এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৮430560
  • বোতিন
    তুলনা টানিনি-তুমিই টানলে। তবে "বাম" ব্যাপারটা অন্যরকমের...... ঠিক ক্ষমতা দখলের মাপে তাকে মাপা যায় না। আর বাম মানে সিপিএমও নয়। ঐ জন্যে মোদিশারা ক্ষমতাহীন ইর্ফান হাবিব বা রোমিলা থাপার অথবা সবে (রাজনীতিতে) গোঁফ গজানো কানাইহাকে নিয়ে এত চিন্তিত!!
    ঐ বামের অভাবের কারণেই মমতা বা কেজরী জয়্প্রকাশ হওয়ার কোন লক্ষণ দেখাচ্ছে না।
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩১430559
  • ছোটো ছোটো জমিতে আল থাকাই ভালো। আলে আলে ঘোরা যায়। যখন জমি থেকে ফসল তোলা হয়ে যায়, সেইসব শুকনো দিনে আলে বসে গল্পও করা যায়। আলের গর্তে সাপ শীতঘুম ঘুমায়। বসন্তকালে উঠে দখিনা হাওয়া খেতে বেরোয়, তখন তারা গর্তে থাকতে পারে না, বসন্তকালের বাতাসে খুব জাদু কিনা, তাই। ঃ-)
  • অপু | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১০430557
  • সে তো পিটি দা, বাম যেনো কত দিনের দল? 3 টে রাজ্যের বাইরে তাদের প্রেজেন্স দেখা গেছে কখনো? শিবরাত্রির সলতের মতো এখন একটা রাজ্যে। কাজেই
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৭:০৮430556
  • বিধান্নগরের থেকে তুলে নিয়ে যাওআ প্রোটেস্টর দের কোনো খবর পাওআ গ্যালো?

    রানিমার অনুমতি না নিয়ে ক্যাক্যাছিছি কল্লে পেয়াদা এখন ক' হাতা জল গেলায় সেটাই দেকার।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৫১430555
  • তাছাড়া আমাদের দেশে এতবড় ক্ষেত আছে নাকি? চাকা আছে যদিও। তবে জল বোধয় কম খরচ হয়।
  • PT | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪৮430554
  • আআপ মোদিশা বধ করে একটা দারুণ কাজ করেছে কিন্তু তাই বলে আআপকে নিয়ে আআপ-্লুতো হওয়ার এখনই কোন কারণ নেই। আআপ খানিকটা ব্যক্তিনির্ভর তিনো স্টাইলের দল। দশ বছর পবতে দাপানোর পরেও তিনোরা অন্য কোন রাজ্যে যেমন বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি, আআপেরো একই দশা।
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২৭430553
  • বড়েস যে ছবি দিলেন ওটা খুবি ভালো কিন্তু পোর্টেবল নয়। আমাদের দেশে পোর্টেবল সিস্টেম দর্কার কারন চাষী ওটা সার্ভিস হিসেবে ভাড়া কর্বে। প্রোভাইডার কোম্পানি টেম্পো করে ডিজিটাল ডিস্পেন্সার, চেইন এন্ড বেয়রিঙ্গ সিস্টেম, সোরু সোরু খুঁটি সব নিয়ে এসে পকাপক আল বরাবর সিস্টেম ইন্স্টল করে চালিয়ে দেবে। এক গ্রামের কাজ হোয়ে গেলে গুটিয়ে আবার অন্যো গ্রামে চলে জাবে। মিনিমাম ইন্স্টলেশনের ঝামেলা। ডিস্পেন্সারের লজিকাল পার্ট বাদে বাকিটা ইলেক্ট্রিকল আর মেকনিকাল। বিগ্রালে সারিয়ে নিতে জেন সাইকেলের চেইন সারানোর চে বেশি টাইম না লাগে।
  • একলহমা | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৬:১৭430552
  • গল্পটা কিন্তু আসলেই তাই। প্রথমে সব আল-টাল উড়িয়ে সকলের জমিতে নামার অভ‍্যেসটা ঘুচিয়ে দাও। তারপর সময়মত জমিটা হাতিয়ে নিলে তখন আর কি! আঙ্গুল চোষো!
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৪430551
  • আর সেগুলো সাধারন ডিজেল চালিত জেনেরেটোরেই চলবে। ব্যাটারি ফ্যটরির গপ্প নেই।

    আল জিন্দাবাদ।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০২430550
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০১430549
  • ড্রোনের অনেক হ্যাপা। নিয়ার গ্রাউন্ড মোনিটোরিঙ্গ এ মাল্টাকে না উঋয়ে রোপ ওয়ে দিয়ে চালালে সেই হ্যাপা খরচ ওনেক কম। আমাদের দিশি আল সিস্টেম কে প্যরাললি সন্খ্যায় বাঋয়ে রোপ ওয়ে টাঙ্গিয়ে নিলে কম খরচে এক্টা ইন্ডিজেনাস সস্তা জিনিস নেবে যায়।
  • Amit | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩২430548
  • আপনের হাসছেন বটেক, কিন্তু আজকাল ড্রোন দিয়ে কীটনাশক স্প্রে হচ্ছে বা গাছে কত জল লাগবে সব মনিটর হচ্ছে। চাষবাস পুরো হাই টেক হয়ে যাচ্ছে অনেক দেশে, আর গরিব লোকের জন্যে নেই। অস্ট্রেলিয়া নিউ জিলান্ড-এ এক একটা যা গামা গামা খামারের সাইজও, পুরো শহর ঢুকে যায়। তার সব যন্ত্র পাতি ও সে রকম বিশাল গামা সাইজের। ওয়াটার স্প্রে নেটওয়ার্ক দেখলে মাথা খারাপ হয়ে যায়, আমাদের দেশে বড়ো বড়ো ইন্ডাস্ট্রি - যেমন স্টিল প্লান্ট, মাইনস বা অয়েল রিফাইনারি তে হয়তো ওই লেভেল এ থাকে না।

    যাক গে, অনেক দিন পর কালকের দিল্লির ভোটের খবর দেখে সত্যি বড়ো আনন্দ হলো। মোদী শাহের নাকে এমন এক খান কষিয়ে দেওয়া গেছে বলে আপ কে অনেক সাবাস। বহুদিন পরে ভোটের রেজাল্ট দেখে মনে হলো কিছু সভ্য লোক এখনো দেশে টিকে গেছে। পুরো দেশটা গুজরাট এখনো হয়নি।

    স্কুল কলেজের গ্রুপ এ হার্ডকোর চাড্ডি গুলো অবশ্য এখনো নাকে কেঁদে বেড়াচ্ছে বিজেপির ভোট- % বেড়েছে বলে, তাদেরকে উত্তাল আওয়াজ মারা চলছে।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৫:২০430547
  • আমি যে পার্সোনাল অ্যাটাক করলাম সেটাকে সবাই ডজ দিয়ে গেল বলে খুব দুখু পেলাম।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৫:১৯430546
  • এইমুহুর্তে যেটা প্রাপ্তি সেটা হলো যে বিজেপি একটা ন্যারেটিভ তৈরী করেছিল যে মোদি-বিজেপির বিরুদ্ধে বলা মানেই তুমি দেশোদ্রোহী, পাকিস্তানে চলে যাও ইত্যাদি। দেশের প্রতি ভালোবাসা মানেই তোমাকে মোদির সমর্থক হতে হবে। সেই একটা তক্কে সম্বিত পাত্র কানহাইয়াকে চ্যালেন্জ দিয়ে চলেছে যে ভারত মাতা কি জয় বল। কানহাইয়া না হলেও বার পাঁচেক বললো, তবুও সম্বিত চ্যালেন্জ দিয়ে গেলো।

    আপাতত সেটা থেকে মুক্তি। এতগুলো রাজ্যে এত লোক বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এতগুলো লোককে তো আর দেশোদ্রোহী বলা যায়্না। বিশেষ করে যখন তারা কাশ্মীরি বা নর্থ ইস্ট বা নিদেন পক্ষে বাঙালীও নয়। অতেব আপাতত বিজেপি কোনঠাসা। উল্টে ক্যা-এনারসির প্রতিবাদে লোকজন তিরঙ্গা-ন্যাশনাল অ্যান্থেম গেয়ে বিজেপিকেই দেশোদ্রোহী প্রমাণ করে দিয়েছে।
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৩430545
  • কৃষকরাই বা যাবেন কেমন করে? সূক্ষ্মদেহ হয়ে সাবধানে যেতে হবে আগাছা টাগাছা নিড়ানোর সময়, বা কীটনাশক দেবার সময়। ঃ-)
    অথবা উড়ে উড়ে আগাছা নিড়াতে হবে, উড়ে উড়ে কীটনাশক দিতে হবে। ঃ-)
  • একলহমা | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৭430544
  • হা-হা-হা-হা, অসাধারণ, জমিতে ঢোকা পুরোই মানা! :)
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৪430543
  • ছোটোবেলা আল জিনিসটা আমাদের কাছে ছিল জমির ভেতরে যাবার রাস্তা মাত্র। তখন সোভিয়েত আমল, এক বইয়ে বলল, আহা আর কোনো আল থাকবে না, সব যৌথখামার হয়ে যাবে, তখন ছোটো প্লেনে করে উপর থেকে বীজ ছড়ানো হবে, কী চমৎকার! আলের জন্য জমি আটকা থাকে, ফসল কম হয়, সেসব হবে না। উফ্ফ, কী দারুণ।
    আমাদের ঘোর চিন্তা হল, একজন আরেকজনের মুখের দিকে তাকাই আর দুশ্চিন্তায় বলি, হ্যাঁরে, তাহলে জমির ভেতর যাবো কী করে? ধানগাছ মাড়িয়ে মাড়িয়ে যাওয়া তো ঠিক হবে না!
    ঃ-)
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৮430542
  • হুঁ, লিংকে বহুৎ কিছু দিয়েছে। ধন্যবাদ। ছোটোবেলা আমরা ওই ক্ষেতের আলের গল্পটাই শুনেছিলাম।
    (এ নির্ঘাৎ কোনো শুকনো আর উঁচুনিচু দেশের গল্প, বাঁধ টাঁধ দিয়ে জল বাঁচাতে হয়। আমাদের বর্ষাকালের ধানক্ষেতে আল ভেঙে গেলেও জল তেমন বেরিয়ে যায় না, সব সমতল আর জলে জলাকার কিনা! দুই থাবা মাটি তুলে ঠ্সে বসিয়ে দিলেই আল ঠিক হয়ে যায়। ঃ-) )
  • :-(( | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৬430541
  • ঘটনা। পিতৃতন্ত্রের বাস্তবতায় “সব [নারী] চরিত্রই কাল্পনিক”!
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫২430540
  • বাস্তব হলেই তো মুশকিলে ফেলবে, বহুৎ টাফ বাজার হয়ে যাবে। ঃ-)
  • :-8 | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫১430539
  • ধন্যবাদ, আতোজ, আরুণির রেফের জন্য। গুগুল করে এইটে পেলাম। পুরো গুষ্টির খবর দিয়েছে https://www.vyasaonline.com/encyclopedia/aruni
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫০430538
  • পিতৃতন্ত্রে মহিলারা সবাই কাল্পনিক তো! তাঁদেরই পূজাপাঠ জয়ধ্বনি ইত্যাদি প্রভৃতি। সে দুর্গাই বলুন, কালীই বলুন, নিকুম্ভিলাই বলুন, সন্তোষীই বলুন।
  • ;-) | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৩430537
  • আহা লিস্টির ভারতমাতা কি আর লক্ষ্য করিনি? কিন্তু সে তো কাল্পনিক চরিত্র, মানে বাকি গুলোর তুলনায় আর্কি!
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪০430536
  • আয়োদধৌম্যর নাম বেশি শোনা যায় না। এঁর এক শিষ্য বেশি বিখ্যাত। সেই যে জমির আলে শুয়ে জল আটকাচ্ছিল। উদ্দালক আরুণি। ঃ-)
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৭430535
  • হুঁ, একেবারে পিতৃতান্ত্রিক দুনিয়া। শুধু ভারতমাতা ছাড়া আর কোনো মহিলাই পিকচারে নেই। ঃ-)
  • :-? | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২১430534
  • আতোজ মনে বড় দাগা দিলেন! এতগুলো জয়ধ্বনিতে একটাও ‘মেয়েছেলে‘র নাম বল্লেন না! ;(
    আর এই “আয়োদধৌম্য” ব্যাটা কে? এনার অন্য নামে চিনি নাকি?
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২০430533
  • ওদিকে মিডিয়া কেজরিবাবুর নাম দিয়েছে মাফলারম্যান।
  • Ishan | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩০430532
  • এরই মধ্যে নর্থ বিধাননগর থানায় অন্তত দুটি ছেলেকে গভীর রাতে তুলে নিয়ে গেছে বিধাননগর পুলিশ। বইমেলার ঘটনার পরিপ্রেক্ষিতে। একজনের নাম আজিজুর। অন্যজনের নাম জানা নেই।

    বিধাননগর বিজেপির মুক্তাঞ্চলে পরিণত হয়েছে।
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৬430531
  • সব মিশিয়ে দিতে হবে, সব মিশিয়ে দিতে হবে। ঘেঁটে দিতে হবে। একেবারে চচ্চড়ি করে দিতে হবে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত