এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • o | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৭432240
  • বামপন্থী আন্দোলন দুর্বল হয়ে যাওয়াটাই দেশের জন্য কাল হয়েছে। চাষবাস, মজুরশ্রমিক এই সব ইস্যু রাজনীতি থেকে সম্পূর্ণ বাদ পড়ে গেল। ভারতের শাইনিং মধ্যবিত্ত ক্লাসটা কমপ্লিট আপদ।
  • Amit | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:০৮432239
  • রাস্তায় যারা দাঙ্গা করছে, তারা তো বেশির ভাগ গরিব লোকজন। কপিল মিশ্রের মতো নেতা গুলো গালাগাল দিয়ে, পয়সা দিয়ে উস্কাচ্ছে, এরা গিয়ে ঢিল ছুড়ছে। কিন্তু তথাকথিত শিক্ষিত লোকজনের হোয়াটস্যাপ গ্রুপ এ যেসব লেখা ঘুরে বেড়াচ্ছে আর সোল্লাসে লোকজন সেগুলো ফরওয়ার্ড করছে, সেগুলো দেখলে আতঙ্ক হচ্ছে।

    দেশ ভোগে যাওয়া র বিষয়ে ১০০-% একমত। গুজরাট-২ ইন দা মেকিং।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:০৩432238
  • মিস্টার অরিন :-)))) সত্যিই এই কলে ইং লেখে কি করে ? :-))))))
  • | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:০১432237
  • বিজেপি বা দাঙ্গা বিরোধী কোন মতামত কোন ভাষা য় দেখলেই খারাপ লাগে না, হতেই পারে কেউ বাংলা লিখতে বা বলতে পারেন না। কিন্অতু বাঙালি দের সঙ্গে গপ্ভ্যপ করতে ভালোবাসেন। অভ্যস্ত হতে সময় লাগতে ই পারে। কিছু নতুন অনভ্যস্ত দেখলেই একটা সমবেত প্যানর প্যানর চালু করার কোন মানে হয় না মাইরি।

    একটা ভিডিও দেখলাম দাঙ্গা বাজরাই নিজেদের নিজেরাই ভিডিও করেছে, কি উল্লাস। এ দেশ সম্পূর্ন ভোগে গেছে।
  • অরিন | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩১432236
  • হ্যাঁ ইংরিজি পোস্ট লিখতে দেখলে অসম্ভব বিরক্ত

    আমার বিরক্ত লাগেনা। কিন্তু দুটো ব্যাপারে আমি চমৎকৃত হই। দীপ্তাংশুবাবু এখানে টানা ই়রিজি লেখাটা ম্যানেজ করেন কি করে? আমি গুগল দিয়ে এডিটারটায় লিখতে গেলেই সব কিরকম বাংলায় জগাখিচুড়ি পাকিয়ে যায়।

    দুই, এই যে বলেন, "Mr Elebele, you have again ..., Mr O, you have accused ...", এলেবেলে যে মিস্টার, O যে মিস্টার, সিস্টার নন, আন্দাজ করেন কি করে?

    :-)

  • T | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২৬432235
  • আর উড়ন্ত উট! খুব বাজে ভাবে ছড়ালাম। র‍্যাঙ্ক ষোলো। ছি ছি ছি। আপিশে মুখ দেখাবার যো থাকবে না।
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২১432234
  • ওহ সেই উড়ন্ত উটের ওর্জি?

    গুজ্জব, আসা করি। পান অর নো পান।
  • T | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১৭432233
  • আমি আবু ধাবিতে, মানে আবু ধাবুতে। বিশ্রী ভাবে মরছিলাম। পুরো খলখলে করে ছেড়ে দিল। এক তারিখ দেশে ফিরে বেঁচে উঠতে পারি। কিছুটা ধাবুত্ব যেতে পারে আর কী।
    একককে ব্যাট পেটা করার চাইতে ওঁর দাড়ি উপড়ানো সমর্থন করি।
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১৭432232
  • হ্যা, এতদুপলক্ষে শিরিমান টি যদি কোলকেতা ছেড়ে এট্টু লরে।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১০432231
  • এই তুই বেঁচে আছিস?
    ব্যাট নিয়ে গিয়ে পিটিয়ে আয় তো
  • T | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৭432230
  • সস্তায় ক্রিকেট ব্যাট সাপ্লাই দিই।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৪432229
  • আর একককে কেউ ধরে আচ্ছাসে ক্রিকেটব্যাট পেটা করবে?
  • | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫২432228
  • হ্যাঁ ইংরিজি পোস্ট লিখতে দেখলে অসম্ভব বিরক্ত লাগে। বাংলার জন্যই গুরুচন্ডা৯। ল্যাদোষ ইশানদের।খেটেখুটে বানানো। অভ্র বা গুগল কিবোর্ডেও যারা বাংলা লেখার ন্যুনতম চেষ্টাটুকুও কিরতে চায় না তাদের জন্য হাজার লাখ সাইট আছে ইংরিজি লেখার। সেসব সাইটে যাইয়াই ভাল।
    গুরুচন্ডা৯ বাংলা লেখা বাঙলা পড়ার জন্যই। সেরকমই থাকুক।
  • o | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৮:০৮432227
  • একক ঃ-)))
  • Atoz | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৮:০৭432226
  • ভিভকামান। কামান। কামানের গর্জন। ঃ-)
    আপ্নাদের জোন্নে শুভ্কামান। ঃ-)
  • Amit | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৭432225
  • গোটা দুনিয়াই আস্তে আস্তে জিজিতে যাচ্ছে তাতে সন্দ নেই বিলকুল। কালকেই খবর পেলাম এক্স-কলিগ দের থেকে মালয়েশিয়া তে ইসলামিক পার্টি গুলো জোট বেঁধে ক্ষমতায় আসতে চলেছে মাহাথির কে সরিয়ে। তাদের দাবি মাহাথির নাকি চীনা দের বেশি বেশি করে মাথায় তুলেছে, ওসব অনাচার চলবে না। মেজরিটি ইসলামিক দেশে মুসলিম দের হাতে ক্ষমতা থাকতে হবে সে চোর হলেও সই।

    ওদিকে আবার ইস্ট মালয়েশিয়া তে (অনেকটা কাশ্মীর কেস, ওটা পরে বাকি মালয়েশিয়া র সাথে জোড়া হয়েছে) ওখানকার লোকজন আসামের NRC র মতো দাবি তুলেছে সব কোম্পানি তে ৬০-৮০-% ইবন পপুলেশন থাকতেই হবে, ওয়েস্ট মালয়েশিয়া থেকে লোকজন এসে ওদের চাকরি গুলো কেড়ে নেবে, ওসব আর চলবে না। শিবসেনার মতো কেলাচ্ছে না যদিও এখনো, তবে সে কি আর আসবে না ?

    একটু ডাইভার্ট হয়ে গেলো দিল্লি থেকে, তবে সবই এক গাড্ডায় যাচ্ছে আর কি। দুদিন আগে আর পরে।

    আর কি, ভক্ত গণ তালি বাজাতে শুরু করলো বলে।
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৭432224
  • বিবুদা টপ। কোনো কথা হবে না। এক্টা কোরে ভানী দিয়েচেন। জে জেমোন সুনেচে তার তেমোন গতি।

    সেই জে একবার হেদোয় পুলের ধারে বাদাম্ভাজা খেতে খেতে বোল্লেন ঃ দোরিদ্রো ভারতবাসি হামার ভাই, চন্ডাল লোগ হামার ভাই, গান্ডু লোগ ভি হামার ভাই।

    তো সিপিএম দোরিদ্র পার্ট টা সুনে লিলো। দলিত পার্টি চন্ডালদের লিয়ে লিলো।

    সোবার সেসে শ্যামাপর্সাদ জি ঐ রাস্তা দিয়ে ভোটার ধর্তে নিকলালেন। দুনিয়াভর গান্ডু ওনার সাথী হোল।

    ভিভেকানন্দ জী কে বাদ্দিয়ে মোডর্ন ইন্ডিয়া ইম্পোজিবিল।
  • aka | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫২432223
  • বিভেকাআআ মন্নন বলুন
  • o | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪৭432222
  • মাইরি বিবেকানন্দকে একটু দরদের চোখেই দেখতুম। অইটুকু বয়েসে মরে গেল, কীই বা করল জেবনে। বিশেষত দাদু-টাদুর মত বাঘা বাঘা ইন্টেলেকচুয়ালের সামনে কীঈঈ বা! এখন দেকচি বিবুদাই টপ কচ্চেন সারা দেশে! আপসোস! ঃ-)))
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪১432221
  • একদোম! পার্ফেক্ট বোলিয়েচেন ঃ)))
  • Arin | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৭432220
  • "সেই জন্যে মোদিজি এসেই উ সব তুলে, প্ল্যনিঙ্গ ফ্যানিঙ্গ উল্টে, হার্ড ওয়র এই লক ব্সাচ্চেন। ইনি ভি ভিভেকনন্দ জির ভক্ত। সন্বিধান এর মাদার্বোর্ড ভি পাল্টে দিবেন। নো করপশন।"

    ই জন্যে তো সোব জি পি এফ - জনরল পোরটেকশান ফল্ট হোয়ে গেছে, নো পোটেক্সান,
    সুধু মারামারি, ফাসাদ ;-)
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৭432219
  • ভারতের খেত্রে আলাদা জদি কিচু ঘটে থাকে তা হল, শিক্ষিত মুস্লিম দের ভয়েসে আসা। আগের মত মোল্লা উলেমা সর্বস্য সিচুএশন নয়। কিন্তু সেটাও খুব বাডিঙ্গ স্টেজে আচে। একটা ছোট অঙ্গশের ভয়েস। বিজেপি চাইচে কোন ঠাসা করে করে আগের সিচুএসন ফিরিয়ে আন্তে। সেখেত্রে দাঙ্গা বাধবে এবঙ্গ বিজেপির উদ্দেশ্য সফল হবে।

    ছাত্ররা ছারা কোন আশার আলো দেকচিনা কোথাও, সে তারা যতৈ অপরিনত হোক।
  • র২হ | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৪432218
  • এহ, ইংরেজি পোস্ট দেখলে খুবই বিরক্ত লাগে। বাংলা পড়া টড়ার জন্যে এখানে আসার শুরু।

  • o | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩১432217
  • না না, বিজেপিই কজ। কাস্ট সিস্টেম জঘন্য জিনিস, ভারতীয় সমাজের ক্ষত, ওসব জানি। ওসব নিশ্চয়ই দূর করতে হবে। কিন্তু এখন যে পরিস্থিতি তার জন্য কেবলমাত্র বিজেপি-আরএসএস দায়ী। পিরিয়ড।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৮432216
  • হ্যাঁ স্ট্রেট গণহত্যা বলাই ভালো।
  • aka | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৭432215
  • বিজেপি ঠিক কজ নয়, সামান্য অনুঘটক মাত্র। সারা দুনিয়া পোলারাইজড হয়েছে - কম বেশি। সেখানে ভারতে হিন্দু-মুসলমান দাঙ্গা হোনা হি থা। ক্যা সেটাকে গতো দিয়েছে।
  • aka | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৫432214
  • কিন্তু মাইরি এদ্দিনেও এককের লেখা এমন কেন? ডানদিকে একবার দেখে না?
  • o | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৪432213
  • গুজরাটে যেমন দাঙ্গা হয়নি, গণহত্যা হয়েছিল, তেমনি দিল্লিতেও দাঙ্গা নয়, রাস্ট্রীয় সন্ত্রাস চলছে (পুলিশ এবং গুন্ডাদের সাহায্যে)। যেহেতু হিন্দুত্ববাদীরা রাস্ট্র দখল করেছে, তাই মুসল্মানদের ওপর অত্যাচার করছে।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২০432212
  • বিজেপি যদি দাঙ্গা করতেই পারবে তাহলে তাকে প্রভিন্শয়াল ভোটে হারিয়ে লাভ কি মাইরি।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১৯432211
  • দীপ্তাংশু, ইংরেজি, হিন্দি তে বেশি স্বচ্ছন্দ হলে তাই লিখুন। কেউ বলেনি, কেজরিওয়াল দাঙ্গা লাগিয়েছে। কিন্তু আইন শৃংখলা হাতে নেই বলে তার জন্য ৬০ টা এম এল এ দুদিন ধরে একটা মহল্লা কমিটি র মিছিল করতে পারছেনা কেন এটা পরিষ্কার না। কাল রাতে অবশ্য দেখলাম কোথায়, দিলীপ পান্ডে বলে এক এম এল এ শান্তি মিছিল করেছে। যে পার্টি ভারতবর্ষে মহল্লা কমিটির ফান্ড এনেছে, শপথ গ্রহণের সাত দিন পরে তার অর্গানাইজেশন কোথায়। এলেবেলে একক সবাই এটা ক্লিয়ারৃলি বলেছে।
    সমস্ত অপোজিশন পারটি কুকুরের বাচ্চা। একটা এক হাজার লোকের মিছিল বের করতে পারে না দিল্লি তে। দুদিনে তেরোটা লোক মরে গেল। মসজিদ, মাজার গুঁড়িয়ে দিল, ইন্ডিয়ান এক্সপ্রেস, এন ডিটিভি অন্তত সরাসরি মুসলমান দের ওপরে অত্যাচারের কথা বলছে, একটা ফিগার নেই গিয়ে আটকায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত