এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০১ মে ২০২০ ১১:২১443976
  • দুর্গাপুর NIT (former REC) ইঞ্জিনিয়ারিং কলেজ অনলাইন পরীক্ষার প্ল্যান বাতিল করল, কারণ অর্ধেকের বেশি স্টুডেন্টের বাড়ি থেকে পরীক্ষা দেবার মতন ইন্টারনেট কানেকশন/পরিকাঠামো নেই। অনলাইন ক্লাসও নেওয়া হবে না।
    ... Online classes cannot be held as students don’t have uniform access to technology at home ...

    https://bengalinfo.com/newsdetail.php?newsid=12957
  • Amit | ০১ মে ২০২০ ১০:২৪443975
  • জ্যাবনটা অনেক কমপ্লিকেটেড করে ফেলেছি সবাই রে ভাই. শুধু ফুলে ফলে এ আর শখ যে মেটে না, সবাই সোনার হরিণের পেছনে ছুটে বেড়াচ্ছি, জানি তাতে পেট ভরেনা, কিন্তু তবুও আমাদের গাড়ি চাই, বাড়ি চাই, আরো দামি সব কিছু চাই, লেটেস্ট ইফোন চাই, আরো বেশি টাকা, আরো অনেক বেশি টাকা চাই . তাতে বাকি কোনো দিকে তাকানোর ও সময় জোটেনা অনেক সময়. ওর পেছনে ছুটে ছুটেই লোকে পরপারে চলে যায় .
  • Atoz | ০১ মে ২০২০ ০৯:১৯443974
  • S, "কাজ না করলে খাবোটা কী?" শুনে মনে হল মুন্ডু গেলে খাবোটা কী? ঃ-)
    এইমাত্র গুপীবাঘার গান শুনছিলাম একটুখানি।
  • Atoz | ০১ মে ২০২০ ০৯:১৭443973
  • b, আমাদের এক আত্মীয় তাঁর সঞ্চয় এখানে এক খাবলা, ওখানে দুমুঠো, সেখানে এক কলসী ---এইভাবে অজস্র ব্যাংকে, পোস্টাফিসে, অমুক শেয়ারে তমুক শেয়ারে এমন ছড়িয়ে রেখেছিলেন, যে হিসেব রাখতে তাল রাখতে তাঁর নিজেরই কালঘাম। ঃ-)
  • S | ০১ মে ২০২০ ০৯:১৪443972
  • এক বিখ্যাত কমেডিয়ান (নাম করলাম না আর এখানে) এই নিয়ে একটা গল্প বলেছিলেন। আমি একটু নিজের মতন করে নিয়েছি।

    ভগবান পৃথিবীতে এসেছেন। এসে তো চমকে উঠেছে। মানুষ তার শখের পৃথিবীর এ কি অবস্থা করেছে।

    - "পোলার বিয়াররা সব কালো হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন?" ভগবান মানুষকে ডেকে প্রশ্ন করেন।
    - মানুষ উত্তর দিল যে "ঐ অয়েল স্পিল হয়ে গেছিল"।
    - ভগবান তো আরো অবাক। জিগালেন "ওয়েল পেলে কোথায়"?
    - মানুষ গর্বের সঙ্গে জানাল যে "কেন মাটির নীচে ছিল"।
    - "মাটির নীচ থেকে হঠাত তেল বেড়ই বা করলে কেন"?
    - "গাড়িতে তো তেল দিতে হয়। নইলে চলবে কি করে?"
    - "গাড়ি? গাড়ি করে কোথায় যাও?"
    - "কাজে"
    - "কাজে? কাজ করতে যাও কেন"?
    - "সেকি? কাজ না করলে খাবোটা কি"?
    - "শালা পুরো পৃথিবী দিয়ে দিলাম ফুলে ফলে ভরিয়ে। তাতেও খিদে মেটেনি"?
  • b | ০১ মে ২০২০ ০৯:১৪443971
  • আটোজ ৮ঃ৩১, ঐ জন্যেই তো শেয়ার বাজারের গুরুরা বারবার বলেন, ওরে, তোরা অনেকরকম অ্যাসেট কিনিস, একটা শেয়ারে জীবনের সব সঞ্চয় ঢালিস না।
  • Atoz | ০১ মে ২০২০ ০৮:৫৬443970
  • ৫৫০০০ বছর
  • Atoz | ০১ মে ২০২০ ০৮:৫৬443969
  • অথচ দেখুন, বিভিন্ন জনজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এঁরা যে নেই তা নয়, এঁরা আছেন, এঁদের সমাজও আছে--অথচ সেই জীবন যাপনের উপায় নেই। মেইনস্ট্রিমে জোরজার করে ঢোকাবে আবার সংরক্ষন সংরক্ষণ করে জলঘোলাও করবে, তবু বিকল্প ব্যবস্থাকে সমমর্যাদা কোথাও দেবে না।
    এই সেদিন একটা আর্টিকেল পড়ছিলাম সাসটেইনেবল ডেভেলাপমেন্ট করতে জঙ্গলে লগাররা এল, ৫৫০০০ হাজার বছর ধরে যে পিগমিরা ওখানে অনায়াসে অরণ্যকে রক্ষা করে নিজেদের জীবনযাত্রা চালিয়ে এসেছে তাদেরই দিল উচ্ছেদ করে। এখন ওরা স্বল্প বেতনের শ্রমিক, অবসাদ ও অ্যালকোহলিজমে আক্রান্ত। নব্বইয়ের দশকেও ওরা "দুর্ভিক্ষ" কথাটারই অর্থ বোঝে নি, বিদেশি গবেষক যখন অর্থ বোঝাবার চেষ্টা করছিলেন, ওরা কিছুতেই বোঝে নি মানুষ খাদ্য পাবে না কেন? অরণ্যে এত প্রাণী, এত কন্দ, এত ফলমূল থাকতে? (ওদের আবার কন্দ তোলার পদ্ধতি খুব নিয়ম করে, যদি দেখে একেবারে নির্মূল হয়ে যাচ্ছে, তাহলে তোলে না। প্রাণী শিকারও খুব নিয়মে, শিকার করা প্রাণীর কোনো অংশ বৃথা ফেলে দেওয়াও হয় না। ) সেই ওরা এখন নিজেরা ক্ষুধায় আক্রান্ত, ওদের অরণ্যে ওদেরই প্রবেশ নিষেধ।
  • Amit | ০১ মে ২০২০ ০৮:৪৪443968
  • অটোজ র ০৮:৩১ ঠিক এই পয়েন্ট-টাই হারারি র সাপিয়েন্স বইটাতেও বলা আছে. মানুষ যখন হান্টার গাদারের থেকে এগ্রিকালচার সোসাইটি তে ইভল্ভ করলো, তখনকার সমস্যা নিয়ে.

    ডিসি, সে আর বলতে. ওই থালার ভয়েই তো ইন্ডিয়াতে করোনা বেশী ঢুকতে পারছেনা. যারা বাজায়নি, ভক্তগণ তাদের ব্যান্ড বাজিয়ে শিগগিরই পাকিস্তানে পাঠাবেন.
  • Atoz | ০১ মে ২০২০ ০৮:৩১443966
  • নানা ধরণের সমাজসংস্কৃতি, নানা ধরণের অর্থনীতি, নানা ধরণের ভাষা ইত্যাদি প্রায় সমান সমান জোর নিয়ে থাকা যে কত দরকার! সমস্ত বৈচিত্র মুছে ফেলে সবাই এক জাঁতাকলের তলায় চলে গেলে কী সর্বনাশ! এক একটা ঝাপটায় সবাই একসঙ্গে অসহায়। অথচ নানারকম বিকল্প থাকলে একটা দিয়ে আরেকটাকে সামলে দেওয়া যায়।
  • শালিখ | ০১ মে ২০২০ ০৮:২৮443965
  • গঙ্গাফড়িং ভেজে তো খায়। পঙ্গপালই বা খাবে না কেন?

    https://en.wikipedia.org/wiki/Chapulines
  • Atoz | ০১ মে ২০২০ ০৮:২২443964
  • ফেসবুকে "পঙ্গপাল আসছে পঙ্গপাল আসছে "পোস্ট করে যাচ্ছে একদল ক্রমাগতঃ।
    শুনতে শুনতে মনে হল, আচ্ছা পঙ্গপাল কি চিংড়ির মতন ভেজে খাওয়া যায়? বা অন্য কোনো রেসিপিতে রেঁধে খাওয়া যায়? (বাইবেলের এক জন চরিত্র শোনা যায় পঙ্গপাল আর মধু খেতেন। সুতরাং পঙ্গপাল ভক্ষণযোগ্য বলেই মনে হয় )।
    পঙ্গপালের দল এলেই প্রজাপতি ধরার জাল দিয়ে ঝাঁকে ঝাঁকে ধরে ফেলে প্রসেস করে প্যাকেটে ভরে "উড়ন্ত চিংড়ি" বা" ফ্লাইং শ্রিম্প" নাম দিয়ে বিক্রি করুন। ফসলও বাঁচবে, লোকেও নতুন খাবার পাবে, পুষ্টি পাবে।
    ভালো রেসিপি পেলে লাউশাক দিয়ে বা পুঁইশাক দিয়ে পঙ্গপাল রাঁধবো, আচারের মশলায়। কী চমৎকারই না হবে!
  • Amit | ০১ মে ২০২০ ০৬:১৯443963
  • সব দেশেই এই লক ডাউন এর একটা প্রচন্ড ইকোনমিক ইমপ্যাক্ট পড়ছে, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড দেশগুলো তে স্টিমুলাস দিয়ে হোক, সোশ্যাল সিকিউরিটি দিয়ে হোক, কম পপুলেশন এর জন্যে হোক - যাই হোক, কিন্তু কোনোভাবে ঠেকনা দিয়ে রাখছে. কদিন পারবে কেও জানে না যদিও. কিন্তু মাস স্কেল এ লোকে না খেতে পেয়ে এখনো অসুস্থ হচ্ছেনা হয়তো . তার ওপর অন্য দেশগুলোতে অতটা জানিনা, কিন্তু যেখানে থাকি, সেখানে আদৌ টোটাল লক ডাউন হচ্ছেই না . দোকান পত্তর, পাবলিক ট্রান্সপোর্ট সব ই খোলা, শুধু পাবলিক কে এডভাইস করছে দরকার ছাড়া না বেরোতে. বর্ডার রেস্ট্রিকশন চালু রেখেছে . স্কুল বা অফিস এ শুধু এস্সেনটিয়াল লোকজনকে যেতে বলছে, বাকিরা বাড়ি থেকে কাজ . পাবলিক গ্যাদারিং প্লেস গুলো বন্ধ . অন্তত কারোর কিছু দরকার হলে কিনে খেতে পারবে.

    ইন্ডিয়ার মতো হাই পপুলেশন, হাই পভার্টি, huge unorganized লেবর পপুলেশন এর জন্যে এই ধরণের সব কিছু উত্তাল বন্ধ করে, পুলিশ দিয়ে পিটিয়ে কমপ্লেটেলি উনপ্লানেড টোটাল লক ডাউন করা একটা মারাত্মক জিনিস. এই সব হয়েছে ফেকুর স্টেজ শো মেন্টালিটির জন্যে. কদিন সময় দিয়ে, একটা পাবলিক রেশন সিস্টেম চালু করে, এস্সেন্টিয়াল সাপ্লাই লাইন চালু করে, স্টিমুলাস কিছু চালু করে তারপর লক ডাউন করলে এতটা ভোগান্তি হয়না. এখানে সব নিউস চ্যানেল এ দেখিয়েছে উত্তরপ্রদেশ এ লেবারদের ওপর ডিসিন্ফেক্ট্যান্ট স্প্রে করছে .

    ফেকুর হলমার্ক স্টাইল ই হলো হটাৎ করে একটা কিছু করে তারপর স্টপগ্যাপ কিছু করে কোনোমতে ঠেকনা দেয়া, তাও প্রতিটা কেস এ ছড়িয়ে লাট করে. তাও ভোট পায় .

    আর কি করা, দেশের শুভবুদ্ধির লোকেদের দুর্ভাগ্য যে এদের মতো পাবলিক ক্ষমতায় বসে আছে মেজরিটি ম্যানডেট নিয়ে, সহজে যাবে না. কিছুই করার নেই.
  • অর্জুন | ০১ মে ২০২০ ০১:৩০443960
  • আজ সন্ধ্যেবেলা দুটো সিনেমা দেখলাম।

    Right Ya Wrong আর মুল্ক।

    প্রথমটায় সানি দেওল, ইরফান খানের মত অভিনেতার সঙ্গে কিন্তু বেশ পাল্লা দিয়ে অ্যাকটিং করেছে।

    'মুল্ক' এ ঋষি কাপুর দারুণ।

  • অর্জুন | ০১ মে ২০২০ ০১:২১443959
  • নিয়মিত এখানে আসাই হচ্ছেনা। ব্যস্ততাই যাচ্ছে বলব। যে কাজটা কজনা মিলে হাত দিয়েছি সেটা তৃপ্তিদায়ক হলেও herculean।

    প্লাস ঘরের কাজ, অনলাইনে প্রফেশনল কাজ। সন্ধ্যের পরে ল্যাদ খাই। আর এখানে আড্ডা মানেই টাইপ করা। টাইপ মানেই ব্রেন চালানো। মাঝে মাঝে ব্রেন বন্ধ করে দিতে ইচ্ছে করে।

  • কঁকোর কঁও | ০১ মে ২০২০ ০০:২৮443958
  • সারা দিন কচি কচি মেয়েদের tiktok ভিডিও দেখলে যা হয়

    ৭ পার্সেন্ট ভোটের ন্যাতা আজকাল ক্রিকেট এ সন্তোষ ট্রফি আমদানি করছেন
    বাজার এ নতুন খিল্লি
    খ্যাক খ্যাক

  • lcm | ৩০ এপ্রিল ২০২০ ২৩:৫২443957
  • Elon Musk calls stay-at-home orders "fascist" in expletive-laden earnings call

    Tesla CEO Elon Musk launched into a mini-tirade about government stay-at-home orders during the coronavirus pandemic, calling them "fascist" and "an outrage" on an earnings call Wednesday.

    What he said: The extension of the shelter-in-place or, frankly, I would call it, forcibly imprisoning people in their homes against all their constitutional rights — in my opinion — breaking people's freedoms in ways that are horrible and wrong and not why people came to America or built this country What the f--k?"

    https://www.cnn.com/2020/04/29/tech/elon-musk-twitter-coronavirus/index.html

  • Du | ৩০ এপ্রিল ২০২০ ২৩:৩৮443956
  • হস্পিট্যাল থেকে কেউ শেষ কষ্টের ফটো তুলে জনস্বার্থে ছড়িয়েছে।মোবাইলগুলো আছড়ে ভাঙ্গতে হয়।
  • sm | ৩০ এপ্রিল ২০২০ ২৩:০৪443954
  • #উল্টো পাল্টা

  • sm | ৩০ এপ্রিল ২০২০ ২৩:০২443953
  • আমার তো মনে হয়, এইসব পড়ুয়া দের ভিসা একস্টেন্ড করার রীকোয়েস্ট করা উচিত।ট্রাম্প তো খুব বন্ধু!নিশ্চয় অনুরোধ রাখবে।
    তবে, একটা জিনিষ দেখে শুনে আশ্চর্য্য হচ্ছি।
    এইসব, প্যান্ডামিক সিচুয়েশনে আমেরিকার উচিত স্টুডেন্ট,গবেষক দের বেশি করে ভিসা একস্টেন্ড করা।কারণ এঁদের কাজে লাগাতে পারে,বৃহৎ ইকোনমির দেশ।
    সব কিছু উল্টই কেমন পাল্টা লাগছে।
  • কি জ্বালা | ৩০ এপ্রিল ২০২০ ২২:২৯443952
  • ঋষি কাকু প্রথমদিকে খারাপ অভিনয় করতেন না
    বিয়ের পীর কাকিমার বিশাল বড়ো

    পার্সোনালিটি র চাপ এ একটু ঢাকা পড়ে গিয়েছিলেন

  • lcm | ৩০ এপ্রিল ২০২০ ২২:০৭443951
  • লকডাউন শেষে মার্কিন মুলুক থেকে ইচ্ছুক ভারতীয়দের ফেরাতে বিশেষ ব্যবস্থা
    ...
    করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকায় আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করল ভারত সরকার। বুধবারই মার্কিন মুলুকে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে সেই সব আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করা হয় যারা লকডাউন শেষে দেশে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন।
    ...
    যারা লকডাউন শেষে ভারতে ফিরতে চান তাঁরা যেন indianembassyusa.gov.in/Information_sheet1 -এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করেন
    ...
    সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, করোনাভাইরাসজনিত কারণে মার্কিন মুলুকে কতজন ভারতীয় আটকে তার সঠিক সংখ্যার সরকারি হিসেব না থাকলেও তাঁদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। তবে কবে তাঁদের ফিরিয়ে আনা হবে সেই দিন এখনও জানান হয়নি। এদিকে উপমহাদেশগুলি থেকেও আটকে পড়া প্রায় ৮০ লক্ষ ভারতীয়দের ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর।
    ...
    https://bengalinfo.com/newsdetail.php?newsid=12674
  • b | ৩০ এপ্রিল ২০২০ ১৯:৫৫443949
  • sm | ৩০ এপ্রিল ২০২০ ১৯:১৭443948
  • তাহলে,গান ই শোনেন।দাদা,বৌদি দুজনেই আছেন।
  • dc | ৩০ এপ্রিল ২০২০ ১৯:১২443947
  • আমি ঋষি কাপুরের কোন সিনেমা পুরোটা দেখিনি, অমিতাভের সাথে যেগুলো করেছেন সেগুলো ছাড়া। তবে ঋষি কাপুরের অভিনয় করা যে কতো গান আছে! সেই গানগুলোই মাঝে মাঝে দেখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত