এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ২৪ জুন ২০১৪ ১৩:৪৭643781
  • বি। বল্লে পেত্যয় যাবে না রুনি, বেকহ্যাম আর গ্যাসকোয়েন - এরা যদি ফুটবল খেলে বা খেলতো, তবে হাবিব, সুরজিত, সুভাষ ভৌমিক অন্য কোন খেলা খেলতো। ইংল্যান্ডে ফুটবলার একজনই ছিলো লিনেকার। গোলকিপার ভালো এসেছে, বেশ কয়েকটা, কেননা প্রচুর গোল বাঁচাতে হয়েছে তো, তাই।
    ঐ চোরামীর বিশ্বকাপ জেতাটা টিমটা নিয়ে কথা না বলাই ভালো।

    :-|
    হ্যাঁ তবে রঞ্জিত ছাড়া অরেকজনের কথাও মনে হয় কালীবাবু।

    কালকের মাতিপের গোলটার সময় দাভিদ লুই ওর পাশে দাঁড়িয়ে গ্যালারীতে মেয়ে দেখছিলো।
  • + | ২৪ জুন ২০১৪ ১৩:৫৫643782
  • ব্রাজিলের ডিফেন্স বলে তো কিছু নেই। দুটো সাইড ব্যাক আদতে উইঙ্গার। ডেভিড লুইজ ইচ্ছা মত ঘুরতে বেরোয়, যখন ডিফেন্সে থাকে ভালো খেলে, আর যখন উপরে চলে যায় তখন নামতে ভুলে যায়। থিয়াগো সিলভার ক্যাপা আছে এই ডিফেন্স নিয়ে খেলে। ব্রাজিল দুখানা গোলই খেয়েছে আল্ভেজের গোলে।

    "কালকের মাতিপের গোলটার সময় দাভিদ লুই ওর পাশে দাঁড়িয়ে গ্যালারীতে মেয়ে দেখছিলো।" এটা আমারো মনে হয়েছিল

    এদিকে কাল ডেভিড ভিয়া, মাটা সক্কলে গোল দিয়ে দেল বস্কির ছুটিই প্রায় পাকা করে দিল বোধহয়
  • ঊমেশ | ২৪ জুন ২০১৪ ১৪:১৫643783
  • যাক কল্লোল'দা, তাহলে ইংল্যান্ডের এক্জন কে অবশেষে ফুটবলার বলেছে, লিনেকার।

    গত ৭ বছরে এই প্রথম শুনলাম।
    ১৯৬৬-৭০ এর ইংল্যান্ড যদি খুব খাজা টিম হয়, তাহলে সেই টিম কে ব্রাজিলের সর্বকালের সেরা দলের (১৯৭০ এর টিম) হারাতে দম বেরিয়ে যায় কি করে?

    আমি কিন্তু ইংল্যান্ডের সাপোর্টার নয়, ব্রাজিলেও নয়।
  • + | ২৪ জুন ২০১৪ ১৪:৩৩643784
  • লিনেকারের মত বুদ্ধিমান ফুটবলার বোধহয় কমই আছে। খেলা তো দেখিনি, কিন্তু ফেবুতে ওর পেজ ফলো করি বা যেখানে পাই। কিছু লেখে!!!
  • khilli | ২৪ জুন ২০১৪ ১৫:১৩643785
  • টপ ফর্মের সুরজিত হাবিব সুভাষ ভৌমিক রা একটাও ফিফার প্রথম ২০ ছেড়ে দিন ৫০ রাঙ্কিং এর মধ্যের টিম কে ও হারাতে পেরেছে ?বিশ্বকাপ তো দূর অলিম্পিকে কোয়ালিফাই করেছে ? আগে পারুক তারপর না হয় তুলনা :-)
  • quark | ২৪ জুন ২০১৪ ১৫:২৮643786
  • জনতা কি এই আলুচানা (এই আমাদের হাবিব, সুরজিৎ ওয়ার্ল্ড্কাপার) সিরিয়াসলি নিচ্ছে?
  • quark | ২৪ জুন ২০১৪ ১৫:২৯643787
  • তবে কিনা পিকে, চুনীদের সময়ে এশিয়ায় ওপরের দিকেই ছিলো ভারতবর্ষ, এটা ভুললেও চলবে না।
  • :-I | ২৪ জুন ২০১৪ ১৫:৩৮643788
  • কল্লোল
    কালীবাবু মানে কে ডি (বা বি) শর্মা তো? সেসময় সুরজিৎ কোথায়? সেটা ৬৬-৬৭-র ইস্টবেঙ্গল। পাঁচ ফরোয়ার্ড ছিল সুকুমার সমাজপতি, হাবিব, গুরুকৃপাল সিং, পরিমল দে এবং কালী বাবু। তবে ওর পরিবর্তে মাঝে সাঝে কলকাতায় প্রথম খেলতে আসা শ্যাম থাপাও লেফ্‌ট্‌ আউটে খেলতো। হাফে রামবাহাদুর আর প্রশান্ত সিংহ আর ব্যাকে সুনীল ভট্টাচার্য্য, নইম আর শান্ত মিত্র। গোলে থঙ্গরাজ। সুরজিত ইস্টবেঙ্গলে শুরু করে ৭৪ সালে, তার আগের বছর ৭৩-এ ও খিদিরপুর থেকে মোহনবাগানে আসে, এবং হাফে গদাই(সুব্রত চ্যাটার্জী)-র সাথে মাঠ কাঁপিয়ে প্রতিষ্ঠিত হয়।

    ****************
    ১৯৬৬-৭০ এর ইংল্যান্ড যদি খুব খাজা টিম হয়, তাহলে সেই টিম কে ব্রাজিলের সর্বকালের সেরা দলের (১৯৭০ এর টিম) হারাতে দম বেরিয়ে যায় কি করে?
    *****************
    ৭০-এর ব্রেজিল কেন, ২০০২-এ রোনালডিন্‌হোর ঐ ফ্রিকিকে সীম্যান পরাস্ত না হলে সেদিনও তো ব্রেজিল কেঁদেছিলো। কিন্তু তাতে কিই বা প্রমাণিত হয়?

    তবে এটা সত্যি নয় কি যে ইংল্যাণ্ডকে নিয়ে অনেকদিন ধরেই একটা হাইপ তৈরী করা হয়। বহু বছর ধরেই। লিনেকার খুবই ক্ষিপ্র স্ট্রাইকার ছিল ঠিকই কিন্তু যে খেলায় ওরা ক্যামেরুনকে হারায় সে খেলায় রজার মিল্লাকে একই ফাউলে পেনাল্টি দেওয়া হয় নি, কিন্তু লিনেকারকে অপেক্ষাকৃত কম দোষী ফাউলে ইংল্যাণ্ড পেনাল্টি পেয়েছিলো।

    ৬৬ সম্বন্ধে কল্লোল লিখেছেন 'চোরামি'র বিশ্বকাপ'। কি পর্যায়ে 'চোরামি' হয়েছিল তারাই জানে যারা সেই সময় একটুও দেখেছিলো বা পড়েছিলো। প্রসঙ্গত;, একমাত্র অমল দত্ত সেই যুগের বা তার আগের বিশ্ব কাপ বা অন্যান্য ভালো খেলার ক্লিপিংস্‌ বা পুরো খেলাটাই সংগ্রহ করতেন। বিভিন্ন ক্লাব যারা জানতো, তারা অমল দত্তকে আমন্ত্রন জানিয়ে ক্লাবে তার শো-এর বন্দোবস্ত করতো। কি কি ঘটেছিল তার কিছু মনে তো আছেই। ব্রেজিল আগের বিশ্বকাপ জয়ী, তাই গ্রুপ লীগেই তাকে আউট করো। পর্তুগাল মেরে টোস্টাওয়ের চোখের কর্ণিয়াই ফাট্তিয়ে দিলো। বুলগেরিয়ার ডিফেণ্ডার মাঠে পড়ে থাকা পেলের হাঁটু কামড়ে পড়ে রইলো। পর্তুগাল পেলেকে এমন মারলো যে মাঠ থেকে স্ট্রেচারে ও কাঁধে করে পেলেকে নিয়ে যেতে হলো, পেলে বা টোস্টাও আর খেলতে পারবে কিনা তাই নিয়েই সন্দেহ ছিল। উত্তর কোরিয়া অবিশ্বাস্য ভাবে একদম নতুন ধাঁচে খেলে পর্তুগালকে তিন গোল দেওয়ার পর ইউসেবিওর সেই বিখ্যাত খেলা, তবুও সেদিন উত্তর কোরিয়ার বিরুদ্ধে যথেচ্ছ চুরি হয়েছিল। কফিনের ফাইনাল পেরেক ফাইনালে হার্স্টের সেই বিখ্যাত গোল, যা আজও অন্য ওইরকম সমস্ত গোলের ক্ষেত্রে প্রভার্ব হয়ে দাঁড়িয়েছে।

    ইংল্যাণ্ড বিশ্বকাপ জেতাতে ওয়েস্ট ইণ্ডিজের বিখ্যাত স্পিনার রামাধীন বলেছিলেন, "যে দেশের ক্রিকেটাররাই এত ভালো ফুটবল খেলে সে দেশের ফুটবলাররা বিশ্বকাপ জিতবে এতে আশ্চর্যের কি?" কারণ, ৫০-৬০-এর দশকে ক্রিকেটে যখন ডেলিবারেট প্যাড্‌ প্লেতে এল বি ডব্লিউ ছিলো না, তখন রামাধীনের সব বলই ইংল্যাণ্ডের ব্যাট্‌স্‌ম্যানেরা পা দিয়ে খেলতো।

    সম্পূর্ণ ব্যক্তিগত মত- ইংল্যাণ্ড বা ই পি এল অন্য কিছু কারনে আমাদের একটা অবসেশন বলে আমার মনে হয়।
    *****
    কল্লোল ৬৬-র দলের ববি চার্লটন আর ববি মুরের নামই লিখলেন না? এবং গোলে গর্ডন ব্যাঙ্ক্‌স্‌?

    আজ ওচোয়ার সেভকে তো ওঁ র সেই ৭০-এর বিখ্যাতো সেভের সাথে তুলনা করা হচ্ছে। ওটা আরো নীচে আর আরও কঠিন ছিল। পেলে-র হেডে বল গোলের বাঁ দিকের নীচ দিয়ে ঢোকার মুখে অবিশ্বাস্য ভাবে বাঁচিয়েছিলেন। বাড়িতে তখন অনেক স্পোর্ট্‌স্‌ ম্যাগাজিন আসত, তাতে দেখেছিলাম যে উনি ওনার পোষা ডোবারম্যানকে ছেড়ে দিয়ে ক্ষিপ্রগতিতে লাফিয়ে বা ডাইভ দিয়ে তাকে ধরার মধ্যে দিয়ে গোলকিপিং-এর চর্চা করতেন।
  • :-I | ২৪ জুন ২০১৪ ১৫:৪৪643789
  • ৫৬-র মেলবোর্ণ অলিম্পিকে বোধহয় ভারত চতুর্থ হয়েছিল। বোধহয় বদ্রু(সমর) ব্যানার্জি অধিনায়ক ছিলেন। খুঁজতে হবে তথ্য।

    রহিম সাহেবের কোচিংএ ৬২-তে এশিয়া চ্যাম্পিয়ন হয় ফাইনালে জাপানকে হারিয়ে। স্টপার পজিশনে না খেলিয়ে সেদিন শেষে জার্ণেল সিংকে সেণ্টার ফরোয়ার্ডে নামান রহিম সাহেব। এবং জার্ণেল সিংএর হেডের গোলেই ফাইনাল জেতে ভারত।
  • b | ২৪ জুন ২০১৪ ১৬:১০643791
  • না না, ইংল্যান্ড লইয়া অবশেশন নাই। রুনি ও ফ্লিন্টফকে (ক্রিকেট) নিয়ে আছে।
    হুঁ, ১৯৫৬-র মেলবোর্ণ অলিম্পিকে ভারত কোয়ার্টার ফাইনালে যায়; অস্ট্রেলিয়াকে প্রি কোয়ার্টার-এ ৪-২ তে হারিয়ে। নেভিল ডি'সুজা হ্যাটট্রিক করেছিলেন। মজার কথা হল, তখনো ভারতীয়রা বুট পরবে কি পরবে না এই নিয়ে একটা বিতর্ক চলেছিলো ( এর আগে হেলসিংকি অলিম্পিকে খালি পায়ে নেমে দশ গোল খায় ভারত)। শেষে অলিম্পিক কমিটি (নাকি ফিফা?) ভারতের ওপরেই ডিসিশন ছেড়ে দেয়। বুট পরেই খেলে ভারত।

    (এই খেয়েচে। আমারো কি ভীমরতি ধল্লো নাকি?)
  • :-I | ২৪ জুন ২০১৪ ১৬:২৬643792
  • দ্যাহাই যাইতাসে যে ভীম ধরলে ক্ষতি নাই, কিন্তু ...

    অ, সেই জামা খোলা ফ্লিণ্টফ্‌। খারাপ কি? হ্যায় তো পথ দ্যাহাইসিলো। আমাগো সৌরভও খুললো না? তারে দেইহ্যা। মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন...।

    কিন্তু রুনি??!! কোন প্রশ্ন নাই, মন্তব্যও নাই।
  • কল্লোল | ২৪ জুন ২০১৪ ১৬:২৭643793
  • :-|
    হ্যাঁ হ্যাঁ, কালীবাবু একটু আগে। তবে হাল্ককে দেখলে আমার ফর্সা কালিবাবু মনে হয়। ফ্রেড আর রঞ্জিত? ঠিক আছে। তবে রঞ্জিত প্রচুর গোল করেছে। নাকে গোল করেছে কিন মনে নেই।

    দুই ববি কেন ওদের সব "বড়" প্লেয়ারই হাইপড।

    গোলকিপার নিয়ে বলেছি, আপনার চোখ এড়িয়ে গেছে। "গোলকিপার ভালো এসেছে, বেশ কয়েকটা, কেননা প্রচুর গোল বাঁচাতে হয়েছে তো, তাই।"

    মেলবোর্ণ অলিম্পিকে ৪র্থ হয়েছিলো ভারত। রোম অলিম্প্কে খেলেছিলো। রোম নিয়েই তো পিকের কতো বালেল্লা। ও নাকি ক্যাসিয়াস ক্লেকে আপার কাট মেরে দিয়েছিলো ভিলেজে।

    খিল্লি। নামটাই নিয়েচেন ভাই, এট্টু নিআ বোঝেন না? তবে হ্যাঁ, আমি সিরিয়াসলি মনে করি ইংল্যান্ড খেলাধূলায় অতি ধূরস্য ধূর। আজ অবধি মারে ছাড়া কোন আন্তর্জাতিক প্রতিযোগীতা জিতেছে? ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল, সাঁতার, হাডুডু, গুলি, ডাঙ্গুলি, তাস, দাবা, টেবিল টেনিস, লুডো?
    অথচ প্রতি বিশ্বকাপে শুনি ইংল্যান্ড নাকি কালো ঘোড়া। আর প্রতিবারই শুনি ওদের একজন নাকি পেলেকেও ছাড়িয়ে যাবে (গ্যাসকোয়েন, বেকহ্যাম, রুনি.....)। ক্রিকেটেও ঠিক তাইই।

    কাল একটা জিনিস খ্যাল করেছেন? ব্রাজিল প্রথম দিকে খুব লং বলে খেলছিলো। ডিফেন্স থেকে সোজা উইংএ বা ডাউন দ্য লইন। এটা কিন্তু মেজর বদল।
  • khilli | ২৪ জুন ২০১৪ ১৬:৪৩643794
  • কাগুজে বাঘ ব্রিটেন নিয়ে বক্তব্য নেই :-)
    তবে অলিম্পিকে মনে হয় পেলে মারাদোনা রা খেলে না। ১৯৫০ এ ভারত কেন খেলতে যায় নি বিশ্বকাপ, গেলে কি হত জানিনা তবে ভাবতে পারি কল্পনাতে :-)
    নেইমার কিন্তু বেশ স্কিলফুল
  • ঊমেশ | ২৪ জুন ২০১৪ ১৬:৫৯643795
  • কল্লোল'দা যখন কাউকে পছন্দ করে না, তখন তার কিছুই দেখে না।
    আমার জানা কিছু বলি,
    ইংল্যান্ড মনে হয় ৩ না ৪ বার ক্রিকেট ৫০ ওভার বিশ্বকাপ ফাইনাল খেলেছে।
    ২০ ওভার বিশ্বকাপ জিতেছে।
    টেস্ট ক্রিকেটে কিছু বছর ধরে ১ থেকে ৩ নম্বরে আছে।
    হকি বিশ্বকাপ ফাইনাল খেলেছে (ভারতও একবারই, অবশ্য জিতেছে, ওরা হেরেছে)
    রাগবি তে জিতেছে, ফুটবলে জিতেছে।
    ফর্মুলা-১ জেতা অনেকে আছে, গল্ফ জেতা অনেকে আছে

    আমার জানা একমাত্র দেশ যারা ফুটবল, হকি, ক্রিকেট, রাগবি এই সব খেলার বিশ্বকাপ খেলেছে, ফাইনাল খেলেছে।

    ব্রিটিশ মিডিয়া নিজেদের তুলে ধরতে কোনো জায়্গা ছাড়ে না, ভুলভাল তুলনা করে, তাতে প্লেয়ারদের কি দোষ?

    আবার বলি, আমি মোটেই কোনো খেলাতে ইংল্যান্ডকে সাপোর্ট করি না, তবে ধুর-ছাই বলে কোনোদিন মনে হয়নি।
  • কল্লোল | ২৪ জুন ২০১৪ ১৭:০৩643796
  • ১৯৫০এ ভারত বুট পরে খেলতো না। কিন্তু বিশ্বকাপে বুট পরে খেলা বাধ্যতামূলক ছিলো। তাই ভারত নাম তুলে নেয়। ওটা ছিলো প্রথম ব্রাজিল বিশ্বকাপ।
  • quark | ২৪ জুন ২০১৪ ২০:০৩643797
  • আজ্ঞে হ্যাঁ। ফাইন্যালে খেলার ব্যাপারে ইংল্যান্ডের চেয়ে অভিজ্ঞ আর কেউ নাই। সে যে খেলাই হউক না কেন।
  • cm | ২৪ জুন ২০১৪ ২০:৪৫643798
  • ব্রাজিল নাকি তাদের শততম গোল করেছে শততম ম্যাচে। তা kth ম্যাচে kth গোল আর কোন কোন দল করেছে বলেন দেখি?
  • | ২৪ জুন ২০১৪ ২১:৪৩643799
  • :-)
  • robu | ২৪ জুন ২০১৪ ২২:১৭643800
  • সিএম ছড়িয়েছেন। ব্রাজিল এই বিশ্বকাপের একশোতম গোল করল নিজেদের বিশ্বকাপে একশোতম ম্যাচে।
  • + | ২৪ জুন ২০১৪ ২৩:৩৪643803
  • সুয়ারেজ পরের রাউন্ডগুলোতে নিশ্চয়ই ব্যানড হবে।
  • kabya | ২৪ জুন ২০১৪ ২৩:৩৪643802
  • উফ্ফ কি খেলা। সার্কাস বলা ভালো। তবু উরুগুয়ে জিতলো। বেশ বেশ।
  • b | ২৪ জুন ২০১৪ ২৩:৪৩643804
  • শেষে কামড়া কামড়ি?
    ই-হে হে হে।
    বিবর্তনের পরের ধাপটি ভেবে বড়ই শংকিত হচ্ছি।
  • T | ২৪ জুন ২০১৪ ২৩:৫০643805
  • ওঃ, সুয়ারেজ সেই ২০১০ থেকে কামড়াচ্চে।
  • robu | ২৪ জুন ২০১৪ ২৩:৫৪643806
  • এত ভাল প্লেয়ার। কেন এইগুলো করে ঃ-(
  • ranjan roy | ২৪ জুন ২০১৪ ২৩:৫৬643807
  • উরুগুয়ে জিতল, কিন্তু খেলাটা? রেফারিং?
  • MR | ২৫ জুন ২০১৪ ০০:৩৭643808

  • "Luis Suarez needs to take better care of his teeth."
    Probably ও "কইলা" ইউজ করে। He should use Coalgate.
  • দ্রি | ২৫ জুন ২০১৪ ০০:৫৯643809
  • আমি এ ব্যাপারে একটু ভিন্নমত পোষণ পরি। আঁচড়, কামড়, চিমটি সব লীগাল করে দেওয়া উচিত। ইন্ডায়েরেক্ট ফ্রিকিক দিন।
  • kc | ২৫ জুন ২০১৪ ০১:০২643810
  • দ্রি কে শকারের কৌশিক বাসু খেতাব দিলুম। ;-)
  • + | ২৫ জুন ২০১৪ ১০:১৯643811
  • সুয়ারেজের জেনু মেন্টাল প্রবলেম আছে, এবার বোধহয় লিভারপুল আর পাশে থাকবেনা। রেফারী কি দোষ করল কাল? জেনুইন রেড কার্ড ছিল। ফাঁকতালে বিরক্তিকর গ্রীসটা উঠে গেল

    কিন্তু প্লেয়ারটা টিমের জন্য ১০০% দেয়, অনেক ভগবানেরা দেয়না।
  • robu | ২৫ জুন ২০১৪ ১০:২৫643813
  • ইনিও ভগবান। আগের কাপে হাত, এই কাপে দন্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন