এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৪430530
  • শের শাহ কি জয়।
    আকবর দ্য গ্রেট কি জয়।
    দারাশুকোহ কি জয়।
    দারাসিং কি জয়।
    প্রতাপাদিত্য কি জয়।
    ঃ-)
  • o | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৩430529
  • আপনার জয়ধ্বনির মধ্যে একটা বিজেপি লাইন এসে যাচ্ছে :-)

  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৮430528
  • নেতাজী কি জয়।
    দেশবন্ধু কি জয়।
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৮430527
  • বুদ্ধ কি জয়।
    চরক কি জয়।
    পতঞ্জলি কি জয়।
    শুশ্রূত কি জয়।
    আয়োদধৌম্য কি জয়।

    ইয়া আ আ আ আ হু।
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৪430526
  • ভারত মাতা কি জয়।
    কেজরিবাবু কি জয়।
    ইয়া আ আ আ হু উ উ উ।
  • o | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:০১430525
  • যা বুঝছি নেতাজী ফেরত না আসা পর্যন্ত কোনো উপায় নেই। :-)

  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৪430524
  • ইয়া আ আ আ হু!!!!!! কেজরিবাবু উ উ উ উ ! :-)
  • অর্জুন | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০১:২২430523
  • 'বিজেপি-র সবচাইতে জোরের জায়গা হচ্ছে তার ন্যারেটিভে' ইয়েসসস। বিজেপি গত ছ বছরে একটা অকাট ন্যারেটিভ করে দিতে পেরেছে যেই ছকের বাইরে এখন বেরনো মুশকিল। কেজরিয়ালকে জিতে তাই 'ভারত মাতা কি জয়' বলতে হচ্ছে এবং 'আসলি দেশভক্ত' কে সেটা জানাতে হচ্ছে। এই ন্যারেটিভ ভাঙে কে? সবার আগে এই ছক থেকে বেরোতে হবে নইলে বিজেপি গেলেও তার ন্যারেটিভ থেকে যাবে।

    'সুজন চক্কোত্তিরা আপের জয়ে এত উলুতপুলুত হন' কারণ ওরা 'মার্ক্সসাহেবকে' 'গুলে খেয়েছেন' কিন্তু কোনো ন্যারেটিভ দিতে পারেননি।
  • Du | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৮430522
  • বিজেপি এসেছে ওঠো কথাটা সিপিএমেরই। প্রথম শত্রু ইত্যাদি বলা হয়ে গেছে দুই দশক আগে। কাজেই অন্য কারো বলার অপেক্ষা নেই। তাও বলে যান, মমতা কাউকে সঙ্গে চান না, চান বাকিদের অ্যানাইহিলেশন। যদি ২৪টা এম পি সি এ এ র বিরুদ্ধে ভোট দিত, চন্দ্রবাবুকেও বিরুদ্ধে ভোট দেওয়াতে রাজি করতেন তাদের নেত্রী, তবে নিশ্চয়ই মানে হত নেজেদের শেষ করে মমতাকে তুলে রাখার।
  • এলেবেলে | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০১:০১430521
  • আমি আজ অবধি আপনাকে ব্যক্তি আক্রমণ করেছি বলে মনে করতে পারছি না। আর এখন ইতিহাসকে পোস্ট-কলোনিয়ালিজম এবং সাব-অল্টার্ন দৃষ্টিভঙ্গী থেকে দেখা হয়। সেখানে মধুসূদন, রবীন্দ্রনাথ কিংবা রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ফিট করেন না। যুগটা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক-রণজিৎ গুহ- শিবাজী বন্দ্যোপাধ্যায়দের। যাই হোক, আপনার রেফারেন্স (!) আমি মাথায় করে রাখলাম এবং ক্ষান্ত দিলাম।

  • Diptangshu | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৬430520
  • Mr Elebele! At first you started to criticize AAP! Then I wrote all these!
    Now your question on Vidyasagar! Michael Madhusudan, Rabindra nath, Ramendra Sundar Trivedi - several eminent personalities of nineteenth century has discussed Vidyasagar in their writing! We have to reject all of them and have to accept you without any question! Your writing should be accepted as holy gospel! How funny!
    You are very much interested to criticize others and to use abusive languages! But when others start to discuss with proper references, then your screaming starts!
  • এলেবেলে | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৯430519
  • @অর্জুন, ঠিক পুঁজিবাদ নয় বরং পুঁজিবাদী স্টেটের ধারণা। এর থেকে পরিত্রাণ পেতে গেলে বিকল্প নীতিগত ন্যারেটিভ মাস্ট। এবং এখনও বিজেপির নীতিগত বিরোধিতার ক্ষেত্রে বামেদের বিকল্প নেই। এবং বাম মানেই সিপিএম নহে। বিজেপি-র সবচাইতে জোরের জায়গা হচ্ছে তার ন্যারেটিভে বাকিরা কুপোকাত হয়ে যাচ্ছে, বামেরাও। নাহলে সুজন চক্কোত্তিরা আপের জয়ে এত উলুতপুলুত হন না। মার্ক্সসাহেবকে কিন্তু ওঁরা গুলে খেয়েছেন।

  • o | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪২430518
  • সিপিএমের যে কবে অভিমান কমবে! ঃ-))) মুখের সামনে যতই ঝুমঝুমি নাড়াও, 'বাবা-বাছা' করে বোঝাও যে দেশে বিজেপি এসেছে, একটু ওঠো সোনা, একটু লড়ো, তা সে চুষিকাঠি ছুঁড়ে ফেলে ভ্যাঁ করে ওঠে, তোমরা কেন সিঙ্গুর-নন্দীগ্রামের সময় আমায় ফেলে দিলে, কেন ভোট দিলে না আমায় ইত্যাদি! এ দিয়ে পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে গেলে পুদিচ্চেরী কেস হয়ে যাবে যাই বলুন! ঃ-)))

  • অর্জুন | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪২430517
  • আমি তো অলটারনেটিভ জানতে চাইলাম। পুঁজিবাদের রকমফের দিয়ে কি হবে?
  • এলেবেলে | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৩৩430516
  • দীপ্তাংশুবাবু দেখুন তো আমাকে এই কথাগুলো আপনিই লিখেছেন কি না! 'so-called intellectuals', 'idle talks'!! তারপরেও বলতে চান "I have not come to make any comment against you!" হবে হয়তো! আর রবীন্দ্রনাথ বিদ্যাসাগরকে নিয়ে সারা জীবনে সাকুল্যে তিনটে প্রবন্ধ লিখেছিলেন। বিদ্যাসাগরচরিত ছাড়া বাকি দুটো প্রবন্ধের নাম জানাবেন দয়া করে? এবং রবি ঠাকুরের মৃত্যুর ৮০ বছর পরেও ওই প্রবন্ধগুলোই বিদ্যাসাগর মূল্যায়নের একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা বাধ্যতামূলক কি না - সেটাও?

  • Du | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:২৬430515
  • সেটা ঠিক সিপিএমের ওপরে নয়। কেজরীওয়াল সারদার টাকা মারেননি, তোলাবাজিকে লিগাল করে তোলেননি, ইমামভাতা দিয়ে আবার মিমের লোক হলে পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে যাননি।
  • Diptangshu | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:২৪430514
  • Mr. Elebele! When you use abusive languages against Vidyasagar-Vivekananda then these should be considered as impersonal evaluation! And my discussion with proper references will be considered as personal attacks!
    I have not come to make any comment against you! I expressed my respects against AAP and their leader to their glorious victory against communal BJP and corrupt Congress! It's a great achievement for AAP but I am surprised to see that you have started to criticize AAP saying that AAP is promoting communal agenda! So I mentioned Rabindra nath to explain the mentality and hypocrisy of these so-called intellectuals who remain always busy to criticize others without performing any concrete step!
    Several times you made personal attacks with abusive languages! Now you are crying that I have performed personal attacks! Another example of your hypocrisy!
    Your comments against AAP remind me a well known proverb- An empty vessel sounds much
  • দোবরু পান্না | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:২৩430513
  • আবার আম নিয়ে টানাটানি কেন? আম আদমী হলে ঠিক আছে - তাই বলে ফজলি? ফজলি তো দূর বিজেপিকে টোকো বোম্বাই আম বলাতেও আমার আপত্তি আছে - সে আপনারা আমাকে আম চাড্ডি বলুন আর যাই বলুন

  • এলেবেলে | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:২১430512
  • পুঁজিবাদি স্টেটের দুটো রকমফের - একটা ওয়েলফেয়ার স্টেট যেটা আপ নিয়েছে বা নিচ্ছে বলে অনেকের ধারণা। অন্যটা হল ফ্যাসিবাদী স্টেট যা বিজেপির পেটেন্ট নেওয়া আছে দীর্ঘদিন ধরেই। এবং এই রকমফেরটা আসলে একই (যদিও অনেকে একে আলাদা ভেবে ভ্রান্তিতে ভোগেন)।

    এর বাইরে অনেকেই আছে বা ছিল। ওয়েলফেয়ার স্টেটের ডোল পলিটিক্স কখনই অর্থনীতির পক্ষে ভালো লক্ষণ নয়। দীর্ঘস্থায়ী ব্যবস্থা বা নীতি হিসেবে কাম্য তো নয়ই।

    এলেবেলেই তো বলতেন, হঠাৎ 'লেজ' লাগালেন কেন!

  • Du | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:২০430511
  • সকালে উঠে সেই গল্প মনে পড়লো। আলাউদ্দিন খিল্জী ফিরছেন এসেই নিজামুদ্দিন আউলিয়ার আশ্রম ভেঙ্গে দেবেন। নিজামুদ্দীন নির্বিকার ভাবে বলেন ' দিল্লী হনুজ দুর অস্ত'। দিল্লীর প্রান্তে এসে গর্বিত সুলতানের হাতি খেপে গিয়ে তার আর আসা হয় না। ওম শান্তি।
  • অর্জুন | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৩430510
  • 'পুঁজিবাদের' বাইরে যাওয়ার তাৎক্ষনিক অলটারনেটিভটা কি? @এলেবেলে বাবু
  • এলেবেলে | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৩430509
  • আপনার মনে হওয়ার সঙ্গে আমার কোনও বিরোধিতাই নেই। কিন্তু ইতিহাস ও সমাজতত্ব বলে যে পুরো স্ট্রাকচারের বদল না ঘটিয়ে একজন ব্যক্তিকে অকারণ গুরুত্ব দেওয়ার মানে হয় না। এই কারণেই বিদ্যাসাগর তাঁর অযুত প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থ। ব্যক্তি বিদ্যাসাগরের সুপারস্ট্রাকচার আমার কাছে বড় নয়, বড় হচ্ছে ব্রিটিশনীতির বেসটা। আর দিল্লি পরিবহণ নিয়ে আরেকটু খোঁজখবর নিন। আপনি ওয়েলফেয়ার স্টেটের পক্ষে। ওয়েল কিন্তু সেটাও পুঁজিবাদের আরেকটা রূপ। ফজলির বদলে ফজলিতর আমে আমার আগ্রহ নেই, আগ্রহ আছে আতাতে। আপ ফজলিতর আম, আতা নয়।

  • অর্জুন | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:০২430508
  • বইমেলার ঘটনায় যুক্ত একজনকে পুলিশ বাড়ি তগেকে তুলে নিয়ে গেছে। থানায় জিজ্ঞাসাবাদের নাম করে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং অন্যদের নাম বলবার জন্যে শাসানো হচ্ছে। ইচ্ছে করেই কারো নাম প্রকাশ করছিনা।
  • pi | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৫৫430507
  • গুরুপোল চালু করা যায়না?
    রোজ একেকটা হবে। তবে কেবল হ্যাঁ, না র বাইরে মতামত দিতে দিতে হবে।
  • pi | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৫৪430505
  • আপনি যাকে গোড়া কেটে আগায় জল দেওয়া মনে করছেন, আমার আবার তাকে কনস্ট্রাকটিভ বিরোধিতা মনে হয়। এই সিস্টেমেও কী করা যায়, সরকারের কী করা উচিত, হাতে কলমে করে দেখিয়ে দেওয়া। এতে মোদীসরকারের উল্টোপথে হাঁটার অনেক বেশি নজরে আসে, কন্ট্রাস্টে। হাজারবার তোমার অমুক খারাপ, এত প্রতিবাদ করি, এটা মানছিনা মানবনার চেয়ে আমার কাছে এটা অনেক এফেক্টিভ বিরোধিতা। আমি এই মডেলটা পছন্দ করি, নিজেও ফলো করতে। কোন কন্সট্রাক্টিভ কাজ না করে কেবল বিরোধিতায় মানুষ তত আস্থাও রাখতে পারেনা।
  • pi | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৫৪430506
  • আপনি যাকে গোড়া কেটে আগায় জল দেওয়া মনে করছেন, আমার আবার তাকে কনস্ট্রাকটিভ বিরোধিতা মনে হয়। এই সিস্টেমেও কী করা যায়, সরকারের কী করা উচিত, হাতে কলমে করে দেখিয়ে দেওয়া। এতে মোদীসরকারের উল্টোপথে হাঁটার অনেক বেশি নজরে আসে, কন্ট্রাস্টে। হাজারবার তোমার অমুক খারাপ, এত প্রতিবাদ করি, এটা মানছিনা মানবনার চেয়ে আমার কাছে এটা অনেক এফেক্টিভ বিরোধিতা। আমি এই মডেলটা পছন্দ করি, নিজেও ফলো করতে। কোন কন্সট্রাক্টিভ কাজ না করে কেবল বিরোধিতায় মানুষ তত আস্থাও রাখতে পারেনা।
  • lcm | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪৯430504
  • বড়ো হোয়ে পিকে হোতে চাই, নেতাদের কানে কানে গিয়ে মন্তোর দিয়ে দেবো, আর নেতারা তাই পালন কোরে জিতে যাবে, সবাই আমাকে বোলবে কিং মেকার কনসালট্যান্ট - প্লাস অনেক টাকাও দেবে, বেশি ফি হোলে সমাজে সম্মানও বাড়বে, কেপিএমজি বা আর্নেস্টইয়াং থেকে মেডালও পেতে পারি। আগের জমানায় ছিল - প্রমোদ দাশগুপ্ত, কামরাজ, অতুল্য ঘোষ - এদেরকে লোকে বলত কিং-মেকার, কিন্তু এখন বলে কন্সালট্যান্ট উইথ হাই বিলিং রেট।
  • S | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪১430503
  • বিজেপি জানতো যে উন্নয়ন-্ভিকাশের ইস্যুতে কেজরিকে হারাতে পারবে না। তাই ইলেক্শনের কয়েক সপ্তাহ আগে থেকে শাহীনবাগ, পাকিস্তান, জে এন ইউ এইসব ফাঁদ পাততে শুরু করেছিল। কেজরি সেইসব ফাঁদে পা দেয়নি। ইলেকশান সুইপ করে বেড়িয়ে গেছে।
  • lcm | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪১430502
  • ২০২০-তে অরোবিন্দো আবার জিতলো, ২০২১-এ কি মমোতা আবার জিতবে? কি মোনে হোচ্চে? গুরুপোল কি বোলচে?
  • o | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩৪430501
  • কেজরি আবার বিপাসনা করেন! ঃ-)))

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত