এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৬ ডিসেম্বর ২০১২ ১৪:১৮581703
  • আপনি সেই ভুলটাই কল্লেন যেটা অনেকেই করে। এনিওয়ে, ক্লিয়ার করার চেষ্টা করছি। ভেবে দেখুন।

    রাষ্ট্র আর ব্যক্তির স্ত্য্যান্ড এক না। এক হতে পারে না। রাষ্ট্রের হাতে রয়েছে বিপুল ক্ষমতা ব্যক্তির নেই। কাজেই এক ব্যক্তি আরেক ব্যক্তি কে যে পথ দেখাতে পারে সেটা রাষ্ট্র পারেনা।

    যেমন ধরুন আমার বউ-বোন-মেয়ে বন্ধু কেও যদি রাত্তির ১২ তে খিদিরপুরের দিকে যায় আমি উপদেশ দেব না যেতে। কারণ আমি সুপারম্যান তো দুরের ছাই একটা সামান্য বন্দুক ও সঙ্গে নেই চর-ডাকাত মোকাবিলা করার। কাজেই আমার এই কনসার্ন তা লেজিটিমেট। আমার হাতে ক্ষমতা নেই বলে আমাকে এক্ষেত্রে দোষ দেওয়া যাবে না।

    রাষ্ট্র ইটা পারেনা। রাষ্ট্র যদি বলে রাত ১২ তায় খিদিরপুরে গেসলে ক্যান তাহলে সেই রাষ্ট্র নিষ্কর্মা-অথর্ব এবং ফেলীয়র। সেই সরকারের পতন হওয়া উচিত। কাঁড়ি কাঁড়ি মিলিটারী থেকে শুরু করে হোম ডিফেন্স বাজেট এ পয়সা যায় আমাদেরই পকেট থেকে। কাজেই খিদিরপুর হোক বা ব্রুকলীন এর কুখ্যাত গলি সেখানে ১০০% সুরক্ষা দিতে রাষ্ট্র কেন তার বাপ বাধ্য। এই নিয়ে কোনরকম "প্রিভেনশন" এর কথা বলা মানে রাষ্ট্র ফেলীয়র।

    রাষ্ট্রের কাছে তাহলে প্রিভেনশন কি ? সেটা হলো অপরাধী দের ট্র্যাক রাখা। সন্দেহজনক মুভমেন্ট দেখলেই আটক করা। যে রাস্তা যে গলি যত বেশি ভালনারেবল সেখানে তত বেশি পুলিশ মোতায়েন করা। মেয়েদের সুরক্ষার জন্যে মহিলা পুলিশ পরিচালিত থানা বানানো। পুলিশ এর হাতে ইলেকট্রিক ব্যাটেন কিনে দেওয়া। এগুলো রাষ্ট্রের কাছে প্রিভেনশন।

    কাজেই, প্লিস ব্যক্তি আর রাষ্ট্রের অবস্থান গুলিয়ে ফেলবেন না। আমরা অনেকেই ফেলি। যাদের কাছে ব্যাপারটা ঘোলাটে তাঁরা আবার ভাবুন। ভাবার দরকার আছে।
  • Ekak | ২৬ ডিসেম্বর ২০১২ ১৪:২০581704
  • অর্থাত সোজা কোথায় রাষ্ট্র যদি মনে করে অমুক রাস্তায় তমুক সময় এর পর যাওয়া মানে "আন্নেসেসরী রিস্ক " তাহলে বিজ্ঞাপন দিয়ে সেখানে লিখে রাখুক "রেপ প্রণ জোন "।
    লিখবে শীলা দীক্ষিত বা মমতা ? লিখুক।
  • i | ২৬ ডিসেম্বর ২০১২ ১৪:২৫581705
  • যে যার কাজ ঠিক মত করলেই অনেকখানি প্রিভেনশন সম্ভব। সেটা ধর্ষণ কি অগ্নিকান্ড যাই হোক না কেন। এইটা সব সময় ইদানিং আরও বেশি বেশি করে মনে হয়।কেউ কাজ করে না।
  • i | ২৬ ডিসেম্বর ২০১২ ১৪:৩০581706
  • আর আমাদের যে এই ছোটোবেলা থেকে শেখানো হয় ছেলেরা ছুঁয়ে দিলে মহাকান্ড, অপবিত্র, অশুদ্ধ হয়ে গেলে তুমি তোমার ভাবী স্বামী ইঃর কাছে-এর থেকে বেরোতে হবে। ধর্ষক এই মানসিকতার সুবিধে নেয়। খুব সাধারণ শাসানির / হুমকির মধ্যেই এই জন্য ঘুরে ঘুরে আসে-তুলে নিয়ে যাব, রেপ করব....ইত্যাদি আস্ফালন।

    সহজ কাজ নয়। কিন্তু বেরোতে হবে।
  • নেতাই | ২৬ ডিসেম্বর ২০১২ ১৪:৪৮581707
  • মন্ত্রী সত্যনারায়ণও প্রিভেনশানের প্রশ্ন এনেছিলেন।
    রাত্রি সাড়ে নটার সময় বেরোনোর দরকার ই বা কি। বাসে চড়ার দরকার ই বা হল কেন।
    ভালো।
  • যমপ | ২৬ ডিসেম্বর ২০১২ ১৪:৫৮581708

  • এই হিচহাইকিং এর ছবিটা দেখা যাচ্ছে? ইনি কি লিফটদানকারি গাড়ির ড্রাইভার বা যাত্রীদের থেকে নিতান্ত ভদ্রলোকসুলভ ব্যবহার আশা করছেন বলে মনে হচ্ছে না বোকামো করছেন বলে মনে হচ্ছে? নাকি এপর্যন্ত এটি ব্যক্তিস্বাধীনতার অধিকার, আর গাড়িতে ওঠার পর যেটা হবে সেটা রাষ্ট্রের শাসনতান্ত্রিক ব্যর্থতা?

    আবার s এর 26 Dec 2012 -- 02:05 PM কে ডিটো দিতে হল।
    রেপ হওয়া উচিত ছিল না, ক্রিমিনালদের শাস্তি চাই এ নিয়ে কোনো কথা নেই। কথা হল, প্রবৃত্তি বা স্বেচ্ছা উপভোগের যে তাড়নায় মানুষ হাইয়েস্ট রিস্কের মধ্যে দিয়ে যাওয়ার ডিসিশন নিজে নিচ্ছে, সেখানে প্রিভেনশন পাওয়ার রাষ্ট্রশক্তির হাত থেকে ক্রমশঃই কমে আসছে। ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট কারার অর্থ ঐ পানিশমেন্ট পাওয়ার বাড়ানো বা ধরা পড়ার সম্ভাবনা কে ২০০% করে তুলে ক্রিমিনালদের মনে ভয় সৃষ্টি করা। আর কি?

    Shola the Great কি তিনকন্যা সিনেমাটা দেখেছে?

    কোনো কলগার্ল কয়েকজন রমণোদ্যত কাস্টমারের সাথে রাত কাটানোর ফ্ল্যাট নির্জনতায় পাঁচহাজার বনাম দশহাজারি দরকষাকষি শেষে স্বেচ্ছায় জামাটা খুলে দিলেন, না, অনিচ্ছায় খুলে দিতে বাধ্য হলেন সেটা কি দোরগোড়ায় বসে রাষ্ট্র এনসিওর করবে? যেটা করা সম্ভব, পরেরদিন মেয়েটির অনিচ্ছা-অভিযোগ সম্বলে আইনি ব্যবস্থা নেওয়া। আসলে আপনারা বলতে চাইছেন সেই আইনি ব্যবস্থার অনিবার্যতার দৃষ্টান্তে কলগার্লটিকে যাতে অনিচ্ছায় জামাটা না খুলে দিতে হয়, যাতে সে সসম্মানে সেই ফ্ল্যাটনির্জনতা থেকে বেরিয়ে রাস্তায় এসে আরেকজন কাস্টমারের সাথে নিজের টার্মে বার্গেইন করতে পারে সেটা রাষ্ট্র এনসিওর করুক।

    পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের মতই এটাও নিশ্চয়ই খুব শর্ট টার্মে সম্ভব বলে আপনারা ভাবছেন না?
  • Shola the Great | ২৬ ডিসেম্বর ২০১২ ১৫:০৫581709
  • বাংলা সিনেমা দেখে কোথায় কী হবে বা হচ্ছে ধারনা করার মত দুরবস্থা এখনো এসেছে বলে মনে হয় না। এত কথার মধ্যে কোথাও কিন্তু "ডিভোর্সি সিঙ্গল মাদার প্রাক্তন কলসেন্টারকর্মী বর্তমান বেকার" বিশেষণ ব্যবহারের জাস্টিফিকেশন পাওয়া গেলো না।
  • শ্রাবণী | ২৬ ডিসেম্বর ২০১২ ১৫:১৮581710
  • এখানে কিছু বলার আর নেই, চেঁচিয়ে বললেও যার যা ভাবার বোঝার বলার সবাই আমরা তাই করব। তবে আমি উত্তেজনায় কোনো কিছু বলিনি, উত্তেজনায় আমি কথাই বলিনা সাধারণত, ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকি!
    আমার এরকম রিয়্যাকশন একেবারে ঠান্ডামাথার।
    একজন মেয়ে যাই হোক, যেমনই হোক, যখন যেখান দিয়ে আসুক যাক, পোষাক থাকুক বা না থাকুক, কোনো কিছু আমার কাছে ধর্ষণকে জাস্টিফাই করেনা।
    আমার প্রথম কথা এটা, তারপরে আমি এব্যাপারে অন্য কথা শুনব।
    এরকম হয়না, সাবধান হতে হবে মেয়েদের.....এই অবস্থাতে রাষ্ট্র প্রশাসন ও সমাজের নানা ব্যবস্থার কথা আসে, যেমন একক লিখেছে।
  • dd | ২৬ ডিসেম্বর ২০১২ ১৫:২৭581711
  • এটা আরেকটা কথা। (মনে হচ্ছে) এটাই টইবোন লিখলো। এর আগে কিকিও এরমই বোলতে চেয়েছিলো।

    আমি চাইছি এক্ষ্পান্ড করতে।

    এই ধর্ষনকে অত্যাচার হিসেবে আমরা যেনো বড্ডো মাথায় তুলেছি। সেই শ্রীরামের মতন। একটি মেয়েকে প্রায় মেরে ফেললো লোহার রড ঢুকিয়ে,কিন্তু তার থেকেও বেশী গুরুত্ব পায় ধর্ষনের ঘটনা। ধর্ষনকে স্রেফ মারধোর করার মতন অত্যাচার/হিংস্রতা বলে যদি দেখে সমাজ তাহলে হয়তো ভিক্টিমদের পক্ষেও ট্রমাটা কম অসহনীয় হবে।

    বুঝলেন? কি বলতে চাইছি?
  • কৃশানু | ২৬ ডিসেম্বর ২০১২ ১৫:৩০581713
  • ইয়েস ডিডি স্যার। এর আগেও একদিন এই কথা ভাটে বলেছি। মনে হয় এই টইতেও লিখেছি।
  • siki | ২৬ ডিসেম্বর ২০১২ ১৫:৩১581715
  • আপডেটঃ

    এতদিন জানা ছিল কাক কখনও কাকের মাংস খায় না। এখন দেখা যাচ্ছে প্রবাদটা দিল্লি পুলিশের ক্ষেত্রে খাটে না।

    দিল্লি পুলিশ কমিশনার নীরজ কুমার কাল সকাল থেকেই হুমকি দিয়ে আসছিলেন, তাদের কছে সিসিটিভির ফুটেজ আছে, যে বা যারা কনস্টেবল সুভাষ তোমরের মৃত্যুর জন্য দায়ী তাদের এক এক করে আইডেন্টিফাই করে সাজা দেওয়া হবে। এবং, সুভাষবাবুর মৃত্যুর কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, বিক্ষোভকারীরা নাকি তাঁকে নির্দয়ভাবে পিটিয়েছিলেন। তাঁর পেটে, বুকে, ঘাড়ে প্রচুর "গম্ভীর" বাহ্যিক এবং আভ্যন্তরীন চোট পাওয়া গেছে। এই সমস্ত চোটের কারণেই তাঁর মৃত্যু।

    যোগেন্দ্র নামে একটি বাইশ তেশ বছরের ছেলে কাল আইবিএনকে যোগাযোগ করে, জানায়, সুভাষ তোমর মোটেই কারুর কাছে মার খান নি। তিনি তখন একদল পুলিশ কনস্টেবলদের সাথে বিক্ষোভকারীদের তাড়া করছিলেন তিলক মার্গ ধরে (ইন্ডিয়া গেট হেক্সাগন থেকে যে রাস্তাটা পাটিয়ালা হাউস কোর্টের পাশ দিয়ে আইটিও যাচ্ছে)। অর্থাৎ, বিক্ষোভকারীরা ছিল সামনে পলায়নরত, সুভাষ তোমর ছিলেন পেছনে। হঠাৎ তিনি রাস্তায় দাঁড়িয়ে পড়েন, এবং সাথে সাথেই রাস্তার ওপরে কোলাপস করে পড়ে যান। যোগেন্দ্র তখন ওখান দিয়েই যাচ্ছিল। এক কনস্টেবলকে ঐভাবে দাঁড়িয়ে গিয়ে পড়ে যেতে দেখে সে দৌড়ে যায়। আরও কিছু লোক এগিয়ে আসে, তারা বুকে চাপ দিয়ে তাঁর শ্বাস ফেরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ইতিমধ্যে পুলিশ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়, যোগেন্দ্র সেই অ্যাম্বুলেন্সে ওঠে, সে ছিল সুভাষ তোমরের সঙ্গে যতক্ষণ না তাঁকে আইসিইউতে ঢোকানো হয়। তারপরে পুলিশের অনুমতি নিয়ে সে চলে আসে।

    যোগেন্দ্রর বক্তব্য, তার মোবাইল টাওয়ারের লোকেশন এবং সিসিটিভির ফুটেজ একেবারে মিলে যাচ্ছে। কেউ মারে নি কনস্টেবলকে, তিনি নিজেই দৌড়তে গিয়ে হার্ট অ্যাটাকের সম্মুখীন হয়েছিলেন।

    যোগেন্দ্রকে এখন পুলিশ সমানে ফোন করে ডাকাডাকি করে চলেছে, বিভিন্ন ধরণের হ্যারাসমেন্ট করে চলেছে।

    আজ একটু আগে রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকাল সুপার স্টেটমেন্ট দিলেন। সুভাষ তোমরকে যখন নিয়ে আসা হয়, তাঁর পালস ছিল না। আমরা পালস চালু করে ভেন্টিলেটরে রাখি। তিনি পিওরলি হার্ট অ্যাটাকেই মারা গেছেন। তাঁর হার্টের প্রবলেম ছিল, চিকিৎসা চলছিল।

    চোট? না, হাঁটুতে একটু ছড়ে যাবার চোট ছাড়া আর কোনও রকম বাইরের বা ভেতরের চোট ছিল না তাঁর শরীরে, যা তাঁর মৃত্যুর কারণ হতে পারে। হার্ট পেশেন্টের ঐ রকম করে দৌড়নোটাই কাল হয়েছে।

    এর মানে, কাল টিভি চ্যানেলে নীরজ কুমার নামক পুলিশ কমিশনার যা বলেছেন, সেটি সর্বৈব মিথ্যে কথা।

    তিনি এখনও মন্তব্য করেন নি, বলেছেন সরকার তদন্ত করুক। চিদু বলেছেন, সরকার কিছু করবে না, পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ তদন্ত করুক।

    সিসিটিভির ফুটেজ এবং স্টিল ছবি যা যা পাওয়া গেছে সেই সময়কার, তা যোগেন্দ্রর বক্তব্যকেই সমর্থন করছে।
  • সিদ্ধার্থ | ২৬ ডিসেম্বর ২০১২ ১৫:৩১581714
  • একককে ক। আমি অবশ্য-ই বলব পার্ক স্ট্রীটের মহিলা বোকামি করেছেন। স্টেট এই কথা বলতে পারে না। তাহলে তার লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠে যায় ...
  • Shola the Great | ২৬ ডিসেম্বর ২০১২ ১৫:৩২581716
  • অন্য একটা টই থেকে একটা পোস্ট কপি করি।

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1334296624937&contentPageNum=3#.UNrJA9Gid3A

    "অধ্যাপকমশাই আগে বেলুড়ে বি এস সি তে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াতেন। পাঁড় সিপিএম। লোকে পড়ার ইচ্ছে না করলে কিছু একটা ইস্যু তুলে খুঁচিয়ে দিত, তাতে সারাদিন পড়া মাথায় তুলে রাজনৈতিক তরজা চলত। তো, পাতি সিপিএম তৃণমূল খারাখারির কেস। এবার সেইটেকে কেন্দ্র করে ক্ষমতা প্রদর্শনের রাজনীতিও হবেই। (এই বেলুড় আর সিপিএম কানেকশনের দোটানায় বেথে-১ এর কমেন্ট পেতে আগ্রহী।)

    এখন এই হুজুগে ইন্টারনেটে লোকের অজ্জিনাল ছবি নিয়ে ফটোশপে কায়দা করা একটু কমলে আখেরে মঙ্গল। ভোট নাগাদ বুদ্ধ মমতা, তার আগে সোনিয়া মনমোহন আরো অনেক অনেক সুপারইম্পোজ করা ছবির বাড়াবাড়ি সহ্য করা একটু মুশকিলই মনে হচ্ছিল। কাল আবার দেখলাম সলমন গোছের কোনো পেশীবহুল পেকটোরালিস মেজর মাইনর ফোলানো খালি-গা ন্যাঙ্গট পরা লোকের মুখে ক্যাটরিনার মুখ সেঁটে শেয়ার করেছে লোকজন। অর্কুটের যুগে লোকের অজ্জিনাল ছবি নিয়ে করা অসভ্যতায় একট মেয়ে সেই আত্মহত্যা না কি একটা কেস হল না? এবার এই ফেসবুক মুখর যুগেও লোকের আসল ছবি নিয়ে পাকামো মারা একটু কমলে লাভ বৈ ক্ষতি কিছুই নাই।"

    প্রায় একই রকম না? প্রচুর শব্দ ব্যবহার করে চাট্টি irrelevant বিশেষণ দিয়ে একটা কিছু খাড়া করার চেষ্টা?

    "ডিভোর্সি সিঙ্গল মাদার প্রাক্তন কলসেন্টারকর্মী বর্তমান বেকার...অতএব..."
    "অধ্যাপকমশাই পাঁড় সিপিএম...অতএব..."
  • সিদ্ধার্থ | ২৬ ডিসেম্বর ২০১২ ১৫:৩৪581718
  • আর ডিডি-দার কথাটাই পরশু কাগজে শাশ্বতী ঘোষ লিখেছে। ধর্ষনের শাস্তি মৃত্যু এই ধারণাটার মধ্যে সেই পুরুষতান্ত্রিক ব্যাপারটাই লুকিয়ে, যে একটা মেয়ের সতীত্ব গেল তো সব গেল।

    তবে দিল্লী কেসটায় লোকগুলোকে বিচি কেটে নিলে আমি খুব একটা দুঃখিত হব না, মনে মনে। এটা শুধু রেপ না। একটা বীভত্স অত্যাচার। ...
  • শ্রাবণী | ২৬ ডিসেম্বর ২০১২ ১৫:৫৭581719
  • TOI তে প্রথম পেজে তো ছবি বেরিয়ে গেছে, প্রোটেস্টাররাই কনস্টেবল তোমারের শুশ্রুষা করছে।
  • প্পন | ২৬ ডিসেম্বর ২০১২ ১৫:৫৮581720
  • ডিডিদাকে ক দিয়ে গেলাম একটা।
  • শ্রাবণী | ২৬ ডিসেম্বর ২০১২ ১৬:০৪581721
  • শুচিতা নিয়ে যাদের কোনো ইস্যু নেই আমার মনে হয় তাদের কাছেও ধর্ষণ সবসময়েই সাধারণ মারধোরের চেয়ে অনেক অনেক বেশী।
    অনেকেই শুনতে পছন্দ না করতে পারেন তবু আমি বলব, এটা ঠিক যারা মেয়ে নয় তাদের বোঝানো যাবেনা। তাহলে সেই হিসেবে ম্যারিটাল রেপের কথাও ওঠার কথা নয়!
  • pi | ২৬ ডিসেম্বর ২০১২ ১৭:০২581722
  • এটাও শুরু কবারই ছিল ...Stung by the massive anti-government protests triggered by the gruesome Delhi gang-rape, the Information and Broadcasting Ministry has issued a gag order to TV channels.

    The ministry’s advisory released late Sunday evening said “inappropriate” media reportage was likely to “vitiate the law and order situation”.

    The strongly-worded advisory, which reads much like the media gag orders of the Emergency days, is aimed at forcing TV channels to tone down their coverage.

    Terming the coverage by some channels as lacking in maturity, the ministry advised them to report the protests in a “responsible manner”....
    http://kractivist.wordpress.com/2012/12/26/government-issues-gag-order-to-tv-news-channels-censorship/
  • Shola the Great | ২৬ ডিসেম্বর ২০১২ ১৭:০৪581724
  • কোথায় যেন পড়লাম যে কলকাতাতেও ইউ নো হু মিডিয়ার ওপর নজরদারির জন্যে হাই-প্রোফাইল কাউকে নিযুক্ত করেছেন।
  • Ekak | ২৬ ডিসেম্বর ২০১২ ১৭:০৫581725
  • প্রশ্নটা "শুচিতা" র নয়। যৌন অধিকার ও তার সংরক্ষণের। সবকিছু এবাভে ঘেঁটে দেবেন না আপনেরা :(

    প্রতিটা মানুষের মনে, সে ছেলে হোক কি মেয়ে যৌনতার একটা নিজস্ব সংজ্ঞা থাকে।এই সংজ্ঞা মানে আবার সামাজিক সংজ্ঞা ভাববেন না। একেবারে সেক্সুয়াল ইংল থেকেই ভাবুন। যৌনতার একটা ছবি থাকে। চেহারা থাকে। এটাকে সে লালন করে। ইটা তার একদম নিজোস্ব জিনিস যা সে নিজের মত করে ভোগ করতে চায়। রেপ জিনিষটা সেইখানে আঘাত করে।
    মুহুর্তের মধ্যে সব কিছু শ্যাতার্দ হয়ে যায়। এতে তার সতিত্ব গেল না থাকলো তার চেও অনেক বড় হয়ে দাঁড়ায় ওই শ্যাতার্দ হয়ে যাওয়া তা। এইকারণেই সেক্সুয়াল ট্রমা হয়। আর আগের মত স্বাভাবিক যৌনতায় লিপ্ত হতে পারেনা অনেকেই। একটু গভীর জিনিস ইটা। সবার ই একটা করে শরীর রয়েছে। একটু গভীরে ভাবুন না। তক্কের খাতিরে তোত্ত্ব না ভেবে।
    মানুষ আদতে সমস্ত জ্ঞান-গম্মি-থিওরি র বাইরে গিয়ে এই দুনিয়াকে তার দেহভান্ড দিয়ে চেনে। সেই এক্স্ত্রীম ডীপ ফিলিং তা ঘেঁটে তছনছ হয়ে যাওয়া বড় সাধারণ ঘটনা নয়।
  • kumu | ২৬ ডিসেম্বর ২০১২ ১৭:২০581727
  • ধর্ষণ মানুষ খুনের মতই বড় ক্রাইম। সতীত্ব/শুচিতা রক্ষা নিয়ে না ভাবলেও যে অমানবিক অপমানের মধ্যে দিয়ে মেয়েটিকে যেতে হয়, তার কাছে হত্যা কিছুই নয়।
    যুগযুগান্ত ধরে সঞ্চিত সতীত্বপূজার ধারণা বদলানো?সর্বস্তরে?অনেক অনেক সময়ের দরকার,মনে রাখুন এদেশে এখনো পনেরো বছরে মেয়েদের বিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন কোন পঞ্চায়েত গত সপ্তাহেই।

    ধর্ষণের ফলে যদি একটি অবাঞ্ছিত প্রাণের আগমন সম্ভাবনা ঘটে তখন ভয়ংকর জটিলতার সৃষ্টি হয়-এটাও একটি দিক।
  • a x | ২৬ ডিসেম্বর ২০১২ ১৭:২৭581728
  • অপমানের কাছে হত্যা কিছুই নয়!! কী সাংঘাতিক!
  • প্পন | ২৬ ডিসেম্বর ২০১২ ১৭:৩৩581729
  • আমার আগের পোস্টের সাথে মনে হয় একটা অ্যাডেন্ডাম দিয়ে দেওয়া দরকার।

    ডিডিদার পোস্টটা আবার পড়লাম। মনে হল তাড়াহুড়ো করে "ক" দিয়েছিলাম। কারণ তার সাথে কেন দিয়েছি সেটা লেখার অবশ্যই দরকার ছিল, যেইটা আমি মিস করে গেছিলাম। ভুলটা আমারই।

    ধর্ষণের শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত কিনা মূলত এই বিতর্কের প্রেক্ষিতে আমার মনে হয়েছিল যে ভারতীয় বিচারব্যবস্থায় যে বিরল থেকে বিরলতম অপরাধে প্রাণদণ্ডের অবকাশ রয়েছে তার পরিসীমা সেটুকুই থাকা উচিত। দিল্লির ঘটনাটি বীভৎসতায় মনে হয় বিরলতম অপরাধের মধ্যে পড়ে, ধর্ষণ না করেও বাকি যেটুকু মিডিয়ার সূত্রে সামনে এসেছে তার বিচারেই। এর অর্থ এ অবশ্যই নয় আন্দোলনকারীদের অন্যান্য দাবিদাওয়াগুলি আমার বিচারে সম্পূর্ণ অনভিপ্রেত যেমন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দেওয়া, এমনকী মহিলা ভিক্টিমের জন্য পুলিশের ডেডিকেটেড নাম্বার চালু করা ইত্যাদি।

    এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার ওপরের বক্তব্যের পরিসীমায় ওই পোস্টের যেটুকু রেলিভ্যান্ট সেটুকুকেই শুধু "ক" দেওয়া যায়। তার বাইরে বাকিটা নিয়ে অবশ্যই চিন্তাভাবনার দরকার আছে। বিশেষ করে এই অংশটুকু যেখানে বলা হয়েছে সমাজ ধর্ষণের শুচিতা নিয়ে কতটুকু ভাবল। ডিডিদার পোস্টের মূল বক্তব্য আমি বুঝতে পেরেছি, কিন্তু এক্ষেত্রে মনে হয় সমাজ কী ভাবল তার থেকে বড় বিষয় ভিক্টিম এই অপরাধে কী ভাবে। এখন সমাজের ভাবনা ভিক্টিমের ভাবনাকে প্রভাবিত করে না তা বলছি না কিন্তু যেসব সমাজে নৈতিক "শুচিতা" কম, সেখানেও অপরাধ হিসেবে ধর্ষণের গুরুত্ব কিছু কম নয়।
  • প্পন | ২৬ ডিসেম্বর ২০১২ ১৭:৩৯581730
  • আমার আগের পোস্টের লাস্ট প্যারায় যা লিখতে চেয়েছিলাম সেটা একক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে।
  • শ্রাবণী | ২৬ ডিসেম্বর ২০১২ ১৭:৪৩581731
  • এই "ফাঁসিতে লটকাও" টাইপের রিয়্যাকশন কিন্তু অনেকের মধ্যেই নেই এখন আর, প্রাথমিক একটা প্রচন্ড রাগের বহিঃপ্রকাশ ছিল আর কিছু নেতানেত্রী পাবলিকের মুড বুঝে ধুয়ো ধরেছিল।
    এতদিনে মনে হয় অনেকেরই সঠিক ভাবনা চিন্তার ব্যাপারটা ফিরেছে।
    বেশ বাচ্চা বাচ্চা মেয়েরা টিভিতে দেখলাম খুব প্র্যাকটিকাল কথাবার্তা বলছে তার মধ্যে এখন আছে, ফাস্ট ট্র্যাক জাস্টিস, কড়া আইন, ইভ টিজিং ইত্যাদিতে কড়া শাস্তি, থানায় যে রিপোর্ট নেয় না সেসম্বন্ধে ব্যবস্থা................তার মানে এই অপরাধের শিকড় যে অনেক গভীরে সেটা ওরাও বুঝছে। সেদিন তো বলল যেসব উইমেন অরগানাইজেশন কার সঙ্গে একটা দেখা করেছে সবাই শাস্তি হিসেবে মৃত্যুর বিপক্ষে।
  • sosen | ২৬ ডিসেম্বর ২০১২ ১৮:১৩581733
  • রিয়্যাকশন এখন একটা ঘেঁটে যাওয়া শূন্যে এসে দাঁড়িয়েছে। আর বাঁকা হাসি আর নোংরা কথায়। এবার অন্তত একটু অন্যরকম আশা করেছিলাম।
    হলনা। কিছুই হলনা। হবেও না।
  • kumu | ২৬ ডিসেম্বর ২০১২ ১৮:৫৬581735
  • সোসেন,হবে,কিছুটা হলেও নিশ্চয়ই হবে।
    গুরুর পক্ষ থেকে কিছু করার কথা ভাবা হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন