এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০১ মার্চ ২০১২ ১৩:৩৪520374
  • ডেম্বাবুরে ক্ক! ইস্যু কি কিছু কম পড়িয়াছে?
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১৩:৩৮520385
  • দে ও দেম্বা,

    সিপিএম কোন ইস্যু নিয়ে কি আন্দোলন করবে সে নিয়ে আমার কোন বক্তব্য নেই। তবে ওটা নিয়ে আন্দোলন করলে এটাকে ইস্যু করা যাবে না এমন তো নয়। আন্দোলনের মধ্যে এটা ঠিক আইদার অর নয়।

    আমি ব্যক্তিগত সততার ব্যাপারটা ইম্পর্ট্যান্ট মনে করি। আর এখানে অন্য ইস্যু নিয়ে কি-ই বা করছি যে দুটো ছি: বলতে সময় কম পড়ে যাবে?
  • PT | ০১ মার্চ ২০১২ ১৩:৩৯520396
  • গত তিন বছর ধরে প:বঙ্গে ঐ আনন্দলোক টাইপের ইস্যু নিয়েই আলোচনা চলছে। খুব পন্ডিতেরাও -""আরে থাকি প:বঙ্গে, ভারত নিয়ে কথা বলে কি হবে"" ইত্যাদি বলে কোন গভীর আলোচনাতে ঢুকতেই চায়নি। এখন অবিশ্যি ক্রেমে ক্রেমে বোধোদয় হচ্ছে যে সার এবং ধানের মূল্য কেন্দ্র ঠিক করে, শিশুমৃত্যু শুধুমাত্র মূখ্যমন্ত্রীর লাফালাফি দিয়ে ঠেকানো যায় না কিংবা মাওবাদী নেতাকে গুলি করে মেরে তবেই জঙ্গলমহলে ""শান্তি"" ফেরানো যায়, ইত্যাদি, ইত্যাদি। ভাল - দেরীতে হলেও বোধোদয় হওয়া সব সময়েই ভাল।
  • dd | ০১ মার্চ ২০১২ ১৩:৪২520407
  • য্যামন যায়, এই টই আরেকটা তৃন মাকু খেউরের আখাড়া হছে। তা হোক। একদা আমি ই রঞ্জন আর কল্লোলকে বলেছিলাম থামা দিতে।

    কিন্তু আমার আজকে অঢেল সময়। ভয়ানক পাওয়ার ক্রাইসিসের জন্য এখনো প্রডাকশন প্ল্যান ওকে হয় নি, চুপচাপ বসে আছি।

    তবে এই যুক্তিটা মনোহর লাগলো - আনুজের বাড়ী নিয়ে এতো বাইট তো ভাগ্নের বন্ধুর গাড়ী নিতে এতো কম ক্যানো? শালা, গুরু আর তার লোকজন।
  • PT | ০১ মার্চ ২০১২ ১৩:৪৬520418
  • ঠিক, ঠিক! দ্বিচারিতা শব্দটা কি ওমনি ওমনি সৃষ্টি হয়েছিল নাকি? বিশেষত: পরিবর্তনে পরে তো এই জাতীয় পরিবর্তন হওয়াটাই সবচাইতে সহজ ব্যাপার ছিল।
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১৩:৪৮520429
  • না ডিডিদা,ঐ অনুজ পান্ডের বাড়ী আর ভাগ্নের গাড়ী নিয়ে পিটির কথাটির একটি আনথরাইজড অনুবাদ দিয়ে দেই:

    যখন দুর্নীতির প্রশ্নে একপক্ষকে চেপে ধরা হয়, আর অন্যপক্ষের দুর্নীতি চাপা দেওয়া হয়, সেইটারে পক্ষপাতীত্ব কয়। মিডিয়া পক্ষপাতীত্ব করে (কেউ তো আর তুলসীপাতা নয়)। গ্রুও মিডিয়া, তাই গুরুর লোকজনও মিডিয়াসুলভ পক্ষপাতীত্ব করে। তবে গুরুর সাথে আবাপর তফাৎ হল, আবাপ অভীক সরকারের বিরুদ্ধমত চাপা দেয়।
  • PM | ০১ মার্চ ২০১২ ১৩:৪৯520440
  • কৌশিকের লেখা কোথায় বেড়িয়েছে? লিন্‌ক পাওয়া যাবে?
  • lcm | ০১ মার্চ ২০১২ ১৩:৫১520451
  • ডিডি হেইডা হক কথা কইসেন।
    কথা হইল, গাড়ী-বাড়ি ছাড়া আর কি আসে জীবনে? খুব বেশী হইলে, বিয়াবাড়ি বা বিয়ার গাড়ী।
    কিন্তু, বাইট দ্যাখেন - কত শত মানুষের কত হাজার বাইট।

    আর পিটি আছেন ঐ এক দ্বিচারিতা নিয়া। আরে, এর কি অভাব কোনো কালে ছিল। কত শত সিপিএম/কংগ্রেস/তিনোমুল/সিইও/সব্জিওয়ালা দ্যাখলাম - সকালে এক কথা, বিকালে উল্টা কয়।
  • dd | ০১ মার্চ ২০১২ ১৪:১৪520474
  • তো এ নিয়ে একটি তদন্ত কমিটি গড়লেই হয়।

    "গুরুর লোকজনেরা"(TM) প্রত্যেকে আলাদা আলাদা করে আনুজের বাড়ী নিয়ে কটি শব্দ খচ্চা করেছিলেন বনাম ভাগ্নের গাড়ী নিয়ে কটা? এর পরে দেখতে হবে ভাগ্নে আর আনুজের ওয়েটেজ কি এক, না বয়সের জন্যে কোনো ডিসকাউন্ট দেওয়া যেতে পারে ভাগ্নেকে? আবার অনুজের জন্য গ্রামীণ কোনো ছাড় আছে কি না?

    প্লাস সে সময়ের ও গ্রাম ও শহরের ইনকাম, স্পেন্ডিং প্যাটার্ন দেখে তুল্যমুল্য হিসেব করতে হবে।

    এইসব করে দেখতে হবে "গুরুর লোকজনেরা"(TM) কতোটা দ্বিচারিতাইটিসে ভোগেন। এগজাম্পেল যেমন : ডিডি ক্রিটিক্যাল,সিকি হাইপার, ইত্যাদি।
    নির্মোহ ব বাবু একেবারে নেগেটিভ।

    আর "গুরুর লোকজনেরা"(TM) কারা ? বা কে কে? কারা বাদ যাবেন? সেটারও আইনি ব্যাখ্যা চাই।
  • siki | ০১ মার্চ ২০১২ ১৪:২০520507
  • না পিটি, আমি ক্ষ্যামা দিলাম। আপনার লজিক বুঝতে আমার খুব অসুবিধে হচ্ছে না, তবে হয় তো আমার লজিক আপনাকে বোঝাতেই আমি অপারগ।

    তবে বুঝিয়ে কবে আর নাস্তিককে আস্তিক করা গেছে? থাকুন নিজের স্ফিয়ার নিয়ে। আমিও আমার স্ফিয়ারে থাকি।

    আমি পবঙ্গ থেকে খুব দূরে কিছু থাকি না। মাঝেসাঝে যাই-ও। বাদ দিন।

    আপাতত রঞ্জনদা আর শিবুদার সঙ্গেও একমত হতে পারলাম না। তবে ডেম্বার সঙ্গে একমত। এগুলো আনন্দলোক-কাটিং ইস্যু। এই নিয়ে বাইট খচ্চা করার কারণ দেখছি না আপাতত :-)
  • lcm | ০১ মার্চ ২০১২ ১৪:২০520496
  • আনুজ টা আবার কে? সেযুগে একজন পান্ডে ছিলেন গণসঙ্গীত গাইতেন - প্রথম নামটা মনে পড়ছে না (অলোক বোধহয়?)।
    আগে এই সব নামের একটা ডেটা ডিক্‌শনারি বা কুইক রেফারেন্স চাই।
  • Sibi | ০১ মার্চ ২০১২ ১৪:২০520485
  • :-)

    অথবা গুরুর জ্যানাগ্যান নিষ্কম্প মোমবাতির শিখার ন্যায় কোনদিকে হেলেন না। অপিচ, আইনি সংজ্ঞার অভাবহেতু গুরুর কোন লোক্স নাই বলিউআ স্থির হইল।

    আপনার ইস্টাইল কপি করার চেষ্ট ক্‌স্‌ল্‌লুম ডোডিদা।
  • PT | ০১ মার্চ ২০১২ ১৪:২১520518
  • পোতিদিন জানাচ্ছে যে আকাশের বয়স ""মাত্র ১৭""। লিখছে কুঘ, দিদির গাড়ির পিছনের সিটে বসে। লিচ্চয় ভাইপোর বয়স কসচেক করেছে ছাপানোর আগে?! http://epratidin.in/Details.aspx?id=7082&boxid=2830656
  • PT | ০১ মার্চ ২০১২ ১৪:৩৭520529
  • সিকি - আপনার লজিক আমি বুঝব না কেন? এবং দশ লাখি গাড়ি আর পাঁচ তারা বিয়েও যে কোন আসল ইস্যু নয় সেটুকু বোঝার মত সামান্য বুদ্ধিটুকুও আমার নেই - এত নির্বোধ ভাববেন না আমাকে।

    তাহলে এতদিন ধরে জ্যোতি বসুর হুইস্কি, সুভাষ চক্কোত্তির কালী দর্শন, চন্দন বোসের ব্যবসা, সুচেতনার কুকুর, অমিতাভ নন্দীর ভাগনে, অনিল বসুর সুইস ব্যাঙ্ক, অনুজ পান্ডের বাড়ি আরও হাজারটা এইরকম আনন্দলোকিয় ইস্যু নিয়ে বং-এরা খামোকাই সময় নষ্ট করেছে - কি বলেন?
  • quark | ০১ মার্চ ২০১২ ১৪:৪২520540
  • আরে! এমন তো হওয়ারই কথা! খেয়াল করুন মশায় খেয়াল করুন। মাত্র ১৭, মানে দাঁড়াল ৩৪ এর এক্কেরে মাঝামাঝি।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১৪:৫৬520551
  • অজিত পান্ডে। উফ, ল্যাদোষদা নামটা প্রায় ভুলিয়ে দিয়েছিল। অনেকক্ষণ হাঁটু চুলকে তবে মনে পড়ল।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১৫:০২520562
  • পান্ডে নয়। পাণ্‌ডে।
  • kallol | ০১ মার্চ ২০১২ ১৫:১৭520574
  • পিসি বা বাবা মু:ম: হলে ওরকম হাজারটা আসগর পাওয়া যায়। সেটা সব সময়েই নিন্দনীয়। ভাইপো ভাইঝিরা মাথামোটা, তাই ফালতু র‌্যালা নিতে যায় আর কেস খায়। পুলিশকে চড় মারা তো আকাশের পারিবারিক ঐতিহ্য।
    পিটি একদম ঠিক। অনুজ পান্ডের চক মিলানো বাড়ি নিয়ে নিশ্চিতভাবে প্রশ্ন আছে। তাহলে রোজগারহীন ভাইপোর গাড়ী চড়াতেও প্রশ্ন থাকবেই।
    শুধু জানা যায় না কেন জম্বুদ্বীপ থেকে উৎখাত হয়ে যায় মৎসজীবীরা। পরিবেশ নিয়ে কার সন্তান কোথায় খেলেছিলো।
    পুলিশে পেটানোর নিন্দা হোক। চকমেলানো বাড়ির নিন্দা হোক। সে সব তো চোখের সামনে। আড়ালের খবর কে রাখে?
    মমতা ভয় পেয়েছে, খুব পরিষ্কার। ব্রিগেড আর যাদবপুরের মিছিল কাঁপিয়ে দিয়েছে। সাবাশ সিপিএম। রাস্তায় নামুক সিপিএম। আমি ভুল প্রমাণিত হতে দুহাত বাড়িয়ে বসে আছি। অলস ও প্রাণঘাতী মেদ ঝরে যাক। নতুন চিন্তা আসুক।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১৫:২৮520607
  • * এই ঘটনাতে বর্তমান অন্তত কুঘোর কথা বলছে।
  • PM | ০১ মার্চ ২০১২ ১৫:২৮520585
  • "..... দেখলো লোকটা ঠিক দু তিনটে হাত যায় জুটে!!; "
  • de | ০১ মার্চ ২০১২ ১৫:৫৭520629
  • আমারো মনে পাপ, ওখানেই চোখ পল্লো -- মহিলানেত্রীর নিজের ভ্রাতৃবধূও আত্মঘাতী?
  • kd | ০১ মার্চ ২০১২ ১৬:১৮520640
  • টেলিগ্রাফের আর্টিক্‌লটায় কিছু কিছু মিসইনফর্মেশন আছে। পাড়াতেই থাকি তো, জানি।

    হরিশ চ্যাটার্জি পুরোটা (কালীঘাট ব্রিজ থেকে সুবার্বান স্কুল রোড) আর বলরাম বোস ঘাট রোডে কোনোদিন জল দাঁড়ায় নি (কার্টসি পাশের আদিগঙ্গা)। বর্ষায় ওটা আমাদের ""এস্কেপ রুট'' ছিলো - শহরে যেতে হ-চ্যা, মদন পাল লেন, বিজয় বোস রোড হ'য়ে (বি-বো রোডে একটা চৌবাচ্ছা হ'তো - রিস্কা দশ পয়সা নিতো ফেরীভাড়া) ভবানীপুর সেমিটারী - বাঁদিক গেলে চিড়িয়াখানা, ডানদিক গেলে রেসের মাঠ।

    হ-চ্যা, ব-বো-ঘা দু'টোতেই কংগ্রেস আমল থেকে বেশ কিছু টিউবওয়েল ছিলো। আর্লি সিপিএম আমলে টাইমকল এলো - তবে জলের মহাসংকট ছিলো। খাবার জল লোকে টিউবওয়েল থেকেই নিতো।

    যে যাই বলুক, এটা পুরো সত্যি যে মমতা ভাইয়েদের ওপর রেগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলো। পরে মায়ের নির্দেশে ফিরে আসে। আমি জানি কেননা অনিলদা এই সময়ে খুব দৌড়দৌড়ি করেছিলো। মমতা ওনাকে খুব শ্রদ্ধা করলেও ওনার কথা শোনে নি - শেষে মায়ের আদেশ ফেলতে পারে নি। আর পাড়ায় সকলেই জানে যে ওর দুই ভাই কী চীজ।

    আমাদের ঘাট রং হয়েছে আমাদের পুজোসমিতির (সনাতন ধর্মোৎসাহিনী সভা - কলকাতার অফিসিয়ালি ওল্ডেস্ট বারোয়ারী দুগ্গাপুজো) পয়সায়। হ্যাঁ, মমতা এখানে ভালো চাঁদা দেয়, তা আমিও তো বেশ ভালোই দি।

    বছর তিনেক আগে আমি লাস্ট মমতার বাড়ি গেছি। এখনও প্রায়ই ওর বাড়ির সামনে দিয়ে বাড়ি ফিরি। বোঝা গেলো অর্পণের অভিজ্ঞতা হাইকোর্টেই সীমাবদ্ধ।

    কল্লোল নিশ্চয়ই কিছু কিছু জানে। ও তো এই অঞ্চলেই পার্টি করতো।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১৬:২৫520651
  • ক্ষী মুশকিল! এর মধ্যে আবার অর্পণকে নিয়ে টানাটানি কেন? সে বাঙাল বটে, কিন্তু না সে ওই আর্টিকল লিখেছে, না জীবনেও ওইসব এলাকায় পা রেখেছে। মুখ্যমন্ত্রীর বাড়ির ছবি দেখার ইচ্ছে ছিল, গুগল সার্চ করে ওই আর্টিকল এল, এইখানে লিং দিলাম।
  • kd | ০১ মার্চ ২০১২ ১৭:১৩520662
  • সরি অর্পণ। দ্যাকো তো, কার কম্মো কার ঘাড়ে চাপাচ্ছি। একে অন্যের নাম নিয়ে পোস্ট করে অ্যামন রসিকতা করো না তোমরা।

    ১২:৪১পিএমের ""এতো দিব্যি...'' পোস্টটা ভাবলুম তোমার।

    যাগ্গেযাক্‌! যে পোস্ট করেছে সে বাঙাল হ'লেই হ'লো। :)
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১৭:১৯520685
  • ডাবল রঙ নাম্বার।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১৭:১৯520673
  • ওটা আমারই পোস্ট। ছবিতে রিসর্টের মত দেখতে আসলে আমি আর ক্ষী করব বলুন।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১৭:২০520696
  • ইয়ে - বাড়িটা বেশ বাংলো বাংলো আমারো লাগে। এবং এটা কোনো কটাক্ষ বা কিছু নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন