এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • o | ১০ মার্চ ২০২০ ২১:০২434821
  • আচ্ছা, ধন্যবাদ। পড়ব গৌতম সেনগুপ্তর লেখাটা। :-)
  • T | ১০ মার্চ ২০২০ ২০:৪৭434820
  • হ্যাঁ, ইংরেজি জানা অডিয়েন্স ধত্তে গেলে স্মরণজিতের সাফল্যের চান্স বেশী দাদুর চাইতে। :))
  • একক | ১০ মার্চ ২০২০ ২০:৪৪434819
  • অমিশের এক্টা ক্রেডিট আচে। আইটি কুলিদের মত বাজে ইঙ্গ্রিজিতে লেখে। তার ফলে এক্টা হিউজ ক্রাউড ওর লেখা এক নিশ্বাশে পড়তে পারে। ইয়ার্কি না, টার্গেট অডিয়েন্সের কাছে এক্সেসিব্ল হওয়াটা ম্যাটার।

    বাকি যা বল্চ, তা তো আচেই।
  • T | ১০ মার্চ ২০২০ ২০:৩৫434818
  • ইন্ডিয়ান স্টেজে জায়গা নেওয়ার ক্ষেত্রটা একটু পাবলিশার ব্যাকড না হ'লে হবে না। সেক্ষেত্রে ইংরেজি প্রকাশনা গুলোর জোর বেশী। এই আমিশবাবুর খাজা রচনার কেসটা দ্যাখো।
  • একক | ১০ মার্চ ২০২০ ২০:২৮434817
  • আমি এগ্রেসিভ হতে চাইছি, অন্যে কমাবে আশা করিনা। বাঙ্গালির ইন্ডিয়ান স্টেজে জায়্গা করা জরুরি। সেটা বাঙ্গলা ভাষায় কিনা সেকেন্ডারি। এক দুজন না, দলে দলে।
  • সিএস | ১০ মার্চ ২০২০ ২০:২৮434816
  • o কেঃ

    ফেক ইতিহাস, ফেক বই, ফেক ঐতিহাসিক চরিত্র, ফেক ঘটনা, রিয়েল চরিত্র আর ঘটনা, কাল্পনিক চরিত্রদের রিয়েল ঘ্টনায় আনা, ইউরোপের ডাইনী, নেকড়ের সাথে তার বিবাহ, হলিউডের পল নিউম্যান, এসব নিয়ে গৌতম সেনগুপ্তর লেখাটা। উপন্যাসের প্রথম পরিচ্ছেদের শিরোনাম 'হিস্ট্রির মা মাসি' যেটা শুরু হয় রামদেব মাতরে নামে শিবাজীর এক চ্যাম্পিয়ন সোলজারকে নিয়ে আর পরিচ্ছেদটি শেষ হয় তার বংশধর রঘুবীর মাতরের কলকাতায় রঘু মিত্তির হয়ে ওঠায় ! আকারে বিশেষ বড় নয়; আর উপন্যাস যে শুধু বাস্তবের বিবরণ নয় অথবা ম্যাজিক রিয়ালিজম নামক অবসন্নতাটুকু নয় আর ঐতিহাসিক উপন্যাসের পীরিয়ড পীস সুলভ পাঠক ভুলানো নয়, সেরকম একটা লেখা।
  • pi | ১০ মার্চ ২০২০ ২০:২৭434815
  • আমি প্রাচীন ভারত নিয়ে এরকম সুররিয়েল লেখা আর পড়িনি। শরদিন্দুর ধা^চের থেকে ভীষণই আলাদা লেগেছিল ধ্রুবপুত্র। ঐতিহাসিক উপন্যাস মানেই তো বেশ গোলগোল আর ফিলগুড হয় দেখি। সে যতই ডিস্টার্বিং সময় হোক না কেন। এটা বলতে গিয়ে অবশ্য শাহজাদা দারাশুকো মনে পড়ে গেল, ওটা বাদ রাখি। নাস্তিক পণ্ডিত এখনো সাহস করে পড়িনি, উত ১৮০ ডিগ উল্টো প্রতিক্রিয়া পড়ে ঘাবড়ে আছি। আর ইদানিং আমি প্রচুর হাইঅপ্ড বই নিয়ে একটু সং্শয়ে থাকি। বন্কিমচন্ন্দ্র নিয়েও এটাই হল। অথচ এত ইন্টারেস্টিং প্লট, অর্জুনের গদ্যও আমার বেশ ভাল লাগে।ভাষার ফ্লোতে আটকাইনি মোটে, আটকে গেলাম পাতি বোর হয়ে। আর কিছুটা বিরক্ত। আলাদা আলাদ করে একেকটা প্যারা বেশ, মাঝেসাঝে একেকটা অধ্যায়। কিন্তু কোথাও যেন মিশই খেয়ে ব্যাপারটা দানাই বাঁধেনি মনে হয়েছে। মনে ইতিহাসের পাতা থেকে এত সাহিত্যিক চরিত্র একজায়গায় এল, মেইনস্ট্রিম অন্যধারা মিলিয়ে মিশিয়ে, লেখক যেমন প্রচুর কল্পনা করেছেন, তেমনি এঁদের সাহিত্য, জীবন গুলে খেয়েছেন সেটাও বেশ বোঝা যায়, এই অব্দি বেশ। উঁহু এখানেই আর বেশ নয়ও বটে। আমার কাছে। মনে হয়েছে লেখন তাঁর এই কল্পনা, পড়াশুনা, এই এত ইতিহাস, উপন্যাস গল্প কবিতা পাঠ, সব কেমন উগড়ে দিয়েছেন। উগড়ে শব্দটা বাজে হল, বলা ভাল রান্নায় সব যেন চেয়ে চেয়ে রইল। মিলল না, মিশল না। আমি অন্তত সেই সআদ পেলাম না। পরপর নানা নাটকের নানা চরিত্রের মিছিল, যে যার মত মন্চে এসে তার ডায়লগগুলো বলে যাচ্ছে, সেরকম হলে যেমনটি হয়। বইটা ঘরে আছে মনে হয়, পেলে জায়গা তুলে তুলে দেখাতে পারি আমার অসঅস্তির জায়গা। কোন অধ্যায়ে কোন কোন চরিত্র এক একসঙ্গে এল, কী বলল, কেন বলল, নিজের কথাটুকুনিই যেভাবে হোক বলে দেওয়া ছাড়া আর কিছু আচিভ করল কিনা, অন্য চরিত্রের সঙ্গে তার কোন যোগাযোগ হল কিনা, তাই আমার কাছে কমিউনিকেটেড হলনা সেভাবে। পড়তে পড়তে অবশ্যম্ভাবী ভাবে মিডনাইট ইন প্যারিস মনে আসবেই। সিনেমা আলাদা ফরম্যাট, উডি আলেনের লেভেলের উইট ও আশা করবই না, কিন্তু ব্লেন্ডিং, আর একটা গল্প বানিয়ে তোলা, টেনে নিয়ে যাওয়া, অ-সরলরৈখিক ভাবেই, এর এক ছটাক ও তো পেলাম না!

    এত পড়ুয়া লোকে ভাল বলেছেন, রেকো করেছেন, হয়তো আমিই কিছু মিস করেছি।
  • o | ১০ মার্চ ২০২০ ২০:২৬434814
  • ভারতীয় লেখক যাঁরা ইংরিজিতে লিখছেন, তাঁরা খুব দারুণ কিছু লিখছেন বলে তো মনে হয় না। কদিন আগেই লিখেছিলুম গান আইল্যান্ড পড়ে। হ্যাঁ, কিছু কিছু লেখা নিশ্চয়ই ভাল। তবু আঞ্চলিক ভাষাতে লেখা সবসময়ই অনেক বেশি আন্তরিক লাগে। এই যে অরুণাভবাবু খোয়াবনামা অনুবাদ করছেন, ইংরিজিতে ঐ উপন্যাস দাঁড়াবে? মনে হয় না।
  • T | ১০ মার্চ ২০২০ ২০:২৩434813
  • বরং একক খুশি হবে যে ওই রদ্দি বাংলু সিরিয়াল নাকি আঠেরোটা না কটা ভাষায় হচ্চে। হিন্দি ইনক্লুডেড।

    হ্যা হ্যা হ্যা
  • T | ১০ মার্চ ২০২০ ২০:১৫434812
  • সিরিয়াসলি! এক স্টেজে গল্পগুজব আর এক্সচেঞ্জ হলে আগ্রাসন কমবে!! অন্তঃত বছর তিরিশ ধরে এই গল্পপাঠ আর কবিতাপাঠের আসর বসছে জয়পুর, ভোপাল, লখনৌ তে। তাতে কী হ'ল। পিতাশ্রী যেতেন সেসবে। কন্টেম্প :)
  • হখগ | ১০ মার্চ ২০২০ ২০:১৪434811
  • এটা মাইরি পোস্ট কলোনিয়াল জগতে একটা বিচিত্র রসিকতা, জানিনা তুমি এগ্রি করবে কিনা, সেটা হল, জাতীয় ভাষা র চর্চা তে এক্সপেরিমেন্ট কমে গেলো, শুধুই প্রতিনিধিত্তঅ জান্কিয়ে বোসে গেল, বা আজে বাজে ফাল্তু কমারশিয়াল হোয়ে গেল। বা শুধু সেগুলৈ পাত্তা পেলো, আর ইঙ্গ্রেজি মাইরি, শত্তুর, মাইরি ফোস ফোস করে নানা করনার থেকে ব্যাপক কিসু লেখা লিখে ফেল্লো। আগে মাইরি আমরা ইঙ্গ্রেজি তে কেউ লিখলে তাকে মোটে পাত্তা দিতাম না, যদিও সেটাও বোকা বোকা ছিল, কিন্তু মনে হতো জাতীয় ভাষায় অথেন্টিসিটি বেশি। কিন্তু সেটা ভুল হয়ে গেছে অনেক টা। আর লেখাতে তাও বা আনপ্রেডিক্টেবল ভালো কিছু আছে, পড়াটাআকাদেমিক চর্চা টা ফুল গুজে গেল। মানে বাঙ্গ্লা হনার্স এর ছেলে মেয়ে মানে ইঙ্গ্রেজি বৈ মোটে পড়্বে না। এটা শিক্ষার হায়ারার্কির পার্ট কিন্তু সাহিত্যো পোড়া ছেলে মেয়েরা ইনসুলার কেনো হোয় সব সময় বুঝতে পারি না।

    হখগ
  • সিএস | ১০ মার্চ ২০২০ ২০:০৫434810
  • সাহিত্য আকাডেমীর ওপর কোন রকমের ভরসা নেই, অনেকটা বসুমতীর মত। একশো বছর বা তার আগের লেখালেখিতে আঁটকে আছে। অন্য ভাষার লেখা বলতে গেলে সে ঐ চিংড়ি আর গোপীনাথ মহান্তি। লেখালেখি বোঝে বলে মনে হয়না। এর চেয়ে তবু ইংরেজী পাবলিশারগুলো কিছু পদের, সময়ের বিচারে একটু এগিয়েছে হয়ত। কিন্তু সেও কতদিন সন্দেহ আছে, অরুণাভ সিনহার অনুবাদ সেও তো মনে হয় পাবলিশারের টাইটেল বাড়াবার ছক। বাজার না বাড়লে এসব গুটিয়ে যাবে। আবার নারায়ণমূর্তি প্রচলিত লাইব্রেরী দেখুন, সেও তো আবার ক্লাসিকসের ইংরেজী অনুবাদ !!
  • একক | ১০ মার্চ ২০২০ ১৯:৫৪434809
  • ক্লাসিক্স ওনুবাদ হয়ে কী হবে? হিন্দি সাহিত্য বলয় এক্টা সম্মেলন - সভা - মজলিস কেন্দ্রিক জগত। মানিক বন্দ্য র প্রেতাত্মা গিয়ে প্রেমচন্দের প্রেতাত্মার সঙ্গে আলাপ জুড়বে নাকি। কন্টেম্প বাঙ্গালি পপুলার নভেলা লিখিয়ে দের সঙ্গে হিন্দি নোভেলা লিখিয়েরা এক স্টেজে গপ্পো গুজব করা চাই।
  • T | ১০ মার্চ ২০২০ ১৯:৪৯434808
  • নিজের ভ্যালু এবং অ্যাজেন্ডার ইকোয়াল গ্রাউন্ডই নেই। খেলাটা সমানে সমানে হচ্ছে না। অ্যাদ্দিন ধরে বাংলা ক্লাসিকস হিন্দিতে কম অনুবাদ হয়নি। কিন্তু তারজন্য আগ্রাসন কমেনি, বা বাংলার আধিপত্যও বাড়েনি। এখেলা কাতানেশিও সিস্টেমে খেলিতে হবে।
  • একক | ১০ মার্চ ২০২০ ১৯:৪৬434807
  • এই টা মনে করি না। এগ্রেসিভ কাল্চার হোতে হলে অন্যকেও বেসিক জায়্গা দিয়ে ঢুকে তার্পর নিজের ভ্যালু এবঙ্গ আজেন্ডা পুশ কোর্তে হয়।

    এই জে ধারনা, হিন্দির দর্জা খুলে দিলে ওরা বেশি সুবিধে পাবে, এভাবে ইস্লামিস্ট রা ভাবে।
  • o | ১০ মার্চ ২০২০ ১৯:৪২434806
  • ঘুণপোকা ইত্যাদি প্রথমদিকের লেখাগুলো বেশ ভাল। কিন্তু ভদ্রলোকের বোধয় সিরিয়াস ডিপ্রেশন বা এরকম কিছু প্রবলেম দেখা দিয়েছিল। তারপরই স্পিরিচুয়াল দিকে গেলেন। অনুকূল ঠাকুর ইত্যাদি। তারপরই লেখা খারাপ হয়ে গেল।
  • T | ১০ মার্চ ২০২০ ১৯:৪০434805
  • রাজনৈতিক ভাবে হলে তো আরৈ ভিন্নমত। হিন্দি হিন্দু হিন্দুস্থানের ন্যারেটিভের সামনে কালচারাল বেরিয়ার তো রাখতেই হবে। স্মরণজিতের হিন্দি অনুবাদের বদলে স্মরণজিতই না হিন্দিতে লিখতে শুরু করে দেয়। হা হা হা
  • হ খ গ | ১০ মার্চ ২০২০ ১৯:৩৭434804
  • মা দিদি পড়ছিলো, দুটো ই পড়েছিলাম, কিন্তু এতো একই রকম বড় লেগেছিলো, যে ভুলে গেছি হুইচ ইজ হুইচ। হ খ গ
  • pi | ১০ মার্চ ২০২০ ১৯:৩৬434803
  • হ্যাঁ, মহাশ্ব্রতা দেবী কিছু আছে।

    মামুর লেখাতে আছে দেখলাম, কাদের তাও হয়েছে।
  • b | ১০ মার্চ ২০২০ ১৯:৩৫434802
  • মহাশ্বেতা দেবীর বোধ হয় বেশ কিছু হয়েছে। বিহারের স্টেশনের হুইলার্সেও 'জঙ্গলো কে দাবেদার' একদা বিক্রি হতে দেখেছি।
  • dc | ১০ মার্চ ২০২০ ১৯:৩০434800
  • যাই হোক, আজ বিকেলে হাঁটতে বেরিয়ে দেখলাম রাস্তার মোড়ে এক বয়স্ক ভদ্রলোক বাইকগুলোকে হাত দেখাচ্ছেন, যদি কেউ লিফট দেয়। অনেক স্কুটার আর বাইক নির্বিকার বেরিয়ে গেল, বেশীর ভাগ অফিস ফেরত আর কি। শেষে একটা বাইক এসে দাঁড়াল, একটা চ্যাংড়া ছোঁড়া, নির্বিকার মুখ। ভদ্রলোক বাইকে উঠে বসলেন, কথা বললেন, বাইক বেরিয়ে গেল।
  • aka | ১০ মার্চ ২০২০ ১৯:২৮434798
  • আপনার ঐ নভেল টভেলেই আটকে থাকুন।

    জানেন কি করোনা ভাইরাসের কথা ডিন ক্নুতজ ১৯৮১ সনে তার বইতে বলে গিয়েছেন। উনি নাম দিয়েছিলেন wuhan 400 সেই চীনের wuhan প্রদেশ থেকেই নাম।

    An excerpt purportedly from Browne's book reads: “In around 2020 a severe pneumonia-like illness will spread throughout the globe, attacking the lungs and bronchial tubes, resisting all known treatments.

    “Almost more baffling than the illness itself will be the fact that it will suddenly vanish as quickly as it arrives, attack again 10 years later and then disappear completely.”
  • dc | ১০ মার্চ ২০২০ ১৯:২৬434797
  • খ দা আবার শীর্ষেন্দুর কি পরে দেখাবে? সাইজে হবে?
  • একক | ১০ মার্চ ২০২০ ১৯:১৯434796
  • হিন্দি কে টার্গেট করার কারন রাজনৈতিক। শরত বাবুর পর হিন্দি বলয় বাঙ্গালি কাল্চারের মুখ আর কাওকে চেনে না। চেনানো দরকার। বেশ এগ্রেসিভ সি চেনানো দর্কার। হিন্দি হিন্দু হিন্দুস্তানের ন্যরেটিভ কে শুধু হিন্দি এগ্রেসন আটকে কাউন্টার করা যাবে এ আমি বিস্বাশ করি না।

    এছাড়া ভাষাগত সুবিধে তো আছেই। বাঙ্গ্লা থেকে হিন্দি করার সময় তুমি, আর্বান আর রুরাল সেটাপের পার্থক্য, ক্লাস ডিফরেন্স এগুলো যত সহজে প্রমিত হিন্দি আর হিন্দুস্থানির বিভিন্ন ভ্যারিয়ন্ট পাশাপাশি রেখে বোঝাতে পার্বে, ব্যাপার্টা ইঙ্গলিসে অত ফ্যামিলিয়ার না। ধার অনেক ভোঁতা হয়ে জাবে অদ্দুর যেতে যেতে।
  • T | ১০ মার্চ ২০২০ ১৯:১৫434795
  • উফফফ, যব তক রহেগা সামোসামে আলু, খনুদা শীর্ষেন্দু নিয়ে গাল দিয়ে যাবে... :))
  • o | ১০ মার্চ ২০২০ ১৯:১৫434794
  • সাহেবরা নিজেরা এগিয়ে এসে অনুবাদ না করলে হবে না। এবার তেমন সাহেব আর কোথায় পাব? বলতে গেলে বলবে তখন কেন আমাদের তাড়ালে দেশ থেকে? ঃ-)))

    একই ব্যাপার, সিপিয়েম সিন্ড্রোম। এখন যতই বলো বিজেপির বিরুদ্ধে বামপন্থী আন্দোলন গড়ে তুলতে হবে হ্যানা ত্যানা, সিপিয়েম বলবে তখন কেন তাড়ালে আমাদের? ঃ-)))

    বাঙালির কি আর একটা জ্বালা!

  • pi | ১০ মার্চ ২০২০ ১৯:১৪434793
  • হানুদা ঘুণপোকা, কাগজের বউ পড়নি না পোষায়নি ?
  • হখগ | ১০ মার্চ ২০২০ ১৯:১১434792
  • ব্রতীন রাগ করবে, সুযোগ পেলেই বিদেশী সাহিত্য নিয়ে আলোচনা করা ভালো না :-)))) ব্রতীন মানুষঃ কে ভালোবাসা দিয়ে জাজ করে, যাকে এখনো ভালো বাসে নি, তার উপরে রেগে যায়, সব সময়ে লিখিত বক্তব্যের উপরে ভাবে না। তাই মাঝে মাঝে ইয়ার্কি বেশি মেরে ফেলি। কারণ আমি যাই বলি, আমাকে কাঁচা দিলেও মন থেকে বলে না। :-)))) রিয়ালি নাইস গাই।

    কিন্তু আমার হেবি লেগেছে ব্রতীন সন্দীপন পড়েছে বলে, আমি কথা দিলাম, আমি শীর্ষেন্দু র একটা কিছু পরে দেখাবো। মানে ছোটদের ভালো গুলো না, বরো দেড় একটা। শাক্য বলেছিল বা সৈকত bolechhila, একটা গোল দেওয়া নিয়ে গল্প আছে।

    হখগ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত