এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৭ মে ২০১২ ২০:৫২4470
  • ওকে, এইবার বুঝেছি।

    পোস্টের কনটেন্টের ডাইনামিক রেন্ডারিং করা আছে "বাংলা" নামক ইউনিকোড ফন্টে, তাই বেশ সুন্দর গোল গোল ছোটো ফন্ট আসছে। কিন্তু নামের জায়গাটায় আসছে ব্রাউজারের ডিফল্ট ফন্ট, (আমার ক্রোমে সেটা ভৃন্দা, একটু সাইজে বড়)। এখন কনটেন্টে একটা টুক করে গ্রেভ ক্যারেক্টার দিয়ে দিলেই সামহাউ ডাইনামিক রেন্ডারিংটা ঘেঁটে যাচ্ছে। ফলে কনটেন্টও বড় সাইজের ভৃন্দা ফন্ট হয়ে যাচ্ছে।

    এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, তবে হচ্ছে। মামুউ?
  • প্পন | ১৭ মে ২০১২ ২০:৫০4469
  • ব্যাঁকা দেখাচ্ছে?
  • সিকি | ১৭ মে ২০১২ ২০:৪৯4467
  • এবার গ্রেভ ছাড়া লিখছি ক্রোম থেকে।
  • সিকি | ১৭ মে ২০১২ ২০:৪৯4468
  • ক্রোম থেকে লিখছি, ` গ্রেভ দিলাম।
  • প্পন | ১৭ মে ২০১২ ২০:৪০4465
  • তবে না, তাই
  • প্পন | ১৭ মে ২০১২ ২০:৪০4466
  • অজ্জিত, ক্রোমেও zoom ৯০% করা আছে, তবে চোখে কষ্ট হচ্ছে না।
  • প্পন | ১৭ মে ২০১২ ২০:৩৮4464
  • তুমি আগে ক্রোমে দ্যাখো, নইলে বোঝাবো কেংকয়ে?

    গ্রেভ অ্যাক্সেন্ট হল ওই টিকি ক্যারেক্টারের গালভরা নাম।

    http://en.wikipedia.org/wiki/Grave_accent
  • সিকি | ১৭ মে ২০১২ ২০:৩৬4463
  • কী হয়েছে? গ্রেভ অ্যাক্সেন্ট কী জিনিস? আমায় একটু বোঝানো হোক।
  • প্পন | ১৭ মে ২০১২ ২০:৩৫4462
  • না, চন্দ্রবিন্দুর সমস্যা না। কিন্তু Grave accent ক্যারেক্টার আলাদা করে দিলে হচ্ছে।
  • প্পন | ১৭ মে ২০১২ ২০:৩১4461
  • হুঁ, তাই হয়েছে।
  • প্পন | ১৭ মে ২০১২ ২০:৩০4460
  • ১) আমি তো ফাফতে কন্ট্রোল - মেরে ফন্ট সাইজ কমিয়ে নিয়েছি।

    ২) ক্রোমে কখনো সখনো ত্যাড়াব্যাঁকা ফন্ট আসে, চন্দ্রবিন্দুর জন্য ` ইউজ করলেই হয়। মনে হয় এই প্যারাটাও তাই হবে।
  • Toon Army | ১৭ মে ২০১২ ২০:২৪4459
  • প্রশ্নসমূহ

    (১) ক্রোমে ফন্টটা বেশ ছোটখাটো কিন্তু ফাফ-তে গাম্বাট কেন?
    (২) ক্রোমে মাঝে মাঝে (খুব কমই যদিও) ফন্টগুলো কেমন বেঁকা মতন কেন?
  • প্পন | ১৭ মে ২০১২ ২০:১০4458
  • হুঃ, ভালো লোকেরে কইছস।
  • সায়ন | ১৭ মে ২০১২ ২০:০২4457
  • এই এবার বেরোই।
    তোমাদের সুখের চাগরি ইঃ।
  • প্পন | ১৭ মে ২০১২ ১৯:৫৫4456
  • এখনো আপিসে! হামি কখন বাড়ি চলে এসেছি।
  • সায়ন | ১৭ মে ২০১২ ১৯:৪৮4455
  • না থাগ, আপিসে বসে লোম খুঁজতে গিয়ে বেড়াল বেরোলে বিপদ।
  • প্পন | ১৭ মে ২০১২ ১৯:৩৯4454
  • শ্রীদেবীও ছিল। উইকি খুঁজলেই বুঝবি কোন সিনে অনিলবাবুর চিম্পুসম পিঠ দেখা যাবে।
  • কুমু | ১৭ মে ২০১২ ১৯:৩৮4453
  • পাই,ওকে।
    আকা,সামলে ওঠো আস্তে আস্তে।সময় সব ঠিক(?) করে দেয়।
  • সায়ন | ১৭ মে ২০১২ ১৯:৩৭4452
  • জানবাজে শ্রীদেবী ছিল? মনে নাই কোন সিনেমা। ইয়ার বিনা চ্যান কাঁহা রে টা কোন সিনেমার গান?
  • প্পন | ১৭ মে ২০১২ ১৯:৩৪4451
  • যাক, আপদ বিদায় হয়েছে মনে হয়।

    আপদ মানে এইখানে শ্রীসেন্নাই।
  • প্পন | ১৭ মে ২০১২ ১৯:৩৩4450
  • সান্দা জানবাজ় দেখিসনি? ;-)
  • সায়ন | ১৭ মে ২০১২ ১৯:৩২4449
  • অনিল কাপুরের গোটা পিঠময় বনমানুষের মত লোম। বোধহয় পরিন্দা'তে দেখিয়েছিল।
  • achintyarup | ১৭ মে ২০১২ ১৯:৩১4448
  • না... মানে... আমি নিজেকে ছাড়া আর কারো কথা জানি না যার তাজমহলে পটি করার অভিজ্ঞতা আছে। অবশ্য শাজাহান ঔরঙ্গজেবদের কথা আলাদা
  • পাই | ১৭ মে ২০১২ ১৯:২৮4447
  • ঃ)
    নেত্য, একটু মেইল দেখিস।
    কুমুদি, পাঠাচ্ছি।
  • আকা | ১৭ মে ২০১২ ১৯:২১4446
  • ঃ) এটা মনে হয় পুরনো সিনিমা।
  • sinfaut | ১৭ মে ২০১২ ১৯:১৯4445
  • ভ্যাক ভ্যাক ভ্যাক।

    অনিল কাপুর এখনও হিরো হয়?
  • নেতাই | ১৭ মে ২০১২ ১৮:৫৯4444
  • আসুন, আপনাদের ছোট করে গল্প কথা শোনাই। পুরোনো সিনিমার গল্প। হামারা দিন আপকে পাশ হ্যায়। ঐ যে, অনিল কাপুর ঐশ্বরিয়া রাই আছে, আছে সোনালী বেন্দ্রের গেস্ট অ্যাপিয়ারেন্স, ঐ সিনিমাটাই।

    সিনিমার শুরুটা খুব হৃদয় বিদারক। ঐশ্বরিয়া রাই একটা গুন্ডার বিরুদ্ধে থানায় রিপোর্ট করেছে বলে গুন্ডারা তাকে রেপ করে দিল। বাড়িতে অসহায় বাপ মা দুই বোন, পাড়া পড়শিদের তানা, সব ফিছনে ফেলে ঐশ্বরিয়া তখন প্রায় পথে বসে। এমন সময় বিশাল বড়লোক অনিল কাপুর আশ্রয় হয়ে এগিয়ে এলো। ঐশ্বরিয়াকে নিজের বাড়িতে নিয়ে গেলো। ওখানে অনিল কাপুরের ছোট দুই ভাইবোন আছে। যারা অনিল কাপুরকে বাপ বলে ডাকে। এর পিছনেও একটু ট্র্যাজেডী রয়েছে। ঐ ভাইবোন দুজন আসলে অনিল কাপুরের লম্পট বাপের অবৈধ সন্তান। অনিল কাপুরের বাপ ওদের স্বীকার করেনি বলে অনিল কাপুর বাড়ি থেকে বেরিয়ে বাপ হয়ে ওদের দেখভাল করে।

    যাইহোক, অনিল কাপুর, ওর দুই ভাইবোন আর ঐশরিয়া একসাথে থাকা শুরু করলো। আর শুরু আসল খেলা। দিল পাস পাস। ফুটবলের স্টাইলে। এখানে দুটো দিল। একটা অনিল কাপুরের কাছে। আরেকতা ঐশ্বরিয়ার আছে। একে অপরকে দিল পাশ করতে পারলেই খেলা শেষ।

    প্রথমে অনিল কাপুর পাস বাড়ালো। পাস বাড়িয়ে ঐশ্বরিয়াকে বললো, কই,তোমার দিল পাশ করো? অমরা শাদি করি? ঐশ্বরিয়া বললো, না না, তাকি করে হয়। আপনি বড়লোক, আমি ছোতলোক। আপনি ভালো, আমি খারাপ। আমি পাস বাড়াবো না। আমার দিল আমার কাছেই থাকবে। আপনাকে দোবোনা।

    তারপর দুজনে এক্সাথেথাকতে থাকতে কখন কেজানে, ঐশ্বরিয়াও একদিন ভালোবেসে ফেলেলো অনিল কাপুর কে। কিন্তু নিজেই বুঝতে পারলোনা। কেউ কিন্তু কাউকে স্পর্শ করেনা। একেবারে কামহীন প্রেম। পাবেন এই যুগে আর? এমন একজোড়া নয়ক নায়িকা?

    ওদিকে আমেরিকা থেকে সোনালী বেন্দ্রে এসেছে। কাবাববে হাড্ডি হয়ে অনিল কাপুরকে দিল পাস করে বললো, আই লাভ ইউ। আমাকে বিবাহ কর। অনিল কাপুর বললো আমার দিল নাই আমার কাছে। আমি তোমায় বিয়ে করতে পারবোনা। এইসব হাই ড্রামা। এক্দিন বিকেলে তো ঐশ্বরিয়া দিল পাস করবে বলে বসে আছে। অনিল কাপুর ও মনে মনে রেডি। এমন সময় অনিল কাপুরের মা এসে কাঠি করে দিল। বুঝতেই পারছেন সেসমেস দুজনে দুজনকেদিল পাস করবে। আর বিস্তারিত বিবরণ দিতে বোর হয়ে গেলাম। থামলাম। আপনেরা আপনাদের দিল গুলো খুঁজে দেখুন গিয়ে। পাস করে দিয়েছেন না নিজের কাছেই গচ্ছিত রেখেছেন। বড়ই আপদ জীবনে।
  • কাজু | ১৭ মে ২০১২ ১৮:৫৫4442
  • না তো কোন গল্প? আমার নিজস্ব উপমা বলেই তো মনে হল।
  • কুমু | ১৭ মে ২০১২ ১৮:৫৫4443
  • তব্বে?
    কুমুকে হায় কে চিনতো?
    না থাকিলে অচিন্ত্য।
  • কাজু | ১৭ মে ২০১২ ১৮:৫৪4441
  • হুম ভালো তো বটেই, তবে একটু জল ঢুকে যাবে এই যা পরাণজ্যেঠুর ভাষায়।

    আরো একটু সংযোজন -

    খুব ঝড়বিষ্টি হলে শপিং মল শ্রাবণের নৌকার মত বেশ দোল খাবে। বাদলার হাওয়ায় ঐ কী বলে ইলিশ মাছ, খিচড়ি, ডিহ্মাজার গন্দো আসবে। অহো অহো !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত