একক | ১০ মার্চ ২০২০ ১৪:২৪434701
অর্জুন | ১০ মার্চ ২০২০ ১৪:২২434700
অরজ | ১০ মার্চ ২০২০ ১৪:১৯434699@এলেবেলে, আমি বলেছি
'আপনি এত পরিশ্রম করলেও সেটা আপনার গদ্য গুণে whataboutery র থেকে একটু বেটার পড়তে লাগলেও ঠিক ইতিহাস হয়না।'
বলেছি আপনার গদ্যগুণের জন্যে 'whataboutery' র চাইতে পড়তে বেটার লাগছে। তাহলে এটা 'whataboutery' নয়, ইতিহাসও নয় তাহলে কি?
স্কুলিং ফলো করবেন কি করবেন না সেটা ত আপনার ব্যাপার। কিন্তু আমি একজনকে ডিমরালাইজ করব বলে নির্বাচিত তথ্য সাজাব এবং সে বিষয়ে ভাল কাজ করেছেন কিন্তু আমার পছন্দ নয় তাদের অ্যানালিসিস সেসব অন্তর্ভুক্ত করব না, সেটা কিন্তু প্রব্লেম্যাটিক।
আপনি লেখেন ভাল, সেই জন্যেই এত কথা বলা।
আফিঙের বিজনেজ করতেন এবং ব্রথেলের মালিকানা ছিল বলেই দ্বারকানাথকে 'হারামি' বলা যায়না।
হখগ | ১০ মার্চ ২০২০ ১৪:১৮434698
হখগ | ১০ মার্চ ২০২০ ১৪:১৭434697
o | ১০ মার্চ ২০২০ ১৪:১০434696
এলেবেলে | ১০ মার্চ ২০২০ ১৪:০৯434695অশোক সেন-ব্রায়ান হ্যাচার তো আছেই, সঙ্গে তণিকা সরকারও আছে। আবার ওদিকে বিহারীলাল সরকার-সুবল মিত্রও আছে। নামছি বড় করে এই সেপ্টেম্বরে। দেখা যাক কে কতটা বিরোধিতা করতে পারেন।
অপু | ১০ মার্চ ২০২০ ১৪:০৭434694
o | ১০ মার্চ ২০২০ ১৪:০৬434693
hakhaga | ১০ মার্চ ২০২০ ১৪:০৫434692
অপু | ১০ মার্চ ২০২০ ১৪:০৪434691
অপু | ১০ মার্চ ২০২০ ১৪:০১434690
lcm | ১০ মার্চ ২০২০ ১৪:০০434689
এলেবেলে | ১০ মার্চ ২০২০ ১৪:০০434688ন্যাড়াবাবু, বর্তমানে ইতিহাসচর্চায় শ্রেণি এবং শ্রেণিস্বার্থ অত্যন্ত বড় ফ্যাক্টর, অন্তত ভারতবর্ষের আধুনিক ইতিহাসচর্চার ক্ষেত্রে। এখন সেটাকে কেউ মার্ক্সবাদীদের বিকার মনে করতেই পারেন। তাতে কিছু তারতম্য হয় না।
এলেবেলে | ১০ মার্চ ২০২০ ১৩:৫৫434687ল্লেপচা! অর্জুন আপনিই তো লিখলেন "এর ফলে হয় কি আপনার পছন্দের তথ্যগুলি সাজিয়ে সেটাকে ideologically paint করে ফেলেন। ইতিহাস আলোচনার একটি দর্শন এবং পদ্ধতি আছে কিন্তু। কে বা কারা কখন কোথায় কার বা কাদের জন্যে কোন ইতিহাস কিভাবে লিখবে ও কত টুকু লিখবে সেটা বিচারের রীতি, পদ্ধতি এবং তর্ক বিতর্ক আছে। সেটা না হলে আপনি এত পরিশ্রম করলেও সেটা আপনার গদ্য গুণে whataboutery র থেকে একটু বেটার পড়তে লাগলেও ঠিক ইতিহাস হয়না।"
তো এখানে তো স্পষ্ট 'whataboutery র থেকে একটু বেটার'-ই লিখেছেন! আবার বলছেন ৮০খানা বই, হোয়াটঅ্যাবাউটারি নয়!! ঠিক করেন মহায় আগে কোন অভিযোগে অভিযুক্ত করবেন।
শোনেন আমি ইতিহাসচর্চার সময়ে কোনও পার্টিকুলার স্কুলিং-এর চামচাগিরি করি না। আগে প্রচলিত বইপত্তরগুলো পড়ি। পরে সেসবের বিরোধিতা করে লেখা বইগুলো। তারপরে গ্রহণ-বর্জনের মাধ্যমে নিজস্ব বিশ্লেষণে বা উপলব্ধিতে পৌঁছনোর চেষ্টা করি। যদি সেটা না-ই করতাম তাহলে কি আর দিলীপবাবুর রামমোহনের ওপরে বইটা আপনাকে পাঠাতে পারতাম? এখন সেই বিশ্লেষণের সঙ্গে আপনি একমতও হতে পারেন, ভিন্নমতও হতে পারেন। কিন্তু কলোনিয়াল ইতিহাসচর্চা করতে গিয়ে বেনেভোলেন্ট ইংরেজ শাসকের হোয়াইট ম্যানস বার্ডেন তত্ত্বে আমি আস্থাশীল নই - এই আর কি।
একক | ১০ মার্চ ২০২০ ১৩:৪৯434686
arin | ১০ মার্চ ২০২০ ১৩:৪৮434685
o | ১০ মার্চ ২০২০ ১৩:৪১434684
অর্জুন | ১০ মার্চ ২০২০ ১৩:৩৬434683@o আপনি প্রবাসী কিনা জানিনা। তবে ঐ লিস্টে আপনার নাম করব ভেবেছিলাম।
'কিন্তু সেরকম বড়মাপের সিরিয়াস কাজ হচ্ছে না। ' স্বাভাবিক কারণ বাংলা ভাষাচর্চা বহাল রাখা এখানে বেশী জরুরী এবং এরা প্রফেশনলি লেখেন না। আরেকটা কারণও হতে পারে। এরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার সময় যে বাংলা ভাষায় যে সাহিত্য চর্চা হত, সেটার সঙ্গে অনেক বেশী পরিচিত। এখনকার সঙ্গে নয় এবং একদমই ঠিক, 'শুধুমাত্র শখের লেখালিখি দিয়ে কতদূর এগনো সম্ভব তা নিয়ে আমার সন্দেহ আছে।'
তবে নীরদ চৌধুরী আর পাঁচজন প্রবাসীর মতন নন। অক্সফোর্ডে থেকেও উনি বাংলায় লিখে রোজগার করতেন।
হ খ গ | ১০ মার্চ ২০২০ ১৩:৩৩434682
dc | ১০ মার্চ ২০২০ ১৩:২৯434681
একক | ১০ মার্চ ২০২০ ১৩:২৮434680
T | ১০ মার্চ ২০২০ ১৩:১৯434679
o | ১০ মার্চ ২০২০ ১৩:১৬434678
অর্জুন | ১০ মার্চ ২০২০ ১৩:১৫434677@ন্যাড়া বাবু, ঈশান-দা'র কথা জানি। তবে পরবাস বড্ড অ্যাকাডেমিক মার্কা হয়ে গেছে।
@এলেবেলে, যিনি (আপনি) গান্ধী বিষয়ক লেখার জন্যে ৮০ টা বই কেনে্ন, তিনি whataboutery করছেন, এটা বোধহয় ঠিক মানা যায়না আপনি একটা কাউন্টার আর্গুমেন্ট তৈরি করতে চান। কাউন্টার আর্গুমেন্ট কি whataboutery ? আপনার দিলীপকুমার বিশ্বাসের মত গবেষককেও পছন্দ নয়।
রণজিৎ গুহ, সুমিত সরকারের স্টাইলটিরও কাউন্টারফিট আর্গুমেন্ট হচ্ছে। প্রাচীন ভারত নিয়ে উপিন্দর সিংয়ের লেখায় পাবেন। নয়নজোৎ লাহিড়ীর লেখাতেও। মার্ক্সবাদীরা সারাক্ষণ শ্রেণী সংগ্রাম করে হেজিয়ে মরেছে।
S | ১০ মার্চ ২০২০ ১৩:১১434676
o | ১০ মার্চ ২০২০ ১৩:০৭434675
S | ১০ মার্চ ২০২০ ১৩:০৪434673
একক | ১০ মার্চ ২০২০ ১৩:০১434672