এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | 113.*.*.* | ১৩ জুন ২০২০ ১৬:৪৪447602
  • ১৯২০- '৬০ র মধ্যে যে সব ভারতীয়রা স্থায়ী, অস্থায়ীভাবে অ্যামেরিকায় থাকতেন তাদের সেসময়ের প্রবাস জীবন নিয়ে কোনো বই পাওয়া যায় ? memior ?

  • Amit | 203.*.*.* | ১৩ জুন ২০২০ ১৩:৪৮447601
  • এইতো মুশকিল. চারপায়ে হাঁটলে সাধারণ কথাও বুঝতে কষ্ট হয় কারোর কারোর, হওয়ারই কথা. সিপিএম যাওয়ার কথা আবার কে বললো? জাস্ট যাদের ভূমি সংস্কারের ঘা শুকোয়নি, এই নেক্সট কয়েকশো বছরে সেই ঘা এক্কেরে শুকিয়ে যাবে এটাই বলা হয়েছে. অবশ্য না বোঝা আশ্চর্য কিছু না.
  • sm | 2402:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ১৩:২০447600
  • সিপিএম যাবে কেন? বালাই ষাট!!ও হলো আমাদের বড় প্রিয় জিনিষ।অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীর,জিব্রাল্টার রক, সাহারার ধূ ধূ প্রান্তর, পাগলের আত্ম বিশ্বাস! উটি আমাদের অন্তরে স্থিত আছে।থাকবেও।

    কিন্তু কালোদের দুঃখে বিচলিত বাবু, কটা মিছিলে হাঁটলেন? কত ফেসবুকের পাতা শেষ করলেন?

    বিচলিত বাবুর হৃদয় হলো গিয়ে এক্কেরে বিগলিত করুণা। উনি সব বোঝেন। অ্যাবরিজিনসরা কেমন আছে? সব কুশল মঙ্গল তো?

  • Amit | 203.*.*.* | ১৩ জুন ২০২০ ১২:২৫447599
  • কয়েকশো বছর আর এমনকি বেশি হলো. দেখতে দেখতে কেটে যাবে. লক্ষ কোটি বছরের ইতিহাসে কয়েক পলক মাত্তর. কালোগুলো দাঁতে দাঁত চেপে মাত্তর কয়েকশো বছর কাটাতে পারছেনা ?

    কিন্তু, অন্যদের কয়েকশো বছরের টাইম লাইন দেখিয়েও বিশেষ কারোর কারোর নিজের বেলায় ভূমি সংস্কারের পুরোনো ঘা বারবার মনে পড়ে যায় কেন কে জানে. এই তো মাত্তর 20-30 বছর কেটেছে সিপিএম এর হাতে গুতো খাওয়ার পরে. কয়েকশো বছর পরে ঘা তো এমনিই শুকিয়েই যাবে, প্রতি বছর না খোঁচালেই তো ল্যাটা চুকে যায়. কিন্তু কেউ কেউ সেটা এক্কেরে বোঝেন না, দুঃখ করেই যান, করেই যান.

    হরি হে, তুমিই সত্য.
  • sm | 2402:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ০৯:৫৪447598
  • A-Z এর পোস্ট থেকে যা বুঝলাম,বর্ন বৈষম্য এর চেয়ে জেন্ডার ইনেক্যুয়ালিটি বেশি প্রকট। পাত্র পাত্রী বিজ্ঞাপন হলো একধরনের পারস্পরিক আদান প্রদান।ফর্সা,সুন্দরী,পাত্রী কাম্য অন্য দিকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সি এ,ব্যাংক কর্মী ও সরকারী চাকুরে ছাড়া পত্রালাপ নিষ্প্রয়োজন। পাত্রী উচ্চ শিক্ষিত ও চাকুরী জীবি হলেও,শিক্ষিত বেকার যুবক কেউ পাত্র হিসাবে চায় না।বিশুদ্ধ সা নি।

    অন্য দিকে কালার বা গাত্রবর্ন ইম্পর্ট্যান্ট হলেও বর্ন বিদ্বেষ এর আরো শেডস রয়েছে। চাইনীজ বা জাপানিজ এর গায়ের রঙ ফর্সা হলেও,ইওরোপীয় আকৃতি ও গায়ের রঙ সৌন্দর্য্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিশুদ্ধ সা নি।

    নর্থ ইস্ট এর লোকজন এর গায়ের রং ফর্সা,কিন্তু তাদের উপহাস করা হয় চিংকি,চাইনিজ ইত্যাদি বলে।সাউথ ইন্ডিয়ান দের গায়ের রঙ কালো বলে।

    বাঙালি দের বঙ্গালি বলে, মছলিখোর বলে।এমনি করেই আসে গুজু, মেড়ো, উরে ইত্যাদি।

    পুরো দেশ বাসী কেও হেও করা হয় অনেক সময়।যেমন পাকি। অস্টেলিয় বাসী কে ব্রিটিশরা একটু নিচু চোখে দেখে।

    আবার বলছি বেরিয়ে আসার একটাই উপায়।নিজের উন্নতি।আমেরিকা এতো উন্নত হয়ে গেছে,যে ইওরোপীয়রা নিজেদের হীনমন্ন ভাবতে শুরু করেছে।জাপানিজ,চাইনিজ দের ও ইওরোপীয় রা উন্নত ভাবতে শুরু করেছে। জাত্যাভিমানে ঘা পড়ছে।

    আজ যদি কলোমানুষ দের নিজের ভূমি আফ্রিকা চায়নার মতো উন্নত হয়ে যায়, ইওরোপীয় রা বলতে শুরু করবে আমাদের পূর্বপুরুষ সব আফ্রিকা থেকেই এসেছিল।

    এতো অস্থির হবার কি আছে।!ইতিহাস বলছে যখন, দুনিয়া পাল্টাতে মাত্র কয়েকশ বছর লাগে।

  • অপু | 2409:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ০৯:৪৮447597
  • এস এম দা বিদ্যামন্দির ইউনিভারসিটি কবি আন্ডারে থাকলেও অটোনমাস ব ডি। শিক্ষক রা UGC স্কেলেই বেতন পান।

    রাজ্য আর কেন্দ্র সরকারী সাহায্য আমরা নানা খাতে পেয়ে থাকি। যেমন বছরে আমরা কোন একটি জেলা তে স্বামীজি দিবস করি।সব জেলা একবার করে কম্লিট হ য়ে দ্বিতীয় দফা চলছে।

    প্রথমে জোনাল লেভেলে কম্পিটিশান হ য় ক্লাশ টেন অবধি। তারপরে ফাইনাল।আকা,কবিতা,গান,বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা এইসব। কিন্ত রিলেটেড টু বিবেকানন্দ/ রামকৃষ্ণ ভাব আন্দোলন। এই বিষয়ে লোক কে আরো বেশী অবহিত করাই মূল উদ্দেশ্য। আমিও প্রচুর জায়গায় গেছি এই উপলক্ষ্যে। আমরা রাজ্য সরকার থেকে এ বাবদে 2.5-3 লাখ টাকা পাই। বাকি খরচ আলামনি আসোসিয়নের।

  • অপু | 2409:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ০৯:৩২447595
  • এলেবেলে দা,এস এম দা, আটোজ, অর্জুন ধন্যবাদ। প্রাক্তন ছাত্র হিসাবে তো বটেই এখন এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসাবেও খুব ভালো লাগছে।

    এলেবেলে দা, একদম ঠিক বলেছো। আমরা নয় থেকে 7 এ এলাম।

    পড়াশুনার বাইরে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী সমাজের জন্যে কিছু কিছু কাজ করে থাকি। যেমন কোভিড ফান্ডে আমাদের প্রাক্তনী রা 4.30 লাখ টাকা তুলে দিয়েছেন। আমরা বেলুড়মঠ কে সেই টাকা দিয়েছি। এখন আমফানের তহবিলে টাকা তুলছি।

    বেলুড় শ্রমজীবি তে যেসব মানুষ চিকিৎসা করাতে আসেন তারা আমাদের আলুমনি র কাছে আবেদন করলে আমরা সামান্য 500 টাকা কেস প্রতি দি। ক্ষেত্র বিশেষে আরেকটু বেশী। এই আপ্লিকেশন আনা, সেক্রেটারি কে আপ্রুভ করিয়ে হসপিটালে টাকা দেওয়া এই কাজটা প্রতি সপ্তাহে আমিই করি।

    এই সুযোগে মিশনের ঢাক পিটিয়ে নিলুম :))))

  • b | 14.*.*.* | ১৩ জুন ২০২০ ০৮:৫১447594
  • বহরমপুরে বাড়ি এরকম একজনের কাছে শুনেছিলাম 'কোহিতুর' বলে আমের কথা। নবাবী আমলের আম। বাইরে এমনি রাখলে চলে না, তুলোর মধ্যে মুড়িয়ে রাখতে হয়। এখন হয় কি না জানি না।
    ভদ্রেশ্বর মানকুন্ডু চন্দননগরের দিকে, রেললাইন বা দিল্লি রোডের দু দিকে আমবাগান (কিন্তু খবরদার দিল্লি রোডের ওপরের আমের দোকান থেকে আম কিনবেন না, হিমসাগর বলে বেগমফুলি চালিয়ে দেবে)। কদিন আগে খবরে এসেছিলো, জমি হাঙরদের পাল্লায় পড়ে বিঘের পর বিঘে আমবাগান ফৌৎ। কাটলে পাছে লোকজন চেঁচামেচি করে, সে জন্যে গাছের গোড়ায় তীব্র কীটনাশক জাতীয় বিষ দিয়ে। গাছগুলো মরে যাবার পরে কাটতে বাধা নেই তো!
  • Atoz | 151.*.*.* | ১৩ জুন ২০২০ ০৬:০১447593
  • যদুবংশের লোকের এই এক ঝাম। যেখানে পারবে যাদপ্পুর জুড়ে দেবে।
  • সনাতন | 197.*.*.* | ১৩ জুন ২০২০ ০৫:৫০447592
  • হে হে

    পরের দুটো লাইন -

    যাদবপুরে ম্যানিফেস্টো

    আর নির্বাচনে কোমর ভাঙা

  • Atoz | 151.*.*.* | ১৩ জুন ২০২০ ০৫:৩১447591
  • "কালো আর ধলো বাহিরে কেবল
    ভিতরে সবাই সমান রাঙা"
  • সনাতন | 197.*.*.* | ১৩ জুন ২০২০ ০৫:৩০447590
  • তা পাওয়া যেতেই পারে, বর্ডার পেরোলেই অবশ্য সব লাল আম

  • Atoz | 151.*.*.* | ১৩ জুন ২০২০ ০৫:০৬447589
  • ডোকালামে পাবেন দো কালা আম। অর্থাৎ কিনা দুটো কালো আম, আপনার সেই প্রিয় বৈরী। ঃ-)
  • ডোকালামে সনাতন | 197.*.*.* | ১৩ জুন ২০২০ ০৪:৩৩447588
  • আরে দাদা বাঘ এর সঙ্গে যুদ্ধ কাব্যে আর নাগিন ডান্স ঝিঁঝি পোকার খেলাতেই হয়

    কবি দুকলম লিখে দিয়ে খালাস, ডোকালাম এ কি আর কবির পাত্তা পাওয়া যাবে ?

  • Atoz | 151.*.*.* | ১৩ জুন ২০২০ ০৩:৪৫447587
  • কেন, শোনেননি বুঝি? কবি বলেছেন,
    "বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া
    আমরা বাঁচিয়া আছি,
    আমরা হেলায় নাগেরে খেলাই
    নাগেরই মাথায় নাচি।"
  • সনাতন | 197.*.*.* | ১৩ জুন ২০২০ ০৩:০৭447586
  • এটা বেড়ে দিয়েছেন
    হ্যাঁ খৈরী নাম রাখলে ভালো হতো

    বাঘ এর সঙ্গে কে আর শত্রুতা করতে যাবে ?

  • Atoz | 151.*.*.* | ১৩ জুন ২০২০ ০২:৫৮447585
  • দেখেছেন সনাতনবাবু, কালো আমের নাম দিয়েছে বৈরী!!! মানে শত্রু।
  • সনাতন | 77.*.*.* | ১৩ জুন ২০২০ ০২:৪১447584
  • আম কেউ খেয়েছেন ?
    সংশোধন

  • আমপ্রেমী সনাতন | 77.*.*.* | ১৩ জুন ২০২০ ০২:৪০447583
  • কেউ খবর রাখেন কি ? মুর্শিদআবাদে গোলাপখাস এখনো হয় নবাব এর বাগানে, সরকারি সম্পত্তি, মালি রা বিক্রি করে

    বিশ্বনাথ বাঁড়ুজ্যে আর বিশ্বনাথ মুখুজ্যে বলে কলম এর দু জাতির আম মালদায় কিছু বনেদি পরিবারের বাগানে এখনো হয়

    বৈরী বলে আমি কেউ খেয়েছেন ? কুচকুচে কালো, উদয়নারায়ণ পুর এর দিকে হয়, কিন্তু ঐযে, ব্ল্যাক ম্যাংগো ম্যাটার, অদ্ভুত এক কষা গোছের মিষ্টি

  • Atoz | 151.*.*.* | ১৩ জুন ২০২০ ০২:৩৩447582
  • "গৌরবর্ণাং সুরুপাঞ্চি সর্বালঙ্কার ভূষিতাং" এইসব মন্ত্র শুনতে শুনতে, কাগজে পাত্রী চাই কলামে "গৌরবর্ণা, প্রকৃত সুন্দরী ব্যতীত যোগাযোগ নিষ্প্রয়োজন" এইসব দেখতে দেখতে যারা বড় হয়, তারা এইসব ব্যাপারগুলোকেই মূল্য দিতে শেখে, সে আর অস্বাভাবিক কী?
    আরে একজন বলছিল সে খুবই কালো, ছোটোবেলা নাকি আরও বেশি কালো ছিল, তো তার যখন বছর সাত- আট, পাশের বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে খেলা করছে, তাদের মাসতুতো ভাইবোনেরা নতুন অতিথি এসেছে তাদের বাড়ি। সেই তুতো ভাইবোনেদের মধ্যে একজন এই বাচ্চাটিকে জিগ্গেস করেছে, "তুমি বুঝি ওই বাড়িতে কাজ করো? খাওয়াপরা দিয়ে রেখেছে? নাকি মাইনেও দেয়?"
    প্রায় জন্ম থেকে ঢুকে গেছে এইসব ব্যাপার, আমাদের তো আবার রঙের সঙ্গে সামাজিক অবস্থানও অ্যাডিশনাল ফ্যাকড়া। জাত পাত ধর্মাধর্ম টাকাকড়ি ---কত ফ্যাকড়া। রীতিমতন গোটা চার পাঁচ ইয়ে লাগে।
  • অর্জুন | 113.*.*.* | ১৩ জুন ২০২০ ০২:৩৩447581
  • বেগম পসন্দ, রাণী পসন্দ এসব নামই রয়ে গেল ! মনে হয় যারা বিক্রি করে এখন তারাও এসব নাম শোনেনি !

  • অর্জুন | 113.*.*.* | ১৩ জুন ২০২০ ০২:৩১447580
  • হিমসাগর আর ন্যাংড়া আমের কাছে অন্য কোনো আম লাগে না। আলফান্সো সুস্বাদু কিন্তু স্বাদে সে মজা নেই।

    ফজলি আম কবে খেয়েছি মনে নেই। স্বাদ ভুলে গেছি। গোলাপখাস মন্দ নয়।

  • Atoz | 151.*.*.* | ১৩ জুন ২০২০ ০২:১৮447579
  • আলফান্সো কেন আমরা খাবো? ও জিনিস খাবেন গঞ্জালেস। ঃ-)
  • S | 2405:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ০২:১০447578
  • আমেরিকায় তো আম পাওয়া যায় না। ওগুলো আসলে আমের শেপের পেঁপে।
  • সনাতন মন্ডল | 77.*.*.* | ১৩ জুন ২০২০ ০২:০১447577
  • বিহার এ পাটনা থেকে একটু দূরে
    দীঘে মালদে বলে এক জায়গায় ল্যাংড়া আম যেকোনো সময় আসল মালদা র ল্যাংড়া কে কম্পেটিশন দিতে পারে, কেউ খেয়েছেন ? মুজাফ্ফর পুর এর এক জাতের ফজলি ও বেশ

    তবে আমের রাজা ল্যাংড়া বটে, পদানমন্তি হিমু আমার মতে, আলফানসো কে যারা রাজসভায় আনে, আমি তাদের মধ্যে পড়িনা

    স্বাদকোরক এর বৈভিন্ন্ন অবশ্য অন্য কথা

  • aka | 162.*.*.* | ১৩ জুন ২০২০ ০১:৫১447576
  • হিমসাগরের ওপর কথা হবে না।
  • sm | 2402:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ০১:৩৪447575
  • আমার ব্যক্তিগত ভাবে ভাগলপুরী ল্যাংড়া বলে একটু বড় সাইজের  ল্যাংড়া আম দারুন লাগে।মিষ্টির সঙ্গে হাল্কা টক আর গন্ধ মিশে থাকে।পারফেক্ট ব্লেন্ড। এরপর হিমসাগর আর চৌসা।

  • sm | 2402:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ০১:৩১447574
  • ওগুলো বোধ হয় পেরু ফেরু থেকে আসে।বিশাল সাইজ। নো স্বাদ।

    আমাদের এখানে ভালো হিমসাগর উঠেছে। করোনার ভয়ে লোক কিনছে কম।তাই দাম সাধ্যের মধ্যে। স্বর্গীয় ফল!

  • Atoz | 151.*.*.* | ১৩ জুন ২০২০ ০১:২৭447573
  • হিমসাগর (কোথাও বলে ক্ষীরসাপাতি) এর তুল্য কোনো আম দুনিয়ায় নেই। এটি সর্বশ্রেষ্ঠ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত