এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১২ মে ২০১৫ ২২:৩৫662019
  • আমি কিন্তু সত্যি বিস্মিত।
    যারা এক সময়ে জঙ্গলমহলের মাওবাদীদের নিয়ে নাকের জলে চোখের জলে মাখামাখি করত সেই সব তিনোমুলী মাওব্যথীদের এই হিরণ্ময় নীরবতায় কানে তালা লেগে যাচ্ছে।

    অথবা তারা মেনে নিচ্ছে যে ছ্ত্রধর এবং অন্যান্যরা সত্যিই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল?
  • PM | 53.*.*.* | ১২ মে ২০১৫ ২২:৪৮662020
  • কেনো অরন্যবাঅবু তো একটা ১ লাইনের প্রশ্ন করলেন। সেত যথেষ্ট বলে মনে হলো না? পারেন-ও বাবা আপনি
  • aranya | 154.*.*.* | ১৩ মে ২০১৫ ০০:২১662021
  • পিএম বোধহয় মানুষ-কে কোন একটা খোপে না ফেলতে পারলে স্বস্তি পান না, তাই আমাকে 'তিনোমুলী মাওব্যথী' বলে দাগানোর চেষ্টা করছেন।

    ছত্রধর-কে আমি একজন অহিংস গণ আন্দোলনের লোক হিসাবে দেখতাম, জঙ্গী মাওবাদী নয়। ২০০৮-৯ সালে মিডিয়া রিপোর্টের ভিত্তিতে এই ধারণা। তাই জানতে চাই ছত্রধরের বিরুদ্ধে রাশ্ট্রদ্রোহিতার কি কি প্রমাণ কিভাবে পাওয়া গেছে।

    এখনও পর্যন্ত কোন রিপোর্টে এটা আসে নি, হয়ত আসবেও না। সব খবর তো মিডিয়ায় আসে না। বোমা, মাইন এরম কিছু শব্দ দেখলাম কোথাও, কিন্তু সে সবের সাথে ছত্রধরের সম্পর্ক কি ভাবে প্রমাণিত হল তা দেখি নি।

    ছ্ত্রধরের বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে, এমনও হতে পারে। প্রমাণ গুলো জানা জরুরী। এটা মানবাধিকারের প্রশ্ন, তৃণমূলত্ব বা মাওবাদের সাথে সম্পর্কিত না
  • a x | 60.*.*.* | ১৩ মে ২০১৫ ০৭:১৯662022
  • অরণ্য, UAPAর জন্য কোনো "প্রমাণ" লাগেনা। ছত্রধরের বিরুদ্ধে ৩৮টা কেস ছিল। গত ছ বছর ধরে, যেই একটা করে কেস প্রমাণ করতে পারছেনা, অমনি আরেকটা কেস দিয়েছে। এত কিছু করেও ৩৮টা কেসের একটাও কোনো ভাবেই দাঁড় করাতে পারেনি। অগত্যা UAPA।
  • PT | 213.*.*.* | ১৩ মে ২০১৫ ০৭:৩৩662023
  • এগুলো ২০০৯-এর খবরঃ
    "Members of different human rights groups, communist parties and groups, the Association for Protection of Democratic Rights (APDR), Bandi Mukti Committee and some peasants organisations like MKP joined the rally that set out from College Square and ended at Esplanade, where they also held a meeting to protest against the arrest of Mahato and other activists such as Raja Sarkhel and Prasun Chatterjee.

    "We demand the unconditional release of Chhatradhar Mahato and others who are booked under UAPA and falsely implicated in criminal cases under various sections of the Indian Penal Code. We demand that joint forces must be withdrawn, UAPA must be repealed and dialogue must be opened with Janashadharan committee” said Sujato Bhadra, APDR secretary. "The UAPA puts a seal on what we call state-sponsored terrorism to stifle dissenting voices," said Manas Joardar, working president of Bandi Mukti Committee."
    http://archive.cgpi.org/pv/2009/2009_Oct2/Pv091016-31_link2.htm

    "Intellectuals like Kaushik Sen, Shuvaprasanna, Bibhas Chakraborty and Tarun Sanyal will attend the rally. All of them have also condemned the rampant use of UAPA as a suppressive measure.The forum of the intellectuals Silpi,Sanskritik Karmi O Buddhijibi Mancha has condemned killings in Jangalmahal as well as the suppressive role of the state."
    http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=3&edlabel=TOIKM&mydateHid=09-10-2009&pubname=&edname=&articleid=Ar00303&format=&publabel=TOI

    দ্বিতীয় খবরের সঙ্গে একটা ছবিতে দেখা যাচ্ছে আরো কারা পথে নেমেছিল লালগড়ের কর্মকান্ডের সমর্থনে ও UAPA-এর বিরুদ্ধে।

    সেই লোকগুলো এখন কোথায় ?
  • a x | 60.*.*.* | ১৩ মে ২০১৫ ০৭:৩৭662024
  • আজ মিছিল আছে APDR-এর।
  • aranya | 83.*.*.* | ১৩ মে ২০১৫ ০৮:১৯662025
  • প্রমাণ লাগে না !! মানে প্রশাসন চাইলে যে কারুকেই UAPA-তে দোষী সাব্য়্স্ত করতে পারে..
    আশা করি উচ্চতর আদালতে আপিল করবেন ছত্রধরের আইনজীবি
  • pi | 127.*.*.* | ১৩ মে ২০১৫ ০৮:২০662026
  • আজ, দুপুর দুটোয়। কলেজ স্কোয়ারে।
  • aranya | 83.*.*.* | ১৩ মে ২০১৫ ০৮:৫২662029
  • অক্ষ, পড়লাম। আফ্স্পা ড্রাকোনিয়ান ল, সেটা জানতাম। ইউএপিএ-ও দেখছি কম যায় না
  • ঈশান | ১৩ মে ২০১৫ ০৯:১৬662030
  • পিটিবাবুদের এত উল্লাসের কী আছে? ছত্রধরকে ফাঁসানো হয়েছে। যেকোনোদিন আপনাকে আমাকেও হতে পারে। এতে আনন্দ পেলে পান।
  • unclamp samples ebb | 92.*.*.* | ১৩ মে ২০১৫ ০৯:২৮662031
  • উয়াপা তো টাডার বংশধর, কাজেই একই গোত্রের হবে সেই নিয়ে আশ্চর্যের কী আছে?
  • unclamp samples ebb | 47.*.*.* | ১৩ মে ২০১৫ ০৯:৩৫662032
  • ছত্রধরের সাথে কে কে দেখা করেছিলেন? অপর্ণা, কৌশিক সেন, সুজাত ভদ্র আর সম্ভবত কাককাকু আর অর্পিতা। এদের মধ্যে শেষোক্ত দুইজন বশীভূত, অপর্ণা বিশেষ কিছু বলেন টলেন না। সুজাতবাবু মাঝে মাঝেই ক্ষমতার উল্টো সুরে কথা বলেন, কৌশিক সেনও তাই।

    কেন জানি না মনে হচ্ছে এটা একটা মেসেজ। এরকম কিছু লোকের জন্যে।

    তবে একই যুক্তিতে মমতাকেও ধরা যায়, কিন্তু উনি নিজেই যে উকিল/জাজ/জুরি।
  • unclamp samples ebb | 47.*.*.* | ১৩ মে ২০১৫ ০৯:৩৬662033
  • ছত্রধরের সাথে কে কে দেখা করেছিলেন? অপর্ণা, কৌশিক সেন, সুজাত ভদ্র আর সম্ভবত কাককাকু আর অর্পিতা। এদের মধ্যে শেষোক্ত দুইজন বশীভূত, অপর্ণা বিশেষ কিছু বলেন টলেন না। সুজাতবাবু মাঝে মাঝেই ক্ষমতার উল্টো সুরে কথা বলেন, কৌশিক সেনও তাই।

    কেন জানি না মনে হচ্ছে এটা একটা মেসেজ। এরকম কিছু লোকের জন্যে।

    তবে একই যুক্তিতে মমতাকেও ধরা যায়, কিন্তু উনি নিজেই যে উকিল/জাজ/জুরি।
  • unclamp samples ebb | 92.*.*.* | ১৩ মে ২০১৫ ০৯:৩৭662034
  • ছত্রধরের সাথে কে কে দেখা করেছিলেন? অপর্ণা, কৌশিক সেন, সুজাত ভদ্র আর সম্ভবত কাককাকু আর অর্পিতা। এদের মধ্যে শেষোক্ত দুইজন বশীভূত, অপর্ণা বিশেষ কিছু বলেন টলেন না। সুজাতবাবু মাঝে মাঝেই ক্ষমতার উল্টো সুরে কথা বলেন, কৌশিক সেনও তাই।

    কেন জানি না মনে হচ্ছে এটা একটা মেসেজ। এরকম কিছু লোকের জন্যে।

    তবে একই যুক্তিতে মমতাকেও ধরা যায়, কিন্তু উনি নিজেই যে উকিল/জাজ/জুরি।
  • unclamp samples ebb | 92.*.*.* | ১৩ মে ২০১৫ ০৯:৩৮662035
  • ধ্যাত্তেরিকা
  • PT | 213.*.*.* | ১৩ মে ২০১৫ ০৯:৪৫662036
  • পিটি বাবুর উল্লাসের কিছু নেই। শুধু কাক ও ময়ূরের ফারাকটা পুনঃ প্রতিষ্ঠিত হল।
    কিন্তু তিনোমুলী মাওব্যথীরা যারা চ্যানেলে চ্যানেলে ও সাইটে সাইটে কেউ না ডাকলেও জঙ্গলমহলের মাওবাদীদের নিয়ে কুম্ভীরাশ্রু পাত করত তাদের গত দুতিনদিনের নৈঃশব্দের মধ্যে কোন নতুন ধান্দাবাজী আছে কিনা সেটাই ভাবছি!!

    "ছত্রধরের সাথে কে কে দেখা করেছিলেন? "
    আসল নামগুলো-ই তো লিখলেন না!!
  • cm | 127.*.*.* | ১৩ মে ২০১৫ ০৯:৫১662037
  • "ভদ্র"লোককে নিয়ে কিছু বলবনা। তবে কৌশিক সেনের ঐ বিবেক সাজার চেষ্টা আমার হাস্যকর লাগে। পরম আর আপেক্ষিকের মানে বোঝেননা মনে হয়।
  • PT | 213.*.*.* | ১৩ মে ২০১৫ ১০:০২662038
  • ওঃ, আরো একটা কথা বারংবার বলা উচিৎ।
    ছ্ত্রধরের কপাল ভাল যে তিনি জেলে ছিলেন। তাই এখনো বেঁচে আছেন।
  • lcm | 118.*.*.* | ১৩ মে ২০১৫ ১১:৪৯662040
  • ছত্রধর কি তাহলে ময়ূর, কাক তো শুভাপ্রসন্ন
  • pi | 127.*.*.* | ১৩ মে ২০১৫ ১১:৫৫662041
  • আপনাকে ইগনোর করব ভাবিও, করিও বহু ক্ষেত্রেই। কিন্তু এত উল্টোপাল্টা বকতে দেখলে কিছু না লেখাটাও মুশকিল। স্পষ্ট নাম করে বলুন না, কোন কোন সাইটে কারা কারা বলেছিল আর এখন বলচে না ?
    আর একটা স্পষ্ট উত্তর দিন, ছত্রধরের এই শাস্তিতে আপনি খুশি কিনা। আপনি তো তার এই শাস্তি (বা আরো বেশি) প্রাপ্যই মনে করেন বলে আগে জানিয়েছিলেন না ? নাহলে এখনো জানাতে পারেন।
  • সিকি | ১৩ মে ২০১৫ ১২:২৩662042
  • এই যে - পুরো লিস্ট। সমস্ত ময়ূর ও কাকদের।

  • সিকি | ১৩ মে ২০১৫ ১২:২৫662043
  • পুরো নয় অবশ্য, আংশিক। তবে এটা আজ পেলাম, কারুর মৃত্যুতে কেন শোক করা উচিত নয়, তার জাস্টিফিকেশন।
  • quark | 24.*.*.* | ১৩ মে ২০১৫ ১২:৩৩662044
  • ছিঃ ছিঃ এবং ছিঃ!
  • a x | 60.*.*.* | ১৩ মে ২০১৫ ১২:৪০662045
  • নাস্তিক ফারাবীর পোস্ট।
  • unclamp samples ebb | 47.*.*.* | ১৩ মে ২০১৫ ১২:৪৭662046
  • এগুলো কি ক্যালকম স্পেশ্যাল?
  • unclamp samples ebb | 192.*.*.* | ১৩ মে ২০১৫ ১২:৪৯662047
  • নাকি ফেবু গুচ?
  • ঊমেশ | 118.*.*.* | ১৩ মে ২০১৫ ১৩:০৫662048
  • হাস্যকর লাগুক আর যায় লাগুক, এই বাজারে খুব সামান্য যে কটা লোক মাঝে মাঝে দিদি'র বিরুদ্ধে কথা বলে তার একজন কৌশিক সেন
    বেশী'র ভাগ তো এখন দিদি'র কথা খেমটা নাচে।
  • সিকি | ১৩ মে ২০১৫ ১৩:১০662049
  • এটা আমি গুচ-তে পেয়েছি। ক্যালকমে থাকতে পারে, জানি না।
  • PT | 213.*.*.* | ১৩ মে ২০১৫ ১৩:১৩662051
  • যারা এখনো জানেনা (বা না জানার ভান করে) যে কারা চ্যানেলে চ্যানেলে বা সাইটে সাইটে জঙ্গলমহল নিয়ে কুম্ভীরাশ্রু পাত করত তাদের বক্তব্য-ও তো "ইগনোর" করাই উচিৎ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন