এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১১ মার্চ ২০২০ ১৬:৪২435121
  • বাকি সতেরোজন (একুশ না বোধায়) মনে হয় সিন্ধিয়াকে গাছে চড়িয়ে মই কেড়ে নেবার তাল করেছে :d
  • T | ১১ মার্চ ২০২০ ১৬:১৯435120
  • ওই শুদু জয়েন করল? আর বাকি একুশটা?
  • | ১১ মার্চ ২০২০ ১৬:১৬435119
  • কিন্তু সিন্ধিয়া যদি অজিত পাওয়ারের মতন খেলে দেয়, তখন?
  • r2h | ১১ মার্চ ২০২০ ১৬:১৪435118
  • থাক থাক, ওসব বলতে নেই। আবার কিসে ব্যথা পাবেন, এমনিতেই অপমানে জর্জরিত।
  • dc | ১১ মার্চ ২০২০ ১৬:০৮435116
  • খড়ের ধন?
  • r2h | ১১ মার্চ ২০২০ ১৬:০২435115
  • ওহ, ধন নয় বলেছে, ওটা ঠিক না। আছে, কিন্তু খড়।
    খড়ের ব্যাপারটা জীবনানন্দ ভালো ধরেছিলেন।
  • r2h | ১১ মার্চ ২০২০ ১৫:৫৬435114
  • কংয়ের সব হুমদো নেতারা গান্ধী পরিবারের সস্নেহ অভিভাকত্ব ছাড়া ন্যালাখ্যাপা বোধ করে তার জন্যে সোনিয়াকে দোষ দিয়ে কী হবে। ধরে বেঁধে সেধে না নিয়ে না এলেই হত।
    আমাকে যদি আজ পবঙ্গের রাজ্যপাল হতে বলে আমি কি আর না করবো। (আহ ভাবলেই কেমন লাগে, কলকাতা শহরের মধ্যিখানে সবুজে সবুজে ঢাকা বিশাল একটা বাড়ি। ধন নয়, মান নয় (রাজ্যপালের অপমানের ব্যাপারটা এখানে সুন্দর ধরেছে) একটুকু বাসা (একটু বড়ই না হয় হলো, অধিকন্তু ন দোষায়) মনে ছিল আশা)
  • T | ১১ মার্চ ২০২০ ১৫:৫১435113
  • মা, মাগো, বলিপ্রদত্ত নধরটাকে দেখেও পাষাণ থাকিশ ক্যানো মা।
  • sm | ১১ মার্চ ২০২০ ১৫:৪৫435112
  • আগাছা বিদেয় হয়েছে, ভালোই হয়েছে।কিন্তু সিন্ধিয়া, সিপিএম এ জয়েন করলে পারতো।ওকে আলিমুদ্দিন সি এম পোষ্ট অফার করতো,শুনেছি।
    ২০২১ ফাটবে ফানুস।
    বঙ্গে ফিরবে কে?
    এ আবার বলতে লাগে।কংগ্রেস এর সঙ্গ ছাড়লেই সিপিএম এর শুদ্ধি করন কমপ্লিট হয়ে যাবে।
    আবার ফিরবে সেই স্বর্ণ যুগ।
    লাল সেলাম।
    -কমরেড লালন
  • T | ১১ মার্চ ২০২০ ১৫:৪৩435111
  • ওকে সিএম পদ দিলে মধ্যপ্রদেশে বিজেপিই ভেঙে যাবে ঃ) অলরেডি চৌহান বনাম মিশ্রা চলছে। রাজ্যসভার মেম্বার করবে। জাস্ট এইজন্য একটা সরকার ফেলে দিল!!
  • S | ১১ মার্চ ২০২০ ১৫:২৭435110
  • বিজেপি বোধয় ওকে সিএম পদের লোভ দেখিয়েছে।
  • T | ১১ মার্চ ২০২০ ১৫:২৫435109
  • দেকুন, এটা সহজ। সিন্ধিয়াবাবু প্রমোশন পাচ্চিলেন না। ক্যানো পাচ্চিলেন না, কারণ কংগ্রেস রিসেন্ট কয়েকটি রাজ্যে জিতলেও হাওয়া ঠিক সেভাবে নিজেদের দিকে ঘোরাতে পারেনি। ক্যানো হাওয়া ঘোরেনি, কারণ বিরোধীদের মধ্যে ঐক্যের অভাব। কে এই ভাঙন ধরাচ্চে? ক্যানো, মমব্যান। আর কারা এই মমব্যানকে ক্ষমতায় নিয়ে এসেচে? হেঁ হেঁ হেঁ, কই সে বুজীরা আজ, অ্যাঁ! নিকালো বাহার
  • অর্জুন | ১১ মার্চ ২০২০ ১৫:২৪435108
  • কত জনই বেরিয়ে গেছে। কুমার মঙ্গলম, নরসিমা রাওয়ের পরিবার বিজেপিতে।

    আই কে গুজরালের ছেলে আকালি দলে।

    নাজমা হেপতুল্লা কবেই বিজেপিতে।

    শশী থারুর কি কংগ্রেস ছাড়ার কথা জানিয়েছে ?

  • অর্জুন | ১১ মার্চ ২০২০ ১৫:১৮435107
  • @Amit ১১ মার্চ ২০২০ ১৪:২৫435154

    মোদী শাহ কে হারাতে হলে এখন একটাই রাস্তা। কোনোমতে যদি রাহুল গান্ধী কে বিজেপি তে যোগদান করানো যায়।

    :))))))))))))))))))

    @সে | ১১ মার্চ ২০২০ ১৪:২৭435155

    বিজেপি ওকে নেবেই না। পা ধরে সাধলেও নেবে না।

    :)))))))))))))))))))))))))))))

    ফাটাফাটি কমেন্ট দুটো।

  • PT | ১১ মার্চ ২০২০ ১৫:০৯435106
  • "সিন্ধিয়ার ১৮ বছরের রাজনৈতিক জীবনে ১৭ বছর সাংসদ, দু’বার কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্য সচেতক, কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক, উত্তরপ্রদেশে দলের দায়িত্ব, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, ভোটপ্রচারের প্রধান, ৫০টিরও বেশি টিকিট, ৯ জন মন্ত্রী।"

    আরও কি পাওয়ার ছিল? নাকি অন্য কোন ঘাপলা?
  • অর্জুন | ১১ মার্চ ২০২০ ১৫:০৫435105
  • প্রিয়াঙ্কা গান্ধী একটা কোনো লিডারই নয়। মঞ্চে আর গাড়িতে উঠে হাত নাড়লেই লিডার হওয়া যায় না।

    একটা পার্টি পরিবারের বাইরে কোনো নেতা তৈরি করতে পারল না।

    আমি শুনেছি সোনিয়া গান্ধীর কংগ্রেসে আসার অন্যতম কারণ ছিল কংগ্রেস পার্টির ফান্ডের মোটা টাকাটা পুরো গান্ধী পরিবার নিয়ন্ত্রণ করে। ওটা ওরা কোনোদিন ছাড়বে না।

  • S | ১১ মার্চ ২০২০ ১৫:০১435104
  • ট্রাম্প দাবী করেছে যে করোনাভাইরাসের টেস্টিং অনেকটা ইউক্রেনের সাথে ফোন কলের মতনই পারফেক্ট। অতটাও পারফেক্ট নয়, কিন্তু কাছাকাছি।
  • r2h | ১১ মার্চ ২০২০ ১৪:৫২435103
  • আমিও তাই ভাবি, রবীন্দ্রভারতী নিয়ে এত ক্যাও হচ্ছে, রাজ্যপাল অপমানিত হন না কেন।
    https://www.bengalinfo.com/newsdetail.php?newsid=160418
  • b | ১১ মার্চ ২০২০ ১৪:৪৭435102
  • সে তো ধরুন ছোটোদাদুর মুখে শুনেছি আমাদেরও অতি অতি অতি অতি অতি অতি (কয়েকটা বাদ পড়ে গেলো বোধ হয়) বৃদ্ধ প্রপিতামহ রাz-আ রামরাম স্যান (যদিও এনার নাম কোনো হিস্ট্রি বইয়ে খুঁজে পাওয়া যায় নাই)। তাই বলে কি আমি কংগ্রেসে জয়েন করিচি?
  • সে | ১১ মার্চ ২০২০ ১৪:৩৩435101
  • এবং প্রিয়াংকা ভদ্রা এবং সোনিয়া গাঁধি।
  • অর্জুন | ১১ মার্চ ২০২০ ১৪:৩১435100
  • শিবাজীর বংশধরও কংগ্রেসের লোক- উদয়রাজে ভোঁসলে।

    এদের সকলের ক্রেডিবিলিটি খুব সন্দেহজনক।

    কিন্তু কংগ্রেস পার্টি শেষ করছে রাহুল গান্ধী।

  • অর্জুন | ১১ মার্চ ২০২০ ১৪:২৮435099
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পারিবারিক ভাবে বিজেপি কানেকশন খুব স্ট্রং। ঠাকুমা মহারাণী বিজয়রাজে স্বাধীন দেশের স্টঞ্চ অ্যান্টি কংগ্রেস ব্রিগেডের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজাজির স্বতন্ত্র দলের সদস্যা। পরে জন সঙ্ঘ এবং বিজেপি। ইমারজেন্সির সময় ইন্দিরা গান্ধী ওঁকে তহারে পুরেছিল। মাধবরাও ঐ সময়ে ভয়ে ভয়ে কংগ্রেস জয়েন করে। তভলীন সিং কে একটা সাক্ষাৎকারে মাধবরাও বলেছিল, ওর ভয় হয়েছিল ইমারজেন্সি কোনোদিন উঠবে না এবং ইন্দিরা রাজ পরিবার গুলোর বিরুদ্ধে আইন বের করে ওদের সব প্রপার্টি সিজ করবে। প্রিভি পার্সে রাজ পরিবার গুলোকে তেমন জব্দ করা যায়নি।

    তারপর বসুন্ধরা রাজে তো বিজেপি'র পেটো লোক।
  • r2h | ১১ মার্চ ২০২০ ১৪:২৮435098
  • এইসব রাজাদের ছেলেপুলেদের গুরুত্ত্ব রাজনীতিতে কবে কমবে কে জানে। আমাদের আছেন প্রদ্যোৎবিক্রম কিশোর মানিক্য। এমনিতে অবশ্য তিনি খুব বিনয়ী ভদ্রলোক। কিন্তু লোকজন রাজকুমার মহারাজা এইসব বলে, সেসব শুনলে খোরাক লাগে। কংগ্রেস থেকে বেরুবেন শুনছিলাম, শেষে কী হলো মনে নেই।
  • সে | ১১ মার্চ ২০২০ ১৪:২৭435097
  • বিজেপি ওকে নেবেই না। পা ধরে সাধলেও নেবে না।
  • Amit | ১১ মার্চ ২০২০ ১৪:২৫435096
  • মোদী শাহ কে হারাতে হলে এখন একটাই রাস্তা। কোনোমতে যদি রাহুল গান্ধী কে বিজেপি তে যোগদান করানো যায়।
  • সে | ১১ মার্চ ২০২০ ১৪:০৬435095
  • গাঁধি পরিবার বা প্রিয়াংকা ভদ্রা — এরাই কংগ্রেসে ভাঙনের কারণ।
    সিন্ধিয়া পদত্যাগ করেছে। শশী থারুরও পদত্যাগ করে বিজেপি জয়েন করবে।
  • দীপাঞ্জন | ১১ মার্চ ২০২০ ১৪:০০435094
  • "তাহলে আর রাহুল গান্ধী নয় কেন?" রাহুল না, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, ইভানকা, কি সুন্দর অন্ত্যমিল। নাহলে এওসি আর ওয়েসি।
  • দীপাঞ্জন | ১১ মার্চ ২০২০ ১৩:৫৭435093
  • সিনেটে ইন্ডিপেন্ডেন্ট হিসেবেই দাঁড়াবেন, কিন্তু প্রেসিডেনশিয়াল ইলেকশন ইন্ডিপেন্ডেন্ট-এর পক্ষে যেটা সম্ভব না। পার্টি লয়াল্টি খুব স্ট্রং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত