এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৯430170
  • রাসপুটিনের মতন বড় বড় দাড়িগোঁফ কেন যে এরা রাখেন কেজানে! বৈদ্যুতিক আবেশ ঘটান হয়তো। ঃ-)
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৬430169
  • আরে অর্জুন, কোনো কোনো তান্ত্রিকও তো তাই বলেন। কোনো কোনো বাউল সেক্ট ও তাই। ওঁদের তো সাধনাটাই সেই।
  • অর্জুন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:০০430168
  • প্যাকেজিং ঠিক মত করলে বিদেশীরা আকৃষ্ট হবেই। পণ্ডিচেরীর শ্রী অরবিন্দ ও মাদারের আশ্রম থেকে অরোভিলের রূপান্তর I am sure is a big journey। আশ্রমের কূপমণ্ডূকতা থেকে বেরিয়ে তারাও অনেকটা অন্যরকম নিশ্চয় হয়েছেন নইলে এই বাজারে টিকে থাকা অসম্ভব। শুনেছি বেশ কেয়ার ফ্রি পরিবেশ। কে বলতে পারে যে রজনীশের আশ্রমের দ্বারা অরোভিল কমবেশী প্রভাবিত নয়!!

    @সে, ৩৭৭ ধারা রোধ হয়েছে সবে। এল জি বি টি'দের নিয়ে সকলের প্রাথমিক সমস্যাই হল যে এরা সবার সঙ্গে সবাই শুয়ে বেড়ায়। মিউচ্যুয়াল কন্সেন্টে যদি তাই করে তাহলেই বা অন্যদের সমস্যা কি বোঝা দায়! এল জি বি টি কমিউনিটির ডিসক্রিমিনেশন নিয়ে ইতিহাস লেখা যায়।
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৬430167
  • প্রণব বর্ধন। নানাধরণের লেখা লেখেন। এমনিতেও নাকি বিখ্যাত লোক।
  • সে | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৩430166
  • হু ইজ বর্ধনবাবু?
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫২430165
  • বর্ধনবাবুকে গিয়ে ধরুন। উনি রীতিমতন লিখে ছাপিয়ে ফেলেছেন শ্যাম্পুকাহিনি। ঃ-)
  • সে | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫১430164
  • য্যাহ, শ্যাম্পুটা ঢপ মনে হচ্ছে।
    রঞ্জনদার মাথা শোঁকা হয়েছিল কি?
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৮430163
  • মাথায় শ্যাম্পু করলে নাকি যাওয়া যেত না। রজনীশের নাকি শ্যাম্পুতে অ্যালার্জী। তিন চারজন সিকিউরিটি গার্ড মাথা শুঁকে দেখে তবে ঢুকতে দিত। বর্ধনবাবু ঢুকতে পারলেন না, মাথায় শ্যাম্পু দেওয়া ছিল বলে। ঃ-)
  • সে | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৬430162
  • এলজিবিটিআইদের মানুষের অধিকারই তো পুরোপুরি দেওয়া হচ্ছে না। যে মানুষ নিজের পরিচয় গোপন করে সমাজে বাস করতে বাধ্য হয় সারাটা জীবন, সেটা কোনও সুস্থ সমাজ নয়।
  • একক | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৫430161
  • রাজবংশ না রজনীশ .
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৫430160
  • মায়াপুরের হ্যারি কৃষ্ণ আশ্রমও বিদেশীদের আখড়া। বিশাল ইকোনোমি। আর পন্ডিচেরীর অরবিন্দ আশ্রম তো শুরু থেকেই বিদেশীতে ভর্তি।
  • একক | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৪430159
  • সাউন্ড বললে কিছু বলা হয়না আরকি | ভীষণ লিবারেটিং, বাট এগেইন, আলো তো লুসিফার ই এনেছিল, রাজবংশ ওই জাতের |
  • একক | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪০430158
  • রজনীশ ফিলোসোফিক্যালি সাউন্ড | তবে অভিযোগ অনেক আছে | ড্রাগ - ভাংচুর -অগ্নিসংযোগ ইত্যাদি | তবে কোনোটাই রজনীশ নিজে করেন নি | একদল বাঙালকে ( থুড়ি আমেরিকান ) শাকের খেত দেখিয়েছিলেন | তাদের কর্ম | সুবিশাল ডকুমেন্টরি আছে ইউএসের রজনীশ আশ্রমের কীর্তিকাহিনী নিয়ে | হি প্র্যাকটিক্যালি স্ক্রুড দেয়ার লাইফ ইন মেনি পসিবল এন্ড ইম্পসিবল ওয়েজ | শুধু কথা বলে |

    তবে ভীষণ শ্রূড, ম্যানিপুলেটিভ | নাস্তিক্য আধ কেজি, স্পিনোজা আড়াইশো গ্রাম আর কেজি দশেক আদ্যন্ত হারামিগিরি একসঙ্গে জ্বাল দিলে এক রতি রজনীশ পাওয়া যেতে পারে |
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৭430157
  • ওরে বাবা, ম্যাগাজিন স্টলে শয়ে শয়ে পত্রিকা, ট্রাইসাইকেল, লায়ন'স রোর, সাম্হালা সান--অজস্র অজস্র। প্রাচ্যের রহস্যময় ধর্ম দিয়ে এরা সেক্ট গড়ে তুলছেন। দালাই লামা ও তাঁর সহযোগীরা ও খুবই অ্যাকটিভ, পাশ্চাত্যদেশে তাঁদের ধ্যান, মনন, নিদিধ্যাসন ইত্যাদি বোঝানো ও শেখানোর কাজে।
    খ্রীষ্টান ধর্মে অনেক সাহেবই দেখলাম নানাকারণে বিরক্ত(অনেকক্ষেত্রেই কারণগুলো সামাজিক), কিন্তু এই বিরক্তশ্রেণী অনেকেই এক্সোটিক নানা প্রাচ্যধর্মে উৎসাহী।
  • অর্জুন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৩430156
  • রজনীশের আশ্রম নিয়ে ভারতবাসীর মনে প্রচুর সন্দেহ merely based on suspicion। তার লেখা কতজন পড়েছে বা তার ডিসকোর্স কতজন শুনেছে বলা মুশকিল। পুরোটাই ধারণা করে নেওয়া। আমি যখন পুনেতে পড়তে যাই (সাল ১৯৯৯) তখনও এরকম অজস্র আশংকা লক্ষ করতাম বাঙালিদের মধ্যে। পুনেতে কোঁরেগাঁও পার্কে রজনীশের ওসো কমিউন ইন্টারন্যাশনল। রজনীশ সুলেখক এবং উনি প্রতিষ্ঠিত সব ধর্মের সমালোচনা করেন। রজনীশের অনেক মতবাদের মধ্যে একটি হল নর নারীর যৌন স্বাধীনতা এবং আমার ধারণা এই কারণেই ওঁকে গ্রহণ করতে এত অসুবিধে। ওঁকে ' sex guru ' আখ্যা দেওয়া হয়। রজনীশের লেখা কিছুটা Rhetoric স্টাইলের। উনি মনে করতেন পরস্পরের পূর্ণ সম্মতিতে যৌন সম্পর্ক অনেক মানসিক সমস্যা ও রোগের নির্ণায়ক। ওঁর আশ্রমে কমবেশী সেসব প্র্যাকটিসড হয়। কলকাতার টিপিক্যাল প্যুরিটন আপার মিডল ক্লাস বাঙালি হয়ে আমিও আমার পুনেবাসে রজনীশ আশ্রম এক্সপ্লোর করিনি। আমার লোকাল গার্ডিয়ান থাকত কোঁরেগাঁও পার্কে। প্রতি হপ্তায় একবার ওদের বাড়ি যেতে গিয়ে দেখতাম লম্বা মেরুন রঙের রোব পরা আশ্রমিকদের দেখতাম আর কলকাতা থেকে কেউ এলে ওশোদের নালা পার্কটা দেখতে যেতাম। ওই অঞ্চলটা পুনের আর পাঁচটা জায়গা থেকে খুব স্বতন্ত্র এবং ডিট্যাচড। আশ্রমটি স্থানীয় ইকোনমির একটি সোর্স বললেও ভুল হবেনা। স্বাভাবিক ভাবেই বিদেশীদের আখড়া। একটি ময়লা ফেলার জায়গাকে ওশো আশ্রমিকরা পৃথিবীর অন্যতম সুন্দর বাগিচায় পরিণত করেছিল। একটি বিখ্যাত পত্রিকায় সেটি পৃথিবীর প্রথম দশটি বেস্ট গার্ডেনের একটি বলে চিহ্নিত করে।

    ভারতে অবাধ যৌন স্বাধীনতা নিয়ে কোনো সংস্কার হয়নি। That's a huge demerit। এদেশে সেটা একমাত্র আনতে পারে LGBT community। (ব্যক্তিগত মতামত)
  • সে | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৭430155
  • তবে এই বিপাসনা ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে দেখলাম সারা দুনিয়া জুড়ে এরা বিস্তার লাভ করেছেন। রজনীশ সে তুলনায় ক্ষুদ্র। গত বিশ ত্রিশ বছর ধরেই ইয়োরোপে বুদ্ধিজম নিয়ে লোকজনের কৌতুহল বৃদ্ধি পেতে দেখেছি, খানিকটা ফ্যাশানের মত। কয়েকজন প্র্যাক্টিজিং কে দেখেছি কাছ থেকে। ধ্যান, চ্যান্টিং, ইত্যাদি নিয়মিত করেন, কিন্তু অন্যসময়ে লোভ ঘৃণা হিংসা ক্রোধ সবেরই তীব্রতা রয়েছে। ধ্যান ও চ্যান্টিং করেও এদের অন্ততঃ স্ট্রেস কমে নি, স্বভাবও বশে আসে নি।
    এদের ক্ষেত্রে এটা জাস্ট একটা সেক্ট।
  • সে | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৬430154
  • রজনীশের আশ্রমে চাইল্ড অ্যাবিউস বা ধর্ষণ হয়ে থাকলে অবশ্য অন্য কথা।
    রঞ্জনদার বরানগরের অভিজ্ঞতায় চাইল্ড অ্যাবিউসের ঘটনা ছিল, যা ভয়ঙ্কর এবং শাস্তিযোগ্য অপরাধ। অথচ এসব রিপোর্টেড হয় না, বিচার তো দূরের কথা।
  • সে | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:০০430153
  • “নানারকম ব্যাপার” মানে?
    রক্ষনশীলতার বাইরে? তাতে ক্ষতি কীসের? রজনীশের কয়েকটা রেকর্ডেড ক্যাসেট শুনেছি অনুশাসনের ওপর। ভাল, বেশ ভাল।
  • Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫১430152
  • আরে রজনীশে গ্যাছেন? লিখুন লিখুন, তুমুল লিখুন। রজনীশ তো ওপেন সিক্রেট, অনেকেই জানে নানারকম ব্যাপার চলতো ওখানে। আপনি আই উইটনেস, সব লিখুন। ঃ-)
    (তারপরে ভক্তগণ আপনাকে ধরে রাজ-আতিথ্যে নিয়ে কয়েদ রাখলে সানন্দে বিরিয়ানি খান সেখানে। ঃ-) )
  • রঞ্জন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০০:২১430151
  • @অরিনবাবু,

    অনেক ধন্যবাদ। এছাড়া দিল্লিনিবাসী আমার এনজিওর মহিলা বন্ধু ওখানে করেছেন। তাঁকেও ফোন করেছি। কিন্তু আগে আপনার দেওয়া লিংকে খোঁজ করব।

    @অতোজ,

    আমি পুণেতে রিজার্ভ ব্যাংকের কৃষি কলেজে ট্রেনিং করার সময় কোরেগাঁওয়ের রজনীশ আশ্রমে ( ভারতের হেড ওয়ার্টারে) দু'বার গেছি, মানে সারাদিন উঁকিঝুঁকি মেরেছি। ওই যে, আমার কৌতুহলের শেষ নেই !

    যা দেখেছি যদি অভয় দেন তবেই লিখব, নচেৎ নয়। মিশনের স্কুলজীবনের হোস্টেল লাইফ নিয়ে লেখার সময় যেমন তাড়া করেছিলেন, মনে করে সিঁটিয়ে আছি।

  • অরিন | ০৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩০430150
  • রঞ্জনবাবু, আপনি এই ওয়েবসাইটে দেখতে পারেন, দিল্লিতে বিপাসনা করায়,

    https://www.dhamma.org/en/schedules/schsota

    আপনি যেমন লিখলেন, বিপাসনার বিশেষ করে বুদ্ধদেবের সব নির্দেশ হাতে কলমে করে দেখার ব্যাপার, প্রত্যক্ষ অভিজ্ঞতা নির্ভর।

  • S | ০৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৬430149
  • জনগণের উপর ভরসা আমার বড্ড কম। যে দেশের লোক এনারসি-ক্যা-ডিটেনশান ক্যাম্প- ডিপোর্টেশান হলে কত লোকের কাজ হবে বলে উদ্বাহু হয়ে নাচে, সে দেশের লোক শিক্ষা-স্বাস্থ্য ছেড়ে ভিকাশের পথে পা বাড়াতেই পারে।
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৬430148
  • দেখুন, কেউ যদি রজনীশের আশ্রমে যান, তাহলে বেরিয়ে এসে বলবেন কীভাবে কী হয় ওখানে। কৌতূহল হয়, নানারকম কথা শুনি কিনা!
  • Atoz | ০৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:০২430147
  • সে দি, রত্নাকর ও বাল্মিকীর কথাটা মনে কর। ঃ-)
  • r2h | ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৮430146
  • টইপত্তর ট্যাবে ক্লিক করলে তো সর্ব্শেষ মন্তব্য হওয়া টইই আসছে দেখছি।

    কিন্তু রাইট ক্লিক করে নতুন ট্যাবে খোলা যাচ্ছে না, সেটা একটা অসুবিধে।
  • সে | ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৪430145
  • ডাকাতের সঙ্গে ভিক্ষুর তুলনা!
  • রঞ্জন | ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০১430144
  • @ অরিন,

    আমার একবার বিপাসনা সেশন (অন্ততঃ ৭ থেকে ১০ দিনের) যোগ দেওয়ার ইচ্ছে আছে। কিন্তু রোহিঙ্গিয়া নিয়ে কোলকাতার ভিক্ষু মহোদয়ের সঙ্গে খিট্টি হয়ে গেল। দিল্লিতে আমার শুধু তিব্বতী মহাযানীদের সংস্থার কথা জানা আছে। আপনি দিল্লিতে থেরাবাদীদের খোঁজ জানেন? তাহলে চেষ্টা করব। আমি হাতে কলমে করার পক্ষে, শুধু বই পড়ে সম্যক ধারণা হয়না বলেই আমার বিশ্বাস।

    এই জাতীয় কৌতূহল থেকে প্রথম জীবনে এক ডাকাতের দলে যোগ দিয়েছিলাম।ঃ)) সে অন্য কথা।

  • বাজেলোক | ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫১430143
  • আচ্ছা, লেটেস্ট কমেন্টেড টই এর লিস্ট টা কোথাও দেখা যাচ্ছে? ওটা চলে গিয়ে মিনিময়ের উৎসাহই কেমন হারিয়ে গেল। সর্বশেষ খোলা টইগুলো দিয়ে আমার কি? সর্বশেষ কমেন্ট হচ্ছে যে যে টইতে সেটাই দরকার।

  • অরিন | ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:১৩430142
  • @lcm: "এই মারাত্মক ঘুমের কি প্রতিষেধক আছে, বিপাসনায়? "

    :-), বিপাসনা দিয়ে "মারাত্মক ঘুম" সারাতে পারবেন বলে মনে হয় না, তার জন্য বরং ডাক্তার বদ্যির শরণাপন্ন হয়ে দেখুন, ঘুমের পরীক্ষা করান, চিকিৎসা করান যদি সেরকম ব্যাপার হয়।

    এমনিতে ধ্যানের সময় ঘুম আসাটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে অনেককে পরামর্শ দিতে দেখেছি শিরদাঁড়া টান টান করে বসে থাকার কথা বলতে, অনেকে ঘুম পেলে উঠে দাঁড়িয়ে ধ্যান করেন, চোখ খুলে ধ্যান করার কথা বলেন অনেকে, অনেককে দেখেছি হাত ওপরের দিকে তুলে রেখে ধ্যান করার পরামর্শ দিতে।

    থাই বৌদ্ধ সন্ন্যাসী আজান চাহ (যতদূর জানি), ঘুম ও ধ্যান নিয়ে একটা নিদান দিতেন, চেষ্টা করে দেখতে পারেন। চোখ খুলে বা আধখোলা রেখে, মন দিয়ে খানিকক্ষণ নিজের শ্বাস প্রশ্বাসের গতি লক্ষ্য করুন (শুয়ে, বসে, যে অবস্থায় আপনার সুবিধে)। তারপর ধরুন, আপনি যেমন লিখেছেন, চোখ বন্ধ করলেন আর করেই ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে ওঠার সময় লক্ষ্য করে দেখুন ঠিক যখন ঘুম ভাঙল, আপনি শ্বাস টানলেন না শ্বাস ছাড়লেন, :-)

  • অপু | ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৭430141
  • অক্টোম্বরে বদ্রীনাথ, তুঙ্গনাথ সেরে ফেরার পথে দিল্লীতে ডাক্তার বন্ধু র কাছে গিয়েছিলাম। ও এইমসে কাজ করে। বললো কেজরী দিল্লীর খোলনলচে পাল্টে দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এত কাজ করেছে। এর পরেও হারবে? পোয়েটিক জাস্টিস হবে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত