এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৬ এপ্রিল ২০২০ ১৯:৩৪442279
  • সিএনএন বলছে আমেরিকা সন্দেহ করছে যে চীন রোনা ল্যাবে তৈরি হয়েছে।

  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৯:৩৪442278
  • হ্যাঁ অর্জুন ঠিক বলেছে।
    Suchitra Sen was a successful actor. Thank you.

    এর থেকে বেশি আর কিছুই বলা যায়্না।
  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৯:৩২442277
  • হ্যাঁ দরাদরির খবরটা আমিও দেখলাম। তবে তেমন কিছু যায়নি বোধয়। নইলে বড় করে খবর হত। তাছাড়া টেক কোম্পানিগুলো আপাতত খুব খারাপ করছেনা।
  • অপু | ১৬ এপ্রিল ২০২০ ১৯:৩২442276
  • সুচিত্রার থেকে সাবিত্রী অনেক ব ড় অভিনেত্রী। উত্তম নিজে অনেক জায়গা ও বলেছেন সাবুর সাথে সিন থাকলেই আমি শিটিয়ে থাকতুম, কখন কী করে ফেলে।

    কিন্তু হলে কী হবে; সুচিত্রা র গ্ল্যামার তার ছিল না। :)))

  • r2h | ১৬ এপ্রিল ২০২০ ১৯:৩১442275
  • সে তো হবেই। কিন্তু কত লোকের অলরেডি গেল আরকি।
    তবে এই যাত্রায় তো পনেরো দিনে সম্ভব না, যাবে কি করে। দরাদরি চলছে পড়লাম সেদিন, ষাট দিন না একশো আশি দিন।
  • অর্জুন | ১৬ এপ্রিল ২০২০ ১৯:২৯442274
  • 'একজন' কি বলেছিল তাতে কি বা এসে গেল! কতজনেই তো কত কি বলেছে।

    আমার এক সাংবাদিক বন্ধুর সঙ্গে পুনেতে একটি মরাঠী সাহিত্য সম্মেলনে গেছিলাম। ২০০২ এ। তনুজা প্রধান অতিথি। নামকরা মরাঠী লেখিক, লেখিকারা এসেছেন। আমি অবশ্য দুজনকেই চিনতাম গৌরী দেশপাণ্ডে ও শান্তা গোখলে। তাও তারা ইংরেজিতে লেখেন তাই।

    আমার বান্ধবীটি তখন টাইমসে ছিল। সে তনুজার সাক্ষাৎকার নেবে। তনুজা সঙ্গে সঙ্গে সাক্ষাৎকার দিতে অস্বীকার করলেন। টাইমস বলে উপরোধ, অনুরোধে কিছু কথা বলতে রাজী করানো গেল। কিন্তু আমার বন্ধুটি একটা কাণ্ড করে বসল ! ত্নুজার জননী ডাকসাইটে মরাঠী অভিনেত্রী শোভনা সমর্থ, তাঁর জননী রতন বাঈও অভিনেত্রী ছিলেন। তো আমার বান্ধবী তনুজার সামনে বেশ নার্ভাস হয়ে কি জিজ্ঞেস করবে ঠিক না করতে পেরে (তনুজা বেশ হাসছিলেন সবার সঙ্গে, সাক্ষাৎকারের কথা উঠতেই হাসি মিলিয়ে গেছিল এবং এক টুকরো বিরক্তির ছাপ প্রকাশ পেয়েছিল মুখে) এই matriarchial খানদানের প্রশংসা করতে গিয়ে সে বলতে শুরু করে 'ম্যাডাম, আপনার সময়ে আপনি একজন অসামান্য অ্যাকট্রেস, আপনার মা'ও দিদিও স্টার ছিলেন, দিদাও অভিনেত্রী, সেই ট্র্যাডিশন অনুযায়ী কাজলও ভালই করেছে! ' বৃন্দা (আমার বান্ধবী) বোধহয় 'Kajol too managed to get a place in Bollywood' বলেছিল। প্রশ্ন শেষও হয়নি। ব্যাস, আর যায় কোথায়, তনুজা চোখ বেশ বড় করে, অনেকটা 'What did you say!!' গোছের মুখভঙ্গি করে 'Kajol is a successful actor. Thank You.' বলে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ঃ-))

    সুচিত্রা সেন সম্পর্কেও ঐ একটি কথাই খাটে। ঐ 'Thank you' টা হল Close ended। ওর পরে আর কোনো কথা এগোতে পারেনা।

  • অপু | ১৬ এপ্রিল ২০২০ ১৯:২৮442273
  • এস এম দা, তোমার পোস্ট পড়ে আমিও পিছিয়ে এসে পড়লাম। এ নেহাতই আত্মসমালোচনা। তুমি চাপ নিও না প্লিজ।

  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৯:২৩442272
  • তাদের তো ১৫ দিন পর এমনিতেও দেশে ফিরে যেতে হয়। মাঝখান দিয়ে সোশাল সিকিউরিটি ট্যাক্সটা মারা যায়।
  • r2h | ১৬ এপ্রিল ২০২০ ১৯:২১442271
  • ননইমিগ্রান্ট ভিসার লোকেদের কোন স্ট্যাট আছে? এখনো না হলেও ইভেঞ্চুয়ালি ওটাও একটা বড় নাম্বার হওয়ার কথা।
  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৮:৫৮442270
  • 22 million Americans have filed for unemployment benefits in the last four weeks
  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৮:৪৭442269
  • এই কেলিঅ্যান কনওয়ে ট্রাম্পের বিশেষ পরামর্শদাতা। এর আগে কতগুলো ভুয়ো আতন্কবাদী হামলার দাবী করেছিল। তখন চেপে ধরলে বলেছিল "অল্টারনেটিভ ফ্যাক্ট"।
  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৮:৪৩442268
  • হ্যাঁ সেদিকেই এগোচ্ছে। তবে সবই আসলে নভেম্বরের জন্য। ওটা পার করে দিতে পারলেই আবার চার বছরের জন্য নিশ্চিন্দি।
  • cc | ১৬ এপ্রিল ২০২০ ১৮:৪২442267
  • এই আমেরিকা এর কোথায় হচ্ছে তো?
  • o | ১৬ এপ্রিল ২০২০ ১৮:৪১442266
  • একটা যুদ্ধ লাগার মত স্টেজ কিন্তু রেডি আছে। অথরেটারিয়ান স্টেট, রাইজ অফ রাইট উইঙ্গ, ইকোনমিক ক্রাইসিস, গ্লোবাল অর্ডারে শিফট সবই টেক্সটবুক মেনে হাজির। করোনা মে বি দ্য প্রক্সিমেট কজ।

  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৮:২৬442265
  • আমেরিকা দাবী করেছে চীন একটা ছোটো নিউক্লিয়ার টেস্ট করেছে। চীন অস্বীকার করেছে।
  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৮:২৫442264
  • ট্রাম্প কঙ্গ্রেস স্থগিত রাখার হুমকি দিচ্ছে।

    Trump threatens to adjourn Congress so he can make recess appointments
  • sm | ১৬ এপ্রিল ২০২০ ১৮:০৩442262
  • @ ডিসি।,
  • dc | ১৬ এপ্রিল ২০২০ ১৭:৫৬442261
  • কাশির গান দেখে আমি ভাবলাম sm বোধায় করোনা সংক্রান্ত গান খুঁজে বার করেছেন।
  • r2h | ১৬ এপ্রিল ২০২০ ১৭:৫৪442260
  • একজন গডজিলা দেখে বলেছিল ছোট ডাইনোগুলো মরে যাওয়াতে বড় ডাইনোসরটা যেমন আবেগপূর্ণ অভিনয় করেছে, ঐরকম আবেগ সুচিত্রা সেনের পর বেশি দেখা যায়নি।

    সে যাই হোক। আজ শুনলাম বোড়ালে দিল্লিফেরত মুসলমান সন্দেহে দুজনকে গণপ্রহার দেওয়া হয়েছে।
  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৬:১৭442259
  • উত্তম সুচিত্রাকে খারাপ অভিনেতা বলিনি (সেটা আলাদা আলোচনা)। বলেছি লোকের মাতামাতি নিয়ে।
  • অর্জুন | ১৬ এপ্রিল ২০২০ ১৬:১৪442258
  • কাল রাতে 'কাঁচের স্বর্গ' দেখলাম। এর আগে ছোটবেলায় দেখেছিলাম। দিলীপ মুখোপাধ্যায়ও কি ভাল অভিনয় করতেন। সিনেমাটিও দারুণ।

  • sm | ১৬ এপ্রিল ২০২০ ১৬:১০442257
  • রঞ্জন বাবু,শুনুন --
  • sm | ১৬ এপ্রিল ২০২০ ১৬:০৭442256
  • অর্জুন | ১৬ এপ্রিল ২০২০ ১৬:০৩442255
  • এই শুরু হল! বিকাশ রায়কে ভাল বলতে গেলেই উত্তমকুমার আর সুচিত্রা সেনকে খারাপ বলতে হবেই!

    ঐ জন্যেই বলেছিলাম 'গুরু' আছে 'গুরু'তেই!! @খ

    উত্তমকুমার খুব অসাধারণ মাপের অভিনেতা ছিলেন এবং সুচিত্রা সেনও ভাল অভিনয় করতেন। সপ্রতিভ।

  • অর্জুন | ১৬ এপ্রিল ২০২০ ১৬:০১442254
  • আচ্ছা, 'নায়ক' এr সেই ডায়লগটা যখন উত্তমকুমার ওরফে অরিন্দম চৌধুরী প্রথম ছবি রিলিজের আগের দিন রাতে ড্রিঙ্ক করতে করতে বন্ধুকে বলে 'লোকেও হয়েছে! অভিনয় কিচ্ছু বোঝেনা। মুকুন্দ লাহিড়ী! আহা কি কণ্ঠস্বর!'

    এটা সত্যজিৎ রায়, কমল মিত্তিরকে ঠেস মেরে বলেছিল মনে হয়!! না!!

  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৫:৪৯442253
  • কাঁচ কাটা হিরেতে যা অসাধারণ অভিনেয় করেছেন। তা সেসব লোকে দেখেও না, বোঝেও না। সবাই সেই উত্তম-শুচিত্তা নিয়েই পড়ে আছে।
  • o | ১৬ এপ্রিল ২০২০ ১৫:৪৩442252
  • আহা! বেঁচে থাকলে বিকাশ রায় একটি বঙ্গবিভূষণ পেতেন।

  • S | ১৬ এপ্রিল ২০২০ ১৫:৪৩442251
  • বিকাশ রায়ের মতন স্মার্ট অভিনেতা বাংলা সিনেমায় প্রায় দুর্লভ। বলতে খারাপ লাগে কিন্তু আমেরিকাতে জন্মালে লোকটা ডেনিয়েল ডে লুইসের মতন কদর পেতেন।
  • রঞ্জন | ১৬ এপ্রিল ২০২০ ১৫:৪১442250
  • @দে,

    সপরিবারে ভালো থেকো, এই সময়ে যতটুকু থাকা যায় আর কি!

    @এস এম,

    আপনি প্রাজ্ঞ মানুষ। রেগে যাচ্ছেন কেন?

    শালিকের কথাটি স্পষ্টত: আত্ম করুণা এবং সারকাজমের নিদর্শন।

  • অর্জুন | ১৬ এপ্রিল ২০২০ ১৫:৩৯442249
  • বিকাশ রায়ের যে সব ছবিতে সামান্য উপস্থিতিও রেখেছেন, সেখাই দুর্দান্ত অভিনয় করেছেন। 'অন্নদা ও শ্রীকান্ত' এ অত্যাচারী স্বামীর ভূমিকাতে কী অভিনয় ! বা '৮২ ' এ পুলিশ ইন্সপেক্টর ! 'আরোগ্য নিকেতন' আর 'মরুতীর্থ হিংলাজ' এ একেবারে অন্য রকম।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত