হারালে বেস্ট। ওদের শালা যেদিন ফুটবলে হারাবো সেদিন তো বেঁচে থাকবো না এটাই যা দুঃখ।

    তাছাড়া ক্রিকেট দেখার সময়ে একবার মনে মনে বিড় বিড় করে নি, উমেশ যাদব শ্রমিক শ্রেণী, ছোট টাউনের খেলা, খেলার ও বলিউডের নিজস্ব বয়েলিং পট ;-) থিয়োরী না থাকলে শান্তি নেই ;-)

    ফুটবল আর ট্র্যাক ফিল্ড ই ই বেস্ট যদিও, তবে একা থাকলে বাইরে থাকলে বা নেশা হয়ে গেলে, ডার্ট, কাবাডি, স্নুকার, বিলিয়ার্ড, গলফ সব ই দেখি :-) ভুঁড়ি বানাতে একটা ন্যূনতম পরিশ্রম লাগে জানবেন। তো আমার ওয়েস্টেড জীবন নিয়ে আপনার এতো আগ্রহ কিসের মশাই ?

  • অপু | ২৯ জানুয়ারি ২০২০ ১৯:৪০429732
  • বোধি তুমি দুষ্টু লোক
    তোমার মাথায় উকুন হোক
  • অপু | ২৯ জানুয়ারি ২০২০ ১৯:৩৮429731
  • কল্লোল দা, স্যান, তাপস ইত্যাদি পুরোনো জনতা সাথে দেখা হল।

    প্রতিভার দি র সাথে আলাপ হল
  • b | ২৯ জানুয়ারি ২০২০ ১৯:০৩429730
  • ইকিরে বাবা। গ লেভেলের কোষ্টকঠিন স্টালিনিস্ট টি টুয়েন্টির মত বুর্জোয়া চ্যাংড়ামিকে প্রশ্রয় দেন? এ মাইরি, ভাবা যায় না।
  • | ২৯ জানুয়ারি ২০২০ ১৮:২৭429729
  • কঠিন জিতে গেলো মাইরি। চারটি মুড়ি খেতে গেছি, ওমা এসে দেখি রোহিত জিতিয়ে দিয়েছে। টোটাল কেস খেয়ে গেলো কিউ ই রা।

  • | ২৯ জানুয়ারি ২০২০ ১৬:১৫429728
  • ব্রেকিং নিউজ এর উপরে স্পেকুলেট না করাই ভালো। গ
    আমরা তো কেউ প্রফেশনাল টিভি আলো করা কমেন্টেটর নই, আমাদের এতো তাড়া কিসের।
  • S | ২৯ জানুয়ারি ২০২০ ১৫:৫৫429727
  • কিউইরা সুপার ওভারে সত্যিই চোক করে।
  • b | ২৯ জানুয়ারি ২০২০ ১৫:৪১429726
  • কলেজস্ট্রীট ডট নেট খুলতে গেলেই ফিশিং ওয়েব্সাইট বলে আটকে দিচ্ছে।
  • b | ২৯ জানুয়ারি ২০২০ ১২:২৩429723
  • আরে তাদের রং না পাল্টাতে দিলে তো আবার মোদি শাহ। সে খেয়াল আছে?
  • S | ২৯ জানুয়ারি ২০২০ ১০:১৮429722
  • ২০১৪ এবং ২০১৯এ তে যারা যারা মোদিকে মসনদে বসিয়েছিল, তাদের ভুলবেন না কিন্তু। এদের মধ্যে অনেকেই এখন হাওয়া অন্যদিকে দেখে মোদি-শাহের বিরুদ্ধে আওয়াজ তুলছে। ২০০২, মন্দির, পাকিস্তান, কাশ্মীর, মাইনরিটিদের নিয়ে এদের কার্যকলাপ এবং কথাবার্তার পরও যারা মোদিকে ভোট দিয়েছিল, এখন যেন রঙ পাল্টে না ফেলে। সেটি খেয়াল রাখবেন। মনে করিয়ে দেবেন তারা কি কি বলেছিল বিগত ৬ বছর। কারণ এরা কিন্তু একটা ছুতো আর একটু আয় পেলে আবারও ফিরে যাবে শয়তানদের ছত্রছায়ায়।

    মোদি-শাহ কিন্তু অ্যাজেন্ডার বাইরে কোনও কাজ করছে না। এইসব কাজ ওদের অ্যাজেন্ডায় ছিল, লিখিত ভাবে। এবং বেশ বুক ফুলিয়ে বলেও বেড়াত। এখনই যদি বলে দেয় যে এনারসি শুধুমাত্র সীমান্তবর্তী কয়েকটি রাজ্যে হবে, তাহলেই দেখবেন অনেকে শান্ত হয়ে সমর্থন করতে শুরু করে দেবে। অনেকের ক্ষেত্রেই এনারসি নিয়ে বিরোধীতার একটা কারণ কিন্তু অ্যান্টি ইমিগ্রেশনও। মানে কাউকেই আসতে দিতে চায় না। এটা যে রিলিজিয়স ডিস্ক্রিমিনেশান সেসব চিন্তা কিন্তু অনেকের মধ্যেই নেই। অতেব সাধু সাবধান।
  • অপু | ২৯ জানুয়ারি ২০২০ ০৮:৪৬429721
  • ব্রেশ ব্রেশ। শনিবার অনেকের সাথে ব্যাটেবলে হবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত