এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৪৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৮:৪০616376
  • ও পিটিবাবু। খালি IP Address : 60.82.180.165 (*) Date:12 Aug 2013 -- 08:19 AM -- এইটার উত্তর কাইন্ডলি দিন। প্লিজ। তারপরে নাহয় গাল দেবেন।
  • aka | ১২ আগস্ট ২০১৩ ০৮:৪৬616377
  • তো? আসাম জাতিসত্ত্বার বেসিসে তৈরি হওয়া জনপদ।
  • PT | ১২ আগস্ট ২০১৩ ০৮:৪৭616378
  • আপনি আগে জানান যে একটি সম্পুর্ণ দেশের গড়ে ওঠা ও অস্তিত্ব আর দেশ কেটে দেশ বা দেশের মধ্যে নতুন রাজ্য এসবের ফারাকটা বুঝতে পারেন কিনা? তার পরে অন্যকে পোস্ট প্রত্যাহার করতে বলার arrogance দেখাবেন।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৮:৫৪616379
  • "আসাম জাতিসত্ত্বার বেসিসে তৈরি হওয়া জনপদ।" -- তাতে কী প্রমাণ হল?

    "আপনি আগে জানান যে একটি সম্পুর্ণ দেশের গড়ে ওঠা ও অস্তিত্ব আর দেশ কেটে দেশ বা দেশের মধ্যে নতুন রাজ্য এসবের ফারাকটা বুঝতে পারেন কিনা।" -- পারি। এবার আপনি উত্তরটা দিন। প্লিজ। (দেখুন কতবার প্লিজ বল্লাম)।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ০৮:৫৭616381
  • ঈশান Date:12 Aug 2013 -- 08:29 AM "তাই যদি হয় তাহলে জাতিসত্তার ভিত্তিতে গোর্খাদের দাবী কিভাবে টেঁকে?
    --দুই-তৃতীয়াংশ বা তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। যেমন আমেরিকায় গুচ্ছের স্প্যানিশভাষী লোক থাকেন। কিন্তু মূল ভাষা ইংরিজি।"

    একটু বিস্তারিতভাবে বলা হোক এই দুই তৃতীয়াংশ বা তিন চতুর্থাংশ কিসের?
  • aka | ১২ আগস্ট ২০১৩ ০৮:৫৭616380
  • পারি তো, তো? (দুই তো এর মধ্যে পার্থক্য বুঝলেন তো)
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৮:৫৯616382
  • না একেবারেই বুঝিনি। মনে হচ্ছে আকা রেগে গিয়ে ঠিকঠাক ভাষাপ্রয়োগ করতে পারছেনা। :) একটু শান্ত হয়ে যুক্তি টুক্তি দিয়ে লেখা হোক প্লিজ। (আবার প্লিজ বল্লাম, এবার আকাকে)।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:০০616383
  • জনসংখ্যার। এটা সিএমকে।
    আরও কোশ্নো থাকলে তাড়াতাড়ি করুন। আমি ঘুমোতে যাব। কালকে আপিস।
  • aka | ১২ আগস্ট ২০১৩ ০৯:০৩616384
  • আবার রাগ কোথায় প্রশ্ন জিজ্ঞেস করলেন উত্তর দিলাম। তার উত্তরে কিছু বলার নেই বললেই হয়।

    বাই দা ওয়ে আসাম ভারতের মধ্যে। ঃ)
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:০৬616386
  • ইকি জ্বালা। আমি এক প্রশ্ন করলাম, তার আরেক উত্তর।

    প্রশ্নঃ কী প্রমাণ হল?
    উত্তরঃ পারি তো, তো? :)

    কিসুই বুঝিনি। এবং সত্যিই এর জবাবে কিছু বলারও নেই। :)
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:০৮616387
  • নাঃ চান্দুবাবুর নির্ঘাত দেরি হবে। আমি প্রো-অ্যাকটিভ হয়েই লিখে দিই। ওই সংখ্যাগরিষ্ঠতার সূত্রের ফঁক বার করতে চাইছেন তো? সে বেরোবেই। ফাঁকগুলো নিয়ে লিখুন, সে নিয়ে নিশ্চয়ই অর্থবহ কথাবার্তা হতে পারে।
  • PT | ১২ আগস্ট ২০১৩ ০৯:১০616388
  • তাহলে উত্তরটা আপনার জানাই আছে কেননা আমার কথাটি দেশভাগ বা নতুন রাজ্য সৃষ্টির প্রেক্ষিতে বলা-আর আপনি প্রেক্ষিতটি বাদ দিয়ে প্রশ্নটি করেই চলেছেন।

    চীনাদের চীনা ভাষা আর ইংরেজদের ইংরিজি ভাষা ছড়া অন্য কিছুর চর্চা করা ঐতিহাসিক ভাবে সম্ভব ছিল কি? আর আপনি "ব্রিটিশ" বলতে কি বোঝেন? ইংরেজদের "দেশ"-এ স্কটিশ আর আইরিশরা কি একই রকম ভাবে জাতি-সত্ত্বার চর্চা করেছে নাকি?

    একজন ইরানের মুশলিম আর একজন পাকিস্থানি মুসলিমের সঙ্গে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করলে "পুঁজ-রক্তের" ব্যাপারটা বুঝতে পারবেন।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ০৯:১১616390
  • জনসংখ্যার তো বুঝেছি, কিন্তু কোথাকার, প্রিথিবীর, ভারতের না যে রাজ্য থেকে ভেঙ্গে বের হওয়ার আন্দোলন হচ্ছে তার?
  • aka | ১২ আগস্ট ২০১৩ ০৯:১১616389
  • "তাত আসামের অবস্থা খারাপ হাল"। আপনাকেই কোট করলাম লক্ষ্য করবেন।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ০৯:১২616391
  • পৃথিবীর
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:১৪616392
  • না। উত্তরটা আমার জানা নেই। বোঝার চেষ্টা করছি। আপনি তাহলে বলছেন, ভারতবর্ষের ক্ষেত্রে "আর্থিক ও সামাজিক অসাম্য কার্বাঙ্কলের মত-পেকে গেলে তার পুঁজ-রক্ত নানান মুখ দিয়ে বেড়িয়ে আসে-তার একটির নাম জাতি-সত্বা।"

    তাইলে ব্রিটিশ বা চিনেদের বাদই দিলাম। এবার বলুন বাঙালির বাঙালি বা তামিলের তামিল হয়ে ওঠার মধ্যে কোন আর্থিক ও সামাজিক অসাম্য কার্বাঙ্কলের মতো ফেটে বেরিয়ে বাঙালিকে বঙালি ও তামিলকে তামিল করেছে।

    একটু টু-দিপয়েন্ট হলে ভালো হয়। প্লিজ। একই কথা বারবার লেখা আপনার পক্ষেও চাপ আমার পক্ষেও চাপ।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:১৫616393
  • ওহো সরি। রাজ্যের কথাই হচ্ছে। চান্দু মিয়াকে।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ০৯:১৮616394
  • কিন্তু গোর্খারা কি পশ্চিমবঙ্গের দুই তৃতীয়াংশ বা তিন চতুর্থাংশ?
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:১৯616395
  • না। অনেক কম।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ০৯:২১616397
  • তাহলে এর মানে কি?

    "তাই যদি হয় তাহলে জাতিসত্তার ভিত্তিতে গোর্খাদের দাবী কিভাবে টেঁকে?
    --দুই-তৃতীয়াংশ বা তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। যেমন আমেরিকায় গুচ্ছের স্প্যানিশভাষী লোক থাকেন। কিন্তু মূল ভাষা ইংরিজি।"
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:২৩616398
  • কোথাও একটা ডিসকানেক্ট হচ্ছে। আমি বলছি পশ্চিমবঙ্গের অধিকাংশ লোক বাঙলি। প্রস্তাবিত গোর্খাল্যান্ডের অধিকাংশ লোক গোর্খা। ওই দুই তৃতীয়ংশ বা তিন-চতুর্থাংশ। সেটাই রাজ্য গড়ার ভিত্তি।
  • PT | ১২ আগস্ট ২০১৩ ০৯:২৫616399
  • এবার আপনি একটু টু দি পয়েন্ট ব্যাখ্যা করুন-দেখি কতটা বুঝছেনঃ

    "আর আপনি "ব্রিটিশ" বলতে কি বোঝেন? ইংরেজদের "দেশ"-এ স্কটিশ আর আইরিশরা কি একই রকম ভাবে জাতি-সত্ত্বার চর্চা করেছে নাকি?"

    এক কথা বার বার লেখা সত্যি সকলের পক্ষেই চাপ!!
  • cm | ১২ আগস্ট ২০১৩ ০৯:২৮616400
  • কিন্তু তাহলে তো সমস্যা। কাল যদি ৫ জনে মিলে এক আজবপুরের দাবী করে তাহলে স্বাভাবিক ভাবেই প্রস্তাবিত আজবপুরের অধিকাংশ তারাই হবে। তার কাউন্টার কি? আমার মনে হয় যদি জাতিসত্তার ভিত্তিতে এগুতে হয় তাহলে জাতির সংজ্ঞা নির্ধারণের দরকার আছে। এবং যা হবে পরিমাপযোগ্য প্যারামিটারের ভিত্তিতে কিন্তু তা যদি সম্ভব না হয় তাহলে ভারি গোলমাল।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:৩১616401
  • পিটিকে। আমি বৃটিশ বলতে ব্রিটেনের ইংরিজিভাষী নাগরিকদের বুঝি।মোটা দাগে। স্কটিশ আর আইরিশরা একই রকম ভাবে জাতি সত্ত্বার চর্চা করেনি বলেই জানি। যদিও খুব ভালো জানিনা।

    এবার বাঙালি আর তামিলদের পুঁজরক্ত কার্বাঙ্কল সংক্রান্ত প্রশ্নটার উত্তর দিয়ে দিন। প্লিজ।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:৩৩616402
  • চান্দু মিয়াকে। ওই জন্যই তো ভাষাভিত্তিক "জাতিসত্ত্বা"র প্রস্তাব। প্রায় সবই মোটামুটি ওই ফ্রেমওয়ার্কে ফিট করে। কিছু কিছু জায়গায় অন্যান্য প্যারামিটার লাগে।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ০৯:৩৫616403
  • না তাতেও রেহাই নেই কারণ নবগঠিত গোর্খাল্যান্ডে যদি একদল বাঙালি বলে যে তাদের গোর্খাবঙ্গভূমি চাই তাহলে?
  • cm | ১২ আগস্ট ২০১৩ ০৯:৩৬616404
  • হয় ঈশানবাবুর মেজাজ আজ হাজারখুশ নইলে ক্ষেপে আছেন। মোট কথা সিস্টেম মনে হয় এক্সাইটেড স্টেটে আছে।
  • T | ১২ আগস্ট ২০১৩ ০৯:৪১616408
  • @Ishan,
    গোলপোস্ট কেন সরাতে যাব! খেলছেন তো আপনারা, আমি তো স্রেফ খেলার নিয়মাবলীর খুঁত ধরছি। সে যাক, শুনুন, আপনি যে জন্মনিয়ন্ত্রণের উদা দিয়েছিলেন তাতে গোলমাল ছিল, এইটে দেখানোর পর সরলরেখা টেনে আপনি জানতে চেয়েছেন যে কোন অঙ্কের নিয়মে গোর্খাল্যান্ড হলে চার্ণকল্যান্ডের দাবী উঠবে। উত্তরে আমি জানিয়েছি, এইধরণের অন্যান্য দাবী যে উঠছে সে তো কাগজ পড়েই জানা যায়। অর্থাৎ সিমিলার ঘটনা ঘটছে। এবার রাষ্ট্র এটিকে একটি প্র্যাকটিস বানিয়ে ফেললে (চাইলেই দিয়ে দাও) ভবিষ্যতে কলকাতার কিছু জনতা যদি বলে আমরাই কলকাতার সংখ্যাগরিষ্ট (৬৭% এখন অবাঙালী), নিজেদের মধ্যে বাংলায় কথা বলি না, অতএব আমাদের উঠোন সেপারেট হবে, তখন সরকারের হাতে পেন্সিল থেকে যাবে। বা ধরুন, নিউ আলিপুরের অভিজাত পাড়ার লোক বললে, এখানে বাঙালী নেই, আমরা ইংরেজীতে কথা বলি, অতএব আমাদের আলাদা রাজ্য হবে ইত্যাদি। উপরের পোস্টে ভাষাভিত্তিক সংখ্যাগরিষ্টের যেমন ফরমান দিয়েছেন, তার ভিত্তিতেই বললাম আর কি! এটুকুই বলতে চেয়েছিলাম। কোনো একটি প্যারামিটার ট্রিগার করলে হবে কি হবে না এসব আপনার সন্দেহ ছিল।

    @পিনাকীদা,
    cm এর 'বাহাদুর' সংক্রান্ত মন্তব্য আমিও আরো একটু আগের পোস্টে করেছি। যদিও তার একটা অন্য কারণ ছিল। তো, ঈশেনবাবু দেখলাম এড়িয়েই গেলেন বোধহয়।
  • T | ১২ আগস্ট ২০১৩ ০৯:৪১616406
  • @Ishan,
    গোলপোস্ট কেন সরাতে যাব! খেলছেন তো আপনারা, আমি তো স্রেফ খেলার নিয়মাবলীর খুঁত ধরছি। সে যাক, শুনুন, আপনি যে জন্মনিয়ন্ত্রণের উদা দিয়েছিলেন তাতে গোলমাল ছিল, এইটে দেখানোর পর সরলরেখা টেনে আপনি জানতে চেয়েছেন যে কোন অঙ্কের নিয়মে গোর্খাল্যান্ড হলে চার্ণকল্যান্ডের দাবী উঠবে। উত্তরে আমি জানিয়েছি, এইধরণের অন্যান্য দাবী যে উঠছে সে তো কাগজ পড়েই জানা যায়। অর্থাৎ সিমিলার ঘটনা ঘটছে। এবার রাষ্ট্র এটিকে একটি প্র্যাকটিস বানিয়ে ফেললে (চাইলেই দিয়ে দাও) ভবিষ্যতে কলকাতার কিছু জনতা যদি বলে আমরাই কলকাতার সংখ্যাগরিষ্ট (৬৭% এখন অবাঙালী), নিজেদের মধ্যে বাংলায় কথা বলি না, অতএব আমাদের উঠোন সেপারেট হবে, তখন সরকারের হাতে পেন্সিল থেকে যাবে। বা ধরুন, নিউ আলিপুরের অভিজাত পাড়ার লোক বললে, এখানে বাঙালী নেই, আমরা ইংরেজীতে কথা বলি, অতএব আমাদের আলাদা রাজ্য হবে ইত্যাদি। উপরের পোস্টে ভাষাভিত্তিক সংখ্যাগরিষ্টের যেমন ফরমান দিয়েছেন, তার ভিত্তিতেই বললাম আর কি! এটুকুই বলতে চেয়েছিলাম। কোনো একটি প্যারামিটার ট্রিগার করলে হবে কি হবে না এসব আপনার সন্দেহ ছিল।

    @পিনাকীদা,
    cm এর 'বাহাদুর' সংক্রান্ত মন্তব্য আমিও আরো একটু আগের পোস্টে করেছি। যদিও তার একটা অন্য কারণ ছিল। তো, ঈশেনবাবু দেখলাম এড়িয়েই গেলেন বোধহয়।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:৪১616405
  • এটা খুবই বাস্তব। মানে গোর্খাল্যান্ডের জন্য একেবারেই না। কিন্তু ধরুন, আসামের জন্য তো বটেই। আসামে বাঙালিরা একটা অন্য রাজ্য চাইতেই পারে এই যুক্তিতে। বাঙালিরা এখনো চায়নি, কিন্তু কার্বি আংলং এ উপজাতিরা একই রকম জিনিস চাইছে। দীর্ঘদিন ধরে।

    প্রশ্ন হল, এই চাওয়াটা কিকরে অ্যাড্রেস করা যায়, তাই তো? আমার উত্তর একটাই। চাওয়াটাকে সম্মান দিন। জাতিসত্ত্বাটা স্বীকর করুন। তারপর প্র্যাকটিকাল সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন। কেউ অবুঝ নয়। সমাধান ঠিকই বেরোবে।

    কিন্তু প্রথমেই "ওরা আমাদের অখন্ড অংশ" বলে চাওয়াটাকে নেগেট করে দাগিয়ে দেবেন না। গোর্খাদের ক্ষেত্রেও, আমার ব্যক্তিগতভাবে একই সূত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন