এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kali | ০৪ ডিসেম্বর ২০০৭ ০২:১৮562045
  • খুবই ভালো লাগলো। লেখকের সাথে আমি একশো ভাগ একমত। এই বিষয় নিয়ে তো বেশী লেখা হয়না। লেখককে অনেক ধন্যবাদ এই বিষয় আলোয় আনার জন্য।
  • Guruchandali | ০৯ ডিসেম্বর ২০০৭ ০৯:২৫562046
  • -------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: নিঠারী - আজও একটি প্রশ্নচিহ্ন
    --------------------------------------------------
  • Guruchandali | ১৬ ডিসেম্বর ২০০৭ ১১:০১562047
  • ---------------------------------
    নতুন বুলবুলভাজা: শিশুবেচার হাটে
    ---------------------------------
  • arindam chakrabarti | ১৭ ডিসেম্বর ২০০৭ ১৫:৫০562048
  • দূরন্ত লেখা। অরিজিৎ আপনাকে সেলাম (লাল নয়)।
  • Guruchandali | ২৪ ডিসেম্বর ২০০৭ ০৯:০৮562049
  • ----------------------------------
    নতুন বুলবুলভাজা : ক্রমেই তোমরা স-এর মহিমা বুঝিতে পারিবে...
    ----------------------------------
  • Guruchandali | ৩০ ডিসেম্বর ২০০৭ ১৯:০৬562050
  • ----------------------------------------------
    নতুন বুলবুলভাজা: মালানা :: হিমাচলের সাংগ্রি-লা
    ----------------------------------------------
  • Blank | ৩১ ডিসেম্বর ২০০৭ ০০:২৮562051
  • পড়ে ব্যোমকে গেলুম
  • Suvajit | ৩১ ডিসেম্বর ২০০৭ ০৬:০৪562052
  • ব্লাঙ্ককে ডিটো, আমিও ব্যোমকে গেছি।
  • nyara | ০১ জানুয়ারি ২০০৮ ০২:২৯562053
  • বাহ, এলেম নতুন দেশে। দময়ন্তী আর একটু ফান্ডা দিন - কতবড় জায়গা, লোকসংখ্যা কত, অর্থনীতি কিরকম আর কিভাবে চলে, দেশের সরকারের সঙ্গে সম্পর্কের স্বরূপ - মানে শুষ্কং-কাষ্ঠং কিছু তথ্য।
  • Ishan | ০১ জানুয়ারি ২০০৮ ০২:৫০562055
  • হ্যাঁ, হ্যাঁ, সেখাটা কেমন অসম্পূর্ণ। দমদিদি আরেকটা পর্ব লিখে ফেলুন।
  • tan | ০১ জানুয়ারি ২০০৮ ০৩:১৪562056
  • কত অজানারে জানাইলে তুমি...
    লেখাটির জন্য অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আরো পাইলে আরো ভালো হয়।
    :-)))
  • Tim | ০১ জানুয়ারি ২০০৮ ০৪:৩৫562057
  • ব্যোমকে যাওয়ার মতই ব্যাপার! আরেক পর্বের দাবী আম্মো জানিয়ে রাখলুম। :-)
  • d | ০১ জানুয়ারি ২০০৮ ১২:১২562058
  • না: আরেকটা পর্ব্ব লেখার মত রসদ বোধহয় নেই হাতে। তাছাড়া আমি সেখানে যাইও নি। তবে ন্যাড়াদার জন্য আমার ভাঁড়ারের অবশিষ্ট কাষ্ঠখন্ডগুলি দেবার চেষ্টা করব। কিন্তু সে্‌সগুলো একেবারেই শুষ্ক কাঠ।
  • nyara | ০৫ জানুয়ারি ২০০৮ ০৩:০১562060
  • হুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌। দেড়হাজার লোক; পশুচারণ, মৌসুমী কৃষি আর পাহাড়ি শেকড়বাকড় আহরণের অর্থনীতি। সত্যি বলতে কি শাসনতন্ত্রের নতুনত্ব ছাড়া আর কিছু পড়ে বিরাট কিছু আলাদা মনে হলনা। বেশ প্রতিনিধিত্বমূলক পাহাড়ি সমাজ মনে হচ্ছে। গণতন্ত্রের ব্যাপারটাও কত নতুন জানিনা, কটা পাহাড়ি সমাজের অদ্যোপান্তই বা জানা আছে! তবে লিংকের লেখাটা পড়তে পড়তে কেন জানিনা সিকিম তথ্যচিত্রর ছবি ভেসে উঠল।
  • Guruchandali | ০৬ জানুয়ারি ২০০৮ ০৯:৪২562061
  • ----------------------------------------
    নতুন বুলবুলভাজা: একটি দাঙ্গার ধারাবিবরণী
    ----------------------------------------
  • Blank | ০৬ জানুয়ারি ২০০৮ ১৪:২৬562062
  • লাস্ট প্যারা তে প্রিন্টিং মিসটেক, মনে হয় ইংরাজিতে ছিল দুটো কথা। বাংলায় এসে হিব্রু হয়ে গেছে।
  • Blank | ০৬ জানুয়ারি ২০০৮ ১৪:৩৫562063
  • ন্যাড়া দা সত্যজিতের সিকিম বলছেন? আছে নাকি ন্যাড়া দার কাছে?
  • nyara | ০৭ জানুয়ারি ২০০৮ ০১:০৯562064
  • সত্যজিতের সিকিম - ইয়েস। আমার কাছে কপি নাই।
  • a x | ০৭ জানুয়ারি ২০০৮ ২০:৩১562067
  • কি অদ্ভূত!!
  • Arijit | ০৮ জানুয়ারি ২০০৮ ২০:৩২562068
  • অনিবার্যকারণবশত: ইহাকে ওপরে তুলিলাম।
  • ranjan roy | ০৮ জানুয়ারি ২০০৮ ২৩:৫৩562069
  • ""দাঙ্গার ধারাবিবরণী''----
    আমার একটা ইউনিক এক্সপোজার হয়েছে।
    বিলাসপুর শহর নাগপুরের পর RSS এর সবচেয়ে বড় ঘাঁটি। আবার এই এরিয়াতেই অমরকন্টকের কাছে আদিবাসী এলাকাতে ভেরিয়ার এলুইন আদিবাসী সংস্কৃতির ওপর তাঁর সেমিনাল রিসর্চ গুলো করেছিলেন।
    এদিকে ছত্তিস্‌গড়ের একমাথায় ওড়িশার সম্বলপুরের সীমানা। ফলে পঞ্চাশ কিলো মিটার আগে থেকেই আদিবাসীরা ওড়িয়ায় কথা বলে। ওদিকের চার্চ ও চার্চের আশীর্বাদপ্রাপ্ত আদিবাসীদের ও খুব কাছথেকে দেখেছি। কেউ কেউ তো আমার কলিগ।
    মোটমাট ""বুলবুলভাজার'' observation অত্যন্ত প্রাসংগিক।
    ক্রিশ্চান মিশন গুলো প্রথমেই খোলে হাসপাতাল আর সমাজের প্রান্তিক মানুষদের কাছে পৌঁছয় প্রাথমিক স্বাস্থ্যের জন্যে দরকারি সুবিধে ও health awareness
    তারপর খোলে স্কুল-- শেখায় threeR। আর ফুটবল।
    পাশ করলে চাকরি দেয় ঐ মিশনেই। রোমান ক্যাথলিক চার্চ গুলো সাধারণত: অনেক পাহাড়-জঙ্গলের মধ্যে আদিবাসীদের কাছে পৌঁছে যায়। আর প্রোটেস্টান্টরা একটু শহরের দিকে। যেন বাঙ্গাল আর ঘটি।
    ক্যাথলিকদের গ্রান্ট আসে ফ্রান্স বা জার্মানি থেকে। প্রোটেস্টন্টদের ইংল্যান্ড বা আমেরিকা থেকে।
    হাসপাতাল বা স্কুলে চৌকিদার বা চাপরাশিদের সপরিবার ধর্মান্তর করিয়ে জমি-বাড়ি বা নিয়মিত বেতনের ব্যবস্থা হয়। টিচার ক্রীশ্চান হলে অন্যদের তুলনায় বেশি সুবিধে পায়। আক্ষরিক অর্থেই ওদের জীবনযাত্রার মান উন্নত হয়। তারা নিজেদের চারপাশের লোকজনের থেকে আলাদা ভাবতে শুরু করে।
    আমি খেয়াল করেছি- ধর্মান্তরিত: আদিবাসী বা হরিজন দের রান্নাঘর বেশ পরিষ্কার। জুতোমোজা পরার চলন বেশি।
    পরিবারের সবাই এমনকি মেয়েরাও কিছু-না-কিছু রোজগার করার চেষ্টা করে। পুরুষ হয়তো ড্রাইভার বা দর্জি। মহিলাটি নার্স, রিসেপশনিষ্ট, শিক্ষিকা। ফলে গড়পড়তা পারিবারিক আয় বেশি।
    মেয়ে যদি চাকরি করে তবে বেকার ছেলে ঘর সামলায় এবং হয়তো রান্না করে। অনেকে রান্নায় দক্ষ হয়ে ওঠে। সে হিসেবে সাধারণ হিন্দু পরিবারের থেকে ক্রীশ্চান পরিবারে মেয়েদের স্বাধীনতা ও সম্মান বেশি বলে আমার মনে হয়েছে।
    মেয়েদের এই আজাদ ঘুরে বেড়ানো( ঘোমটা না দেয়া ) বর্ণহিন্দুসমাজের চোখে লাগামছাড়া ব্যভার মনে হয়। তাই তারা স্থানীয় লিংগো তে এই মেয়েদের বলে""চিড়ই'' বা চড়াইপাখি!
    আর বিশ্ব হিন্দু পরিষদ চালায় ""বনবাসী কল্যাণ আশ্রম''।
    কিন্তু দলিত মানুষ চার্চে প্রার্থনায় বা মসজিদে নমাজ পড়ায় যে "আপাত-সাম্যের' স্বাদ পায় তা বর্ণবিভক্ত মনুবাদী সমাজে কোথায়?
    তবু প্রমত্ত অধিকারবোধ জেগে ওঠে।
    --ভাত দেবার কেউ ন'ন, কিল-মারবার-গোঁসাই?
    যেন বালবিধবা মাথামুড়িয়ে হবিষ্যি খেয়ে থাকুক, কিন্তু পাশের বাড়ির জোয়ান ছেলের দিকে তাকিয়ে হেসেছে কি রক্তারক্তি হয়ে যাবে,।।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৮ ০৩:৫৫562070
  • পূর্বপার্বতী মনে পড়লো - প্রফুল্ল রায়ের একটি বইই ভালো লেগেছিলো।
  • Guruchandali | ১৩ জানুয়ারি ২০০৮ ১০:৩৬562071
  • -------------------------------------------
    নতুন বুলবুলভাজা: জনগণ জানেন, আমরা জানি
    -------------------------------------------
  • Guruchandali | ২০ জানুয়ারি ২০০৮ ১০:৩৬562072
  • ------------------------------------------------------------
    "গুরুচন্ডা৯ এগারো'র প্রকাশ উপলক্ষ্যে এই সপ্তাহে বুলবুলভাজা বিভাগে কোন লেখা প্রকাশিত হবে না। আগামী সপ্তাহ থেকে আবার নিয়মিত হবে।
    ------------------------------------------------------------
  • Guruchandali | ২৭ জানুয়ারি ২০০৮ ১০:৪৫562073
  • ------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: একটি প্রমাণসাপেক্ষ কথোপকথন
    -------------------------------------------------
  • a x | ২৭ জানুয়ারি ২০০৮ ১৯:০১562075
  • ইহার মানে এই যে গুরুচন্ডালীর সম্পাদক/মন্ডলী নিজেরাই নিজেদের লেখা পড়েন না ;-)
  • Damayanti | ২৭ জানুয়ারি ২০০৮ ২০:১৭562077
  • -------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: একটি প্রয়োজনীয় শ্রেনীবিন্যাস
    --------------------------------------------------

    ** সঠিক বুলবুলভাজাটি তুলে দেওয়া হল। দৃষ্টি আকর্ষণের জন্য ব্ল্যাঙ্ককে অনেক ধন্যবাদ।

    ভুলটা আমিই করেছি। এজন্য আমি দু:খিত
    সম্পাদকমন্ডলীর অন্য কেউই এইজন্য বিন্দুমাত্রও দায়ী নয়।
    দময়ন্তী
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন