এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৬ মার্চ ২০২০ ১৫:২২433621
  • বিভিন্ন কাউন্টিং সিস্টেম নিয়ে কেউ লিখলে ভালো লাগবে। শুনেছিলাম ডেসিমাল সিস্টেম প্রচন্ড ন্যাচারাল কারণ আমাদের হাতের দশ আঙ্গুল। সাদা ভদ্রলোকেরা এখোনো আঙুল গুণে গুণে ওয়ান টু ফাইভ গোণে, আমাদের মত আঙুলে সতেরো গুণতে হলে দাঁত কপাটি লেগে যেতো। (তবে ইংরেজরা আর কদিন ইন্ডিয়াতে থাকতে ওদের পুরোপুরি সভ্য করে তুলতে পারতাম, এ বিশ্বাস আমার আছে।)
    সে যাক। ব্যাবিলনের কাউন্টিং সিস্টেম ১২-র ওপরে। এটা রয়ে গেছে ডজন /গ্রস আর সময়ের মধ্যে। আবার আমাদের দেশে টাকা কড়ি গোণার বেস ৪, চার পয়সায় এক আনা, ষোলো আনায় একটাকা। অথচ জমি মাপার পদ্ধতি (বিঘা/কাঠা) একেবারে আলাদা।
  • PT | ০৬ মার্চ ২০২০ ১৫:২১433620
  • ভুঁড়ি-না-ভুঁড়ির তালিকায় পরাণ বন্দ্যোঃ থাকলে সৌমিত্র চাটুজ্জে বাদ কেন?
  • একক | ০৬ মার্চ ২০২০ ১৫:১৬433619
  • ঠিক ঠিক। এই চক্করে কত লোক যে বোকা বনেচে ঃ((

    ইরিডিয়াম খুব দামি না, আসলে রেয়র মেটাল। উল্কা পাথরে থাকে। প্রিথিবিতে সোর্স খুব সীমিত।
  • সে | ০৬ মার্চ ২০২০ ১৫:১৩433618
  • মাস্টার মহাশয়, শাদাসিধে ভালোমানুষ, তিনি বলিলেন, "কি হে খোকা, থার্মোমিটার এনেছ যে! জ্বর-টর হয় নাকি?" শ্যামচাঁদ বলিল, "আজ্ঞে না- থার্মোমিটার নয়, ফাউন্টেন পেন!"
    শুনিয়া সকলের চক্ষু স্থির। ফাউন্টেন পেন! মাস্টার এবং ছেলে সকলেই উদ্‌গ্রীব হইয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি! শ্যামচাঁদ বলিল, "এই একটা ভাল্‌‌কেনাইট টিউব, তার মধ্যে কালি ভরা আছে।" একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল, "ও বুঝেছি, পিচকিরি বুঝি?"
    শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া, খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া, কলমটিকে খুলিয়া তাহার সোনালি নিবখানি দেখাইয়া বলিল, "ওতে ইরিডিয়াম আছে, সোনার চেয়েও বেশি দাম।"
  • একক | ০৬ মার্চ ২০২০ ১৫:০৮433617
  • এই পয়্সাগুলোর মধ্যে আবার কোন কোন সন্স্করন বেশ ভারী হত অন্যদের তুলনায়। আলাদা কোন এলয়।

    তো থেকে থেকেই জালি মার্কেটে রটে জেত, অমুক সালের তমুক দশ পয়সা বা চারানায় " ইরিডিয়ম" মিশে আচে। বিক্রি করলে নাকি হাজার হাজার টাকা।

    এটা কোল্কাতার অন্যতম পুরোন লোক ঠকানো চক্র।

    এই চক্র এখোনো আচে। লাস্ট বছর তিন আগে শুনলুম বেলঘরেতে একজন প্রায় লাখখানেক টাকা খুইয়েচে এদের হাতে।

    আমি এদের কিচু মিটিঙ্গ এও থেকেচি। কিছু চালু গপ্প এরা শোনায়, জেমন " অমুক সালে ইন্দিরা গান্ধির আদেশে তমুক কয়েক ঢালই হওয়ার তিন মাস বাদে জানা গ্যলো, কী কান্ড!! কয়েনে এলুমিনিআম আর ব্রোন্জের সঙ্গে ইরিডিয়ম আচে!! সোনার চেও দুস্প্রাপ্য!!! ইন্দিরা বল্লেন, কেও যেন জান্তে না পারে, ঐ কয়েন ছাপা বন্ধ। কিন্তু বাজারে তো রয়ে গেলো!!!!

    সেসব ভারী চমকপ্রদ ব্যাপার ঃ)) আর দুনিয়ার লোক ঠকানো জিনিসের প্রতি আমার উদুম আকর্ষন ঃ))
  • সে | ০৬ মার্চ ২০২০ ১৫:০৪433616
  • আরেকজন ভুঁড়িওয়ালা খরাজ।
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৪:৪৩433614
  • মাছ লজেন্স পাচ পয়সা। কটকটি 1
    পয়সা। মৌরি লজেন্স নানারকম খাপে। 25 প য়সা না 50 পয়সা?
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৪:৪৩433615
  • মাছ লজেন্স পাচ পয়সা। কটকটি 1
    পয়সা। মৌরি লজেন্স নানারকম খাপে। 25 প য়সা না 50 পয়সা?
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৪:৪৩433613
  • মাছ লজেন্স পাচ পয়সা। কটকটি 1
    পয়সা। মৌরি লজেন্স নানারকম খাপে। 25 প য়সা না 50 পয়সা?
  • সে | ০৬ মার্চ ২০২০ ১৪:২৪433612
  • এবং আলুও বেশ অপছন্দের খাদ্য, তাই আলুর চপও জানি না (ফুচকা ব্যতিক্রম :-) যদিও )
  • সে | ০৬ মার্চ ২০২০ ১৪:২২433611
  • ঠিক। তিন পয়সায় গুজিয়া, ছ পয়সায় দানাদার, ইত্যাদি পাওয়া যেতেই পারে।
    আমি ছোটোবেলা থেকেই মিষ্টি খাই না, একদম পছন্দ করি না। সেই কারণেই মিষ্টির দাম জানি না।
  • একক | ০৬ মার্চ ২০২০ ১৪:১৭433610
  • তিন পয়্সায় একটা গুজিয়া পাওয়া যেত। পাঁচ পয়্সায় আলুর চপ। কাশিপুরের রেট।

    কিছু লোক পাচ পয়্সা আঠা দিয়ে জুড়ে জাহাজ বানাতো।
  • দীপাঞ্জন | ০৬ মার্চ ২০২০ ১৪:১২433609
  • "কোস্টাল স্টেটে বসে ওসব বোঝা যায় না।"
    ক্যালিফোর্নিয়াতে বসে ( literally ) টেক ইন্ডাস্টির এলিটদের বাইরে গড়পড়তা ৩৫+ সাদা পুরুষের মনের কথা শোনার দুটো প্রধান উপায় আমার - উবার আর পোকার। এই দুটো সিচুয়েশন-ই একটু অদ্ভুত কারণ কেউ কাউকে চিনি না, আবার দেখার সম্ভাবনাও বেশ কম। ট্রাভেল করি প্রচুর; উবার ড্রাইভারদের সাথে অনেক কথা হয়। আর ক্যাসিনোর পোকার টেবিল-এ মাঝরাত পেরোলে গোপন কথাটি রয়না গোপনে, বিশেষত বিয়ার সাথে থাকলে। যদিও ছোট স্যাম্পল, কিন্তু ট্রাম্প জেতার পর থেকে ক্যাসুয়াল রেসিজম কানে পড়ছে বেশি। আগে যে কথাগুলো অনেকের মনে থেকে যেত, সেগুলো এখন নির্ভয়ে প্রকাশ করে ফেলছে। এই "ওরা আসার আগে দেশটা অনেক ভালো ছিল" বা "ট্রাম্পকে একটু সময় দাও, তোমরাও আর ঢুকতে পারবে না " - জাতীয় কথা, জোকছলে অনেক সময়ই। পলিটিকাল কারেক্টনেস হোক, বা আর যে কারণেই হোক, চার বছর আগে যেগুলো চাপা থাকতো, ট্রাম্প তার প্রকাশটাকে লেজিটিমাইজ করে দিয়েছে। এবার চিন্তা থেকে কথা, কথা থেকে অ্যাকশন, এগুলো ছোট ছোট ধাপ। ঠিক সময়ে ঠিক ট্রিগার, ব্যাস। জানিনা হয়তো আমার সেনসিটিভিটি বেড়েছে ট্রাম্প জেতার পর, কিন্তু মনে হয়ে যেন কোথায় একটা কিছু বদলেছে, কোস্ট-এও।
  • অর্জুন | ০৬ মার্চ ২০২০ ১৪:১১433608
  • কে আমার খোঁজ করছিলেন ! বলুন।

    দেশোদ্ধারের কাজে বিশেষ ব্যস্ত ! ঃ)))
  • সে | ০৬ মার্চ ২০২০ ১৪:০০433607
  • এবং ভুঁড়ি আছে মিঠুন চক্রবর্তিরও।
  • সে | ০৬ মার্চ ২০২০ ১৩:৫৫433606
  • একলহমা,
    আমাদের শৈশবে তিন পয়সায় কিস্যু পাওয়া যেত না (কলকাতা শহরে)। কাটি আইসক্রিমও নয়। মিনিমাম দাম ছিল দশ পয়সা "জলি চ্যাপ"।
    আমার মা যখন বিয়ের পরে শ্বশুরবাড়ি এলেন ১৯৬৪সালে বিয়ে হয়েছিল। তখনও আমাদের পাড়ার পানের দোকানে ৫পয়সায় নাকি সাদা পান পাওয়া যেত।
    আমার শৈশবের জ্ঞান হওয়া ৭০এর দশকে। তখন লোকজনের মাইনেপত্র খুব কম ছিল। এক, দুই বা তিন ডিজিটের।
    বাসনমাজার ঝিয়েরা আট টাকা পেলেও দুবেলা বাসন মেজে দিয়ে যেত, দশটাকায় প্রাইভেট টিউশন, আড়াইশো তিনশো টাকা মাস মাইনেয় হায়ার সেকেন্ডারি লেভেলে ইস্কুলের চাকরি। তাই টাকার দাম থাকাই স্বাভাবিক।

    টেস্টার,
    ফোনেটিক টাইপের এ কী সত্যনাশ করলেন ভাই? ব ফলা লিখতে গেলে b দিয়ে লিখতে হচ্ছে কেন? আচ্ছা খাসা এডিটরের পুরো পেছনটাই মারা গেছে দেখছি।
  • সে | ০৬ মার্চ ২০২০ ১৩:৪২433605
  • আগের লিস্টে কৌশিক সেন ভুঁড়ি ডেভালাপের লিস্টে যাবে।
    ওর ছেলের এখনো ভুঁড়ি হয় নি।
    এবং কৌশিক গাঙ্গুলির রেকর্ড ব্রেকিং ভুঁড়ি।
  • সে | ০৬ মার্চ ২০২০ ১৩:৩৬433604
  • "ইনক্লুডিং দ্য মোস্ট ওভাররেটেড রুশদি, এত জঘন্য লেখেন কেন? এদের ঘেঁটি ধরে ইলিয়াস বা তারাশংকর বা বিভূতিভূষণ পড়াতে ইচ্ছে করে।"

    গুজব কিনা জানি না, শুনেছিলাম এই সাইটেই (ভাটেই) একজন খুব খ্যাতনামা এসেইস্ট আছেন, চমৎকার প্রবন্ধ লেখেন ইংরিজিতে। মুশকিল হচ্ছে যে তাঁর লেখা একটি প্রবন্ধও পড়বার সুযোগ পেলাম না। তাঁর ইংরেজি প্রবন্ধ পড়তে চাই। নাম পদবি দিয়ে ইন্টারনেটে সার্চ করেও প্রবন্ধ পাই নি। অথচ শুনে আসছি তিনি চমৎকার সব এসে/প্রবন্ধ লেখেন। পড়তে চাই, হ্যায় কোয়ি লিংক?
  • সে | ০৬ মার্চ ২০২০ ১৩:২৯433603
  • বাঙালি পুরুষদের মোটা হওয়াটা চোখে পড়ে বাংলা সিনেমা দেখলে।
    বিশ্রী ভুঁড়ি।
    দীপঙ্জ্কর দে
    ব্রাত্য বসু
    বিশ্বজিৎ চক্রবর্তি
    পরাণ বন্দ্যোঃ
    সমদর্শী দত্ত (এত অল্প বয়সেই ভুঁড়ি)
    শান্তিলাল মুখোপাধ্যায়
    সব্যসাচী চক্রবর্তি
    শিবপ্রসাদ মুখোঃ
    বিপ্লব চট্টোঃ
    সোহম
    শাশ্বত
    ভরত কল (বাঙালি নয় যদিও)
    এদের দিকে তাকানো যায় না।
    এবং ইদানীং দেব এবং ঋত্বিক পর্য্ন্ত ভুঁড়ির দিকে যাচ্ছে।

    যাদের চেহারা বেটার, তারা হচ্ছে
    টোটা
    সাহেব
    বিক্রম চট্টোঃ
    ইন্দ্রনীল
    আবীর (ভুঁড়ি হতে খুব দেরি নেই)
    পরমব্রত (ভুঁড়ি ডেভালাপ করছে)
    রুদ্রনীল (ঐ)
    বুম্বাদা
    জিৎ (বাঙালি নয় যদিও)

    আর আপাতত মাথায় আসছে না।
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৩:২৭433602
  • এইটা শোনো

    যতোই আমায় করো হ্যাটা
    এখন আমি ন ই কো মোটা :)))
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৩:২৫433601
  • পপিন্স 50 পয়সা না 60 পয়সা?
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৩:২৩433600
  • যা বাব্বা :)))
  • দীপাঞ্জন | ০৬ মার্চ ২০২০ ১৩:২৩433599
  • করোনা নিয়ে চিন্তায় আছি একটু। যে এরিয়াতে ছড়াতে শুরু করেছে।
  • b | ০৬ মার্চ ২০২০ ১৩:২৩433598
  • কোয়ার্ক কিস্যু জানেন না। ওটা আধুনিক কবিতা। অন্ত্যমিল না থাকার জন্যে মোটা কবির ইন্টার্নাল অ্যাঙ্গুইশ, প্যাশান, অন্তিম হাহাকার আরো ভালোভাবে পরিস্ফুট হয়েছে।
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৩:২৩433593
  • আরে দীপু, কেমন আছিস রে?
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৩:২৩433594
  • আরে দীপু, কেমন আছিস রে?
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৩:২৩433595
  • আরে দীপু, কেমন আছিস রে?
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৩:২৩433596
  • আরে দীপু, কেমন আছিস রে?
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৩:২৩433597
  • আরে দীপু, কেমন আছিস রে?
  • অপু | ০৬ মার্চ ২০২০ ১৩:২২433592
  • আরে দীপু, কেমন আছিস রে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত