এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০২ জুলাই ২০১২ ০৯:৫৫489138
  • সে হিসেবে তো প্রায় যেকোনো সরকারি খরচ ই ট্যাক্সের পয়সায়, তার মানে প্রাইভেট ! ঃ)
    ইউকে র সরকারি এসপেন্ডিচার যেটা দেখিয়েছে, সেটাতো ঐ ট্যাক্স থেকে তোলা টাকাই।

    ইউএস এ র ও সেইহিসেবে সরকারি খরচে ট্যাক্সের একটা হিসেব আছে। পরে লিখবো কিছু। নেট করা এখন খুব ঝামেলার।

    তবে, দ্রি, আপনি তুষারপাত, ভূকম্প, বন্যা নিয়ে সব খবর দেন, এই এত্ত এত্ত হিট ওয়েভ অর তার জন্য ঝড় নিয়ে লিখবেন না ?
    গ্লো ও নিয়ে তর্ক নাহয় পরেই হবে ঃ)
  • দ্রি | ০৪ জুলাই ২০১২ ২০:৩৬489149
  • পাইদিদি, একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে। সরকারী খরচ ট্যাক্সের পয়সায় কিনা সেটা কথা নয়। কথা হল, এই বার ডায়াগ্রামটা যখন কাউকে দেখানো হয়, এবং ইনসিস্ট করা হয় যে এই বারগুলোর লেংথ কম হলেই সবার ভালো, তখন একটা ব্যাপার উহ্য থাকে। সেটা হল, দুটো সিস্টেমের মধ্যে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের ডিফারেন্স কত। একজন ইন্ডিভিজুয়াল (ভোটার) হিসেব করবে তাকে ইনসুরেন্স বাবদ কত দিতে হয়, কোপেমেন্ট কত দিতে হয়, এবং কত ট্যাক্স দিতে হয়।

    ধরুন, দুটো সিস্টেমে পার ক্যাপিটা পাবলিক এক্সপেন্ডিচার সমান। আরো ধরুন, ইউ এসে বছরে ইন্সুরেন্স প্রিমিয়াম দিতে হয় বছরে ৫০০, যেটা ইউকেতে ফ্রি; ইউ এসে কোপেমেন্ট বছরে ৫০০ যেটা ইউ কেতে ফ্রি। কিন্তু ইউকেতে বছরে ৫০০০ ডলার বেশী ট্যাক্স দিতে হয় ইউ এসের তুলনায়। তাহলে একজন ইন্ডিভিজুয়ালের পার্স্পেক্টিভে কোনটা বেটার সেটা অত সহজে বলা যাবে কি?

    কথা হল এই বার গ্রাফে প্রথম দুটো ধরা রয়েছে, কিন্তু তৃতীয়টা নেই।

    আরো একটা কথা। এই গ্রাফে দেখা যাচ্ছে, ইউ কের পার ক্যাপিটা পাবলিক এক্সপেন্ডিচার ইউ এসের থেকে কম (সামান্য হলেও)। অথচ, ইউ কেতে বেশী ট্যাক্স নেওয়া হয়, এই বলে যে আমরা বেটার হেল্‌থ কেয়ার দেব। কী দরকার? দেখাই তো যাচ্ছে, ওদের সরকার জন প্রতি কম খরচ করে।
  • দ্রি | ০৪ জুলাই ২০১২ ২০:৪৮489160
  • কলোর‌্যাডোর আগুনের খবর আমি দিয়েছি। হিট ওয়েভের খবর মামী দিয়েছেন। ঝড়ের খবর আপনি দিয়েছেন। আমি চেষ্টা করি এমন খবর দিতে যেটা (হয়ত) অন্যের চোখে পড়ছেনা, কিন্তু সিগনিফিক্যান্ট (আমার মতে)।

    আপনি তো গ্লোবাল ওয়ার্মিং ভালোবাসেন? আমার স্টকে আছে। স্পেন এখন ওয়ার্ল্ড কাপ জেতায় অন্য খবর চাপা পড়ে গেছে। চাপা পড়ে গেছে যে ওদের শিগ্গিরি আরেক রাউন্ড বেলাউট লাগবে। চাপা পড়ে গেছে যে ওখানেও বীভৎস আগুন লেগেছে। http://www.euronews.com/2012/07/02/spain-wildfire-debris-reaches-third-biggest-city/। এই এত আগুনের ভাপ, প্লাস এত গাছ পুড়ে এত কার্বন ডাই অক্সাইড -- গ্লোবাল ওয়ার্মিং হবে না, বলুন? গ্লোবাল ওয়ার্মিংএ পৃথিবীর সব আইসক্রীম যেদিন গলে যাবে, সেদিন কী খাবেন?
  • দ্রি | ০৪ জুলাই ২০১২ ২১:৩৫489171
  • যাই হোক, বার্কলেজের এক্স-বস বব ডায়মন্ড অবশেষে রিজাইন করলেন। এখন ওনাকে অনেক কোশ্চেন-আন্সার ফেস করতে হচ্ছে। এবং অ্যাজ এক্সপেক্টেড, উনিও সব দোষ কিছু 'ব্যাড অ্যাপেলের' ওপর চাপিয়ে দিচ্ছেন।

    http://www.bbc.co.uk/news/business-18708226
  • kd | ০৪ জুলাই ২০১২ ২১:৩৯489182
  • আমি তো এমনিতেই আইসক্রীম নিউক করে গলিয়ে নি, তারপর হাতরুটি ভিজিয়ে ভিজিয়ে খাই। দারুণ লাগে।
  • দ্রি | ০৪ জুলাই ২০১২ ২১:৪৩489193
  • এই ব্যাঙ্কটি নাকি ৫০০০০ পাউন্ড হারিয়ে ফেলেছিল। ভাবা যায়?

    http://www.bbc.co.uk/news/uk-northern-ireland-18701908

    কম্পিউটার গ্লিচের নাম করে আর কত ন্যাকামি দেখতে হবে?
  • aka | ০৪ জুলাই ২০১২ ২১:৫৩489204
  • ইউএস হেলথকেয়ারের ব্যপারটা বোঝা গেলে ভালো হত।
  • দ্রি | ০৪ জুলাই ২০১২ ২১:৫৭489215
  • গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ফ্রড ধরা পড়ল।

    http://www.bbc.co.uk/news/world-us-canada-18673220

    The case concerns 10 drugs, including Paxil, Wellbutrin, Avandia and Advair.

    ...

    GSK, one of the world's largest healthcare and pharmaceuticals companies, admitted to promoting antidepressants Paxil and Wellbutrin for unapproved uses, including treatment of children and adolescents.
    Continue reading the main story
    “Start Quote

    We have learnt from the mistakes ”

    Andrew Witty GlaxoSmithKline chief executive

    The illegal practice is known as off-label marketing.

    The company also conceded charges that it held back data and made unsupported safety claims over its diabetes drug Avandia.

    In addition, GSK has been found guilty of paying kickbacks to doctors.
  • দ্রি | ০৪ জুলাই ২০১২ ২২:৩৫489226
  • ইওরোপীয়ান ইউনিয়ান পয়লা জুলাই থেকে ইরানী তেল বয়কট করল। ইকনমিক ওয়ারফেয়ার। http://www.bbc.co.uk/news/world-europe-18655438।
  • দ্রি | ০৪ জুলাই ২০১২ ২২:৫৫489238
  • ঐ যে বললাম, হেল্‌থকেয়ার বিলটা না পড়া থাকলে মিডিয়ার ঝাল খাওয়া ছাড়া উপায় নেই। আর মিডিয়া মানেই স্মোকসক্রীন। তবে যত দেখছি, মনে হচ্ছে, এটা হল লোয়ার ইনকাম গ্রুপদের ওপর ট্যাক্সেশানের একটা বাহানা। তার কিছুটা আন্দাজ এই লিংকে পাওয়া যাবে।

    http://www.businessinsider.com/how-much-is-the-obamacare-penalty-tax-2012-7

    যদি বড়লোকদের ট্যাক্স করে গরীবদের সরকারী ইন্সুরেন্সের ব্যবস্থা করত, আমি বুঝতাম। এটা একেবারেই তা নয়। ইন ফ্যাক্ট ইন্সুরেন্সটা সরকারীই নয়। এর ফলে লোয়ার ইনকাম গ্রুপের বেশ কিছু ট্যাক্স বেনিফিট কমে যাবে। আর অন্যদিকে বিগ বিজনেস ইনক্রিজিংলি বেশী ট্যাক্স ফাঁকি দিচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে পয়সা সরিয়ে নিচ্ছে। তার একটা লিংক আমি অনেক আগে দিয়েছিলাম।
  • aka | ০৪ জুলাই ২০১২ ২৩:৩৩489249
  • দ্রি, আমি কিছুটা আউটডেটেড, খানিকটা পেশার কারণে, খানিকটা নিজস্ব ইন্টারেস্টের জন্য আম্রিগার কিছু হসপিটালের সাথে কিছু কথাবার্তা বলেছিলাম। এদের অপারেটিং মার্জিন খুব কম। এদের মূল অভিযোগ হচ্ছে এমার্জেন্সি রুম। এমার্জেন্সি রুমে যে খরচ হয়, বা তাকে সাপোর্ট করতে যা খরচ হয় সেই টাকা ওঠে না। কারণ যাদের ইন্সিওরেন্স নেই তারা এমার্জেন্সি রুমের অ্যাডভানটেজ নেয়। এবং পরেও টাকা দেয় না। এমনকি বহু ভারতীয় বাবা মাকে এনে ইন্সিওরেন্স করায় না, অসুস্থ হলে এমার্জেন্সি রুমে নিয়ে যায় - এটা আমি নিজের চোখে দেখেছি। তাতে হচ্ছে কি, সেই কস্ট অন্যদের থেকে তুলতে গিয়ে ইন জেনারাল হেলথকেয়ার কস্ট বাড়ছে। থিওরেটিকালি সবার ইন্সিওরেন্স থাকলে কস্ট কমবে, এটাই ধারণা।
  • aka | ০৪ জুলাই ২০১২ ২৩:৩৫489260
  • বড়লোকদের ট্যাক্স করে গরীবদের ইন্সিওরেন্স আছে তো - মেডিকেড। এই গ্রুপটা ঠিক গরীব নয়, তার ওপরে, অনেকে ইচ্ছে করে নেয় না, আবার অনেকে ইন্সিওরেন্স এক্সপেন্সিভ বলে এফর্ড করতে পারে না। তাই ইন্সিওরেন্স এক্সচেঞ্জের কথাও বলছে। এমনকি এমপ্লয়ার যদি কম দামের ইন্সিওরেন্স দিতে না পারে তাহলে আমি এক্সচেঞ্জ থেকে বেটার ইন্সিওরেন্স কিনতে পারি, আর সেক্ষেত্রে এমপ্লয়ারকে ফাইন দিতে হবে।
  • দ্রি | ০৫ জুলাই ২০১২ ২৩:৩২489271
  • মেডিকেড তো বুড়োদের জন্য। কর্মরতদের জন্য কি মেডিকেড প্রযোজ্য?

    ভারতীয় মা-বাবারা ইন্সুরেন্স না করিয়ে ব্যবস্থার সুযোগ নেয়, এটা আপাতত আলোচনার বাইরে রাখাই ভালো। কারণ এক, ভারতীয়রা সাধারনত পয়সা ফাঁকি দেয় না। এসব ক্ষেত্রে আউট-অফ-পকেট বেশ ভালোই খসে। আমি তো এমন এক পরিবারকে জানি যাদের ১৫০,০০০ ডলার বিল এসেছিল। এবং তারা সেটা পে করে যাচ্ছে। দুই, ওবামার হেল্‌থ বিলে এমন কিছু নেই যেটা এই সমস্যাকে অ্যাড্রেস করে। তাহলে ইমিগ্র্যান্টদের ওপর স্পেশাল ট্যাক্স বসাতে হয়। তাহলে পড়ে থাকে ঐ লো-ইনকাম গ্রুপের লোকেরা যাদের ইনসুরেন্স নেই কিন্তু তারা ইমার্জেন্সি রুমের অ্যাডভান্টেজ নেয়। এই ভাষ্যটা মোটামুটিভাবে মেনস্ট্রীম মিডিয়ার। এর উলটোদিকের ভাষ্যটা -- যেটা আমরা মেনস্ট্রীমে সচরাচর শুনি না, সেটা এই রকমঃ প্রচুর সুস্থ মানুষ আছেন যাদের বিশেষ অসুখ বিসুখ নেই, কিন্তু তারা নিয়মিত ইন্সুরেন্সের পয়সা গুনছেন। এখানে ব্যব্স্থার অ্যাডভান্টেজ পাচ্ছেন ইন্সুরেন্স কোম্পানীরা। পৃথিবীর ইকনমিটাই দাঁড়িয়ে আছে পারস্পরিক অ্যাডভান্টেজ নেওয়ার ওপর। তার মধ্যে আমেরিকার গরীব মানুষেরা, যারা ইমার্জেন্সিতে গিয়েও পয়সা দেন না, তারা সত্যি স্মল ফ্রাই।

    আর রইল হাসপাতাল। পাইদির দেওয়া ডকুমেন্ট বলছে এই কথা।

    Hospital spending is higher than in the five other OECD countries, by over 60%.

    the high level of spending in the United States may be due to:
     The cost (or price) of health care being higher in the United States than elsewhere
     The United States providing more health care – more doctors’ appointments, more surgery, more
    drugs, more diagnostic tests, longer stays in hospital – than in other countries
     Some combination of the two.

    তারপর একটা টেবিল দিয়ে বোঝানো আছে, একদম সেম জিনিষের দাম অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় কত বেশী।

    Pharmaceutical prices are also higher in the United States than in other OECD countries. A recent study of
    the 50 top-selling prescription drugs found that US pharmaceutical prices were at least 60% higher than
    those in five large European countries in 2007.
    Overall, the evidence suggests that prices for health services and goods are substantially higher in the
    United States than elsewhere. This is an important cause of higher health spending in the United States.

    কেন?
  • aka | ০৫ জুলাই ২০১২ ২৩:৪৭489282
  • দ্রি, মেডিকেইড হল গরীবদের জন্য আর মেডিকেয়ার হল বুড়োদের জন্য।

    আর আমার এক ভারতীয় পরিবার এই ব্যবস্থার সুযোগ নিয়েছে। বাবা মাকে এমার্জেন্সিতে নিয়ে গেলে সেই বিল পে করার দায় ছেলেমেয়ের নয় এই আইনের সুযোগ নিয়ে।

    হেলথকেয়ারের দাম বাড়ার কারণটা কি আমিও জানি না। এই প্রশ্ন রিপাবলিকানরাও তুলছে।

    আমার মেঠো যুক্তি হল ইন্সিওরেন্স। যে যে দেশে হেলথ ইন্সিওরেন্স এসছে সেখানেই হেলথকেয়ার কস্ট বেড়েছে এমন কোন এমপিরিকাল স্টাডি পেলে বেশ হত।
  • দ্রি | ০৫ জুলাই ২০১২ ২৩:৫১489293
  • যা বুঝছি, ওয়েস্ট ভার্জিনিয়ার অবস্থা খুবই করুণ।

    Governments and charities Wednesday rushed critically needed food and water to thousands of hungry West Virginians whose pantries emptied after storms and an accompanying heat wave.

    The American Red Cross in West Virginia prepared to hold it first mass feedings in four regions, said Becky Howard, regional chief development officer.

    The charity expected to serve the first meals later Wednesday and provide up to 25,000 meals a day beginning Thursday, she told CNN.

    ...

    Utility crews, working in incredible heat, cleared downed lines both on roads and remote mountaintops. A food drive was in its second day. Boil-water advisories were in place in many communities and ice was being trucked in from as far away as Louisiana.

    There were "mass dumpings" of spoiled food across the state due to the power outages after last week's storms, and grocery stores in many areas still could not open due to lack of electricity, Gov. Earl Ray Tomblin said.

    http://edition.cnn.com/2012/07/04/us/west-virginia-heat/index.html
  • দ্রি | ০৫ জুলাই ২০১২ ২৩:৫৯489304
  • এ হে হে, মেডিকেয়ার আর মেডিকেড। আমি বার বার গোলাই।

    মেডিকেড কেমন? এটা বোধ হয় যথেষ্ট নয়।
  • দ্রি | ০৬ জুলাই ২০১২ ০০:০৬489315
  • ভয় দেখানো হচ্ছে যে সোমবার নাকি প্রচুর কম্পিউটার নেট অ্যাকসেস করতে পারবে না।

    The warnings about the Internet problem have been splashed across Facebook and Google. Internet service providers have sent notices, and the FBI set up a special website.

    But tens of thousands of Americans may still lose their Internet service Monday unless they do a quick check of their computers for malware that could have taken over their machines more than a year ago.

    Despite repeated alerts, the number of computers that probably are infected is more than 277,000 worldwide, down from about 360,000 in April. Of those still infected, the FBI believes that about 64,000 are in the United States.

    http://www.foxnews.com/scitech/2012/07/05/malware-may-knock-thousands-off-internet-on-monday/?test=latestnews
  • দ্রি | ০৬ জুলাই ২০১২ ০০:১১489326
  • ব্যাঙ্ক অফ ইংল্যান্ড আবার পয়্সা ছাপাচ্ছে।

    BoE Prints Money Again to Boost to UK Economy

    http://www.cnbc.com/id/48076721
  • pi | ০৬ জুলাই ২০১২ ০২:৪৫489337
  • কেন বেশি তার হিসেব ভালোভাবেই পাওয়া যায়। ঐ ইন্সিওরেন্স বিহীনদের জন্য এমারজেন্সি তার একটা অংশ মাত্র। কিছু তো দ্রি ওখান থেকে দিয়েছেন। এনিয়ে আরো অনেক স্টাডি হয়েছে।দেখি, সময় পেলে বিস্তারিত লিখবো।
    আর দ্রি, মিডিয়ার ঝাল খেতে যাবেন কেন, এই সাইটটা একটু ভাল করে নেড়ে চেড়ে দেখুন। http://www.pnhp.org/?
    এক্সিস্টিং এবং এই ACA র অনেক ভাল ক্রিটিক পাবেন। এখানকার বেশ কিছু ডাক্তার, বিজ্ঞানী, হেল্থ অ্যাক্টিভিস্টদের সাইট।

    এটাও দেখবেনঃ)
    অকুপাই হেল্থ কেয়ার ঃ)
    http://www.pnhp.org/ows/index.php

    এটা গরীব লোকদের উপর ট্যাক্সেশনের বাহানা, এটা নিয়ে পুরো একমত নই। ACA তে অনেক গলতা থাকলেও এখন যা আছে, তাও একেবারেই ভাল না।
  • ন্যাড়া | ০৬ জুলাই ২০১২ ০৮:৩৩489349
  • অ্যানেকডোটাল, কিন্তু প্রাসঙ্গিক। আমার এক বন্ধু পেরুতে ছবি তুলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তার বয়ানে -

    Cuzco Medical Assistance, Cuzco, Peru, Dec 2009.

    Spent two nights (Dec 29-30, 2010) in the emergency room as my blood oxygen level collapsed to 60% due to acute HAPE (High Altitude Pulomnary Edema) and pneumonia. The nurses, doctors, radiologists, cardiologists of the medical center gave me the best care imaginable. And the bill for two nights in the nursing home, 24/7 supervision, multiple IVs, X-rays, ECG, food, oxygen, ambulance was less than my flight ticket. However, for some reason, it took my health-insurance company more than 7 months to reimburse me. Besides, they only paid ~60% of the total cost.
  • aka | ০৭ জুলাই ২০১২ ০৭:১৩489415
  • যদি জানতে চান আপনার কম্পিউটারে ডিএনএস চেঞ্জার ভাইরাস এসেছে কিনা তাহলে নীচের ওয়েবসাইটে গিয়ে চেক করুন, যদি দেখেন সবুজ তাহলে নেই, নইলে আছে। গুড লাক।

    http://www.dns-ok.us/
  • দ্রি | ০৭ জুলাই ২০১২ ২৩:৪৫489448
  • জাপানের পার্লামেন্ট এখন হরিব্‌লি ডিভাইডেড। কিছুতেই বাজেট পাস হচ্ছে না। আর বাজেট যদি পাস না হয়, তাহলে,

    Japan's government could run out of money by the end of October, halting all state spending including salaries, pensions and unemployment benefits, because of a standoff in parliament that has blocked a bill to finance the deficit.

    http://worldnews.msnbc.msn.com/_news/2012/07/06/12592667-japan-to-go-broke-by-october-standoff-threatens-to-collapse-budget?lite
  • দ্রি | ০৭ জুলাই ২০১২ ২৩:৪৮489460
  • লেবার স্ট্রাইকে বন্ধ হয়ে যাচ্ছে নর্থ সী'র অয়েল ড্রিলিং। http://www.jptonline.org/index.php?id=1811
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন