এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১০430080
  • অর্জুন,
    আপনি আমাকে বড় হাতের আই বলে ভুল করেছেন। আমি নগণ্য টল্প লেখক। দেশভাগ নিয়ে প্রবন্ধ কোনদিনই লিখি নি তো।
  • অপু | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩২430079
  • সমর সেন নিয়ে সহজ করে লিখবেন মহায় যাতে আমার মতো আম আদমী বুইতে পারে
  • অপু | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩০430078
  • দিল্লী তে আপ জিতবে উইথ প্রবাবিলিটি দশমিক নয় +
  • অপু | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৭430077
  • সুপ্রভাত।

    empathy সহমর্মিতা
    sympathy সমবেদনা বা সহানুভূতি
  • Du | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১২430076
  • এদিকে কি নাটক চলছে। তিন বছরে গ্রেট হয়ে গেছে আমরিকা আর হত্তালি কি হাত্তালি সব সেন্টেন্সে
  • Amit | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:০৭430075
  • দিল্লির ভোটের দিকে তাকিয়ে বসে আছি রে ভাই। এই রেজাল্ট টা খুব ইম্পরট্যান্ট। আপ জিতলে এখনো ইন্ডিয়া বেঁচে যেতে পারে, নাহলে গঙ্গা যাত্রা।
  • রঞ্জন | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২৯430074
  • আহা! সেই সিট +আরাম = সীতারাম গল্পটা?

  • Atoz | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪৩430073
  • হরিণের মাংস বললেই শিব্রামের গল্প মনে পড়ে। পার্সেল করে শিকার করা হরিণ কে যেন পাঠিয়েছিলেন সীতারাম চক্রবর্তীর নামে, নাম তেমন বোঝা যাচ্ছিল না, শুধু শুরুটা বোঝা যাচ্ছিল। তখন সবাই বলল ওটা শিব্রামের। সেই হরিণ ভালো করে রেঁধে তাই দিয়ে বিরাট ভোজ হয়ে গেল হোস্টেলে।
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:১২430072
  • সহানুভূতি তো সিমপ্যাথি।
  • সে | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:১২430071
  • হরিণের মাংস ভাল করে রাঁধতে পারলে খুব ভাল খেতে হয়। খরগোশও আমার খুব প্রিয়। গরুর চেয়ে বাছুর অনেক উপাদেয়। শুয়োরে বড্ড চর্বি, সসেজ হিসেবে ঠিকঠাক।
  • Atoz | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৭430070
  • অরিন, অনেক ধন্যবাদ। মন দিয়ে পড়ছি বিপাসনা। আরও লিখুন সবিস্তারে।
  • Atoz | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৫430069
  • empathy এর সঠিক বাংলা কী? সহানুভূতি না সহমর্মিতা?
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৫430068
  • ভাগাড়।
  • Atoz | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৭430067
  • কেজরিবাবুর ব্যাপারটা ভালো করে খোঁজ নিন। কী বিরিয়ানি খাওয়ান উনি? এঁচোড়ের বিরিয়ানি? নাকি পাঁঠার?
  • অরিন | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৬430066
  • @arjun : "২০০২ তে বিপাসনার একটি দুদিনের কোর্স করেছিলাম পুনেতে। আপনি বিপাসনার সঙ্গে যুক্ত ?"
    @atoz : "এই বিপাসনা ব্যাপারটা কী? বিশেষরূপে উপাসনা? নাকি বাসনা ত্যাগ করে বিমুক্ত হওয়া?"

    বিশেষ রূপে উপাসনা কিছুটা বলা যেতে পারে হয়তো, যদি উপাসনা কে ধ্যান অর্থে ধরেন। সাধারণভাবে ধ্যান বলতে অনেকে বোঝেন বা বোঝান যে কোনো মন্ত্র, ছবি, শব্দ (যেমন ওম), আলোকবিন্দু ইত্যাদির ওপর concentration করা। বিপাসনার ধ্যানে এটা করা হয়না। বরং উল্টোটা।

    এখানে ধ্যান মানে "open awareness "। একথার মানে উন্মুক্ত মনে কোন কিছুর ওপর concentrate না করে নিজেকে, নিজের দিকে নিস্পৃহ ভাবে দেখতে থাকা। নিজেকে দেখতে থাকা বলতে "এই মুহূর্তে এখন" আপনার শরীরের, অনুভূতির (পালিভাষায় : "বেদনা"), মনের অবস্থার, আর ধর্মের ("mind -objects ") বা ধরুন চেতনাকে প্রত্যক্ষ করা বোঝানো হচ্ছে। এর একটাও তত্ত্বকথা নয়, পুরো ব্যাপারটাই যার যার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা নির্ভর। একেবারে আপনার নিজের ব্যাপার, আর কেউ কিছু করতে পারবে না, হয় নিজে বুঝবেন, নাহলে নয়।

    এখন ভারতীয় অধ্যাত্মজগতে বুদ্ধদেবের আগেও ধ্যানের ব্যাপারটা ছিল, কিন্তু বুদ্ধদেব (সম্ভবত) বিপাসনা'র ধ্যানের প্রবর্তন করেন, কারণ তা না হলে বুদ্ধদেবের চতুরার্য সত্য উপলব্ধি করা যাবে না (দুঃখ, দুঃখের কারণ বাসনা (পালি : দুঃখসমুদায়, ইং: "craving "), দুঃখের নিরসন করতে হলে বাসনার নিরসন করতে হবে, আর সেটা করার "পথ" অষ্টাঙ্গমার্গ । এর তিনটে ভাগ, শীল, সমাধি, আর পন্না (প্রজ্ঞা )। তিন রকমের শীল : সম্মা বাক (যথাযথ বাক্য, যাতে কারো অনিষ্ট না হয়, মিথ্যা কথা না বলা, রূঢ় কথা না বলা ইত্যাদি ), সম্মা কম্মানত (যথাযথ কর্ম - এমন কর্ম যাতে কারো কোনো অনিষ্ট না হয় ), আর সম্মা আজিব (যথাযথ জীবিকা, যে জীবিকা অবলম্বন করে মানুষের উপকার হয়, কারো ক্ষতি না হয়)। তিন রকমের "সমাধি" -- সম্মা ব্যায়াম (ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, " right effort " বার বার করে নিজেকে দেখা), সম্মা সতী (এইটা হচ্ছে "right mindfulness ", সতী কথার অর্থ এখানে স্মৃতি বলে ধরতে হবে, বার বার করে মনকে ধ্যানে ফিরিয়ে আনা), আর সম্মা সমাধি ("right awareness ", ধারণা কে দেখা ), আর দুরকমের পন্ন -- সম্মা দিত্তি ("right vision ", জগৎ ব্যাপারটাকে ঠিক করে দেখতে শেখা যে আমাদের সমস্ত অভিজ্ঞতা তিনটে ব্যাপারকে কেন্দ্র করে আবর্তিত হয়, এক : আমাদের আলাদা করে কোন "self " নেই ("আপনার" বলে কিছু নেই, অন্তত আলাদা করে নেই, পালি: অনাত্ম ), দুইঃ পৃথিবীতে কোন অভিজ্ঞতা চিরকাল থাকে না (কোনকিছুই চিরকাল থাকে না, কিন্তু সেটা উপলব্ধি করার একটা ব্যাপার আছে), আর তিন: সমস্ত প্রায় সমস্ত অভিজ্ঞতা কোনো না কোনো ভাবে দুঃখের (এই তিনটেকে একসঙ্গে 'ত্রিলক্ষন' বলা হয়)। সম্মা সংকল্প (কারো কোনো ক্ষতি না করে জীবন কাটানো ধরে নিন ব্রহ্মবিহার -- মেত্তা, করুনা, মুদিতা, উপেক্ষা, সকলের সঙ্গে মৈত্রী, প্রীতি, সমস্ত জীবের প্রতি সমবেদনা, পরের "ভালো " হলে তাতে আনন্দ করা (হিংসে না করা), সবকিছুতে সুখে দুঃখে একরকম স্থিতধী থাকতে পারা।

    এর মধ্যে বিপাসনা হচ্ছে অষ্টাঙ্গমার্গের সমাধি মার্গের দুটো পার্ট।

    তো শরীরের "awareness " টা কিরকম ব্যাপার?

    পরে লিখছি, এখন কাজে বেরোতে হবে, ফিরে এসে বাকিটা লিখবো।
  • Atoz | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৪430065
  • "আহা মরি কী ভাবের হুলাহুলি
    না দেখিলে প্রাণে মরি, দেখিলে চুলাচুলি।"
    এটা একটা গল্পে ছিল। কারুর মনে থাকলেও থাকতে পারে। ঃ-)
  • অর্জুন | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:২৬430064
  • এত ভাবের জন্যে ভাবমূর্তি নষ্ট ! :))
  • অর্জুন | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:২২430063
  • যাঃ চলে! এই আপনার সমর সেনের প্রতি ভক্তি? থুড়ি ভালবাসা? থুড়ি শ্রদ্ধা ! সমর সেনই যখন হবেনা তখন বিবেকানন্দ তো আর !! :((
  • S | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৭430062
  • এটা কি অনেকটা শিবসেনা-এনসিপি ভাবের মতন? ;))
  • এলেবেলে | ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৮430061
  • সমর সেন এখন হবেই না, সবে ব্রতীনবাবু আড়ি থেকে ভাব মোডে এয়েচেন!

  • অর্জুন | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪৬430060
  • আপনার কাছ থেকে সমর সেনের মোহযুক্ত ব এবার পড়তে চাই। @এলেবেলে

    উটের মাংস দুর্লভ কিন্তু আমি খেয়েছি। :-) তাও অ্যারব প্রিপারেশন।(উটের) মাংস পেলে আর বিরিয়ানি বানিয়ে নিতে কতক্ষণ !
  • এলেবেলে | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪০430059
  • অর্জুন, কিছু নয় সব কিছুই অন্যকে ছেড়ে দেওয়া আছে। শুধু তাঁরা সেগুলো লিখে ফেললেই কেতাত্থ হই। আমার গা থেকে অকারণ ট্যাগটা সরে।

  • S | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪০430058
  • উউঁট? আশ্চর্য জানোয়ার মশাই। নিজের পাকস্থলীর মধ্যে নিজের ওয়াটার সাপ্লাই বয়ে নিয়ে দূরে দূরে চলেছে। চলেছে চলেছে। উঁটের বিরিয়ানি খাওয়া তো আমার স্বপ্ন মশাই।
  • অর্জুন | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৩430057
  • উটের মাংস ছোবড়া, ছোবড়া হয়।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১৪430056
  • সেসব দেখে হিন্দিওয়ালারা বলবে "আরে ইয়ার, ইয়ে তু ক্যায়্সা দিয়া রে" ঃ-)
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১৩430055
  • তরকারি রুটির ভিতর দিয়ে ভাঁজ করে গরম তাওয়ায় রেখে আরেকটা গরম ঢাকনা দিয়ে চাপা দাও। লালচে হলেই নামিয়ে নিও। তিনকোণা করে ছুরি দিয়ে কাটো। সঙ্গে নাও চিপস। বাঙালি রুটিতরকারি তখন হয়ে যাবে কেইসাদিয়া। ঃ-)
  • অপু | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১০430054
  • গুরুর "দুষ্টু" লোকেরা আবার আমাকে পেটুক ভাবতে পারে। যা দিনকাল !!
  • অপু | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০৪430053
  • কিন্তু আমার থেকে থেকে ই খিদে পায়। এই রুটি তরকারি খেয়ে এলাম। তারপর ফ্রিজ হাতড়ে দুটো ফাইভ স্টার পেটস্হ করলাম
  • অপু | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০০430052
  • আহা যার নাম মুড়ি তার নাম চালভাজা
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০০430051
  • ভালো স্বাস্থ্যবান ভেড়া হলে ছিবড়ে হবে কেন? মাখনের মতন হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত