এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ৩১ মার্চ ২০২০ ১০:১১440349
  • উহান র পপুলেশন ১১ মিলিয়ন্স।

    শালার অটো কারেক্ট। :)
  • PT | ৩১ মার্চ ২০২০ ১০:১০440348
  • "মোদ্দা কথা হলো,নলেজ এর কোন বাউন্ডারি থাকে না।কোন পার্টিশন থাকে না।পেটেন্ট চুক্তি করে অনেকে নিজের কুক্ষিগত করার চেষ্টা চালিয়েছে বটে,কিন্তু মুখ থুবড়ে পড়েছে।"

    দারুণ, দারুণ, দারুণ......উপলব্ধি। উঃ, কি আনন্দ যে পেলাম......
    আসলে "সাহায্য" তা যে ভাবেই আসুক বা দেওয়া যাক না কেন তা কোন ভৌগলিক কাঁটাতারের বাঁধনে ঘিরে রাখা উচিত নয়।
    সেইজন্যেই ভিয়েতনামে আমেরিকান বোমার প্রতিবাদে রাস্তায় নামলে অথবা অবরুদ্ধ কিউবাকে চাল পাঠালে সেটা নিয়ে খিল্লি করার আগে ভেবে দেখা উচিৎ।

    করোনা বোধহয় নতুন করে সাম্যবাদের শিক্ষা দিচ্ছে!! আচ্ছা, আচ্ছা, সাম্যবাদ ভাল লাগছে না শুনতে? তো ছোটবেলায় পড়া পদ্যটা মনে করা যাকঃ
    "আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ এ ধরণী পরে
    সকলের তলে সকলে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে"

    সকালবেলাটা নেতানো মুড়ির মত প্যাতপ্যাতে করে দেওয়ার জন্য দুঃখিত। তবে কিনা বাজার থেকে মুড়ি উধাও-দেখেন কিউবা কিছু পাঠাতে পারে কিনা।
  • Amit | ৩১ মার্চ ২০২০ ১০:১০440347
  • দ্যাখেন , অনেক যুক্তি আসতে পারে চীনের স্ট্যাটিসটিক্স নিয়ে। কিন্তু আমার সন্দেহ থেকেই যাচ্ছে। China তে চীন নবর্ষের ছুটি অনেক বেশি পপুলার ক্রিস মাস র থেকে, সেটা এ বছর ছিল জানুয়ারী র লাস্ট হপ্তা থেকে ফেব্রুয়ারী র ১স্ট হপ্তাহ।

    কিন্তু উহান এ ফার্স্ট কেস ধরা পরে ডিসেম্বর র মাঝামাঝি, লক ডাউন চালু হয় মিড্ জানুয়ারী থেকে। তাহলে সব শ্রমিক রা সেই লক ডাউন এ বাড়ি গেলো কি করে ? আর গেলে তো পুরো চীন উজাড় হয়ে যাওয়ার কথা অতগুলো +ve কেস ঘুরে বেড়ালে।

    যদি ধরে নি, ক্রিসমাস র ছুটি তে গেছিলো, তাহলে ও নিশ্চয় জানুয়ারি র মাঝে সব্বাই ফেরত এসেছে, তাহলেওডিসেম্বর র মাঝা মাঝি থেকে রোগটা সেরকম ছড়ালো না। ? উহান র পপুলেশন গা মিলিয়নস। জানিনা এর মধ্যে মিগ্রান্ট লেবর ধরা হয় কি না।

    আর লোকডাউন চালু হওয়ার আগে টুরিস্ট ট্রাভেল ধরে নিলাম নাহয় কম ছিল, কিন্তু বিসনেস ট্রাভেল ? সেটাই কি কম হবে ওরকম সব ইন্ডাস্ট্রিয়াল হাব এ ? আমাদের দিল্লী মুম্বাই- বেঙ্গালুরু এসব রুট এ জেনারেল Week _Days - এ এয়ার ট্রাফিক লোড দেখেছেন একবার ?

    চীন এ তার বেশ কয়েক গুন্ হওয়ার কথা ইকোনমির সাধারণ রুল মেনেই, ওদের আর্থিক হাল আমাদের থেকে কয়েক গুন্ বেটার। এর জন্যে এক্সপার্ট না হলেও চলে।

    এবার ট্রেন তো ছেড়েই দিচ্ছি। এবার ধরুন- একটা নতুন রোগ এলো, সেটা ডিটেক্ট করতে সময় লাগার কথা, সেটা হলো মিড্তা ডিসেম্বর এ। এরপর লক ডাউন হতে হতে আরো এক মাস, এর মধ্যে এতো পপুলেটেড, কনজেস্টেড শহরে এতো কম ইনফেকশন বা ডেথ রেট হলো কি করে-? আর বাকি শহর গুলো বেঁচেই বা গেলো কি করে ওই এক মাসে ? নাকি চীন তে লোকে বিসনেস ট্রাভেল করেই না ? কিন্তু ডাইরেক্ট ইতালি, আমেরিকার করে - ?

    যেখানে দু মাস টাইম পেয়েও বাকি সব দেশ ডুবে গেলো ? এতটাই এফিসিয়েন্সি র ফারাক ?

    চীনের অঙ্ক জাস্ট মিলছে না, সাধারণ ইকোনমির হিসেবেই। যতই সার্ভেইল্যান্স আর লক ডাউন র হিসেব দেখানো হোক।

    সাউথ কোরিয়া র টা কিন্তু মিলছে, কারণ ওরা দারুন ভাবে প্রিপারেড ছিল সার্স আর swine flu র অভিজ্ঞতা থেকে, মাস্ক, PPE র প্রচুর স্টক ছিল প্রতিটা হাসপাতাল এ। এখনো অব্দি ওরা ৫ মিলিয়ন লোকের টেস্ট করেছে, ওই লেভেল এ অন্য কোনো দেশ করতে পারে নি।
  • sm | ৩১ মার্চ ২০২০ ০৯:৫৭440346
  • আজ একটা নতুন টার্ম শিখলাম ফরেন নলেজ। যার পর নাই পুলকিত হলাম।
    এক কালে দক্ষিণ পূর্ব,মধ্য এশিয়া,ইওরোপ হতে নলেজ ভ্রমণ করে আমেরিকায়।কর কাছে কোন নলেজ ফরেন?
    দুই, যাঁরা একাডেমিক লাইনে থাকেন,তাঁরা সাধারণত এমন মূর্খের মতন উক্তি করেন না।
    উদাহরণ দিচ্ছি।
    এই চিন,জাপান, কোরিয়া সব্বাই পশ্চিমী নলেজ ধার করে চিকিৎসা ব্যবস্থা চালায়।
    কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা গেলো?ইতালি,ফ্রান্স,ব্রিটেন লাড্ডু।একমাত্র জগাই জার্মানি ফাইট দিচ্ছে।
    আমেরিকা চেষ্টা করছে।কিন্তু অতো নলেজ নিয়েও কেমন দিশেহারা ভাব।
    কোরিয়া,জাপান,চিন এঁরা ধার করা ফরেন নলেজ নিয়েও ক্রাইসিস সামলে দিয়েছে মনে হচ্ছে।
    এঁদের দেখে ওভাররেটেড বলে কিছু মনে হচ্ছে না।
    মোদ্দা কথা হলো,নলেজ এর কোন বাউন্ডারি থাকে না।কোন পার্টিশন থাকে না।পেটেন্ট চুক্তি করে অনেকে নিজের কুক্ষিগত করার চেষ্টা চালিয়েছে বটে,কিন্তু মুখ থুবড়ে পড়েছে।
    নলেজ হলো সার্বিক জ্ঞান। আত্মস্থ করার জিনিস।যে দেশ যতো ভালো রপ্ত করতে পারে,সেই দেশ ততো ভালো ইমপ্লিমেন্ট ও করার চেষ্টা করে।
    আজ ইতালি চীনের কাছে সাহায্য চাইছে।
    সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে কোরিয়া,চিন,জাপান কিভাবে সব কিছু নিয়ন্ত্রণে রাখছে।
    টেকনোলজি তেও এইসব দেশ,ধার করা নলেজ দিয়েই এগিয়ে যাচ্ছে।বুলেট ট্রেন চিন ও জাপানে কয়েক হাজার কিমি বৃষ্টিত।
    ইওরোপ ফ্রান্স ছাড়া কারোর নেই।
    কেন এমন হয়?
  • Du | ৩১ মার্চ ২০২০ ০৯:১৭440345
  • চীনে নববর্ষের ছুটি থাকায় উহান নাকি প্রায় খালি ছিল। মাইগ্র‌্যান্ট শ্রমিকেরা নিজেদের গ্রামে চলে গেছিল।্সেটা হয়তো একটু হেল্প করেছে।
  • PT | ৩১ মার্চ ২০২০ ০৯:১৩440344
  • জাপানিরা নাহয় কম কথা বলে ইত্যাদি........কিন্তু রাশিয়া কি করে সামলে নিল? ১৮০০+ কেস কিন্তু মৃত মাত্র ৯!! পোল্যান্ডও ভাল অবস্থায়ঃ ২০০০+ এ মৃত ৩১।
  • b | ৩১ মার্চ ২০২০ ০৭:৪০440342
  • অনেকদিন ধরেই গুরুতে বলেছি বিজ্ঞান নিয়ে ম্যাঙ্গোব্র‌্যান্ড (গুরুর বাগ) সহজ সরল গোলগাল লিখতে, এদিকে তেনারা লাকানের কানে কটা লোম ছিলো সেই নিয়ে গবেষণায় ব্যস্ত। করোনার চক্করে পড়ে একটা ভালো লাভ হল। ঠেলার নাম বাবাজী।
  • Amit | ৩১ মার্চ ২০২০ ০৬:৫৪440341
  • তাহলে তো মুখে মাস্ক পরে ঘুরলে ই সব দেশে এদ্দিনে কমে যাওয়া উচিত। নো থুতু, নো করোনা।
    :) :) :) :)
  • lcm | ৩১ মার্চ ২০২০ ০৬:৪৬440340
  • অভিনব বিশ্লেষণ :
    করোনা ভাইরাস জাপানে তেমনভাবে ছড়ায় নি, তার একটি কারণ নাকি জাপানিরা কম কথা বলেন। ইতালিয়ান বা আমেরিকান-রা এত বেশি বকবক করে যে মুখ দিয়ে ফোয়ারার মতন থুতু ছেটায়।
  • lcm | ৩১ মার্চ ২০২০ ০৬:৩৬440339
  • Coronavirus: U.S. Still Seeing Thousands Of Flights, Despite A Drop In Air Travel


    With the coronavirus outbreak taking hold in the U.S., thousands of flights have been canceled — but on Sunday, there were still 2,800 planes in the air, according to aviation site Flightradar.com

    Millions of Americans are currently under stay-at-home orders, part of a wider effort to curb the spread of the coronavirus that causes COVID-19, causing international air travel to plummet. But within the U.S., thousands of domestic passenger flights are still taking off each day.
  • Atoz | ৩১ মার্চ ২০২০ ০৩:৫৮440338
  • অমিত, বিজনেস ল্যাঙ্গুয়েজ চিরকালই ইংরেজী। ওরাই সারা দুনিয়া জুড়ে বিজনেস করে করে সব গ্লোবাল করেছে।
    কিন্তু তাতে মধুসূদন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ ইত্যাদিদের বাংলায় সাহিত্যসৃষ্টিতে আটকায় নি। প্রসঙ্গতঃ, মধুসূদন আর বঙ্কিম ইংরেজী দিয়েই শুরু করেছিলেন, কিন্তু অতি দ্রুত ভুল বুঝতে পারেন। তারপরেই বাংলায় লিখতে থাকেন ও প্রায় একটা যুগান্তর ঘটান সাহিত্যে। নিজস্ব ভূমির উপরে দাঁড়িয়ে না লিখতে পারলে সেটায় সত্যিকার মর্যাদা কোথায়? সে তো পরের আওয়াজ শুনে তোতার বুলি আওড়ানো!
  • Amit | ৩১ মার্চ ২০২০ ০৩:৪৯440337
  • "ক্রাইসিসে পড়লে দেখা যায় কেউই রেডি নয়, কেউ কিছুই জানে না' এটা এক্কেবারে সত্যি। কিন্তু তাও মনে হয় অন্য দেশে লক ডাউন মেজার গুলো অনেক বেটার ম্যানেজ করেছে, মানে যেটুকু নিজের দেখা বা ফার্স্ট পারসন এ শোনা, তার ভিত্তিতে ই বলছি। ইন্ডিয়া তে প্রধান সেবকের মতো তিন ঘন্টায় স্টেজ শো মেরে ছেড়ে দেয় নি। ইন ফ্যাক্ট এখনো অব্দি এই এক হপ্তায় তেনার কান্ট্রিবিউশন বা প্ল্যানিং টা যে ঠিক কি তাই বুঝে পেলুম না। যে করার, তা তো স্টেট্ গভট গুলোই করছে।

    আজকে কয়েক লক্ষ বা আরো বেশি মিগ্র্যান্ট লেবর দের বা বুড়ো বুড়ি দের যে চরম ভোগান্তি চলছে, একটু আগে থেকে প্ল্যান করলে এসব অনেকটাই এড়ানো যেত। মমব্যান তো এর মধ্যেও লিমিটেড রিসোর্সে নিয়েও মোটামুটি ঠিকঠাক ই কাজ করে যাচ্ছেন।
  • Amit | ৩১ মার্চ ২০২০ ০৩:৪২440336
  • কিন্তু বাংলা ভাষায় সেরকম ভালো লেখাও আজকাল অত হয় কোথায় ? এটা দুটো দিকেই সমস্যা, ভালো লেখা সেরকম হচ্ছে না বলে লোকে পড়ার উৎসাহ পাচ্ছে না, আর লোকে পড়ছে না বলে সেরকম ভালো লেখা ও বেশি আসছে না, লেখক লেখিকারা সেই ভাষায় লেখার উৎসাহ হারাচ্ছেন।

    আর গত ৫০-১০০ বছরে আমরা চাই বা না চাই, দুনিয়া জুড়ে ইংরেজি টা মেজর বিসনেস ল্যাঙ্গুয়েজে হিসেবে গাম্বাট হয়ে দাঁড়িয়ে গেছে। globalization এর চক্করে তার জোর আরো বেড়েছে। এতো দেশের লোকের সাথে কাজ করতে গেলে তো সব কটা ভাষা আলাদা করে শেখা মুশকিল, সেখানে ইংরেজি ই ভরসা। আমাদের ছেড়ে দ্যান, জার্মান, ফ্রেঞ্চ, জাপানি যারা নিজেদের ভাষা নিয়ে এতো প্রোটেক্টিভ, তারা পজ্জন্ত ইংরেজি শিখছে আজকাল।

    কিন্তু ভালো লেখা মনে হয় এখনো ভালোই বিক্রি হয় বা লোকে পড়ে।
  • Atoz | ৩১ মার্চ ২০২০ ০৩:৩০440335
  • "বিলাত মশাই, বিলাত"। বিলাতী সায়েবরা কবেই মোহনবাবুর কুট করে "কুইট ইন্ডিয়া" শুনেই সুট সুট করে চলে গেলেন, এখনও বড় বড় বাঙালিরা সব সেই সায়েবদের ভাষা নিয়েই গদগদ করছেন। আরে, বাংলায় লেখা বাঙালির বই পড় ব্যাটারা! বাঙালি বিলায়েতি ভাষায় লিখলে তবে কিনা সেই লেখা জাতে ওঠে! সে ভগৎমার্কা বা আমিশমার্কা হলেও গদগদ গড়াগড়ি!
    এ তো ঘোরতর আত্মমর্যাদার অভাব! কলোনীপ্রভুদের পায়ে মানসিক দাসত্ব! কর্তারা কবেই পগার পার, প্রজাগণ এখনও জোরহস্ত করি নমস্তে করে যাচ্ছে।
  • anandaB | ৩১ মার্চ ২০২০ ০৩:২৪440334
  • গত কয়েক দিন ধরে বিভিন্ন গুগল ওয়েবসাইট এ কানেকশন denial আসছে, ইন্টারমিটেন্ট। গুগল ইমেইল, youtube, etc

    আমার somehow মনে হচ্ছে এই মতামত দিন সংক্রান্ত সমস্যা টা রিলেটেড - পার্ট অফ এ বিগার গুগল প্ৰব্লেম

    ভুলও হতেই পারি (সে সম্ভবনাই বেশি :) )
  • lcm | ৩১ মার্চ ২০২০ ০৩:০৭440332
  • এস,
    থ্যাঙ্কু। এটাই এরর। গুগল ইনপুট টুলস। যাক সকলেরই একই এরর হচ্ছে। আপাতত - ব্রাউজার ট্যাব/উইন্ডো বন্ধ করে, আবার খোলো। এটা দেখা হচ্ছে।
  • শালিখ | ৩১ মার্চ ২০২০ ০৩:০৫440331
  • অভিজিৎ বাবুকে শাইনিংদের পছন্দ হবার কথা নয়। ভদ্রলোক খুব ইনকাম ট্রান্সফার এইসব কেইনিসিয়ান কথাবার্তা বলেন, অন্ততঃ নিউজপেপার কলাম আর মিডিয়া ইন্টারভিউগুলোতে।

    এখন দেখছি তৃণরাও ওনাকে পছন্দ করেনা, যদিও পিসীমার প্ৰধান ক্লেইম টু পলিটিক্যাল ফেম হল বিভিন্ন কায়দায় ইনকাম ট্রান্সফার (কতটা কাকে ট্রান্সফার সেটা বিতর্কিত)।

    অর্থাৎ, ডিক্টেটররা অভিজিৎবাবুকে পছন্দ করে না। কিউ ই ডি, উনি ভাল লোক হবার সম্ভাবনা খুব বেশী।
  • S | ৩১ মার্চ ২০২০ ০২:৫৪440329
  • সেদিন দেখলাম এক চাড্ডী ডঃ ব্যানার্জীকে গাল দিতে গিয়ে নোবেল প্রাইজকে বামপন্থী অ্যাওয়ার্ড বলে দিল।
  • S | ৩১ মার্চ ২০২০ ০২:৫২440328
  • "সংস্কৃত সাহিত্য নেই! উপনিষদ নেই! বেদ নেই! পুরান নেই! মহাকাব্য নেই, এমনকি উর্দু সাহিত্য, বিভিন্ন আঞ্চলিক সাহিত্য, উপকথা, রূপকথা, বিভিন্ন লোক ভাষার সাহিত্য এবং অবশ্যই ভারতীয় দর্শন। "

    এগুলোর মধ্যে কোনগুলো বিগত ৩০০ বছরে তৈরী হয়েছে?
    উর্দু সাহিত্য আলাদা। অনেক ভেবেচিন্তে তৈরী হয়েছিল। বিগত ৭০ বছরে দুইদেশ মিলে সেটার সর্বনাশ করেছে।

    আর এগুলোর কোনোটাই বিশ্বের দরবারে তেমন জায়গা করে নেয়নি। লোকে শেক্সপিয়ারের নাম যতটা জানে, পড়ে, ইন্ডিয়ার সাহিত্য নিয়ে তেমন চর্চা নেই। এগুলো স্বীকার করে নেওয়া প্রয়োজন।
  • S | ৩১ মার্চ ২০২০ ০২:৪৫440327
  • কোন বিদেশী ইউনির সিলেবাসে অমিতাভ ঘোষ পড়ানো হয়? সত্যিই জানতে চাই।
  • শালিখ | ৩১ মার্চ ২০২০ ০২:৪৩440326
  • বলতে গেলে অমর্ত্য সেনও ওয়েলফেয়ার ইকোনোমিক্সের লোক। হরে দরে সেই 'গরীবদের' নিয়ে কাজ।

    আপাততঃ অভিজিৎকে অপছন্দের কারণ যেটা বুঝছি, ও কেন আমার শত্রুর সাথে কথা বলল। সেন্টিমেন্টটা বুঝি। ক্লাস টুতে পড়তে ঐটাই প্ৰধান ক্রাইটেরিয়া ছিল ভাল লোক, মন্দ লোক বাছার।
  • অর্জুন | ৩১ মার্চ ২০২০ ০২:৪২440325
  • বাঙালি সেলিব্রিটিরা কি পড়ে জানিনা। পড়া তো হওয়া উচিত আপন রুচি। কিন্তু নুতন প্রজন্ম বাংলা পড়েনা বলে যে অভিযোগ ও ক্রন্দন তার উত্তরে বলতে ইচ্ছে করছে নবনীতা দেবসেনের একটি উদ্ধৃতি ' এরা আপনার (এন আর আই) কলকাতা দেখেনি। দেখেছে আপনাকে কলকাতায়।'
  • অর্জুন | ৩১ মার্চ ২০২০ ০২:৩৮440324
  • সাহিত্য নিয়ে খোঁজ খবর কম রাখেন। ইংরেজদের নিজের দেশের চাইতে তাদের কলোনি গুলো থেকে যেসব লেখকরা উঠে আসছে তাদের নিয়েই চর্চা সইব জায়গায়। গত ২০-২৫ বছরে খোদ সাদা চামড়ার বিলিতি অথরদের নাম এবং সাহিত্যিক কদর বিশেষ নেই বললেই চলে। স্নাতকোত্তর স্তরে পোস্ট কলোনিয়াল লিট্রেচর নিয়ে পড়লে বহু বছর থেকেই অনিতা দেশাই, অমিতাভ ঘোষ ও সলমন রুশদি তো বটেই, এখন কিরণ দেশাই, ঝুম্পা লাহিড়ীও পড়ানো হয়। এখন ভারতীয় সাহিত্যের অনুবাদও সিলেবাসে আছে।

    'দেশ দেশ নিয়ে বেশি চেঁচাতে গিয়ে আবার সবেরই সলিউশান গোবর, গোচোনা না হয়ে যায়।'

    হায় রে! ভারত 'দেশ' মানেই 'গোচোনা' !! সংস্কৃত সাহিত্য নেই! উপনিষদ নেই! বেদ নেই! পুরান নেই! মহাকাব্য নেই, এমনকি উর্দু সাহিত্য, বিভিন্ন আঞ্চলিক সাহিত্য, উপকথা, রূপকথা, বিভিন্ন লোক ভাষার সাহিত্য এবং অবশ্যই ভারতীয় দর্শন।

    'দেশ' বলতেই 'গোচনা'! সত্যিই কি দুর্ভাগা মোর দেশ!

  • Atoz | ৩১ মার্চ ২০২০ ০২:২৩440323
  • আরে বাঙালি সিলিব্রিটিরা দেখি কী বই পড়ছেন বলতে গেলেও চাট্টি সাহেবের বই এর নাম দেন, সে একেবারে চেতন ভগৎমার্কা বই হলেও। আহা, সায়েবের বই বলে কথা! বিলাত, মশাই বিলাত!
    বাংলা বইয়ের নাম দিলে যেন জাত যাবে, যেন গঙ্গা নাইতে হবে তাঁবাতুলসী দিয়ে।
  • S | ৩১ মার্চ ২০২০ ০২:২০440322
  • অন্ক, সায়েন্স, লিটারেচার, হিস্টরি, হিউম্যানিটিজ, সোশাল সায়েন্স, ডাক্তারি, এন্জিনিয়ারিং সবেই তো বিগত ৩০০ বছর ধরে শুধুই পশ্চিমীদের অবদান। ব্যাচেলারস থেকেই তো ইন্ডিয়ান অথারের নেই। উপরের দিকে নাহয় নাই উঠলাম। ইন্ডিয়ান অথারদের বইওতো সেই ছটা ফরেন অথারের বইয়ের সামারি আর ইন্ডিয়ানাইজড ইংলিশ ছাড়া কিছুই নয়।

    দেশে বিদেশে যে ফ্ল্যাট বাড়ি ওঠে সেগুলো দেশি টেকনলজি নাকি? হাসপাতালে যে চিকিৎসা হয় সেও তো ফরেন নলেজ।

    দেশ দেশ নিয়ে বেশি চেঁচাতে গিয়ে আবার সবেরই সলিউশান গোবর, গোচোনা না হয়ে যায়।
  • Atoz | ৩১ মার্চ ২০২০ ০২:১৪440321
  • সক্রেতিস এর কথাটাই দেখা যাচ্ছে খুবই সত্যি। অথচ লোকে ভয় পেয়ে তাঁকে হেমলক খাইয়ে দিল, উনি মহানন্দে বাহাত্তর বছর বয়সে ড্যাং ড্যাং করে চলে যাবার আগে বলে গেলেন, "আহা, আপনারা কেন দুঃখিত হচ্ছেন? আমি কিন্তু মোটেই চুপ করে যাবো না। উপরে গিয়েই যাকে দেখবো তাঁকেই প্রশ্ন করতে শুরু করবো।"
    (আর একটু হলেই বাহাত্তুরে ধরতো, কান ঘেঁষে বেরিয়ে গেলেন। )
  • অর্জুন | ৩১ মার্চ ২০২০ ০২:১২440320
  • এসব এবার অন্য জায়গাতেও শুরু হবে। আজ বাজারে গিয়ে দেখলাম মাছের বাজারে সব গা ঘেঁষাঘেঁষি করে বসে গপ্প মারছে, নিজেরা মাস্ক পরেনি, কাউকে পরতে দেখলে হাসাহাসি করছে। কিছু বললেও ভ্রূক্ষেপ নেই।

    https://m.dailyhunt.in/news/india/bangla/anandabazar+patrika-epaper-abp/karona+sachetanatar+barta+diye+prahrit+chatr-newsid-174836800
  • অর্জুন | ৩১ মার্চ ২০২০ ০১:৫৪440319
  • insight র বাংলা হল অন্তর্দৃষ্টি। আপনি যা দেখবেন সেটা আমিও দেখব এরকম ভাবার কোনো কারণ নেই!

    আর আমি যেটা দেখছিনা বা দেখতে পাইনা সেটা আরেকজন দেখছে বলেই তার দেখাটা গৌণ বা ভুল হয়ে যায় না।

    ওয়েস্টে বসে এই সব থার্ড ওয়ার্ল্ড স্টাডিজ গুলো হল ওয়েস্টার্ন রেটরিখ।

    ' ক্রাইসিসে পড়লে দেখা যায় কেউই রেডি নয়, কেউ কিছুই জানে না' ঠিকই না জানাটা তখন প্রকট হয়ে ওঠে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত