এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঝিকি | ১৭ মে ২০১২ ১৬:৩৪4410
  • বিকেল ঠিক নয়, সন্ধ্যা। এখানে এখন ছ'টা বাজে। সকালে তিনি সাঁতার কাটতে গেছিলেন।
  • kiki | ১৭ মে ২০১২ ১৬:৩১4409
  • কি ঝামেলা! ঋভুদের লিঙ্গ তে লিখিয়েছে ব্যাটাছেলে/মেয়েছেলে।

    তো ঋভুর এখন বড় চিন্তা হয়েছে মেয়েছেলে কিরম হলো? 50/50 কিছু? সেই নিয়ে এখন নানারকম জল্পনা কল্পনা চলছে বাপ ছেলের।আর গড়াগড়ি খেয়ে হাসি চলছে। মাঝ থেকে বললুম ওটা পরীক্ষার জন্য জেনে রাখ, কখন ও ব্যবহার করিসনে। শুনতে পেলো কিনা কেজানে!
  • কাজু | ১৭ মে ২০১২ ১৬:২৫4408
  • এই বিকেলবেলা চুল কাটতে?
  • ঝিকি | ১৭ মে ২০১২ ১৬:২৩4407
  • ছুটীর দিন, মাছের ঝোল ভাত খেয়ে ঘুমিয়ে উঠে, চা খেয়ে একটু গুরু পড়ছি। বাপ-ব্যাটায় চুল কাটতে গেছে।
  • অপু | ১৭ মে ২০১২ ১৬:২০4406
  • এ বাবা, কুমু দি নেতাই র ভান্ডা ফুঁড়ে দিচ্ছে। এ বাবা....
  • কাজু | ১৭ মে ২০১২ ১৬:১৭4405
  • এইজন্যে তো কুমুদি-কে এত্ত ভাল্লাগে। একেবারে ঠিক জায়গায় ঠিক লোককে ঠিক্কথা।
  • kumu | ১৭ মে ২০১২ ১৬:১৫4404
  • আর মানেকা গান্ধীর বঁটি নাই।
  • কুমু | ১৭ মে ২০১২ ১৬:১৪4403
  • নেতাই এট্টা আর্শোলা মেরে দেখাক আগে(রুবির সাহায্য ছাড়া),তাপ্পর সিংহ মার্তে যাক।
  • কাজু | ১৭ মে ২০১২ ১৬:১১4402
  • না সিংহর ব্যাপারটা ছবি থেকে বাদ যাবে, খরচসাপেক্ষ। বাংলা ফিলিম সেই আফ্রিকা, ইস্তাম্বুলে গিয়ে করা পোষাবে না।
  • অপু | ১৭ মে ২০১২ ১৬:০৮4401
  • গল্পের নাম ' একটি সাইকেল,কয়েক টি সিংহ আর নেতাইবাবু'
  • কাজু | ১৭ মে ২০১২ ১৫:৫৩4400
  • এই না ভুল, ভুল !

    *বিশ্বাস করার অক্ষমতাকে ক্ষমতাসম্পন্ন কাহিনীর টানে বিশ্বাসযোগ্যতার রাস্তায় নিয়ে এসে অবিশ্বাসকে ফুৎকারে উড়িয়ে দেবার ক্ষমতা যদি থাকে, তবে অবিশ্বাস করার অক্ষমতা অর্জন করে ল্যাও !
  • কাজু | ১৭ মে ২০১২ ১৫:৪৭4399
  • এ গল্প বিশ্বাস করার ক্ষমতা বব্বিশ্বাসেরই নেই, তো আমার ! বিশ্বাস করার অক্ষমতাকে ক্ষমতাসম্পন্ন কাহিনীর টানে বিশ্বাসযোগ্যতার রাস্তায় নিয়ে এসে অবিশ্বাসকে ফুৎকারে উড়িয়ে দেবার ক্ষমতা যদি থাকে, তবে বিশ্বাস অর্জন করে ল্যাও !
  • নেতাই | ১৭ মে ২০১২ ১৫:৩৯4398
  • ঢপ কেন হবে? বিশ্বাস করবার অক্ষমতা থাকলে লোকে যা খুশি ভাবতে পারে। এমনিতে আমিও স্বীকার করিনা আমি সিংহ শিকারে বেরিয়েছিলাম বলে। আমি সিংহ মারতে বেরিয়েছি খবর পেয়ে মেনকা গান্ধী বঁটি হাতে তাড়া করে ছিল। ফলত আমাকে রুট পাল্টে আফ্রিকাকে পাশ কাটিয়ে ঘুরে ইস্তান্বুল হয়ে ইতালির জলা শহরে লুকিয়ে পড়ে সে যাত্রায় প্রাণ বাঁচাতে হয়। সাইকেলটা আমায় সে যাত্রায় খুব সাহায্য করেছিল পালাতে।
  • কাজু | ১৭ মে ২০১২ ১৫:২৮4397
  • *ভবিষ্যতে
  • কাজু | ১৭ মে ২০১২ ১৫:২৭4396
  • বিশেষ বিজ্ঞপ্তিঃ

    সত্য ঘটনা হওয়া চাই। ঢপ দেয়া হইলে উহা নাকচ হইবে। সমস্ত ঘটনাগুলিকে একত্তর করিয়া ভবিষতে একটি সরস চিত্রনাট্য লেখা হইবে, যাহা হইতে চিদুদাদুর 'বিলেত ফেরত' টাইপের একটি অতীব আকর্ষণীয় ছবি হইবে। নাম হইবে 'সাইকেলো'।
  • নেতাই | ১৭ মে ২০১২ ১৫:২৩4395
  • আমি একবার সাইকেলে করে সিংহ শিকার করতে বেরিয়েছিলাম। সেই গল্প বলেছি?
  • কাজু | ১৭ মে ২০১২ ১৪:৪৯4394
  • তা লিখুন্না, এরম করে ফেলে রাখতে আছে? টইতে লিপিবদ্ধ করুন।
  • kumu | ১৭ মে ২০১২ ১৪:৪৮4393
  • যা বোঝা গেল,প্রায় সকলেই গরু / নেড়ী কুকুরের সাথে সাইকেলের যোগাযোগ ঘটিয়েছে ইচ্ছা/অনিচ্ছায়।
    কিন্তু আমি ও আরেকজন সাইকেল নিয়ে অ্যাসিসটান্ট হেডমিস্ট্রেসের (স্বাভাবিক অবস্থাতেই যাঁর নাক দিয়ে ধোঁয়া বেরত)ওপর গিয়ে পড়ি।

    গরু কীই বা করবে?টিসি দেবার ভয় দেখিয়ে জীবন মহানিশা করে দেবে?কান ধরে দাঁড় কইরে দেবে?
    ভরা অ্যাসেমব্লীতে যাচ্ছেতাই শোনাবে?

    সর্বোপরি গরু পেরেন্ট্স কল কর্তে পার্বে না,কারণ লিখতে জানে না।
  • ডিডি | ১৭ মে ২০১২ ১৪:৩৯4392
  • কুচবিহারে বর্ষাকালে ইষ্কুলের ছেলেরা হেলে সাপ ধরতো,পকেটে রাখতো। দৈবাৎ কোনো ন্যাকাসুন্দর ছেলেকে পেলে গায়ে সাপ ফেলে দিয়ে বিকট আনন্দ উপভোগ করতো।

    সেটা আলি সিস্ক্সটির কথা। শহরের কয়েকজনের বাড়ীতে ট্রান্সিস্টর এসেছে। দু একজন জাঁক দেখিয়ে হাতে গোব্দা ট্র্যানজিস্স্টর ঝুলিয়ে অস্পষ্ট গান শুনতে শুনতে সকালে বা সাঁঝের বেলায় মর্নিংওয়াক করতো সাগর দিঘীর পাড় দিয়ে।

    ছোটো ছোটো ছেলেপুলেদের নস্টালজির গপ্পো আর শোনা যায় না। গা রী রী করে।
  • kumu | ১৭ মে ২০১২ ১৪:৩৭4391
  • ব্রতীন,৮৫%।
  • কাজু | ১৭ মে ২০১২ ১৪:৩৩4390
  • লালামোহন !! অ্যা হ্যা হ্যা !! এরম বলতে নেই।
  • অপু | ১৭ মে ২০১২ ১৪:৩১4389
  • ঊট নিয়ে আমার কোন exp নেই। যে টুকু ও ই লালামোহন বাবুর চোখ দিয়ে দেখা।

    কুমু দি, এখন পুরো ফিট তো?
  • কুমু | ১৭ মে ২০১২ ১৪:২৯4388
  • উটের কথাও লিখুক কেউ।
  • কাজু | ১৭ মে ২০১২ ১৪:১২4386
  • আর বাঘ বা বনবেড়ালেরটা?
  • অপু | ১৭ মে ২০১২ ১৪:১২4387
  • ইয়ে, অত বাছুর পেতেন কোথায়?
  • ডিডি | ১৭ মে ২০১২ ১৪:০৮4385
  • সিংগল ডি'র ঐ গরু বিষয়ক দু চাট্টে কথা পড়েই বোঝা গেলো গাঁয়ে থেকে গরুদের সাথে বড়ো হয়েছে। বাকীরা সবাই শহুরে। তারা প্যাঁচা দেখলে ভয় পায়।

    বাছুর কোলে নিয়ে দৌড়ানো আমাদের ছোটোবেলার খ্যালা ছিলো। কানের পিছনে বা গলায় হাত বুলোলে মোটামুটি সব জন্তুই আমোদিত হয়। সজারুরটা অবশ্য আমি আন্দাজে কইছি, কোনোদিন প্রেকটিশ করি নি।
  • সায়ন | ১৭ মে ২০১২ ১৩:৫৮4384
  • একবার চড়ে পড়লে আর নামবার কী দরকার। ওর পিঠে চড়েই তো সাঁকো পেরিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যেত! কুবুদ্ধি দেবো কেন!
    কপালে কখনও টোকা মেরে দেখিনি তবে দুটো শিং দুহাতে জব্দ করে ধরে দেখেছি প্রবলভাবে "না" বলে। গরুরা খুব ইন্টার‌্যাক্টিভ হয়।
  • | ১৭ মে ২০১২ ১৩:৪৮4383
  • ভ্যাট! ওদের কপালে বা গলকম্বলে হাত বুলিয়ে দিলে দিব্বি আদর খায়। এমনকি কপালে টোকা মেরে দেখলেও আপত্তি করে না। গরুর কপালে টোকা মারলে একটা ফাঁপা ফট ফট আওয়াজ হয়। বাছুররা তো কোলে চড়তেও আপত্তি করে না। শুধু বেশীক্ষণ হয়ে গেলে পেটে পায়ের ক্ষুর দিয়ে খোঁচা মারে।

    আর চড়ে পড়লে তাপ্পর সেটার পিঠ থেকে কেমন নামতাম শুনি? যত্তসব কুবুদ্ধি।
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১৩:৪৫4381
  • 01:02 PM তে আরেকটা কথা লিখতে ভুলে গেলাম। হ্যাঁ, ইরান থেকে তেল নেওয়া যাবে না, বড়দা বড্ড রাগ করবে
  • অপু | ১৭ মে ২০১২ ১৩:৪৫4382
  • এছাড়া গরু রা কোন দিন চান করে না। সেই থেকে ' দে গরুর গা ধুইয়ে ' কথা টি এসেছে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত