এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ১৯:৩১661919
  • " সুতরাং, বাঙালি লুরু বা চেন্নাইতে বড় সড় আই টি কোম্পানি খুললে, বেশি বাঙালি চাকরি পাবে; এত জলের মত পোস্কার। "

    এ সত্যি জলের মতো পোষ্কার। কিন্তু লুরু চেন্নাই দিল্লীর বাঙ্গালি জল খেতে ভুলে গেছে, সারাদিন স্রেফ বিয়ার নাতো হুস্কি খেয়ে কাটিয়ে দিচ্ছে। তাই এই জলের মতো কথাটা ব্যাটাদের মাথায়ও ঢুকছে না, আইটি কোম্পানিও খুলছেনা।
  • 4z | 208.*.*.* | ০৬ মে ২০১৫ ১৯:৪৭661920
  • হ্যাঁ পচ্চিমবঙ্গে ব্যবসা করতে চাইলে শুধু আইটির ব্যবসা খুলবেন, ভুলেও রিয়েল এস্টেট বা অন্য কোন ব্যবসা করবেন না, দোকানদার হবেন না আর ভুলেও ফ্ল্যাটবাড়িতে থাকবেন না। তাহলেই আপনি অসৎ চোর হয়ে যাবেন। ভুল বলছি? আগ্গে না। ভাটপাতা সাক্ষী।
  • cm | 116.*.*.* | ০৬ মে ২০১৫ ১৯:৪৮661921
  • আপনারা একটা হিনিস মিস করছেন, উৎসাহ। sm কে উৎসাহ দিন উনি করে দেখিয়ে দেবেন।
  • Samba Bump Cells Pen | 192.*.*.* | ০৬ মে ২০১৫ ১৯:৫৫661922
  • হিনিস কি হিনীর প্লুরাল?
  • lcm | 118.*.*.* | ০৬ মে ২০১৫ ২০:১২661923
  • হ্যাঁ, বলা হয় নি, ওগুলি সবই ছোট কোম্পানি, ৫ থেকে ১০০ এম্পলয়ি - এরকম রেঞ্জে। কিন্তু স্টার্টাপ কালচারটা ঠিক কোম্পানি সাইজ দিয়ে ধরা যায় না। অনেক ছোট ছোট কোম্পানি মিলে একটা ইকোসিস্টেম তৈরী করে। যেমন সিলিকন ভ্যালি, বা, আজ যেমন শুনি ব্যাঙ্গালোরে হচ্ছে। কোথায় যেন পড়েছিলাম, ইউরোপের শহরগুলোতে, বড়-ছোট সব শহরে, ছোট কোম্পানিগুলোর কোয়ালিটি অসম্ভব ভালো, ষাটের দশকে জাপানে যেমন ছিল।

    আশির দশকে পুনেতে পাটনি সিস্টেম থেকে বেরিয়ে ছ-সত জন ইঞ্জিনিয়ার মাত্র দশ হাজার টাকা ক্যাশ নিয়ে একটি স্টার্টাপ বানায়, আজ রাজ্য সরকারের এক্গুঁয়েমির ফলে তারা কলকাতায় আপিস খুলতে পারছে না। সে সময়ে আরো অনেক এমন ছোট কোম্পানি হয়েছিল যারা এই অবস্থায় আসতে পারে নি। কিন্তু ঐ ট্রাইটা ইম্পরট্যান্ট।

    হতাশার কথা বলা এই কারণে যে, আজন্ম শুনে আসছি পশ্চিমবঙ্গের কিছু হবে না, এই লালপার্টি বারোটা বাজিয়ে দিয়েছে। এখন সেটা রিপ্লেস হয়েছে সিঙ্গুর দিয়ে। আট বছর হতে চলল সিঙ্গুরের ঝামেলা হয়েছে, আরো বছর কুড়ি কি এই আফশোস চলবে!

    কিন্তু করণীয় কি? আমরা যদি খুব কনসার্ন্‌ড হই, এই মুহুর্তে পিটিশন পাঠানো উচিত রাজ্য শিল্প্মন্ত্রকে, যে, ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য ইনফোসিসকে সেন্টার খুলতে দেওয়া হোক, উইপ্রো/টাটা/কগনিজ্যান্ট যে সুবিধে পেয়েছে সমান সুবিধে তাদের দেওয়া হোক। জনমতের চাপে পড়লে, মুখ্যমন্ত্রিও ইউনিভার্সিটির ছাত্রদের সামনে এসে দাবি মেনে নেয়।
  • PT | 213.*.*.* | ০৬ মে ২০১৫ ২০:৪৮661924
  • "আজন্ম শুনে আসছি পশ্চিমবঙ্গের কিছু হবে না, এই লালপার্টি বারোটা বাজিয়ে দিয়েছে। "
    কাল অন্ততঃ দুটো চ্যানেলের আলোচনা থেকে জানা গেল যে ইন্ফোসিস ২০১০-এ দেবেশ দাসের মন্ত্রীত্বের কালে এক সকাল বেলায় কলকাতায় মৌ সই করতে এসেছিল। বাম সরকার সরাসরি তাদের মৌ-এর বদলে দোকান খোলার প্রস্তাব দেয়। ঐ দিনই দুপুর বেলা মাছের ঝোল ভাত খেয়ে দোকানী মৌ-এর কাগজের বদলে বর্তমানে আলোচ্য জমির দলিল নিয়ে কলকাতা ছাড়ে!!
    ওখানে "নাকি" পনেরো থেকে কুড়ি হাজার আইটি ভাইটি (ও বোনটি) দের চাকরী হতে পারত। এখন তার বদলে ঐ জমিতে আলু চাষ হচ্ছে!!
  • pintu | 56.*.*.* | ০৬ মে ২০১৫ ২১:১৮661925
  • sm-র বিপ্লবী জোশ যেন একটু কমে গেছে। ৭ঃ২০পিএমের পোস্টে উনি শিল্পপতিদের চোর বলেন নি।

    :-p
  • lcm | 60.*.*.* | ০৬ মে ২০১৫ ২১:২৯661926
  • এহে! আর বছর দুয়েক কি বছর খানেক আগে হলেও ঐ "নাকি" টা হয়ে যেত।
  • S | 139.*.*.* | ০৬ মে ২০১৫ ২১:৩৫661927
  • আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিনা। আইটি ভালো, আর বাকি সব শিল্পপতিরা কালো কেন?
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ২১:৫৯661929
  • কারন আইটিরা সবাই গাই। এক্কেরে ধবধবে সাদা :p
  • S | 139.*.*.* | ০৬ মে ২০১৫ ২২:০১661930
  • টাই সুট পরা। কথায় কথায় অনসাইট যায়। এজন্যেই? নাকি এখানে সক্কলে সেই গোয়ালেই বাস করে বলে?
  • pi | 24.*.*.* | ০৬ মে ২০১৫ ২২:০৪661931
  • ধুর ! গাই যেন শ্যামলী হয় না !
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ২২:১০661932
  • মৌ বনে আজ মৌ জমেছে
    মৌটুসীরা গাছে,
    মৌমাছিরা ভিড় করেছে,
    মৌদাদুরা নাচে।
    কি দুকখু। একদা কম্পুর প্রবেশ নিষেধ বলে যারা আন্দোলন করছিল; তারাই এখন প্রবচন দিচ্ছে!
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ২২:১১661933
  • তা হয়। তবে কিছু গাই তো সাদাও হয়, তাই ভাবলাম আইটির গাইরা বোধায় সবাই সাদা আর বাকি শিল্পপতিরা কালো।
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ২২:১৩661934
  • দিদি কিন্তু স্ট্যান্ড বদলাননি। আগেও বলেছেন সেজ দেবোনা, এখনও বলছেন সেজ দেবোনা। একদম কনসিসটেন্ট।
  • S | 139.*.*.* | ০৬ মে ২০১৫ ২২:২০661935
  • বুঝলাম না। মনে করুন আমি আজকে বললাম একটা কথা। পরে বুঝলাম সেটা ভুল, তখন কথাটা চেন্জ করলাম। অথবা জানি ভুল, কিন্তু তবুও স্বীকার করবো না কনসিস্টেন্সি মেইনটেইন করার জন্যে। কোনটাঅ বেটার?
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ২২:২৩661936
  • S, আপনার কথা বুঝলুম না।কম্পু প্রবেশ নিষেধ, ইংলিশ তুলে দেওয়া, যখন তখন স্ট্রাইক; এসব নিয়ে কে কবে দুক্খোপ্রকাশ করেছে?
  • S | 139.*.*.* | ০৬ মে ২০১৫ ২২:২৬661937
  • দুক্খোপ্রকাশ না করলেও অন্তত ইনফি উইপ্রোকে তো নিয়ে এসেছিলো। আমি কিন্তু বলছি পলিসিটা চেন্জ করলেই হবে।
  • | ০৬ মে ২০১৫ ২২:৫৬661938
  • 125.112
    ধন্যবাদ। আমি ফিলির এক পরিচিত ফ্যামিলির কাছে শুনেছিলাম। নিশ্চয় ওঁরা ভুল জানতেন।
  • Arpan | 233.*.*.* | ০৭ মে ২০১৫ ০১:১৮661940
  • "লুরু বাসী রা লুরু তে খুললে আরো বেশি বঙ্গ সন্তান চাকরি পাবেবা পেতে পারে। "

    সে তো পেতেই পারে, কিন্তু তালে তো সদার মত আরো তাজা ছেলে লুরু এসে পব সরকারের সিল্পনীতির গুষ্টির তুষ্টি করবে।

    একা এসেম আর তখন এতজনকে সামলে পারবেন?
  • Arpan | 233.*.*.* | ০৭ মে ২০১৫ ০১:১৯661941
  • * সামলাতে
  • sda | 37.*.*.* | ০৭ মে ২০১৫ ০২:০২661942
  • অপ্পনদা ঃ-)
  • sm | 233.*.*.* | ০৭ মে ২০১৫ ০৬:০৫661944
  • ইনফি বিরাট লেভেল এর এক্সপানশন করছে লুরুতে। জায়গা টা কোন, ধারধারা গোবিন্দপুরে, তা, লুরু বাসী গণ কনফার্ম করবেন। কিন্তু জায়গা তো দেখলাম ২০ একরের কম লাগবে। তা কলকাতার প্রাইম ল্যান্ড রাজারহাট নিউ টাউনে কেন ৫০ একর জমি চাইল ও তদানীন্তন সরকার দিয়েও দিল, সেটা নিয়েও দুচার কথা হয় যাক।
  • Ashish | 101.*.*.* | ০৭ মে ২০১৫ ০৬:৪০661945
  • আরে এতো সবাই বোঝে। ঐ বুদ্ধ আর তার সাঙ্গোপাঙ্গ মিলে টাকা খেয়েছে। মমতার উচিৎ ওদের সব কটাকে জেলে ভরে দেওয়া। আর সিক্কাটার নামে ওয়ারেন্ট জারি করা, কখনো পশ্চিমবঙ্গে কি দিল্লীর বঙ্গভবনে ঢুকলেই ধরে আলিপুর।

    নেহাৎ দিদির দয়ার শরীর। নইলে কি আর এতদিনে স্যাট করে করে দিতেন না?
  • শ্রী সদা | 24.*.*.* | ০৭ মে ২০১৫ ০৬:৪৩661946
  • শিল্পীদের জিজ্ঞেস করুন ঃ) ওনারা সব জানেন, আইটি কারখানার জন্যে কত জমি লাগতে পারে তাও।
  • S | 139.*.*.* | ০৭ মে ২০১৫ ০৬:৪৮661947
  • "Since Infosys's proposed investment is more than Rs 100 crore, the proposal will go before the high-level committee on IT investments headed by Chief Minister Siddaramaiah. I am also part of this committee, and will ensure this is cleared at the earliest," the minister said.
  • S | 139.*.*.* | ০৭ মে ২০১৫ ০৭:০৭661948
  • At the end of March, Infosys employed 1.76 lakh people, of whom 34,431 were in Bengaluru and 37,115 in Pune.

    Besides the main 80-acre campus, the software firm has a 15-acre land bank at Electronics City phase I.
  • dc | 132.*.*.* | ০৭ মে ২০১৫ ০৭:০৯661949
  • এই সিক্কাটার কি সাহস যে কুড়ি একরের জায়গায় পঞ্চাশ একর দাবী করে? কাল থেকে ন্যাশনাল হাইওয়ের ওপর মঞ্চ বানিয়ে প্রতিবাদ সভা শুরু হবে। ওই তিরিশ একর ফিরিয়ে দিতেই হবে, তার আগে কোন কথা হবেনা।
  • Arpan | 233.*.*.* | ০৭ মে ২০১৫ ০৭:৫০661951
  • সঙ্গের চার্ট থেকে দেখাই যাচ্ছে এক একর জমিতে মোটামুটি হাজার জনের ক্যাপাসিটি ফুলফিল হচ্ছে। আমার প্রাথমিক অনুমান যে ফেজ ওয়ানে হাজার পনেরো লোকের ফেসিলিটি বানানো হত। সব ঠিক চললে (রেভেনিউ পাইপলাইন) ফেজ টু আর থ্রি তে বাকি জমির সদ্ব্যবহার হত।

    অবশ্য পব তে, ঐ সদা যেমতি বলল, সিল্পীরা সব জানেন। তারাই এ ব্যপারে সেশ কথা বলতে পারবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন