এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Quatre dans une rangée | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:০৪622107
  • পাই চেন্নাইয়ের অ্যাকাডেমিক কনফারেন্স দ্যাখেনি নিগ্ঘাৎ;-)
  • sch | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:১৮622108
  • তেজপালদের কোনোদিন শাস্তি হবে না - কিছু দিন চলার পর কেসটা আস্তে আস্তে ফিজল আউট করে যাবে। আমরির মতো - ......তেজপাল একটা মেময়ার্স লিখবেন ......বক্তৃতা দেবেন হাউ টূ ওভারকাম ক্রাইসিস......আমরা আলোচনা করব কি ভাবে মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট ক্লসের মিসিউজ করে .........এইসব

    শুধু ক্রাইম ব্র্যাঞ্চে যারা জেরা করছেন তাদের মধ্যে যদি একজনও থাকেন যিনি জেরা করে করে তাজপালের একটা অল্প নার্ভাস ব্রেকডাউনও ঘটাতে পারবেন...বা এইটুকু সাইকোলজিক্যাল ড্যামেজ করতে পারবেন যাতে ভবিষ্যতে "সেক্স" শব্দটা শুনলেই ওনার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে - "ল্যাজ" গুটিয়ে যাবে..গলা শুকিয়ে যাবে..........তাহলে তার জন্যে একরাশ শুভেচ্ছা রেখে গেলাম
  • ml | ০২ ডিসেম্বর ২০১৩ ১৮:০১622109
  • এই লেখাটা এখানে থাক, কিছু আইনি ব্যাপার হয়তো বোঝা যাবে। তেজপালকে আমি রেপিস্ট বলাতে ইশান আপত্তি জানিয়েছিলেন। আশা করি এই লেখাটা পড়ে দেখবেন

    http://www.ndtv.com/article/india/tehelka-case-it-is-rape-call-it-that-453368?pfrom=home-topstories
  • aka | ০২ ডিসেম্বর ২০১৩ ১৮:০৩622110
  • আম্রিগার অ্যাকাডেমিক কনফারেন্সেঃ

    থাকা ফ্রি -রেজিস্ট্রেশন ফি র মধ্যে ইনক্লুডেড, খাওয়া নিজের একটা পোর্শন রিইম্বারস করে, পুরোটা নয়। মাল ভাই সম্পূর্ণ নিজের পয়সায় খেতে হয়। আমি বউয়ের সাথে বেবিসিট করতে গেলে নিজের বোতল নিয়ে যাই। বারে বসে পোষায় না হেবি দাম।

    আম্রিগায় কর্পো কনফারেন্স যেমতি ওরাকল ওপেন ওয়ার্ল্ড, আইওডি এট্সেট্রাঃ

    রেজিস্ট্রেশন ফ্রি, ভেন্ডর হলে অবস্থা বিশেষে মালও ফ্রি, থাকা-খাওয়া আদৌ ফ্রি নয়।
  • cm | ০২ ডিসেম্বর ২০১৩ ১৯:১৫622111
  • ঐ জন্য আমি আম্রিগা যাইনে, আটলান্টিকের এপারে সব ফ্রীঈঈঈঈঈঈঈ (মাল খাইনে তাই বিনিপয়সায় দেওয়া না দেওয়ায় কিছু যায় আসেনা।)
  • a x | ০২ ডিসেম্বর ২০১৩ ২০:২৭622112
  • আম্রিগার অ্যাকাডেমিক কনফারেন্সঃ

    প্রচুর তাবড় তাবড় থেকে পাড়ার - বেশির ভাগ জায়গাই থাকা, যাওয়া ফ্রি নয়। রেজিস্ট্রেশনের সাথে কিছু কিছু গর্ডন কনফারেন্সে থাকা দেয়। কোথাও কোথাও লাঞ্চ বা একদিন ব্যানকোয়েট ডিনার। ব্রেকফাস্ট জেনেরালি ফ্রিতে পাওয়া যায়।

    রিইম্বার্সমেন্ট আসে গাইডের বা নিজের গ্রান্ট বা কনফারেন্স ফেলোশিপ থেকে।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ২০:৩৬622113
  • দেশে বহু অ্যাকাডেমিক কনফারেন্সে পুরো মোচ্ছবই চলে।
  • ঈশান | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৩:১৬622115
  • এখনও পর্যন্ত যা যা জানতে পরলাম।
    ১। তেহেলকা একটি ইকনমিক ফ্রড।
    ২। চিটফান্ড ও আদিবাসী-পীড়নকারীদের টাকায় চলে।
    ৩। থিংক ফেস্টের নামে মোচ্ছব করে।
    ৪। তেহেলকায় এমপ্লয়িদের নিয়মিত মাইনে হয়না।
    ৬। তেহেলকায় মাঝেমধ্যেই যৌন হেনস্থা চলত। সোমা আর তরুণ মিলে ধামাচাপা দিতেন।
    ৭। তরুণ তেজপাল একটি শয়তান। এর আগেও এরকম কান্ড ঘটিয়েছেন। সে সমস্ত ক্ষেত্রে নির্যাতিতারা "ডিভাস্টেটেড" এবং প্রায়ই "জবলেস" হয়ে শেষ হয়ে গেছেন।
    ৮। তরুণের এই বদরোগ নতুন না। তরুণের মেয়ে তেরো বছর বয়সে এই একইরকম অপকম্মো করতে দেখেছেন তরুণকে।

    সব মিলিয়ে কোথাও কোনো ফাঁক নেই। এসব সত্যি না মিথ্যে আমি জানিনা। যারা অভিযোগ করছেন তাঁরাও জানেন না। যারা জবাব দিতে পারতেন তাঁদের মাথা এখন জেলে। বাকিরা চুপচাপ। এখনই তো এইসব বলার প্রকৃষ্ট সময়। এতকিছু জানার পরেও এইসব বিপ্লবীরা এতদিন চুপ করে ছিলেন কেন কে জানে? মামলা-মোদ্দমা প্রচার কিছুই করেননি কেন? অপেক্ষাঅ করছিলেন, কখন বলার সুযোগ আসে?

    তবে একটা জিনিস পরিষ্কার। এটা আদপেই "একটি যৌন হেনস্থা"র বিচার হচ্ছেনা কোর্টে। তহেলক ও তরুণ তেজপালের প্রতিটি ইঞ্চির বিচার হচ্ছে পাবলিকের সামনে। কখন? যখন অভিযুক্তের বলার কিছু নেই। :-)
  • ঈশান | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:১৮622117
  • এই কেসে এই প্রথম ক্যাঙারু কোর্ট, মিডিয়া লিঞ্চিং, কথা গুলো কানে এল। কেউ অন্তত বলছেন।
  • cm | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:২৮622118
  • আমরা আজ দ্বিধাবিভক্ত তেহেলকা পন্থী এবং বিরোধী। ছি পি এম সাপোর্টারেরা কোন দলে?
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৪622119
  • চান্দুবাবু, ছি পি এম এখন মহাকাশের পড়াশোনার চেষ্টায় আছে। সাপোর্টাররাও সেই দিকে। ঃ-)
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৫:২০622120
  • এসার নিয়ে উত্তর এখনো পেলাম না।
  • ml | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৪৭622121
  • তরুন তেজপাল নামের এক ব্যক্তি তার অধীনস্থ এক কর্মচারীকে যৌন হেনস্থা করেছেন।

    পরে লিখিত ভাবে দোষ স্বীকার করেছেন, আর CCTV ফুটেজ দেখেও পুলিশের মনে হয়েছে মেয়েটির অভিযোগ সত্যি হওয়ার সম্ভাবনাই বেশী।

    আদালতেরও মনে হয়েছে প্রাইমা ফেসী এভীডেন্স আছে।

    এত কিছুর পরেও এই কেসে " ক্যাঙারু কোর্ট, মিডিয়া লিঞ্চিং" এর কথা আনা হচ্ছে :-)

    বুঝতে পারছি, যেখানে এরকম লিখিত স্বীকারোক্তি থাকেনা, ভিডিও ফুটেজ থাকেনা সেসব জায়্গায় নির্যাতিতাদের কিরকম পাহাড়প্রমান অসহযোগীতার মুখে দাঁড়াতে হয়। এক বছর, দু বছর মুখ বুজে অত্যাচার সহ্য করার পর যদি বা কোম্পানীতে কাউকে বলে বা পুলিশের কাছে যায়, তো প্রথমেই প্রশ্ন ওঠে -

    এতদিন চুপ করে ছিলেন কেন? মামলা-মোদ্দমা প্রচার কিছুই করেননি কেন?
  • Atoz | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৭:৫৬622122
  • হ্যাঁ, এই নিয়ে আরেকটা লেখাও দেখলাম আজকের কাগজে। পি এইচ ডি এর কাজ করতে শুরু করা একজন মেয়ের কথা। সে যখন গাইডের উৎপাতের কথা জানিয়েছে অনেকদিন সহ্য করার পরে, সেখানেও ঠিক এই কথা বলেছে, এতদিন লোভে লোভে ছিলি কেন? আগে বলিস নি কেন? তোরই দোষ!
  • a x | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৪622123
  • এইটে থাক - হর্ষ আয়ার, চাইল্ড সেক্স অ্যাবিউস ভিক্টিম - যে আমীরের শো তে এসে বিখ্যাত। তার ব্লগের পোস্টঃ

    http://www.hiyer.net/2013/11/mr-tejpal-so-sorry-that-my-friend-didnt.html?m=1
  • ml | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:১০622124
  • "এতদিন চুপচাপ ছিলে কেন? এর আগে মামলা-মোক্দ্দমা করনি কেন?"

    এটা অবশ্য একটা বেশ পুরনো ডিফেন্স। বেশীরভাগ রেপ কেসেই এই কথাটা ওঠে, কারণ বহু রেপ কেসেই ভিক্টিম সাহস করে কিছু বলার আগে বেশ কিছুদিন পেরিয়ে যায়। এমনো দেখা যায়, একজন ভিক্টিম কমপ্লেন করলে বাকিরাও সাহস করে এগিয়ে আসে। যেমন আশারামের কেসে আরো বেশ কয়েকজন মেয়ে এখ্ন এগিয়ে এসেছে। আশা রাখি কোর্টে তাদেরো দাবিয়ে দেওয়া হবেনা এই বলে, "এদ্দিন কী করছিলে?"
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ০৯:১২622125
  • সোনি সোরি কি মনোরমা কেসকে অর্ণব গোস্বামী কীরকম কভার করেন ?
  • ঈশান | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:১২622126
  • কি মুশকিল, তেহেলকা ফ্রড, চিটফান্ডের টাকায় চলে, এর আগে অনেক যৌন হেনস্থা হয়েছে, এর সঙ্গে এই কেসের তো কোনো সম্পর্ক নেই। আগে বলা যেত। অবশ্য প্রতিবাদীরা কবে লোকটা একটা নিগ্রহ করবে বলে অপেক্ষা করছিলেনও হতে পারে। কিংবা নিগ্রহের ভয়ে চুপচাপ ছিলেনও হতে পারে। :)
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৪১622128
  • এর আগে অনেক যৌন হেনস্থা হয়েছে - এইটি একটি খবর যা মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছে। এইবার সেইটি তখনই এসেছে (এই টইতে) যখন বলা হল সোমা চৌধুরীর সামনে নাকি সীতার অগ্নিপরীক্ষা জাতীয় সঙ্কট ছিল। অর্থাৎ তেজপালের এই কেসটি একটি অতি বিচ্ছিন্ন ঘটনা।

    তো, বলার বিষয় হল, অগ্নিপরীক্ষার "দাবি" যদি এই কেসের সাথে সম্পর্ক থাকে, তালে এর আগেও অনেক যৌন হেনস্থা হয়েছে এই অভিযোগকেও হঠাৎ করে আকাশ থেকে পড়া - এইটাও বলা যায় না এই আর কী!
  • ml | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৫০622129
  • খুব ঠিক কথা। প্রাইমা ফেসি মনে করা হচ্ছে যে তরুন তেজপাল তাঁর অধীনস্থ একটি মেয়ে জার্নালিস্টকে রেপ করেছেন। আশা করি শুধুমাত্র এই ভিত্তিতেই অপরাধীর বিচার হবে। মেয়েটি কেন কিছুদিন চুপচাপ ছিল, বিচারক সেই প্রশ্ন করবেন না।

    আর তহেলকায় ইকোনমিক কোন গন্ডগোল হতো কিনা এই কেসের সাথে তার কোন সম্পর্ক নেই। তহেলকায় অন্য মেয়েদেরও তরুনের হাতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে হতো কিনা, সেটা বড়জোর একটা প্যাটার্ন এস্টাব্লিশ করতে সাহায্য করতে পারে। তবে অন্যরাও পুলিশে নির্দিষ্ট অভিযোগ না জানানো অবধি বোধহয় তাদের অভিযোগের সেরকম গুরুত্ত্ব এই মামলায় নেই। এই মামলায় এই অপরাধের বিচার হলেই যথেষ্ট।
  • ml | ০৩ ডিসেম্বর ২০১৩ ১১:৫২622130
  • আমার পোস্ট ইশানের পোস্টের পরে আসবে।
  • j | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:১৩622131
  • পূজিত নায়কদের পক্ষালম্বন করে খড়কুটো নিয়ে ডিফেন্সের প্রচেষ্টাও করে যেতে হয়
    ফ্যানেদেরও তো কিছু কর্তব্যবোধ থাকতে হয়, নইলে হাওয়া বইবে কি করে ;-)
  • ছি পি এম | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৪০622132
  • যাক আমাদের অপিসিয়াল লাইনটা পোস্কার হল।
  • pinaki | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৬622133
  • কে ডি সিং এর ইনভেস্টমেন্ট বোধহয় বেশীদিনের পুরোনো ব্যাপার নয়। সেদিন কোন একটা কাগজে যেন ছবিটবি এঁকে দেখানো ছিল, তাতে যদ্দূর মনে পড়ছে একটা সালও উল্লেখ করা ছিল, সেটা ২০১২ বা ২০১১ হবে - যখন কে ডি সিং এর এন্ট্রি হয়। আবছা মনে পড়ছে, ভুল হতে পারি। এই বাজারেই তো জানলাম এত সব কিছু। আগে তো ধারণা ছিল তহেলকা সব রাজনৈতিক দল আর কর্পোরেটের চক্ষুশূল, অতএব তাদেরকে নিশ্চই প্রতিভা, পরিশ্রম আর ডেডিকেশনের উপর ভরসা করে কষ্ট করে টিকে থাকতে হয়। এখন তো দেখছি তার মাথায় ধনকুবেররা বসে আছেন। এবং তাঁরা তহেলকাকে কেন্দ্র করে নিজেদের সম্পত্তি বাড়িয়ে নেওয়ায় যথেষ্ট মনোযোগী। এতে তো বিশ্বাস একটু চোট খাবেই। যারা জানতো তারা আগে বলে নি কেন সে জেনে আমার কী হবে? হয়তো বলেছে, খবর হওয়ার মত পরিস্থিতি ছিল না বলে আমরা জানতে পারি নি। বলে নি, তাও হতে পারে। আমার প্রশ্ন হল এখন যেগুলো জানা গেল সেগুলো কি মিথ্যে? একটা ব্যাপার জেনে ফেলার পরে কি সেটা না জানা অবস্থায় আমার যে মনোভাব ছিল সেই অবস্থায় ফিরে যাওয়া যায়? আগে জানলে তখনই হতাশ হতাম - এটুকুই বলতে পারি। ধরা যাক অরুন্ধতী রায় সম্বন্ধে আমাদের একটা ধারণা গড়ে উঠেছে, তার উপর বেস করে ওনার কাছ থেকে আমাদের একটা এক্সপেক্টেশন তৈরী হয়েছে। এখন যদি অন্য কোনো একটা ঘটনার সূত্রে জানা যায় অরুন্ধতী মুকেশ আম্বানির বা কে ডি সিং এর বিজনেসের শেয়ার হোল্ডার - আমাদের ভুরু কি কোঁচকাবে না? তখন কি আগে জানি নি পরে জেনেছি বলে সেই তথ্যটাকে ইগনোর করতে পারব?
  • j | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৪:১০622134
  • “The summit was a test of their reception in London,” said Jane Rankin-Reid, an Australian journalist who worked at Tehelka from 2005 to 2008. “I was quite shocked that it was so blatantly not what Tehelka was about. Everyone in Tarun’s family was off to London for this great shindig, a mass of them travelled, and while they were away, the staff salaries bounced. Then Shoma (Chaudhury, Tehelka’s former managing editor) was back in Delhi giving us all a briefing on how fabulous we were. I was astonished that Shoma didn’t even acknowledge it, let alone apologize.”

    http://www.livemint.com/Specials/T4IUPseQs1Ag6aYpSkJK4O/The-Man-in-the-Mirror--Tarun-Tejpal.html
  • π | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৯622136
  • কিন্তু এসার ঠিক কী কী গড়োত কাজ করেছে, সেটা এখনো এখানে কেউ লিখলো না।

    ৩৫০০০ টাকা রেজিস্ট্রেশন ফি র রেফারেন্সই বা কই ?
  • Thinker | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৮:২৬622137
  • ঘোড়ার মুখ থেকেঃ

    http://thinkworks.in/registration/

    Register to be a THiNKer* by paying the fee of Rs 35,000/- per head. If you’re a group of 5 or more, though, you can register under our special Corporate/Group rate, details of which are also on this page.
    The fee gives you THiNKer status, with access to a whole lot beyond the fabulous sessions themselves. As a privileged guest, you will be part of all our special extras, from our stylish THiNKer kits to a packed roster of entertainment and meals with speakers to memorable music performances. THiNKers also have access to our lounges, where you can relax with coffee and watch the sessions on large screens in comfort.
  • pinaki | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৪622139
  • ৩৫০০০ টাকার রেফঃ পেয়ে কি মোচ্ছব বিষয়ে স্ট্যান্ড চেঞ্জ করলি? ;-)

    বক্তা লিস্টে গিয়ে দ্যাখ, কে ডি সিং ও অছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন