এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৮ এপ্রিল ২০২০ ১৩:৩৮443676
  • আসলে আগের মতন আমেরিকা এখন আর পুরো ন্যারেটিভটা নিজের মতন সাজাতে পারেনা। সেটা সত্যি, মিথ্যা দুরকম মেসেজের ক্ষেত্রেই প্রযোজ্য। রাশিয়া, চীনও অনেকটা পাওয়ার পেয়ে গেছে। উল্টে আমেরিকা এইযে হু এর ফান্ডিং কমালো কারণ হু চীনকে নাকি টেনে খেলাচ্ছে, বদলে চীন ফান্ডিং বাড়িয়ে হুকে পুরোপুরি নিজের বগলদাবা করে নিল।

    আর অন্যদিকে ট্রাম্প এত মিথ্যা কথা বলে যে দুয়েকটা সত্যি এদিক সেদিক বললেও সেকথা কেউ মানবে না। তার উপর এটা ইলেকশান ইয়ার, কিন্তু প্রথম দিকে প্রচুর ছড়িয়েছে। তাই এখন রোজ দু-আড়াই ঘন্টা ভাষণ দিয়ে, কখনও ম্যালেরিয়ার ওষুধ, কখনও উইভি রে, কখনও লাইজল দিয়ে সেসব কথা লোকের মনের থেকে মুঝতে চাইছে। আর বলেই দিয়েছে যে এর জন্য আমি দায়ী নই। চীন, হু, ওবামাকেও দায়ী করে দিয়েছে। প্রথমদিকে তো ফক্স নিউজের পরামর্শেই বোধয় চাইনিজ ভাইরাস বলছিল। চীনের দাবড়ানি খেয়ে সেটা দেখি এখন আর বলেনা।

    এখনও অবধি স্টেট ডিপ চীনকে কোনওভাবে দায়ী করেছে এরকম তো খবর দেখিনি।
  • সিএস | ২৮ এপ্রিল ২০২০ ১৩:২৩443675
  • দেখেন, কাঠি না করলে শক্তিধর রাষ্ট্র হওয়া যায় না। আম্রিকা, রাশিয়া করেছে, করছে, চীনও করছে। অবাক হবেন না। চীন কতটা কী করেছে, সেটার জন্য তো এখন ট্রাম্পের বক্তব্যর ওপর ভরসা করতে হচ্ছে, তাঁরও তো শিয়রে ভোট, ফলে সমস্যা হল বোঝার যে দুধ কতখানি আর জল কতখানি।
  • অপু | ২৮ এপ্রিল ২০২০ ১৩:০৯443674
  • dc,অমিত কিছুই বোঝা যাচ্ছে না। নানা কন্সপিরেসি থিয়োরি। যে যাকে পারছে টেনে খেলাচ্ছে। :(((

  • অপু | ২৮ এপ্রিল ২০২০ ১৩:০৭443673
  • কবি বলছেন " আলবাত আছে। শিয়ার চক্রান্ত" :)))

  • সিএস | ২৮ এপ্রিল ২০২০ ১৩:০০443672
  • কিন্তু ভেবে দেখতে হবে, ইতালিয়ানরা ঠিক ঐ সময়েই কেন ভারতে এল ? এর পেছনে চক্রান্ত নেই বলতে পারেন ?
  • S | ২৮ এপ্রিল ২০২০ ১২:৫৮443671
  • ইতালি শুনেই মনে হল আবার রাহুল গান্ধীকে না দায়ী করে দেয়।
  • dc | ২৮ এপ্রিল ২০২০ ১২:৫৬443670
  • ইয়ে আমিও একটা হাতে গরম কনস্পি থিওরি পেয়েছি, মাত্র ঘন্টাখানেক আগে হোয়াতে ঢুকেছে।

    ভারতে করোনা ভাইরাসের দুটো স্ট্রেন আছে, একটা ডেডলি, আরেকটা অতোটা না। মহারাষ্ট্র, গুজরাট, আর রাজস্থানে ডেডলি স্ট্রেনটা ছড়িয়েছ, তাই ওরা হিমশিম খাচ্ছে, আর কয়েকটা রাজ্যে কম ডেডলিটা ছড়িয়েছে, তাই কন্ট্রোলে আছে। তো ডেডলি স্ট্রেনটা এলো কোত্থেকে? এসেছে ইটালিয়ানদের থেকে, যাদের চোদ্দজনকে প্রথমে রাজস্থান আর দিল্লিতে কোয়ারান্টাইন করা হয়েছিল। ওদের থেকেই মহারাষ্ট্রেও ছড়িয়েছে। তা ইটালিয়ানদের থেকেই যদি আসে, তার মানে ইটালি স্পেন ফ্রান্স ইউকে ইত্যাদি ইউরোপিয়ান দেশে আর আমেরিকাতেও এই ডেডলি স্ট্রেনটাই ছড়িয়েছে, তাই ওদের এরকম হাঁড়ির হাল হয়েছে। আর য়ুরোপে আর আমেরিকায় ছড়িয়েছে উহান থেকে। তার মানে চীন প্রথমে উহানে ডেডলি স্ট্রেনটা রিলিজ করে এক্স্পপেরিমেন্ট করেছিল, আর সেখান থেকে য়ুরোপ আর আমেরিকায় ছড়াতে দিয়েছিল। আর বেজিংএ কম ডেডলি স্ট্রেনটা ছড়িয়েছিল, সেখান থেকে এশিয়ার দেশগুলোতে ছড়িয়েছে, তাই ওরা টুক করে সামলে নিয়েছে। এই হলো ব্যপার।
  • Amit | ২৮ এপ্রিল ২০২০ ১২:৪৩443669
  • ওভারঅল পুরো সাব কন্টিনেট- করোনার ইমপ্যাক্ট অনেক কম. সে নাম্বার অফ কেস হোক বা ডেথ কাউন্ট দুদিকেই . কম টেস্টিং ধরেও এটা এভিডেন্ট . এবার সেটার কারণ সরকারের ক্রেডিট নাকি ভাগ্যক্রমে লেস ভিরুলেন্ট স্ট্রেন র ভাইরাস নাকি লোকেদের ইন বিল্ট ইমিউনিটি, নাকি ক্লাইমেট এফেক্ট - এটা বলা হয়তো টু আর্লি. এখনো অবধি ভালো, কিন্তু শেষ অবধি ভালো থাকলেই ভালো .

    সিঙ্গাপুর বা রাশিয়া তেও শুরুতে অনেকদিন ইনফেকশন কম ছিল, তারপর হটাৎ করে বেড়ে গেছে. রাশিয়া তো চীন কে ছাড়িয়ে গেলো.

    আর চীনের ডাটা আর স্প্রেড জাস্ট রেলিয়াবল নয়, এরা শুরু থেকেই অনেক কিছু গোলতা করে যাচ্ছে . ইনক্লুডিং US র সাথে ট্রেড ডিল যেটা প্যান্ডেমিক অন্নউন্স করার জাস্ট দু হপ্তাহ আগে করলো. WHO পুরো চীন র সাজানো গেমপ্ল্যান এ খেলেছে এটা শুরুর সময়, ঠিক টাইম এ প্যান্ডেমিক অন্নউন্স করলে এতগুলো দেশ উজাড় হয়না.

    সোজা ভাষায়, China has taken the world for an extremely unpleasant রাইড.
  • অপু | ২৮ এপ্রিল ২০২০ ১২:৩৫443668
  • sm দা বললো বলে লিখছি। না হলে এই সম য়ে শেয়ার বাজার নিয়ে লিখতাম না। বোধি দা, Indian Economy কিন্তু এই বাজারেও খুব খারাপ করছে না। কিন্তু তোমাকে সম য় দিতে হবে। 2016 সালের পর থেকে আবার আমি শেয়ার ইনভেস্ট করছি। ET চেটেপুটে পড়ি। দিনে গড়ে 1-1.5 ঘন্টা Z business দেখি। Kotak র স্টক রেকোমেন্ডেশন স্টাডি করি। আমি বিবেকানন্দের কথা অন্তর থেকে বিশ্বাস করি যে " চালাকির দ্বারা কোন মহত কাজ হ য় না" :)))))

    টু পাইস মন্দ হচ্ছে না :))))

  • :-I | ২৮ এপ্রিল ২০২০ ১২:১৮443667
  • আইটি সেলের প্রোপাগান্ডা ছাড়াও সে অর্ণব গোয়াস্বামীরও ভিডিও শেয়ার করেছেন।
    একেবারে খাপে খাপ
  • sm | ২৮ এপ্রিল ২০২০ ১২:০২443666
  • আরে ধ্যুত বোদাগু! আপ্নে আমার পোস্টের অন্য অর্থ করলেন।

    আপনি হলেন গিয়ে একজন মান্যবর প্রবন্ধকার।আপনি কেন রাজ্য আর করোনা নিয়েই আবদ্ধ থাকবেন ?

    তাই দুটো লিঙ্ক দিয়ে বললাম অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটু আলোকপাত করুন।

    এই করোনার বাজারে rbi 50 হাজার কোটি লোন স্যানশন করলো ব্যাংক গুলো কে, বিদেশি মিউচ্যুয়াল ফান্ডের অপরিণামদর্শী তার জন্য।

    আবার 68 হাজার কোটি লোন নেওয়া ডিফলটার দের রাইট অফ করে দেওয়া হচ্ছে।

    অন্যদিকে, ভারত ইওরোপ আমেরিকার তুলনায়,খুব ভালো পারফরম্যান্স করছে করোনা মোকাবিলায়।কিন্তু বাংলাদেশ,নেপাল,মায়ানমার,ভিয়েতনাম,শ্রীলঙ্কা সবাই করছে।তাহলে এই রহস্যের মূল কারণ কি?

    প্রবন্ধ লেখার কিছু মাল মশলা দিলাম আর কি!

  • b | ২৮ এপ্রিল ২০২০ ১১:৫৫443665
  • আমি একটা আরো বড় কন্সপিরেসি থিওরি দিচ্চি।

    চীনে আসলে একটাও লোক মারা যায় নি। সব ভূয়ো।
  • বোদাগু | ২৮ এপ্রিল ২০২০ ১১:৫৪443664
  • অপু ভিডিও টা দেখে আমি যা বললাম এলেবেলে র খবরের সঙ্গে তার মিল আছে শুনে ভালো লাগলো, মোটামুটি লজিকাল হলে এটা সেল্ফ এভিডেন্ট হবার কথা।
  • বোদাগু | ২৮ এপ্রিল ২০২০ ১১:৫০443663
  • এই এস এম দা মাইরি সকাল সকাল ঘ্যান ঘ্যান করবেন না।
    আমি ভারতে থাকা ভারতীয় বলে আমেরিকা ইউরোপ চীনে বেশি লোক মরেছে বলে গদগদ কেন হব? এই দেশপ্রেমের কোন অর্থ আছে কি?
    ভারতে স্বাস্থ্য কর্মীদের, গরীব মানুষের, অসুস্থ মানুষের ব্যবস্থা ভালো থাকলে, আ্যডভাইজরি তে সমস্যা না থাকলে, প্রোব গুলি নিয়ে কনফিউশন না থাকলে খুশি হতাম। সেগুলো নেই তাই খুশি ও নাই, রাজ্য সরকার গুলোর মধ্যে তুলনা করার মত পোলিটিকালি ইনভেস্টেড নই।
  • অপু | ২৮ এপ্রিল ২০২০ ১১:৪৮443662
  • সে তো পশ্চিমবঙ্গে ও এলসিএম দা। কিন্ত কিছু বললেই বলবে তুমি BJP.

    জীবনে হেববববববি চাপ :))))

  • lcm | ২৮ এপ্রিল ২০২০ ১১:২৫443661
  • করোনা আক্রান্তের সংখ্যায় চায়্নাকে (৮৩,০০০) ছাপিয়ে গেল রাশিয়া (৮৭,০০০)।
    চায়না-র কাউন্ট আটকে গেছে।
  • অপু | ২৮ এপ্রিল ২০২০ ১১:২১443660
  • এলেবেলে দার সাথে চাট হল এতক্ষণ। আসল ঘটনা হল করোনায় মৃত্যু হয়েছে এই আশঙ্কায় ডোম দেহ দাহ করতে চায় নি। প্রশাসনিক কর্তার উপস্হিতি তে প্রচুর পুলিশ নিয়ে ডোম কে প্রচুর বেশী টাকা কবুল করে দাহ করা হ য়।

    আমাকে বাংলা কাগজের কাটিং ও দিল। পরে সুযোগ মতো লিখবে।

    এরপর IT cell র হাতযশ। :))))

  • dc | ২৮ এপ্রিল ২০২০ ১০:২৫443658
  • রূপক।
  • dc | ২৮ এপ্রিল ২০২০ ১০:২৪443657
  • ডিপ টিউবওয়েল হলো ডিপ স্টেটের আগার দিকটা, যেখান দিয়ে ভসভস করে জল বেরিয়ে আসে। অয়াবিস সিনেমাটা দেখেননি, একটা জলের শুঁড় উঠে এসে কেমন মানুষের মুখের মতো হয়ে গেল? ওটা ডিপ স্টেটের রপক।

    কিন্তু ব্যপারটা কি? বি বাবু এদ্দিন গুরুতে থেকে এখন ডিপ স্টেট কি জিগ্যেস করছেন? তাহলে কি...
  • sm | ২৮ এপ্রিল ২০২০ ১০:২০443656
  • ডিপ স্টেট হলো গিয়ে পেঁয়াজ এর খোসা। যতোই লেয়ার তুলবেন,ভেতরে নতুন পেঁয়াজ দেখতে পাবেন।

  • sm | ২৮ এপ্রিল ২০২০ ১০:১৭443655
  • সংশোধন -
    নেপালে করোনায় কোন মৃত্যুই ঘটে নি এখনো।
  • b | ২৮ এপ্রিল ২০২০ ১০:১৭443654
  • ডীপ টিউবওয়েল জানতাম, ডীপ স্টেট কি বস্তু? খনির ভিতরে থাকে?
  • $%^&*( | ২৮ এপ্রিল ২০২০ ১০:১৫443653
  • নেশন উইথ নমো বলে একটা ফেসবুক পেজ আছে, ওখানে পশ্চিমবঙ্গে কী কী অরাজকতা চলছে তার লিস্টি বেরোয় রোজ।

    আর ওরা বাংলা আর কেরালাকে একাসনে বসিয়ে নিন্দে (বেশিটাই ঐ ফেক ভিডিও ছবি ইচ্ছাকৃত মিসইন্টারপ্রিটেশন ঐসব) করে। তাতে আমি, তৃণমূল নই বলে একটু দুঃখিত হই ও বাঙালী বলে একটু গর্বিত হই।
  • sm | ২৮ এপ্রিল ২০২০ ১০:১২443652
  • বোধি বাবু খালি করোনায় আটকে আছেন। ফিন্যান্স এর দিকটা দেখতে হবে তো!
    ভারত দারুন করেছে।ইওরোপ ও আমেরিকার তুলনায় কোভিড এ আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশ ভালো রকম কম।হ্যাটস অফ।
    কিন্তু ১৬ কোটির দেশ বাংলাদেশ এর ক্ষেত্রে ডেথ কাউন্ট দুশ ও পেরোয় নি।
    নেপাল এ তো পঞ্চাশ ছাড়ায় নি।শ্রীলঙ্কার পারফরমেন্স ও খুব ভালো।
    ব্যাপার টা কি!প্রশংসা করলে এসব দেশের প্রশাসন ও স্বাস্থ্য ব্যাবস্থা কেও করতে হয়।
    আমরা স্পেশাল এমন বলাটা কি ঠিক হচ্ছে?
  • সুপরামর্শ | ২৮ এপ্রিল ২০২০ ০৯:১০443648
  • খুব জরুরি সাক্ষাতকার। টেস্টিং আর কী করিতে হইবে নিয়ে খুব যথাযথ কথা। ইন্ডিয়ার ইউনিভার্সাল হেলথ কেয়ারের প্রবক্তাও ইনি। কিন্তু এ সরকারে ব্রাত্যপ্রায়। কবে থেকে স্বাস্থ্যখাতে ব্যয় বাড়ানোর অত ভাল গাইডলাইন দিলেন, সব অরণ্যে রোদন হল, এগুলোও তাই হবে।

    https://qz.com/india/1843604/india-shouldnt-mimic-the-us-or-europe-in-its-coronavirus-fight/amp/
  • PT | ২৮ এপ্রিল ২০২০ ০৯:০২443647
  • @PT | 172.69.134.248 | ২৭ এপ্রিল ২০২০ ২৩:৪২
    অসংখ্য ধন্যবাদ। তবে রাজ্যের সংখ্যাকে সন্দেহ করার মানে অন্য রাজ্যের সং্খ্যাকে মেনে নেওয়া হচ্ছে এমনটা ভাবার কোন কারণ নেই। তার ওপরে ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের রেকর্ড মোটেই ভাল নয়।

    এর পরেও একটা প্রশ্ন রয়েই যায়। হু-এর নির্দেশিকার আড়ালে সরকারী ব্যাখ্যা গুণগত মানে একই পর্যায়ের কিনা।

    আর এই ব্যাখ্যা মানতে হলে এটাও মেনে নিতে হবে।
    "99% of Those Who Died From Virus Had Other Illness, Italy Says"
    "The Rome-based institute has examined medical records of about 18% of the country’s coronavirus fatalities, finding that just three victims, or 0.8% of the total, had no previous pathology. Almost half of the victims suffered from at least three prior illnesses and about a fourth had either one or two previous conditions.

    More than 75% had high blood pressure, about 35% had diabetes and a third suffered from heart disease.
    https://www.bloomberg.com/news/articles/2020-03-18/99-of-those-who-died-from-virus-had-other-illness-italy-says
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত