এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৭ অক্টোবর ২০১৭ ১৮:১০714072
  • "ভারতের অন্যান্য রাজ্যেও ডেঙ্গি ভালো মতোই আছে। সেখানেও নিশ্চয় প্রশাসন অপদার্থ!"

    এ হে হে সেকথা মানতে অসুবিধে কোথায়? এ দেশের স্বাস্থ্য ব্যব্স্থা যে অতিব নাক সিঁটকানোর মত তা আর কে না জানে? তবে বিশ্ববাংলার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে আমরা কার্নিভাল, খেলা, মেলা, উৎসব ইত্যাদি নিয়েই মজে আছি। আমাদের আর জঞ্জাল পরিষ্কারের সময় কোথায়?

    কিন্তু ডেঙ্গি থেকে গোলপোস্ট সরে পেটের অসুখে গেল কেন? যোগীজী কি এখন আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড?
  • sm | ২৭ অক্টোবর ২০১৭ ১৮:১৫714073
  • কেউ বুঝতে না পারলে, তাকে অন্য উদাহরণ দিয়ে বোঝাতে হয় বৈকি।
  • dc | ২৭ অক্টোবর ২০১৭ ১৮:২৩714074
  • তামিলনাড়ুর অবস্থা তো যাতা।
  • PT | ২৭ অক্টোবর ২০১৭ ১৯:২৬714075
  • সে কি?
    ২০১১-র আগের তক্ক গুলোতে তামিলনাডু স্বাস্থ্যব্যব্স্থাতে পব-র চইতে কত ভাল ইত্যাদি প্রমাণের আপ্রাণ চেষ্টা চলত..........
  • dc | ২৭ অক্টোবর ২০১৭ ২০:১০714076
  • ২০১১ র আগের তক্কো তো দেখিনি, তবে পবর চাইতে তামিল নাড়ুর স্বাস্থ্যব্যব্স্থা ২০১১র আগেও ভালো ছিল, এখনো তাই আছে।
  • dd | ২৭ অক্টোবর ২০১৭ ২২:৫০714077
  • এখন আর কাগজ ঘেঁটে স্ট্যাট দিতে পারবো না, কিন্তু লুরুতেও ডেংগি বেশ ভালো মতনই ছড়িয়েছে। চেনাজানার মধ্যেই অনেক কেস শুনছি। দু এক ক্ষেত্রে বেশ সিরিয়াস।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৭ ০৩:২৮714078
  • প্রতি বছরই থাকে।
  • | ২৮ অক্টোবর ২০১৭ ১২:০৬714079
  • উফ্ফ্ফ্ফ

  • pi | ২৮ অক্টোবর ২০১৭ ১২:৩৩714080
  • আজ এসে ঘরের আশেপাশেই দেখতে পেলাম। পুরসভা কর্মীরা আজই এসে ওষুধ দিয়ে গেছেন শুনলাম, কী ওষুধ জানিনা, ফগিং হলে লার্ভা মরবে না, যাহোক ওষুধ দিতে এলে এগুলো দেখেও সরাননি কেন কে জানে। যাহোক, নিজেরাও চোখে পড়লে সরাল। ডেংগু বা অন্য অনেক রোগ বহনকারীর জায়গা এখনো খতম না করলে আর কবে? যে যার নিজের বাড়ির আশেপাশের ৫০০ মিটার অন্ততঃ দেখুন, আর যাতায়াতের রাস্তা। পা দিয়ে উলটে দিলেও অনেক। যদিও জানিনা জঞ্জাল যেখানে জমছে, সেখানে কী দশা। পাড়ায় পাড়ায় লোকজন মিলে দল বেঁধে দেখলে দশ মিনিটের কাজ।
    পুরসভা কর্মীরা এলে বলুন এগুলো সব দেখতে। আর নিজেরাও শুধু নিজের বাড়িটাই না। বাহির হয়ে একটু বাইরেও দাঁড়ানো গেলে ভাল বই মন্দ তো না।

    ছবিগুলো মোবাইল থেকে দিতে পারছিনা।
  • PT | ২৮ অক্টোবর ২০১৭ ১৩:৩৩714081
  • আমার ব্রহ্মপুরের বাড়ির দুধারের ১০/১২-ফুটের রাস্তা কর্পোরেশনের খাতায় "কমন প্যাসেজ" নামে বর্ণিত। পেছনের মামলাবাজ প্রতিবেশী বংশানুক্রমে "মনে" করে যে ঐ প্যাসেজ তাদের নিজস্ব। তাদের ভায়েরা নিজেদের মধ্যেও মামলা চালাচ্ছে। সেই প্যাসেজের ঝোপে-ঝাড়ে মশা কেন, খুঁজলে হাতির লার্ভাও পাওয়া যাবে। সেখানে কেউ পরিষ্কার করতে ঢুকলে তাদেরকেও মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি চালু আছে।

    ১১-১৮ তারিখ পর্যন্ত ডেঙ্গির রুগী হাসপাতালে ছিল। বাড়ি ফেরার দিন দুয়েক পরে কর্পোরেশনের এক বিড়ি-ফোঁকা কর্মি ও এক কর্মিনি হাজির। তাঁদের কাছ থেকে ডেঙ্গি ও রুগীর চিকিৎসা (পেঁপে পাতার রস সহ) সম্পর্কে বিস্তর তত্বকথা শোনার পরে.........
    আমিঃ তো এখন কি করবেন?
    তেনারাঃ আপনার বাড়িতে ডেঙ্গি হয়েছে বলে কর্পোরেশন থেকে আমাদের পাঠিয়েছে।
    আঃ আপনারা জানলেন কি করে?
    তেঃ হাসপাতাল থেকে জানানোর নির্দেশ আছে।
    আঃ বেশ! কি করতে চান?
    তেঃ (যিনি বিড়ি টানছিলেন, বিস্তর ধোঁয়া ছেড়ে) যে ঘরে রুগীর ডেঙ্গি হয়েছিল সেই ঘরে ধোঁয়া দেব!
    আঃ কেন? যে মশা ১২ দিন বা তারও আগে কামড়ে ছিল সে কি এখনো ঘরে বসে আছে? কিম্বা ডেঙ্গির মশা যে এই বাড়িতেই কামড়ে ছিল সেটাই বা কি করে জানা গেল?
    তেঃ (সহাস্যে) আপনি বেশ মজা করেন তো!! ওসব আমাদের জানার কথা নয়। কর্পোরেশন আসতে বলেছে তাই আমরা এসেছি।
    আঃ তিনি এখন দোতলার ঐ ঘরে ঘুমোচ্ছেন। এখন তোলা যাবে না।
    তেঃ তাহলে অন্য কোথাও দিই। কিন্তু শুধুমাত্র বন্ধ ঘরের মধ্যেই দেওয়ার নির্দেশ আছে।
    আঃ বেশ। সিঁড়ির তলায় দিন। আর একতলার এই ছোট ঘরটার মধ্যে দিন।

    কিছুপরে তিন নম্বর ব্যক্তির কামান হাতে আবির্ভাব। তাঁরা মশা মারার জন্য বিস্তর শব্দ-বাদ্যি করে ঐ দু জায়গায় ধোঁয়া দিয়ে কামান দেগে গেলেন। আশে-পাশের কোন বাড়িতে গেলেন না। ঐ "কমন প্যসেজ" যখন দেখালাম, তখন নিজেদের মধ্যে নিচু স্বরে "অমুক দা-তমুক দা" বলতে বলতে বিদায় নিলেন.........
  • | ২৮ অক্টোবর ২০১৭ ১৮:৫২714083
  • পদ্মশ্রী পাওয়া লোকজনের যদি এ হাল তা হলে আমজনতার কি হয় ?
    যাক রইল ...
  • S | ২৯ অক্টোবর ২০১৭ ০০:৩৯714084
  • @sm, ধন্যবাদ।

    একটা ছোটো রিকোয়েস্টঃ ছোট ছোট কন্টেইনার, টব, টায়ার, ফুলদানি ইত্যাদি দেখলেই উল্টো করে রাখুন।
  • PT | ২৯ অক্টোবর ২০১৭ ০৮:০৮714085
  • কোথায় কোথায় গিয়ে "ছোট ছোট কন্টেইনার, টব, টায়ার, ফুলদানি ইত্যাদি" উল্টো করে রাখবেন?


    "ঝাড়গ্রাম জেলায় কোথাও সরকারি ভাবে ডেঙ্গি পরীক্ষার কোনও ব্যবস্থা নেই ৷ তাই ডেঙ্গি পরীক্ষার জন্য ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ও নয়াগ্রামের মত প্রত্যন্ত এলাকার রোগীকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হয় ৷ "
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=35638&boxid=15456404
  • s | ৩০ অক্টোবর ২০১৭ ০৭:২৫714086
  • এই সেই বিপ্লবী নন্দীগ্রাম।
  • গোমড়াথেরিয়াম | ৩০ অক্টোবর ২০১৭ ০৮:২৩714087
  • আমাদের আশেপাশের ছবি দেবো? কলকাতা পুরসভার মধ্যেই। এরকম ফাঁকা প্লট, তাতে ডাঁই আবর্জনা, ময়লা ফেলতে বারণ করলে দাঁত খিঁচনো লোক, রাস্তা ভরা কুকুরের পটি?
  • | ৩০ অক্টোবর ২০১৭ ১০:১৩714088
  • | ৩০ অক্টোবর ২০১৭ ১০:২৬714089
  • ঘন্টাকর্ণ | ৩০ অক্টোবর ২০১৭ ১০:৩৩714090
  • একথা শুরুতেই মেনে নেওয়া ভাল কোন সরকারের পক্ষেই এসবের মোকাবিলায় বিশাল কিছু করা বোধহয় শক্ত।

    আর এসব পরিবত্তোনের আগেই জানা ছিল। যারা ওর পক্ষে সওয়াল করেছিলেন তারা কেউ কচি নন জেনেই ধাপ্পা দিয়েছেন, এটাও জুমলা। এ নিয়ে আফশোষ করে লাভ নেই তার চেয়ে জাঠার ছবি দিন।
  • sm | ৩০ অক্টোবর ২০১৭ ১১:২৭714091
  • আবার বুদ্ধ -বিমান,গৌতম, সূর্য্যের সরকার কে ফিরিয়ে আনুন ;ওদের সরকার সব কিছু ঠিক থাকে করে দেবে। এতো জানা কথাই!খালি ছাগল জনগণ কিছু বুঝতে পারছে না।
    এবার থেকে খালি জ্যাঠা, মামার ছবি পোস্ট করলেই চলবে।
    আমরা ক্ষমতায় আসবো। তাপ্পর মিটিং, মিছিল,বন্ধ,জ্যাঠা মামা ইত্যাদি তে কলকাতা তথা সারা রাজ্য ভরিয়ে দেবো।
    দেখছেন না আমাদের রাজ্য কেরালা কেমন এগিয়ে যাচ্ছে।
    ত্ৰিপুৰার কথা তো ছেড়েই দিলাম।
    জয় কমরেড!
  • j | ৩০ অক্টোবর ২০১৭ ১২:২৪714092
  • আবার থাপ্পড়

    Aadhar: SC says Mamata can't challenge Central Act :
  • sm | ৩০ অক্টোবর ২০১৭ ১৪:৩১714094
  • এতে থাপ্পড়ের কি আছে?মোবাইল,ব্যাংক একাউন্ট,ট্যাক্স ভর্তি -সব কিছুতে আধার লিংক করার বিপক্ষে।
    তথ্য ফাঁস হবার চান্স প্রচুর।
    এমন কি আর বি আই পর্যন্ত্য বলেছে ব্যাংক গুলোকে আধার লিংক করার নির্দেশিকা তারা পাঠায় নি। কেবল নতুন একাউন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
    গণতান্ত্রিক দেশে অপজিশন তো প্রতিবাদ করবেই।
    আদালত বিপক্ষে রায় দিতেই পারে। তাবলে সেটা থাপ্পড় হয়ে গেলো!ভেরি ফানি!
  • sm | ৩০ অক্টোবর ২০১৭ ১৪:৩৪714095
  • এই তো কিছুদিন আগে দার্জিলিঙে কেন্দ্রীয় সেনা প্রত্যাহারের বিপক্ষে রায় দিলো। সেটা কি কেন্দ্রীয় সরকার কে থাপ্পড় মারা হলো!কেস কোর্টে উঠলো বলেই না সিদ্ধান্তে কিছুটা রদবদল হলো।
  • PT | ৩০ অক্টোবর ২০১৭ ১৭:২১714096
  • এটা কোন অপজিশনের প্রতিবাদ নয়। একজনের ইচ্ছে-অনিচ্ছের ওপরে নির্ভর করে মামলা করা যায় না।
    "সুপ্রিম কোর্টের মতে, ওই বিরোধিতা করতে গিয়ে তারা আধার আইনটাকেই চ্যালেঞ্জ করে বসেছে। সংবিধানগত ভাবে কোনও রাজ্য সরকার এমনটা করতে পারে না বলেই সোমবার মন্তব্য করেছে শীর্ষ আদালত।"
    এই খবরটার একদম তলার প্যারাটা পড়লেই বোঝা যাবে যে সমস্যাটা আসলে কি!!
    http://www.anandabazar.com/national/state-can-t-challenge-law-passed-by-centre-says-sc-on-aadhaar-case-dgtl-1.698671?ref=hm-ft-stry-4

    সেনা প্রসঙ্গে কোর্ট বিপক্ষে রায় দেয়নি। stay order এনেছিল। তারপরে সুপ্রীম কোর্ট সেনা প্রত্যাহারের পক্ষেই রায় দিয়েছে।
    The Supreme Court on Friday told the Mamata government in West Bengal that “law and order is your problem” and allowed the Union government to withdraw seven of the 15 companies of the central police forces stationed in the restive Darjeeling and Kalimpong districts and deploy them in poll-bound States.

    আরো একটি ঢপের অবসান হলঃ
    ".......সরকারি হাসপাতালে ‘নিখরচায় চিকিৎসা’ করার যে প্রকল্প হাতে নিয়েছিল সরকার, প্রায় পাঁচ বছর (২০১২তে নিখরচায় ওষুধ দেওয়া শুরু হয়েছিল রাজ্যের গ্রামাঞ্চলে। ২০১৫ থেকে তা চালু হয় মেডিক্যাল কলেজগুলিতে) পরে তার খোলনলচে বদলাতে চলেছে স্বাস্থ্য দফতর। .......স্বাস্থ্য দফতরের বক্তব্য, সরকার চরম অর্থসঙ্কটে। স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রতিদিন কোটি-কোটি টাকার ওষুধ ও অস্ত্রোপচারের সামগ্রী নিখরচায় জোগান দিতে তারা নাস্তানাবুদ হচ্ছে।"
    http://www.anandabazar.com/state/people-will-not-get-every-medicines-in-free-1.698021?ref=state-new-stry
  • sm | ৩০ অক্টোবর ২০১৭ ১৮:২৮714097
  • আপনি আমার শেষ লাইন টা পড়েন নি।সিদ্ধান্তে কিছুটা রদবদল হলো। মানে কেন্দ্রীয় সরকার পুরো বাহিনী তুলে নিতে চেয়েছিলো তা হয়নি।
    দুই,যেকোনো বিষয়েই আদালতে মামলা করার আপিল করা যায়। এটা সাংবিধানিক অধিকার।
    যদি কোর্ট মনে করে বিষয় টি মামলা করার যোগ্য নয় বা আদালতের বাইরে নিস্পত্তি সম্ভব;আদালত সেটিকে খারিজ করে।
    কোনো ডিসিশনের বিরুদ্ধে মামলা করা কোনো অন্যায় নয়।
    সেই ডিসিশন কেন্দ্র বা রাজ্য সরকার যেই নিয়ে থাকুক না কেন।
    দরকার পড়লে আপনিও আধার নথিকরণ নিয়ে মামলা করতে পারেন।
    আদালত সেটি গ্রহণযোগ্য নাও ভাবতে পারে।সেটা আদালতের অধিকার।
  • PT | ৩০ অক্টোবর ২০১৭ ১৮:৫২714098
  • সব কিছু নিয়েই মামলা করা যায়, কিন্তু কপিল-কল্যাণ জুটি "সংবিধানগত ভাবে কোনও রাজ্য সরকার এমনটা করতে পারে না"-র মত একটা সাধারণ ব্যাপার জানত না?
    তারা এটাও জানত না যে "ব্যক্তি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জ জানান, তবে আদালতে তা গ্রাহ্য। কিন্তু, যে ভাবে তাঁর সরকার এই চ্যালেঞ্জ জানিয়েছে, তাতে আবেদনটাই খারিজ হয়ে যায়।"
    তারা এটাও জানত না যে "শ্রম দফতর রাজ্য সরকারেরই একটি অংশ।"

    এইসব আইনজীবিদের পেছ্নে আমার ট্যাক্সের টাকা ঢালা হচ্ছে ভাবতেও রাতের ঘুম চলে যায়!!
  • dc | ৩০ অক্টোবর ২০১৭ ১৮:৫৭714099
  • আমার মনে হয় রাজ্য সরকারের মামলা করা আর ব্যাক্তি মমতার মামলা করার মধ্যে একটু বিপদ আছে। মানে ইয়ে, কোর্ট ব্যাক্তিকে প্রশ্ন করতে শুরু করলে মা সারদার কৃপায় কি কি বেরিয়ে আসে তার তো ঠিক নেই।
  • sm | ৩০ অক্টোবর ২০১৭ ১৯:১৮714100
  • আপনার লিংকেই তো দেওয়া আছে ;আদালত বয়ান পাল্টে ফের আবেদন করার জন্য চার সপ্তাহ টাইম দিয়েছে।
    নিশ্চয় কিছু যৌক্তিকতা আছে।
    ঠিক যেমন নোবেল চুরির তদন্ত সি আই ডি কে না দেবার জন্য সি বি আই কে আদালত অনেক প্রশ্ন করেছে।
    সুতরাং আদালতে মামলা প্রতিবাদের একটা উপায়।
  • PT | ৩০ অক্টোবর ২০১৭ ২০:০৪714101
  • শুধু প্রতিবাদটা কিসের হবে তা যদি জানা থাকত!!
  • | ৩০ অক্টোবর ২০১৭ ২০:৫১714102
  • নিন্দুক দের মুখে ছায় দিয়ে ...
    উনার অনুপ্রেরনায় এবার রাজারহাট নিউটাউনে একটি নতুন অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি হতে চলেছে ...

    যাক আর কেউ বলতে তো পারবে না আরএকটা যুবভারতী ক্রীড়াঙ্গন বানিয়ে দেখাক ...
    পুনশ্চ - লাগে টাকা গৌরিসেন জনতা আছেই তো। ।
    http://www.aajkaal.in/news/title/new-stadium-in-kolkata-i2eq
  • sm | ৩০ অক্টোবর ২০১৭ ২১:২৯714103
  • রাজার হাট এ স্টেডিয়াম করার পরিকল্পনা অনেক আগের।
    সৌরভ একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চেয়ে ছিলো।
    এখন এ আই এফ এফ এবং ফিফা দুজনেই ইন্টারেস্ট দেখিয়েছে।
    যাই হোক ফিফা আন্ডার সেভেনটিন বিশ্ব কাপ খুব ভাল ভাবে
    আয়োজন করেছে। ফুল মার্কস টু রাজ্য সরকার।
    তবে খেলা ধুলো বাদ দিয়ে ডেঙ্গি র দিকে নজর বেশি দেওয়া দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন